Exams Study Jobs Teachers Shop

ইউনিয়ন সমাজকর্মী মডেল টেস্ট ১৫ ♦️ রিএক্ট দিয়েই পরীক্ষা শুরু করুন

Bengali Lesson 103 Questions By AsoporiTech Mentor Mehjabin - HSTU

ইউনিয়ন সমাজকর্মী মডেল টেস্ট ১৫ ♦️ রিএক্ট দিয়েই পরীক্ষা শুরু করুন নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 103টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বেগম রোকেয়ার স্বামী সাখাওয়াত হোসেন পেশায় কী ছিলেন?

ক) ডেপুটি ম্যাজিস্ট্রেট
খ) ব্যরিস্টার
গ) চিকিৎসক
ঘ) অধ্যাপক
উত্তর: ডেপুটি ম্যাজিস্ট্রেট

2. ​৪০. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে প্রথম ছোটগল্প ‘ভিখারিনী’ রচনা করেন?

ক) ১২ বছর
খ) ১৫ বছর
গ) ১৬ বছর
ঘ) ২০ বছর
উত্তর: ১৬ বছর

3. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ উপন্যাসের প্রধান চরিত্রের নাম কী?

ক) মহিম
খ) বিনোদিনী
গ) লাবণ্য
ঘ) অমিত
উত্তর: বিনোদিনী

4. ​৩৮. ‘কুহেলিকা’ কাজী নজরুল ইসলামের একটি—

ক) উপন্যাস
খ) নাটক
গ) কাব্যগ্রন্থ
ঘ) গল্প
উত্তর: উপন্যাস

5. বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কী?

ক) শ্রীকৃষ্ণকীর্তন
খ) চর্যাপদ
গ) নাথ সাহিত্য
ঘ) বৈষ্ণব পদাবলী
উত্তর: চর্যাপদ

6. চর্যাপদ কোন আমলে রচিত হয়েছিল?

ক) পাল আমলে
খ) সেন আমলে
গ) সুলতানি আমলে
ঘ) মোগল আমলে
উত্তর: পাল আমলে

7. বাংলা সাহিত্যের মধ্যযুগের সময়সীমা কত?

ক) ৬৫০-১২০০ খ্রি.
খ) ১২০১-১৮০০ খ্রি.
গ) ১৮০১-বর্তমান
ঘ) ৯৫০-১২০০ খ্রি.
উত্তর: ১২০১-১৮০০ খ্রি.

8. বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কোন সময়কে?

ক) ১২০১-১৩৫০ খ্রি.
খ) ১৩৫১-১৫০০ খ্রি.
গ) ১৫০১-১৬০০ খ্রি.
ঘ) ১৬০১-১৭৫০ খ্রি.
উত্তর: ১২০১-১৩৫০ খ্রি.

9. চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয়?

ক) ভারতের পশ্চিমবঙ্গ
খ) তিব্বত
গ) নেপালের রাজদরবার
ঘ) ভুটান
উত্তর: নেপালের রাজদরবার

10. চর্যাপদ কে আবিষ্কার করেন?

ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ) হরপ্রসাদ শাস্ত্রী
গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ) প্রবোধচন্দ্র বাগচী
উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী

11. কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয়?

ক) ১৯০৫ সালে
খ) ১৯০৭ সালে
গ) ১৯১৬ সালে
ঘ) ১৯২০ সালে
উত্তর: ১৯০৭ সালে

12. চর্যাপদ কোন ছন্দে লেখা?

ক) অক্ষরবৃত্ত
খ) মাত্রাবৃত্ত
গ) স্বরবৃত্ত
ঘ) মুক্তক
উত্তর: মাত্রাবৃত্ত

13. চর্যাপদের প্রধান বা সবচেয়ে বেশি পদ রচয়িতা কে?

ক) লুইপা
খ) ভুসুকুপা
গ) কানহপা
ঘ) শবরপা
উত্তর: কানহপা

14. নিজেকে ‘বাঙালী’ বলে পরিচয় দিয়েছেন কোন চর্যাপদকার?

