Exams Study Jobs Teachers Students

অনুবাদ সাহিত্য

Bengali Lesson 28 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

অনুবাদ সাহিত্য নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 28টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়?

ক) প্রাচীন যুগ
খ) মধ্যযুগ
গ) অন্তমধ্য যুগ
ঘ) আধুনিক যুগ
উত্তর: মধ্যযুগ

2. প্রাচীনতম সাহিত্যকর্ম-

ক) শকুন্তলা
খ) হংসদূত
গ) রামায়ণ
ঘ) মহাভারত
উত্তর: রামায়ণ

3. 'রামায়ণ' রচয়িতার নাম কী?

ক) বাল্মিকী
খ) ভিয়াস
গ) চণ্ডীদাস
ঘ) এদের কেউ নন
উত্তর: বাল্মিকী

4. 'বাল্মীকি' শব্দের অর্থ -

ক) সাপের গর্ত
খ) উইপোকার ঢিবি
গ) পাখির বাসা
ঘ) পাতালপুরী
উত্তর: উইপোকার ঢিবি

5. 'রামায়ণ' রচিত হয়-

ক) হিন্দি ভাষায়
খ) সংস্কৃত ভাষায়
গ) উর্দু ভাষায়
ঘ) বাংলা ভাষায়
উত্তর: সংস্কৃত ভাষায়

6. পৃথিবীর প্রথম মহাকাব্য বাংলায় অনূদিত হয়, এটির নাম কী?

ক) রাময়ণ
খ) মহাভারত
গ) ইলিয়াড
ঘ) গিলগামেশ
উত্তর: রাময়ণ

7. বাংলা ভাষায় 'রামায়ণ' কে প্রথম রচনা করেন?

ক) জয়দেব
খ) হরপ্রসাদ শাস্ত্রী
গ) ভুসুকু
ঘ) কৃত্তিবাস
উত্তর: কৃত্তিবাস

8. বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান-

ক) নাসিরউদ্দীন শাহ
খ) গিয়াস উদ্দীন আজম শাহ
গ) আলাউদ্দীন খলজী
ঘ) শাহ মোহাম্মদ সগীর
উত্তর: গিয়াস উদ্দীন আজম শাহ

9. রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি?

ক) চন্দ্রকলাবতী
খ) চন্দ্রাবতী
গ) পদ্মাবতী
ঘ) কামিনী রায়
উত্তর: চন্দ্রাবতী

10. মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কী?

ক) বিদ্যাপতি
খ) মুকুন্দরাম
গ) দ্বিজ বংশীদাস
ঘ) দ্বিজ চণ্ডীদাস
উত্তর: দ্বিজ বংশীদাস

11. 'মহাভারত' এর রচয়িতা-

ক) বাল্মিকী
খ) শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস
গ) ভদ্রবাহু
ঘ) মনু
উত্তর: শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস

12. 'মহাভারত' এর শ্রেষ্ঠ অনুবাদক কে?

ক) কবীন্দ্র পরমেশ্বর
খ) কাশীরাম দাস
গ) শ্রীকরণ নন্দী
ঘ) সঞ্জয়
উত্তর: কাশীরাম দাস

13. 'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি?

ক) সঞ্জয়
খ) কবীন্দ্র পরমেশ্বর
গ) শ্রীকর নন্দী
ঘ) কাশীরাম দাস
উত্তর: কবীন্দ্র পরমেশ্বর

14. মহাভারতের মূলে রয়েছে-

ক) রাম-সীতার কাহিনী
খ) বেহুলা-লক্ষ্মীন্দরের কাহিনী
গ) কুরু-পাণ্ডবের কাহিনী
ঘ) রাধাকৃষ্ণের কাহিনী
উত্তর: কুরু-পাণ্ডবের কাহিনী

15. মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য অবদান কোনটি?

ক) নাথসাহিত্য
খ) রোমান্টিক প্রণয়োপাখ্যান
গ) জীবনীকাব্য
ঘ) মঙ্গলকাব্য
উত্তর: রোমান্টিক প্রণয়োপাখ্যান

16. হিন্দি ও ফারসি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে?

ক) নাথসাহিত্য
খ) প্রণয়োপাখ্যান
গ) পদাবলি
ঘ) মঙ্গলকাব্য
উত্তর: প্রণয়োপাখ্যান

17. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-

ক) পদ্মাবতী
খ) চন্দ্রাবতী
গ) ইউসুফ জোলেখা
ঘ) লায়লী-মজনু
উত্তর: ইউসুফ জোলেখা

18. 'ইউসুফ জোলেখা' প্রণয়কাব্য অনুবাদ করেছেন-

ক) মাগন ঠাকুর
খ) দৌলত উজির বাহরাম খান
গ) আলাওল
ঘ) শাহ মুহম্মদ সগীর
উত্তর: শাহ মুহম্মদ সগীর

19. 'লায়লী-মজনু' কাব্যের অনুবাদক হলেন-

ক) সাবিরিদ খান
খ) দৌলত উজির বাহরাম খান
গ) সৈয়দ সুলতান
ঘ) আলাওল
উত্তর: দৌলত উজির বাহরাম খান

20. 'বঙ্গবাণী' কবিতাটি কে রচনা করেন?

ক) আলাওল
খ) আবদুল হাকিম
গ) কায়কোবাদ
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: আবদুল হাকিম

21. "দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়।"- কবিতাংশটি কার?

ক) কবি আবদুল হাকিম
খ) মোজাম্মেল হক
গ) কামিনী রায়
ঘ) রজনীকান্ত সেন
উত্তর: কবি আবদুল হাকিম

22. 'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন।'- এখানে 'আপে' অর্থ কী?

ক) আগে
খ) সম্পূর্ণ
গ) স্বয়ং
ঘ) পুরোপুরি
উত্তর: স্বয়ং

23. আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য?

ক) আত্মজীবনী
খ) প্রণয়কাব্য
গ) নীতিকাব্য
ঘ) জঙ্গনামা
উত্তর: নীতিকাব্য

24. 'পদ্মাবতী' একটি-

ক) অনুবাদ গ্রন্থ
খ) মৌলিক গ্রন্থ
গ) ভ্রমণকাহিনী
ঘ) কোনোটিই নয়
উত্তর: অনুবাদ গ্রন্থ

25. 'পদ্মাবতী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

ক) দৌলত কাজী
খ) মাগন ঠাকুর
গ) আলাওল
ঘ) শাহ মুহম্মদ সগীর
উত্তর: আলাওল

26. হিন্দি 'পদুমাবৎ' এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা -

ক) সৈয়দ সুলতান
খ) আলাওল
গ) দৌলত উজির বাহরাম খান
ঘ) আবদুল করিম সাহিত্যবিশারদ
উত্তর: আলাওল

27. 'পদ্মাবতী' কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন?

ক) আরবি
খ) ফারসি
গ) উর্দু
ঘ) হিন্দি
উত্তর: হিন্দি

28. 'মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন-

ক) শাহ গরীবুল্লাহ
খ) সৈয়দ সুলতান
গ) জৈনুদ্দীন
ঘ) সৈয়দ হামজা
উত্তর: সৈয়দ হামজা

আশা করি অনুবাদ সাহিত্য এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট