1. 'চাঁদ সওদাগর' বাংলা কোন কাব্যধারার চরিত্র?
a)
চন্ডীমঙ্গল
b)
মনসামঙ্গল
c)
ধর্মমঙ্গল
d)
অন্নদামঙ্গল
Answer:
মনসামঙ্গল
2. 'ইউসুফ জোলেখা' প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
a)
দৌলত উজির বাহরাম
b)
মাগন ঠাকুর
c)
শাহ মুহম্মদ সগীর
d)
আলাওল
Answer:
শাহ মুহম্মদ সগীর
3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
a)
মার্চেন্ট অব ভেনিস
b)
কমেডি অব এররস
c)
দ্য মিডসামার নাইটস ড্রিম
d)
টেমিং অব দ্য শ্রু
Answer:
কমেডি অব এররস
4. কখনো উপন্যাস লেখেননি-
a)
কাজী নজরুল ইসলাম
b)
জীবনানন্দ দাশ
c)
সুধীন্দ্রনাথ দত্ত
d)
বুদ্ধদেব বসু
Answer:
সুধীন্দ্রনাথ দত্ত
5. 'দুধভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা-
a)
শওকত ওসমান
b)
জ্যোতিপ্রকাশ দত্ত
c)
আখতারুজ্জামান ইলিয়াস
d)
হাসান আজিজুল হক
Answer:
আখতারুজ্জামান ইলিয়াস
6. রোহিণী- বিনোদিনী-কিরণময়ী কোন কাব্যগ্রন্থের চরিত্র?
a)
বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
b)
কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবী
c)
দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
d)
কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
Answer:
কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
7. প্রথম বাংলা 'থিসরাস' বা 'সমার্থক শব্দের অভিধান' সংকলন করেছেন-
a)
অশোক মুখোপাধ্যায়
b)
জগন্নাথ চক্রবর্তী
c)
মুহম্মদ হাবিবুর রহমান
d)
মুহম্মদ শহীদুল্লাহ
Answer:
মুহম্মদ হাবিবুর রহমান
8. 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।'- এ প্রার্থনাটি করেছে-
a)
ভাঁড়ু দত্ত
b)
চাঁদ সওদাগর
c)
ঈশ্বরী পাটনী
d)
নলকুবের
Answer:
ঈশ্বরী পাটনী
9. 'ক্ষ'-এর বিশিষ্ট রূপ-
a)
ক+ষ
b)
ক+ষ+ণ
c)
ক+ষ+শ
d)
হ+ম
Answer:
ক+ষ
10. 'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
a)
হিন্দি
b)
উর্দু
c)
পর্তুগিজ
d)
গ্রিক
Answer:
পর্তুগিজ
11. সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন-
a)
দীর্ঘিকা, নদী, প্রণালী
b)
শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
c)
গাঙ, তটিনী, অর্ণব
d)
স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
Answer:
শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
Read More:
12. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন-
a)
ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
b)
ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
c)
যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
d)
স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
Answer:
স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
13. 'প্রাতরাশ' এর সন্ধি-বিচ্ছেদ-
a)
প্রাত + রাশ
b)
প্রাতঃ আশ
c)
প্রাত + আশ
d)
প্রাঃ রাশ
Answer:
প্রাতঃ আশ
14. 'রামগরুড়ের ছানা' কথাটির অর্থ-
a)
কাল্পনিক জন্তু
b)
মুরগি
c)
গোমড়ামুখো লোক
d)
পুরাণোক্ত
Answer:
গোমড়ামুখো লোক
15. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়-
a)
ক্রিয়াবাচক বিশেষ্য
b)
ক্রিয়াবিশেষণ
c)
ক্রিয়া বিশেষ্যজাত
d)
ক্রিয়াবিভক্তি
Answer:
ক্রিয়াবিশেষণ
16. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
a)
ডিসেম্বর ১৬, ১৯৭১
b)
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
c)
পয়লা বৈশাখ, চৌদ্দশত সাত
d)
২৬ মার্চ, ১৯৭১
Answer:
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
17. 'বামেতর' শব্দটির অর্থ-
a)
বামচোখ
b)
ডান
c)
ইতর
d)
বাম দিক
Answer:
ডান
18. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-
a)
কল্যাণীয়েষু
b)
সুচরিতেষু
c)
শ্রদ্ধাস্পদাসু
d)
প্রীতিভোজনেষু
Answer:
শ্রদ্ধাস্পদাসু
19. 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ-
a)
তীরে পৌছার ঝুঁকি
b)
সঞ্চয়ের প্রবৃত্তি
c)
মুমূর্ষু অবস্থা
d)
আসন্ন বিপদ
Answer:
সঞ্চয়ের প্রবৃত্তি
20. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
a)
দ্বন্দ্ব সমাস
b)
অব্যয়ীভাব সমাস
c)
কর্মধারয় সমাস
d)
নিত্য সমাস
Answer:
নিত্য সমাস