ক) লুইপা
খ) কানহপা
গ) ভুসুকুপা
ঘ) সরহপা
উত্তর: ভুসুকুপা

15. চর্যাপদের একমাত্র মহিলা কবি কে?

ক) কুক্কুরীপা
খ) শবরপা
গ) ডোম্বীপা
ঘ) লুইপা
উত্তর: কুক্কুরীপা

16. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা কে?

ক) বড়ু চণ্ডীদাস
খ) দ্বিজ চণ্ডীদাস
গ) জ্ঞানদাস
ঘ) গোবিন্দদাস
উত্তর: বড়ু চণ্ডীদাস

17. মধ্যযুগের অবাঙ্গালী কবি কে ছিলেন যিনি বাংলায় পদ রচনা করেছেন?

ক) বিদ্যাপতি
খ) চণ্ডীদাস
গ) জয়দেব
ঘ) গোবিন্দদাস
উত্তর: বিদ্যাপতি

18. বাংলা ভাষায় প্রথম রামায়ণ অনুবাদ করেন কে?

ক) কৃত্তিবাস ওঝা
খ) মালাধর বসু
গ) কাশীরাম দাস
ঘ) সঞ্জয়
উত্তর: কৃত্তিবাস ওঝা

19. বাংলা ভাষায় প্রথম মহাভারত অনুবাদ করেন কে?

ক) কবীন্দ্র পরমেশ্বর
খ) কাশীরাম দাস
গ) শ্রীকর নন্দী
ঘ) সঞ্জয়
উত্তর: কবীন্দ্র পরমেশ্বর

20. ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যের রচয়িতা কে?

ক) মালাধর বসু
খ) কৃত্তিবাস
গ) চণ্ডীদাস
ঘ) জয়দেব
উত্তর: মালাধর বসু

21. মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?

ক) কানাহরি দত্ত
খ) বিজয়গুপ্ত
গ) নারায়ণ দেব
ঘ) কেতকাদাস ক্ষিমানন্দ
উত্তর: কানাহরি দত্ত

22. চণ্ডীমঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি কে?

ক) মাণিক দত্ত
খ) মুকুন্দরাম চক্রবর্তী
গ) দ্বিজ মাধব
ঘ) ভারতচন্দ্র
উত্তর: মুকুন্দরাম চক্রবর্তী

23. মুকুন্দরাম চক্রবর্তীকে ‘কবিকঙ্কণ’ উপাধি কে দিয়েছিলেন?

ক) জমিদার রঘুনাথ রায়
খ) রাজা কৃষ্ণচন্দ্র
গ) সুলতান হোসেন শাহ
ঘ) লক্ষ্মণ সেন
উত্তর: জমিদার রঘুনাথ রায়

24. অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে?

ক) মুকুন্দরাম
খ) ভারতচন্দ্র রায়গুণাকর
গ) বিজয়গুপ্ত
ঘ) কানাহরি দত্ত
উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর

25. মধ্যযুগের শেষ কবি কে?

ক) ভারতচন্দ্র রায়গুণাকর
খ) রামনিধি গুপ্ত
গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ) আলাওল
উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর

26. মহাকবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন?

ক) গৌড় রাজসভা
খ) আরাকান রাজসভা
গ) মোগল রাজসভা
ঘ) কৃষ্ণনগর রাজসভা
উত্তর: আরাকান রাজসভা

27. আলাওলের সর্বশ্রেষ্ঠ কাব্যের নাম কী?

ক) তোহফা
খ) পদ্মাবতী
গ) সয়ফুলমুলুক
ঘ) সেকান্দরনামা
উত্তর: পদ্মাবতী

28. ‘ইউসুফ-জুলেখা’ কাব্যের রচয়িতা কে?

ক) শাহ মুহম্মদ সগীর
খ) আবদুল হাকিম
গ) আলাওল
ঘ) দৌলত কাজী
উত্তর: শাহ মুহম্মদ সগীর

29. ‘যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী’— এই বিখ্যাত চরণটি কার রচনা?

ক) আবদুল হাকিম
খ) সৈয়দ সুলতান
গ) আলাওল
ঘ) শাহ মুহম্মদ সগীর
উত্তর: আবদুল হাকিম

30. বাংলা সাহিত্যের আধুনিক যুগের সময়সীমা কত?

