Exams Study Jobs Teachers Shop

বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়

Bengali Lesson 30 Questions By Pramanik’s Bangla Care

বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় For those studying or preparing for, this page contains 30 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই—

a) রসতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) বাক্যতত্ত্ব
d) ক্রিয়ার কাল
Answer: বাক্যতত্ত্ব

2. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

a) রূপতত্ত্ব
b) ধ্বনিতত্ত্ব
c) পদক্রম
d) বাক্য প্রকরণ
Answer: ধ্বনিতত্ত্ব

3. 'সমাস' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

a) রূপতত্ত্ব
b) ধ্বনিতত্ত্ব
c) পদক্রম
d) বাক্য প্রকরণ
Answer: রূপতত্ত্ব

4. 'যতিচিহ্ন' ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?

a) ধ্বনিতত্ত্ব
b) শব্দতত্ত্ব
c) বাক্যতত্ত্ব
d) অর্থতত্ত্ব
Answer: বাক্যতত্ত্ব
Explanation: ব্যাকরণের নিয়ম অনুযায়ী, যতিচিহ্ন বা বিরামচিহ্ন মূলত বাক্যের অর্থ স্পষ্ট করতে এবং পড়ার সময় বিরতি প্রদানের জন্য ব্যবহৃত হয়। যেহেতু যতিচিহ্নের ব্যবহার সম্পূর্ণভাবে একটি বাক্যের গঠন, বিন্যাস এবং অর্থের স্পষ্টতার ওপর নির্ভর করে, তাই একে বাক্যতত্ত্ব (Syntax) বা পদক্রমের অংশে আলোচনা করা হয়। ধ্বনিতত্ত্বে ধ্বনি বা উচ্চারণ এবং শব্দতত্ত্বে শব্দের গঠন নিয়ে আলোচনা থাকলেও, একটি পূর্ণাঙ্গ বাক্যের ভাব প্রকাশের শৈলী বাক্যতত্ত্বেরই অন্তর্ভুক্ত বিষয়।

5. উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

a) ধ্বনিতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) বাক্যতত্ত্ব
d) অর্থতত্ত্ব
Answer: রূপতত্ত্ব

6. ব্যাকরণের কোন অংশে 'কারক' আলোচনা করা হয়?

a) ধ্বনিতত্ত্বে
b) অর্থতত্ত্বে
c) বাক্যতত্ত্বে
d) রূপতত্ত্বে
Answer: রূপতত্ত্বে
Explanation: কারক মূলত শব্দের সঙ্গে বিভক্তির সম্পর্ক নির্ণয় করে, যা পদের গাঠনিক রূপের অন্তর্ভুক্ত। বাংলা ব্যাকরণ অনুযায়ী, শব্দ বা পদের গঠন, লিঙ্গ, বচন, বিভক্তি এবং ধাতুর রূপ নিয়ে যেখানে আলোচনা করা হয়, তাকে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব (Morphology) বলা হয়। যেহেতু কারক নির্ণয়ে শব্দের রূপান্তর এবং বিভক্তির প্রয়োগ অপরিহার্য, তাই এটি রূপতত্ত্বের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে, বাক্যতত্ত্বে মূলত বাক্যের গঠন ও পদের বিন্যাস নিয়ে আলোচনা করা হয়।

7. 'বচন' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

a) ধ্বনিতত্ত্ব
b) বাক্য প্রকরণ
c) পদক্রম
d) রূপতত্ত্ব
Answer: রূপতত্ত্ব

8. ব্যাকরণের আলোচ্য বিষয়—

a) ধ্বনি
b) শব্দ
c) বাক্য
d) সবগুলোই
Answer: সবগুলোই

9. 'বিপরীতার্থ' ব্যাকরণের কোন মৌলিক অংশে আলোচিত হয়?

a) ধ্বনিতত্ত্ব
b) অর্থতত্ত্ব
c) রূপতত্ত্ব
d) বাক্যতত্ত্ব
Answer: অর্থতত্ত্ব

10. কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয়?

a) উপসর্গ
b) সন্ধি
c) ধ্বনি পরিবর্তন
d) ন-ত্ব ও ষ-ত্ব বিধান
Answer: উপসর্গ

11. ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম কী?

