Exams Post Study Jobs Leaderboard Shop

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৮

Bengali Lesson 50 Questions By Mostafız's Nursing Care

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৮ For those studying or preparing for, this page contains 50 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি?

a) ৬টি
b) ৭টি
c) ১১টি
d) ১০টি
Answer: ৭টি
Explanation: বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি। এগুলো হলো- অ, আ, অ্যা, ই, উ, এ, ও। অন্যদিকে মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি।

2. ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় কী বলে?

a) হীরক জয়ন্তী
b) সার্ধশত বর্ষ ১০০
c) সুবর্ণ জয়ন্তী
d) রজত জয়ন্তী
Answer: হীরক জয়ন্তী
Explanation: ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় 'হীরক জয়ন্তী' বলে।

3. এলাচি' কোন ভাষার শব্দ?

a) আরবি
b) হিন্দি
c) বাংলা
d) চীনা
Answer: চীনা
Explanation: 'এলাচি' চীনা ভাষার শব্দ। চীনা আরও শব্দ- চা, চিনি, লিচু, সাম্পান ইত্যাদি।

4. বর্ধিষ্ণু' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?

a) বৃধ+ইষ্ণু
b) বর্ধ+ইষ্ণু
c) বর্ধি+ইষ্ণু
d) বর্ধি+ষ্ণু
Answer: বৃধ+ইষ্ণু
Explanation: 'বর্ধিষ্ণু' শব্দের প্রকৃতি-প্রত্যয় 'বৃধ+ইষ্ণু'। 'ইষ্ণু' সংস্কৃত কৃৎ প্রত্যয় যা স্বভাব বৈশিষ্ট্য বোঝাতে বিশেষণ শব্দ গঠন করে।

5. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

a) ব্যথার দান
b) মৃত্যুক্ষুধা
c) রিক্তের বেদন
d) শিউলিমালা
Answer: মৃত্যুক্ষুধা
Explanation: 'মৃত্যুক্ষুধা' কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস। উপন্যাসটি ১৩৩৪-১৩৩৬ বঙ্গাব্দ পর্যন্ত মোহাম্মদ নাসির উদ্দিন সম্পাদিত 'সওগাত' পত্রিকায় প্রকাশিত হয়।

6. কোনটি সঠিক?

a) মূর্ধন্য
b) মধন্য
c) মুদন্য
d) মূর্ধন্য
Answer: মূর্ধন্য
Explanation: সঠিক বানান 'মূর্ধন্য'। ঋ, র, ষ-এর পরে ক-বর্গ, প-বর্গ, য়, য, র, হ, ং ব্যতীত অন্য বর্ণ থাকলে সেখানে ণত্ব বিধান কার্যকর হয় না।

7. কোনটি মৌলিক শব্দ?

a) শীতল
b) গোলাপ
c) মেয়ে
d) গৌরব
Answer: গোলাপ
Explanation: যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে।

8. শতাব্দী' কোন সমাস?

a) কর্মধারয়
b) অব্যয়ীভাব
c) বহুব্রীহি
d) দ্বিগু
Answer: দ্বিগু
Explanation: 'সমাহার' (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে।

9. বাংলা সাহিত্যে প্রাচীনতম নিদর্শন কোনটি?

a) চর্যাপদ
b) শ্রীকৃষ্ণকীর্তন
c) বাংলা ভাষার ইতিবৃত্ত
d) সনেট
Answer: চর্যাপদ
Explanation: বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম চর্যাপদ। মহাভারত সংস্কৃত ভাষায় রচিত। এর মূল রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।

10. নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?

a) চরিত্রহীন
b) পরিণীতা
c) গৃহদাহ
d) কপালকুণ্ডলা
Answer: কপালকুণ্ডলা
Explanation: 'কপালকুণ্ডলা' (১৮৬৬) সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। এটি একটি রোমান্টিক উপন্যাস।

11. উচ্চারণ' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

a) উৎ + চারণ
b) উদ + চারন
c) উচ + চরণ
d) উচ + চারণ
Answer: উৎ + চারণ
Explanation: ত্ ও দ্‌-এর পর চ্ ও ছ থাকলে ত্ ও দ্‌ স্থানে চ্ হয়। যেমন- উৎ + চারণ = উচ্চারণ, শরৎ + চন্দ্র = শরচ্চন্দ্র, উৎ + ছেদ = উচ্ছেদ, বিপদ + ছায়া = বিপচ্ছায়া, তৎ + ছবি = তচ্ছবি।