ক) ১৮০১ সাল থেকে বর্তমান
খ) ১৯০১ সাল থেকে বর্তমান
গ) ১৭৫৭ সাল থেকে বর্তমান
ঘ) ১৮৫০ সাল থেকে বর্তমান
উত্তর: ১৮০১ সাল থেকে বর্তমান

31. বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রাজা রামমোহন রায়
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) উইলিয়াম কেরি
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

32. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৮০০ সালে
খ) ১৮০১ সালে
গ) ১৮০৫ সালে
ঘ) ১৮১৮ সালে
উত্তর: ১৮০০ সালে

33. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কত সালে খোলা হয়?

ক) ১৮০০ সালে
খ) ১৮০১ সালে
গ) ১৮০২ সালে
ঘ) ১৮১০ সালে
উত্তর: ১৮০১ সালে

34. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন?

ক) উইলিয়াম কেরি
খ) রামরাম বসু
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ) গোলকনাথ শর্মা
উত্তর: উইলিয়াম কেরি

35. বাংলা গদ্যে প্রথম ‘যতি’ বা ‘বিরাম’ চিহ্নের সফল ব্যবহার করেন কে?

ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) প্যারিচাঁদ মিত্র
ঘ) প্রমথ চৌধুরী
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

36. বাংলা সাহিত্যের প্রথম মৌলিক উপন্যাস কোনটি?

ক) আলালের ঘরের দুলাল
খ) দুর্গেশনন্দিনী
গ) কপালকুণ্ডলা
ঘ) ফুলমণি ও করুণার বিবরণ
উত্তর: আলালের ঘরের দুলাল

37. ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসটি কার লেখা?

ক) প্যারিচাঁদ মিত্র
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) কালীপ্রসন্ন সিংহ
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: প্যারিচাঁদ মিত্র

38. প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম কী ছিল?

ক) টেকচাঁদ ঠাকুর
খ) হুতম প্যাঁচা
গ) ভানুসিংহ
ঘ) বীরবল
উত্তর: টেকচাঁদ ঠাকুর

39. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

ক) দুর্গেশনন্দিনী
খ) আনন্দমঠ
গ) বিষবৃক্ষ
ঘ) চোখের বালি
উত্তর: দুর্গেশনন্দিনী

40. ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?

ক) ১৮৬৫ সালে
খ) ১৮৭২ সালে
গ) ১৮৮২ সালে
ঘ) ১৮৯০ সালে
উত্তর: ১৮৬৫ সালে

41. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক কে?

ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

42. ‘হুতম প্যাঁচার নকশা’ গ্রন্থটির রচয়িতা কে?

ক) কালীপ্রসন্ন সিংহ
খ) প্যারিচাঁদ মিত্র
গ) দীনবন্ধু মিত্র
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: কালীপ্রসন্ন সিংহ

43. বাংলা নাটক ও প্রহসনের প্রথম সার্থক রচয়িতা কে?

ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) দীনবন্ধু মিত্র
গ) রামনারায়ণ তর্করত্ন
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

44. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?

ক) কৃষ্ণকুমারী
খ) শর্মিষ্ঠা
গ) পদ্মাবতী
ঘ) নীলদর্পণ
উত্তর: কৃষ্ণকুমারী

45. ‘নীলদর্পণ’ নাটকটি কার লেখা?

ক) দীনবন্ধু মিত্র
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) মীর মশাররফ হোসেন
ঘ) গিরীশচন্দ্র ঘোষ
উত্তর: দীনবন্ধু মিত্র

46. ‘নীলদর্পণ’ নাটকটি কোথা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল?

ক) ঢাকা
খ) কলকাতা
গ) নদীয়া
ঘ) যশোর
উত্তর: ঢাকা

47. বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?

ক) মেঘনাদবধ কাব্য
খ) বৃত্রসংহার কাব্য
গ) কুরুক্ষেত্র
ঘ) মহাশ্মশান
উত্তর: মেঘনাদবধ কাব্য

48. ‘মেঘনাদবধ কাব্য’ কত সালে প্রকাশিত হয়?