a) অর্থতত্ত্ব
b) বাক্যতত্ত্ব
c) রূপতত্ত্ব
d) বর্ণতত্ত্ব
Answer: অর্থতত্ত্ব

12. 'শব্দপ্রকরণ' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

a) ধ্বনিতত্ত্বে
b) রূপতত্ত্বে
c) বাক্যতত্ত্বে
d) অর্থতত্ত্বে
Answer: রূপতত্ত্বে

13. নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?

a) ধ্বনিতত্ত্ব
b) ভাষাতত্ত্ব
c) রূপতত্ত্ব
d) বাক্যতত্ত্ব
Answer: ভাষাতত্ত্ব

14. বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?

a) সন্ধি
b) সমাস
c) কারক
d) প্রত্যয়
Answer: সন্ধি

15. ন-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

a) ধ্বনিতত্ত্বে
b) শব্দতত্ত্বে
c) বাক্যতত্ত্বে
d) রূপতত্ত্বে
Answer: ধ্বনিতত্ত্বে

16. ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় কয়টি?

a) ২টি
b) ৩টি
c) ৪টি
d) ৬টি
Answer: ৪টি

17. 'লেক্সিকোগ্রাফি' কোন বিষয় নিয়ে আলোচনা করে?

a) ধ্বনিতত্ত্ব
b) অর্থতত্ত্ব
c) শব্দতত্ত্ব
d) অভিধানতত্ত্ব
Answer: অভিধানতত্ত্ব

18. 'Morphology' বঙ্গানুবাদ হলো—

a) রূপতত্ত্ব
b) ধ্বনিতত্ত্ব
c) অর্থতত্ত্ব
d) বাক্যতত্ত্ব
Answer: রূপতত্ত্ব

19. রূপতত্ত্বের অপর নাম কী?

a) বাক্যতত্ত্ব
b) পদক্রম
c) ধ্বনিতত্ত্ব
d) শব্দতত্ত্ব
Answer: শব্দতত্ত্ব

20. বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলোচিত হয়-

a) বাক্যতত্ত্বে
b) রূপতত্ত্বে
c) অর্থতত্ত্বে
d) ধ্বনিতত্ত্বে
Answer: রূপতত্ত্বে

21. প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

a) বাক্যতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) অর্থতত্ত্ব
d) ধ্বনিতত্ত্ব
Answer: রূপতত্ত্ব

22. 'বাগধারা' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

a) অর্থতত্ত্বে
b) ধ্বনিতত্ত্বে
c) বাক্যতত্ত্বে
d) রূপতত্ত্বে
Answer: অর্থতত্ত্বে

23. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?

a) রূপতত্ত্বে
b) বাক্যতত্ত্বে
c) ধ্বনিতত্ত্বে
d) অর্থতত্ত্বে
Answer: অর্থতত্ত্বে

24. 'ধাতুরূপ' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

a) রূপতত্ত্বে
b) ধ্বনিতত্ত্বে
c) বাক্যতত্ত্বে
d) ছন্দতত্ত্বে
Answer: রূপতত্ত্বে

25. Philology শব্দের পরিভাষা কোনটি?

a) দর্শনবিদ্যা
b) ভাষাবিদ্যা
c) মনোবিদ্যা
d) ধ্বনিবিদ্যা
Answer: ভাষাবিদ্যা

26. 'শব্দ' আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে?

a) ধ্বনিতত্ত্বে
b) বাক্যতত্ত্বে
c) রূপতত্ত্বে
d) অর্থতত্ত্বে
Answer: রূপতত্ত্বে

27. 'ণ-ত্ব' বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

a) রূপতত্ত্বে
b) ধ্বনিতত্ত্বে
c) বাক্যতত্ত্বে
d) শব্দতত্ত্বে
Answer: ধ্বনিতত্ত্বে

28. 'বর্ণের বিন্যাস' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

a) ধ্বনিতত্ত্ব
b) শব্দতত্ত্ব
c) বাক্যতত্ত্ব
d) অর্থতত্ত্ব
Answer: ধ্বনিতত্ত্ব

29. বাক্যতত্ত্বের অপর নাম কী?

a) ভাষা
b) প্রাতিপদিক
c) পদক্রম
d) সাধিত শব্দ
Answer: পদক্রম

30. রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি?

a) প্রতিশব্দ
b) বাগধারা
c) ক্রিয়া বিশেষণ
d) উক্তি
Answer: ক্রিয়া বিশেষণ

We hope বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report