12. বাংলা সাহিত্যে গদ্যের জনক-

a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c) ঈশ্বরচন্দ্র গুপ্ত
d) প্রমথ চৌধুরী
Answer: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation: বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গদ্যের চর্চা প্রশংসার দাবি রাখলেও বিদ্যাসাগরই প্রথম বাংলা গদ্যকে শিল্পোত্তীর্ণ উপায়ে তুলে ধরেন।

13. নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি?

a)
b)
c)
d)
Answer:
Explanation: ল-বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণে জিহ্বার অগ্রভাগকে মুখের মাঝামাঝি দন্তমূলে ঠেকিয়ে রেখে জিহ্বার দুই পাশ দিয়ে মুখবিবর থেকে বায়ু বের করে দেওয়া হয়।

14. প্রাতরাশ' শব্দের সন্ধিবিচ্ছেদ-

a) প্রাত + রাশ
b) প্রাতঃ + রাশ
c) প্রাতঃ + আশ
d) প্রাত + আশ
Answer: প্রাতঃ + আশ
Explanation: অন্তঃ, পুনঃ, প্রাতঃ (অন্তর, পুনর্, প্রাতর) ইত্যাদির পর স্বরধ্বনি থাকলে সন্ধির ফলে বিসর্গ র হয়ে পরবর্তী।

15. নিচের কোন বানানটি সঠিক?

a) সতঃস্ফূর্ত
b) স্বতঃস্ফূর্ত
c) স্বতস্ফূর্ত
d) স্বত্ত্বঃস্ফূর্ত
Answer: স্বতঃস্ফূর্ত
Explanation: সঠিক বানান 'স্বতঃস্ফূর্ত'। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সঠিক বানান: সর্বস্বান্ত, সন্ন্যাসী, সরস্বতী, স্বাচ্ছন্দ্য, স্বাতন্ত্র্য, স্বায়ত্তশাসন ইত্যাদি।

16. হৈমন্তিক'-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

a) হৈম + ন্তিক
b) হেমন্ত + ষ্ণিক
c) হৈমন্ত + ইক
d) হেম + ষ্ণিক
Answer: হেমন্ত + ষ্ণিক
Explanation: 'হৈমন্তিক' শব্দের প্রকৃতি ও প্রত্যয় 'হেমন্ত + ষ্ণিক' (ইক)। এটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যা বিশেষণ গঠন করে।

17. ষ্ণ' যুক্তবর্ণটি কীভাবে গঠিত হয়েছে?

a) ষ+ণ
b) ম্+ঞ
c) ষ+ ঞ
d) ষ+জ
Answer: ষ+ণ
Explanation: 'ষ্ণ' যুক্তবর্ণের গঠন 'ষ + ণ'।

18. প্র, পরা, অপ- এগুলো-?

a) সংস্কৃত উপসর্গ
b) বাংলা উপসর্গ
c) বিদেশি উপসর্গ
d) উপমান স্থানীয় অব্যয়
Answer: সংস্কৃত উপসর্গ
Explanation: 'প্র, পরা, অপ' এগুলো সংস্কৃত উপসর্গ।

19. সনেটের দ্বিতীয় অংশকে কী বলে?

a) মূল
b) অন্তরা
c) অষ্টম
d) ষটক
Answer: ষটক
Explanation: সনেট চৌদ্দ পঙ্ক্তিবিশিষ্ট ও চৌদ্দ মাত্রার বা অক্ষরবিশিষ্ট বিশেষ ধরনের কবিতা। এর দুটি অংশ থাকে 'অষ্টক' (Octave) ও 'ষষ্টক' বা 'ষটক' (Sestet)।

20. ক্ষীয়মাণ'-এর বিপরীত শব্দ কোনটি?

a) বৃহৎ
b) ক্ষুদ্রতম
c) বর্ধমান
d) কোনটিই নয়
Answer: বর্ধমান
Explanation: 'ক্ষীয়মাণ'-এর বিপরীত শব্দ বর্ধমান। আরও কতিপয় গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু, ক্ষিপ্র- মন্থর, ক্ষীণ- পুষ্ট, ক্ষণস্থায়ী- দীর্ঘস্থায়ী ইত্যাদি।

21. নাড়ী অর্থ শিরা; নারী অর্থ কী?

a) পানি
b) স্ত্রীলোক
c) পারি না
d) খড়ের শেষাংশ
Answer: স্ত্রীলোক
Explanation: সমোচ্চারিত শব্দে কাছাকাছি উচ্চারণে একাধিক শব্দ হয়ে থাকে। সেক্ষেত্রে 'নাড়ী' অর্থ শিরা এবং 'নারী' অর্থ স্ত্রীলোক।

22. বাংলা সাহিত্যের 'অবক্ষয় যুগ' কোনটি?

a) ১৭৬০-১৮৬০
b) ১৯০০-১৯৫০
c) ১৭৫০-১৮৫০
d) ১৯৫১-২০০০
Answer: ১৭৬০-১৮৬০
Explanation: ১৭৬০-১৮৬০ খ্রিষ্টাব্দকে (মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের শুরু) বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়।

23. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি?

a) কিন্তু
b) একাদশ
c) কুলটা
d) নিশ্চয়
Answer: একাদশ
Explanation: সন্ধির সাধারণ নিয়মে পড়ে না অথচ প্রচলিত আছে এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। 'একাদশ' (এক + দশ) নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি।

24. তুমি না বলেছিলে আগামীকাল আসবে।'- এখানে 'না'-এর ব্যবহার কী অর্থে?

a) না-বাচক
b) প্রশ্নবোধক
c) হ্যাঁ-বাচক
d) বিস্ময়সূচক
Answer: হ্যাঁ-বাচক
Explanation: 'তুমি না বলেছিলে আগামীকাল আসবে'- এখানে 'না'-এর ব্যবহার হ্যাঁ-বাচক অর্থে হয়েছে।

25. ফররুখ আহমদ-কে কী বলা হয়?

a) নৌফেল ও হাতেম
b) মুসলিম রেনেসাঁর কবি
c) হাতেম তাই
d) মুসলিম কবি
Answer: মুসলিম রেনেসাঁর কবি
Explanation: ফররুখ আহমদ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তার কবিতার প্রধান বৈশিষ্ট্য ইসলামি চেতনায় পুনর্জাগরণের কথা বলা।

26. বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে কতটি?

a) ৩৬টি
b) ৩৮টি
c) ৩৯টি
d) ৩৭টি
Answer: ৩৭টি
Explanation: বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে ৩৭টি। এর মধ্যে স্বরধ্বনি ৭টি এবং ব্যঞ্জনধ্বনি ৩০টি।

27. কোনটি উপন্যাস?

a) নেমেসিস
b) গড্ডলিকা
c) সোনার তরী
d) কন্যাকুমারী
Answer: কন্যাকুমারী
Explanation: 'কন্যাকুমারী' নামে একাধিক উপন্যাস রয়েছে। নরেন্দ্রনাথ মিত্র ও প্রফেসর আব্দুর রাজ্জাকের উপন্যাস রয়েছে এ নামে।

28. পদ্মাবতী' কী ধরনের গ্রন্থ?

a) ধর্মীয়
b) প্রেমাখ্যান
c) রূপকথা
d) পালা
Answer: প্রেমাখ্যান
Explanation: মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাওল রচিত 'পদ্মাবতী' তার প্রথম ও শ্রেষ্ঠ কাব্য। প্রেমাখ্যানমূলক এ কাব্য ১৬৪৮ খ্রিষ্টাব্দে রচিত হয়।

29. ক্রীতদাসের হাসি' কার রচনা?

a) হাসান আজিজুল হক
b) আলাউদ্দিন আল আজাদ
c) সৈয়দ ওয়ালীউল্লাহ্
d) শওকত ওসমান
Answer: শওকত ওসমান
Explanation: 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) শওকত ওসমানের প্রতীকী উপন্যাস। এ উপন্যাসে প্রতীকাশ্রয়ের মাধ্যমে তৎকালীন পাকিস্তানি শাসনামলের সমালোচনা করা হয়েছে।

30. মৈমনসিংহ গীতিকা' কতটি ভাষায় অনূদিত?

a) ২০টি
b) ২২টি
c) ৩২টি
d) ২৩টি
Answer: ২৩টি
Explanation: 'মৈমনসিংহ গীতিকা' পূর্ব ময়মনসিংহ অঞ্চল বলে পরিচিত বর্তমানে সুসং দুর্গাপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ এলাকায় লোকমুখে প্রচারিত ও প্রচলিত গীতিকার সংকলন।

31. সই কে বা শুনাইল শ্যাম নাম"- কার উক্তি?

a) জ্ঞানদাস
b) চণ্ডীদাস
c) বিদ্যাপতি
d) শ্রীচৈতন্য
Answer: চণ্ডীদাস
Explanation: "সই কে বা শুনাইল শ্যাম নাম" চণ্ডীদাসের উক্তি।

32. ডাক্তার ডাক' কোন কারকে কোন বিভক্তি?

a) করণে শূন্য
b) কর্তৃকারকে শূন্য
c) কর্মকারকে শূন্য
d) অপাদানে শূন্য
Answer: কর্মকারকে শূন্য
Explanation: কর্তা যাকে আশ্রয় বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। এছাড়া, বাক্যে 'কী' বা 'কাকে' দিয়ে প্রশ্ন করলে উত্তরে কর্মকারক পাওয়া যায়। 'ডাক্তার ডাক' বাক্যে 'ডাক্তার' কর্মকারক এবং 'অ' বিভক্তিতে শূন্য হয়েছে।

33. আষাঢ়ে বৃষ্টি নামে'- 'আষাঢ়ে' কোন কারকে কোন বিভক্তি?

a) কর্তায় পঞ্চমী
b) কর্মে দ্বিতীয়া
c) অপাদানে সপ্তমী
d) অধিকরণে সপ্তমী
Answer: অধিকরণে সপ্তমী
Explanation: যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত '-এ', '-য়', '-য়ে', '-তে' ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।

34. প্রদীপ নিভে গেলো।'- বাক্যটি কোন কালের?

a) নিত্যবৃত্ত অতীত
b) সাধারণ অতীত
c) পুরাঘটিত অতীত
d) ঘটমান অতীত
Answer: সাধারণ অতীত
Explanation: বর্তমানকালের পূর্বে যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, তার সংঘটনকালই সাধারণ অতীতকাল।

35. নিরাকরণ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

a) নির + আকরণ
b) নিঃ + করণ
c) নিঃ + আকরণ
d) নিরা + করণ
Answer: নিঃ + আকরণ
Explanation: অ বা আ ভিন্ন অন্য স্বরের পর বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে 'র' হয়।

36. ষোড়শ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

a) ষট + অশ
b) ষট্ + দশ
c) ষড় + অশ
d) ষড় + দশ
Answer: ষট্ + দশ
Explanation: কিছু সন্ধি সূত্র অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। যেমন ষট্ + দশ = ষোড়শ, বন্ + পতি = বনস্পতি।

37. চিকিৎসাশাস্ত্র' কোন সমাস?

a) কর্মধারয়
b) বহুব্রীহি
c) অব্যয়ীভাব
d) তৎপুরুষ
Answer: কর্মধারয়
Explanation: চিকিৎসাবিষয়ক শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র; মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।

38. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

a) কালচক্র
b) পরাণপাখি
c) শশব্যস্ত
d) বহুব্রীহি
Answer: শশব্যস্ত
Explanation: শশকের মতো ব্যস্ত = শশব্যস্ত; উপমান কর্মধারয় সমাস। উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে উপমান বলে।

39. শ্রব্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

a) শ্রু+ব
b) শ্র+ব
c) শ্রু+ষ
d) শ্র+ব
Answer: শ্রু+ষ
Explanation: সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে ঔচিত্য, আবশ্যকতা। করণীয় অর্থে বিশেষণ শব্দ হলো শ্রি + য শ্রব্য, √কৃ+ য = কৃত্য, লিভ + য = লভ্য, সিহ্ + য = সহ্য, এক্ + য = কার্য ইত্যাদি।

40. রেস্তোরাঁ' কোন ভাষার শব্দ?

a) ফারসি
b) ফরাসি
c) চৈনিক
d) পর্তুগিজ
Answer: ফরাসি
Explanation: 'রেস্তোরাঁ' ফরাসি শব্দ। আরও কিছু ফরাসি শব্দ কুপন, ডিপো, আঁতেল, কার্তুজ ইত্যাদি।

41. মহাপ্রাণ অঘোষ ধ্বনি কোনটি?

a)
b)
c)
d)
Answer:
Explanation: কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়। এরূপ ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনি বলে। আর কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, এরূপ ধ্বনিকে বলা হয় অঘোষ ধ্বনি। মহাপ্রাণ অঘোষ ধ্বনি হলো- ঠ, খ, ছ, থ, ফ।

42. তস্কর'-এর বিপরীত শব্দ কোনটি?

a) লস্কর
b) নিরীহ
c) সাধু
d) নির্লোভ
Answer: সাধু
Explanation: 'তস্কর'-এর বিপরীত শব্দ- সাধু। অন্যদিকে, নিরীহ দুর্দান্ত।

43. ধামাধরা' বাগ্ধারার অর্থ কী?

a) কদরহীন লোক
b) তোষামোদকারী
c) চক্ষুশূল
d) হতভাগ্য
Answer: তোষামোদকারী
Explanation: 'ধামাধরা' বাগধারার অর্থ তোষামোদকারী, চাটুকার। এ অর্থে আরও একটি বাগ্ধারা হলো- খয়ের খাঁ। অন্যদিকে চোখের বালি- চক্ষুশূল, আটকপালে/হাড় হাভাতে হতভাগ্য, ফেকলু পার্টি কদরহীন লোক।

44. হরণ করার ইচ্ছা' এককথায় প্রকাশ কী হবে?

a) জিহীর্ষা
b) বিবিক্ষাগ
c) জুগুপ্সা
d) বিভ্রমিষা
Answer: জিহীর্ষা
Explanation: হরণ করার ইচ্ছা জিহীর্ষা। অন্যদিকে প্রবেশ করার ইচ্ছা- বিবিক্ষা, নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা।

45. কমলে কামিনী' নাটকের রচয়িতা কে?

a) প্যারীচাঁদ মিত্র
b) দীনবন্ধু মিত্র
c) মীর মশাররফ হোসেনঘ
d) হরিশ চন্দ্র মিত্র
Answer: দীনবন্ধু মিত্র
Explanation: দীনবন্ধু মিত্র রচিত সর্বশেষ নাটক হলো 'কমলে কামিনী' (১৮৭৩)। এ নাটকের পটভূমি কাছাড় অঞ্চল এবং এর চরিত্রগুলো অভিজাত বংশীয় হলেও দুর্বল।

46. মুসলিম রেনেসাঁর কবি' বলা হয় কাকে?

a) হুমায়ূন আহমেদ
b) শওকত ওসমান
c) ফররুখ আহমদ
d) সেলিনা হোসেন
Answer: ফররুখ আহমদ
Explanation: কবি ফররুখ আহমদ (১৯১৮-১৯৭৪) বাংলা সাহিত্যে মুসলিম রেনেসাঁর কবি হিসেবে পরিচিত।

47. সাঁঝের মায়া' কাব্যের রচয়িতা কে?

a) বুদ্ধদেব বসু
b) দেবী চৌধুরাণী
c) সেলিনা হোসেন
d) সুফিয়া কামাল
Answer: সুফিয়া কামাল
Explanation: 'সাঁঝের মায়া' (১৯৩৮) সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ।

48. নির্জন স্বাক্ষর' উপন্যাসের রচয়িতা কে?

a) অমিয় চক্রবর্তী
b) বুদ্ধদেব বসু
c) জীবনানন্দ দাশ
d) বিষ্ণু দে
Answer: বুদ্ধদেব বসু
Explanation: 'নির্জন স্বাক্ষর' বুদ্ধদেব বসু রচিত উপন্যাস। এছাড়া তিথিডোর, রাত ভ'রে বৃষ্টি, সানন্দা, কালো হাওয়া, একদা তুমি প্রিয়ে তার রচিত উপন্যাস।

49. সোজন বাদিয়ার ঘাট' কাব্যের রচয়িতা কে?

a) সুফিয়া কামাল
b) জসীমউদ্দীন
c) বন্দে আলী মিয়া
d) ফরিদা খাতুন
Answer: জসীমউদ্দীন
Explanation: জসীমউদ্দীন রচিত গাথাকাব্য হলো- নক্সী কাঁথার মাঠ (১৯২৯), সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪) ও মা যে জননী কান্দে (১৯৬৩)।

50. বেলা অবেলা কালবেলা' কাব্যের রচয়িতা কে?

a) জীবনানন্দ দাশ
b) শামসুর রাহমান
c) আহমদ ছফা
d) হেলাল হাফিজ
Answer: জীবনানন্দ দাশ
Explanation: জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ বেলা অবেলা কালবেলা, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির ও রূপসী বাংলা।

We hope মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৮ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.