ক) ১৮৬১ সালে
খ) ১৮৬২ সালে
গ) ১৮৬৫ সালে
ঘ) ১৮৬৯ সালে
উত্তর: ১৮৬১ সালে

49. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) জীবনানন্দ দাশ
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

50. বাংলা সনেটের জনক বলা হয় কাকে?

ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) দেবেন্দ্রনাথ সেন
গ) মোহিতলাল মজুমদার
ঘ) বুদ্ধদেব বসু
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

51. মুসলিম সাহিত্যিকদের মধ্যে প্রথম সার্থক উপন্যাসিক কে?

ক) মীর মশাররফ হোসেন
খ) কায়কোবাদ
গ) মোজাম্মেল হক
ঘ) কাজী আবদুল ওদুদ
উত্তর: মীর মশাররফ হোসেন

52. ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?

ক) ইমাম হোসেন
খ) এজিদ
গ) ক ও খ উভয়ই
ঘ) কোনোটিই নয়
উত্তর: ক ও খ উভয়ই

53. মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি?

ক) রত্নাবতী
খ) বিষাদ-সিন্ধু
গ) গো-জীবন
ঘ) উদাসীন পথিকের মনের কথা
উত্তর: রত্নাবতী

54. ‘মহাশ্মশান’ মহাকাব্যের রচয়িতা কে?

ক) কায়কোবাদ
খ) মীর মশাররফ হোসেন
গ) মোজাম্মেল হক
ঘ) শেখ ফজলল করিম
উত্তর: কায়কোবাদ

55. কায়কোবাদের আসল নাম কী ছিল?

ক) মোহাম্মদ কাজেম আল কোরায়শী
খ) মোজাম্মেল হক
গ) লুৎফর রহমান
ঘ) গোলাম মোস্তফা
উত্তর: মোহাম্মদ কাজেম আল কোরায়শী

56. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

ক) ১৯১১ সালে
খ) ১৯১৩ সালে
গ) ১৯১৫ সালে
ঘ) ১৯২১ সালে
উত্তর: ১৯১৩ সালে

57. কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান?

ক) গীতাঞ্জলি
খ) গোরা
গ) সোনার তরী
ঘ) বলাকা
উত্তর: গীতাঞ্জলি

58. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কী?

ক) বউ-ঠাকুরাণীর হাট
খ) রাজর্ষি
গ) চোখের বালি
ঘ) গোরা
উত্তর: বউ-ঠাকুরাণীর হাট

59. বাংলা ছোটগল্পের জনক বলা হয় কাকে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) প্রমথ চৌধুরী
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

60. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী ছিল?

ক) ভানুসিংহ ঠাকুর
খ) বীরবল
গ) পরশুরাম
ঘ) বনফুল
উত্তর: ভানুসিংহ ঠাকুর

61. বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) জসীমউদ্দীন
ঘ) সুফিয়া কামাল
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

62. বাংলা সাহিত্যে ‘চলতি রীতি’র প্রবর্তক কে?

ক) প্রমথ চৌধুরী
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) প্যারিচাঁদ মিত্র
উত্তর: প্রমথ চৌধুরী

63. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী ছিল?

ক) বীরবল
খ) সুনন্দ
গ) যাযাবর
ঘ) অবধূত
উত্তর: বীরবল

64. ‘সবুজপত্র’ পত্রিকা কত সালে প্রকাশিত হয়?

ক) ১৯১৪ সালে
খ) ১৯২১ সালে
গ) ১৯২৫ সালে
ঘ) ১৯৩০ সালে
উত্তর: ১৯১৪ সালে

65. কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ঘোষণা করা হয় কত সালে?

ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৪ সালে
গ) ১৯৭৬ সালে
ঘ) ১৯৮০ সালে
উত্তর: ১৯৭৬ সালে

66. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?

ক) মুক্তি
খ) বিদ্রোহী
গ) সাম্যবাদী
ঘ) কাণ্ডারী হুঁশিয়ার
উত্তর: মুক্তি

67. ‘অগ্নি-বীণা’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

ক) ১৯২২ সালে
খ) ১৯২৩ সালে
গ) ১৯২৪ সালে
ঘ) ১৯২৫ সালে
উত্তর: ১৯২২ সালে

68. ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?

ক) প্রলয়োল্লাস
খ) বিদ্রোহী
গ) রক্তাম্বরধারিণী মা
ঘ) খেয়াপারের তরণী
উত্তর: প্রলয়োল্লাস

69. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কী?

ক) ধূমকেতু
খ) লাঙল
গ) ক ও খ উভয়ই
ঘ) সওগাত
উত্তর: ক ও খ উভয়ই

70. ‘অপরাজিত’ ও ‘পথের পাঁচালী’ উপন্যাসের লেখক কে?

ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

71. ‘পদ্মা নদীর মাঝি’ কার বিখ্যাত উপন্যাস?

ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ) কাজী আবদুল ওদুদ
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়

72. বাংলা সাহিত্যের ‘রূপসী বাংলার কবি’ কাকে বলা হয়?

ক) জীবনানন্দ দাশ
খ) জসীমউদ্দীন
গ) ফররুখ আহমদ
ঘ) আহসান হাবীব
উত্তর: জীবনানন্দ দাশ

73. ‘পল্লীকবি’ উপাধিতে ভূষিত কে?

ক) জসীমউদ্দীন
খ) বন্দে আলী মিয়া
গ) কুসুমকুমারী দাশ
ঘ) সুফিয়া কামাল
উত্তর: জসীমউদ্দীন

74. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যের রচয়িতা কে?

ক) জসীমউদ্দীন
খ) জীবনানন্দ দাশ
গ) সুফিয়া কামাল
ঘ) শামসুর রাহমান
উত্তর: জসীমউদ্দীন

75. বাংলা ভাষার মূল উৎস কোনটি?

ক) বৈদিক ভাষা
খ) প্রাকৃত ভাষা
গ) সংস্কৃত ভাষা
ঘ) হিন্দি ভাষা
উত্তর: প্রাকৃত ভাষা

76. ভাষার মূল উপাদান কী?

ক) ধ্বনি
খ) শব্দ
গ) বাক্য
ঘ) বর্ণ
উত্তর: ধ্বনি

77. বাংলা লিপির উৎস কী?

ক) ব্রাহ্মী লিপি
খ) খরোষ্ঠী লিপি
গ) আরবি লিপি
ঘ) দেবনাগরী লিপি
উত্তর: ব্রাহ্মী লিপি

78. বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা কতটি?

ক) ৩৯টি
খ) ৪৫টি
গ) ৫০টি
ঘ) ৫২টি
উত্তর: ৫০টি

79. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?

ক) ১১টি
খ) ১২টি
গ) ৩৯টি
ঘ) ৫০টি
উত্তর: ১১টি

80. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক) ১১টি
খ) ৩৯টি
গ) ৪০টি
ঘ) ৫০টি
উত্তর: ৩৯টি

81. বাংলা বর্ণমালায় ‘মাত্রাহীন’ বর্ণ কয়টি?

ক) ৮টি
খ) ১০টি
গ) ২৬টি
ঘ) ৩২টি
উত্তর: ১০টি

82. বাংলা বর্ণমালায় ‘অর্ধমাত্রা’র বর্ণ কয়টি?

ক) ৭টি
খ) ৮টি
গ) ১০টি
ঘ) ৩২টি
উত্তর: ৮টি

83. বাংলা বর্ণমালায় ‘পূর্ণমাত্রা’র বর্ণ কয়টি?

ক) ৩২টি
খ) ৩০টি
গ) ২৬টি
ঘ) ৮টি
উত্তর: ৩০টি
ব্যাখ্যা: ۸০. স্পর্শ বা সৃষ্ট ব্যঞ্জনবর্ণ কয়টি? ক) ২০টি খ) ২৫টি গ) ৩৯টি ঘ) ১১টি

84. বাংলা ব্যাকরণের প্রধান অংশ বা আলোচ্য বিষয় কয়টি?

ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি
উত্তর: ৪টি

85. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক) ধ্বনিতত্ত্ব
খ) রূপতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব
উত্তর: ধ্বনিতত্ত্ব

86. ‘সমাস’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক) শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব
খ) ধ্বনিতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব
উত্তর: শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব

87. পদের পরিবর্তন বা ‘পদ প্রকরণ’ কোথায় আলোচিত হয়?

ক) রূপতত্ত্বে
খ) ধ্বনিতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) অর্থতত্ত্বে
উত্তর: রূপতত্ত্বে

88. ‘কারক ও বিভক্তি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক) রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব
খ) বাক্যতত্ত্ব
গ) ধ্বনিতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব
উত্তর: রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব

89. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

ক) ১৯টি
খ) ২০টি
গ) ২১টি
ঘ) ২৫টি
উত্তর: ২১টি

90. সংস্কৃত বা তৎসম উপসর্গ কয়টি?

ক) ২০টি
খ) ২১টি
গ) ১৯টি
ঘ) ২২টি
উত্তর: ২০টি

91. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) আদিত্য
খ) সুধাকর
গ) শশধর
ঘ) নিশাকর
উত্তর: আদিত্য

92. ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) সুধাকর
খ) তপন
গ) ভাস্কর
ঘ) মার্তণ্ড
উত্তর: সুধাকর

93. ‘কপোত’ শব্দের অর্থ কী?

ক) কবুতর
খ) পাখি
গ) কাক
ঘ) কোকিল
উত্তর: কবুতর

94. ‘জঙ্গম’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) স্থাবর
খ) চলনশীল
গ) গতিশীল
ঘ) অক্ষয়
উত্তর: স্থাবর

95. ‘অর্বাচীন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) প্রাচীন
খ) নবীন
গ) আধুনিক
ঘ) সনাতন
উত্তর: প্রাচীন

96. ‘যা পূর্বে দেখা যায়নি’— এক কথায় প্রকাশ কী হবে?

ক) অদৃষ্টপূর্ব
খ) অভূতপূর্ব
গ) অপূর্ব
ঘ) অসম্ভব
উত্তর: অদৃষ্টপূর্ব

97. ‘যার কোনো উপায় নেই’— এক কথায় প্রকাশ কী হবে?

ক) নিরুপায়
খ) অনন্যোপায়
গ) অসহায়
ঘ) অপদার্থ
উত্তর: অনন্যোপায়

98. ‘বিড়াল তপস্বী’ বাগধারাটির অর্থ কী?

ক) ভণ্ড সাধু
খ) কপট ব্যক্তি
গ) ক ও খ উভয়ই
ঘ) চতুর লোক
উত্তর: ক ও খ উভয়ই

99. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?

ক) অর্থের কুপ্রভাব
খ) তীব্র রাগ
গ) ক্ষতিকর বস্তু
ঘ) লোভ করা
উত্তর: অর্থের কুপ্রভাব

100. বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৫২ সালে
খ) ১৯৫৫ সালে
গ) ১৯৬১ সালে
ঘ) ১৯৭২ সালে
উত্তর: ১৯৫৫ সালে

101. বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রমিত বাংলা বানানের নিয়ম প্রথম কত সালে প্রকাশিত হয়?

ক) ১৯৯২ সালে
খ) ২০০০ সালে
গ) ২০১২ সালে
ঘ) ২০১৬ সালে
উত্তর: ১৯৯২ সালে

102. প্রমথ চৌধুরী সম্পাদিত বিখ্যাত পত্রিকার নাম কী?

ক) সবুজপত্র
খ) বঙ্গদর্শন
গ) সওগাত
ঘ) কালি ও কলম
উত্তর: সবুজপত্র

103. বাংলা সাহিত্যের প্রথম মহিলোপন্যাসিক স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসের নাম কী?

ক) দীপনির্বাণ
খ) মিবার রাজ
গ) ছিন্নমুকুল
ঘ) মালতী
উত্তর: দীপনির্বাণ

আশা করি ইউনিয়ন সমাজকর্মী মডেল টেস্ট ১৫ ♦️ রিএক্ট দিয়েই পরীক্ষা শুরু করুন এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট