1. যে সব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদেরকে বলে-
a) কৃৎ প্রত্যয়
b) তদ্ধিত প্রত্যয়
c) অনুসর্গ
d) শব্দ বিভক্তি
Answer: তদ্ধিত প্রত্যয়
2. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?
a) সান্ধ্য প্রকৃতি
b) ক্রিয়া প্রকৃতি
c) নাম প্রকৃতি
d) নৈশ প্রকৃতি
Answer: নাম প্রকৃতি
3. প্রাতিপদিক এর আরেক নাম কী?
a) কৃৎপ্রত্যয়
b) ধাতু
c) বাংলা প্রকৃতি
d) নাম প্রকৃতি
Answer: নাম প্রকৃতি
4. তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটিকে কী বলে?
a) প্রত্যয়ান্ত শব্দ
b) কৃদন্ত শব্দ
c) তদ্ধিতান্ত শব্দ
d) সাধিত শব্দ
Answer: তদ্ধিতান্ত শব্দ
5. বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় কত প্রকার?
a) দুই
b) চার
c) তিন
d) পাঁচ
Answer: তিন
6. 'চোর' শব্দে 'আ' প্রত্যয় যুক্ত হলে কী অর্থ প্রকাশ পায়?
a) শ্রদ্ধা
b) অবজ্ঞা
c) সাদৃশ্য
d) সামীপ্য
Answer: অবজ্ঞা
7. 'ডিঙি' শব্দে 'আ' প্রত্যয় যুক্ত হলে কী অর্থে ব্যবহৃত হয়?
a) বৃহদার্থে
b) ক্ষুদ্রার্থে
c) সমার্থে
d) ভিন্নার্থে
Answer: বৃহদার্থে
8. 'আ' প্রত্যয়যোগে সমষ্টি অর্থে কোনটি ব্যবহৃত হয়?
a) চোরা
b) বাঘা
c) চোখা
d) বিশা
Answer: বিশা
9. আ-প্রত্যয়যোগে গঠিত ক্রিয়াবাচক বিশেষ্য কোনটি?
a) রোগা
b) হাজিরা
c) চাকা
d) কানা
Answer: হাজিরা
10. সদৃশ/সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?
a) চোরা
b) ডিঙা
c) বাঘা
d) চাকা
Answer: বাঘা
11. কোনটি আদরার্থে প্রত্যয়যুক্ত হয়েছে?
a) বোনাই
b) কেষ্টা
c) নিমাই
d) গিন্নিপনা
Answer: নিমাই
12. 'জাত' অর্থে কোনটিতে 'আই' প্রত্যয় যুক্ত হয়েছে?
a) ঢাকাই
b) মোগলাই
c) মিঠাই
d) চড়াই
Answer: ঢাকাই
13. জাত অর্থে 'ঈ' প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
a) জমিদারী
b) রেশমী
c) দোকানী
d) চাষী
Answer: রেশমী
14. কোন শব্দে বৃত্তি অর্থে 'ঈ' প্রত্যয় যুক্ত হয়েছে?
a) পোদ্দারী
b) জমিদারী
c) সরকারী
d) রেশমী
Answer: পোদ্দারী
15. 'উমেদারি' কোন অর্থে তদ্ধিত প্রত্যয়?
a) মালিক অর্থে
b) জাত অর্থে
c) ব্যবসায় অর্থে
d) ভাব অর্থে
Answer: ভাব অর্থে
16. কোনটিতে মালিক অর্থে ই/ঈ প্রত্যয় হয়েছে?
a) জমিদারি
b) বাহাদুরি
c) চাষি
d) রেশমি
Answer: জমিদারি
17. উপজীবিকা অর্থে 'ইয়া' প্রত্যয় যুক্ত শব্দ কোনটি?
a) জেলে
b) মেটে
c) বেলে
d) খুনে
Answer: জেলে
18. 'উপকরণ বুঝাতে 'এ' তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোনটিতে?
a) পাথুরে
b) মেছো
c) গেঁয়ো
d) নেয়ে
Answer: পাথুরে
19. তদ্ধিত প্রত্যয় সাধিত কোন শব্দটি নৈপুণ্য বোঝাতে ব্যবহার হয়েছে?
a) খুনে
b) লেজুড়
c) মুটে
d) ঢাকাই
Answer: খুনে
20. 'একলা', 'আধলা' শব্দ দুটিতে কী অর্থে 'লা' প্রত্যয় যুক্ত হয়েছে?
a) অর্থহীন
b) স্বার্থে
c) নৈপুণ্য
d) সদৃশ
Answer: স্বার্থে
21. ওয়ান > আন কোন ভাষার প্রত্যয়?
a) হিন্দি
b) ফারসি
c) আরবি
d) ইংরেজি
Answer: হিন্দি
22. 'সওদাগর' শব্দের 'গর' কোন ভাষা থেকে আগত?
a) ফারসি
b) ইংরেজি
c) আরবি
d) হিন্দি
Answer: ফারসি
23. ফারসি প্রত্যয় কোনটি?
a) কর
b) আন
c) ইয়া
d) আমো
Answer: কর
24. 'সই' কোন প্রত্যয়?
a) বাংলা কৃৎ
b) বাংলা তদ্ধিত
c) বিদেশি তদ্ধিত
d) সংস্কৃত তদ্ধিত
Answer: বিদেশি তদ্ধিত
25. নিচের কোনটি প্রত্যয়যুক্ত শব্দ নয়?
a) টিপসই
b) জুতসই
c) মানানসই
d) টেকসই
Answer: টিপসই
26. শৈশব- এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
a) শিশু + ষ্ণ
b) শিশু + ষ্ণ্য
c) শিশু + শব
d) শৈ + শব
Answer: শিশু + ষ্ণ
27. 'সৌভাগ্য' শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
a) সুভগ + ষ্ণ্য
b) সুভগ + ষ্ণ
c) সৌভগ + ষ্ণ্য
d) সৌভগ + ষ্ণ
Answer: সুভগ + ষ্ণ্য
28. নিচের কোন তদ্ধিতান্ত পদটি 'ইমন' প্রত্যয় যোগে গঠিত?
a) মেঘলা
b) গুণিন
c) নীলিমা
d) কুলীন
Answer: নীলিমা
29. অতিশায়নে নিচের কোন প্রত্যয়টি ব্যবহৃত হয় না?
a) ইষ্ট
b) এর
c) তম
d) ত্ব
Answer: তম
30. নিচের কোন তদ্ধিত প্রত্যয়টি উপকরণজাত বিশেষণ গঠনে ব্যবহৃত হয়েছে?
a) কুসুমিত
b) সুখিন
c) কুলীন
d) নবীন
Answer: কুসুমিত
31. বিশেষ্য পদ গঠনে 'র' প্রত্যয় ব্যবহৃত হয়েছে কোনটিতে?
a) মধুর
b) চামড়া
c) ডাক্তার
d) আমার
Answer: মধুর
32. মনু + ষ্ণ = মানব- ষ্ণ প্রত্যয়টি কী অর্থে যুক্ত হয়েছে?
a) উপাসক
b) অপত্য
c) ভাব
d) সম্পর্ক বুঝাতে
Answer: অপত্য
33. ভাব অর্থে 'ষ্ণ' প্রত্যয় যুক্ত হয়েছে নিচের কোন শব্দে?
a) যাদব
b) পার্থিব
c) বৈদিক
d) কৈশোর
Answer: কৈশোর
34. কোনটিতে অপত্য অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
a) শৈশব
b) দাশরথি
c) হৈমন্তিক
d) সামাজিক
Answer: দাশরথি
35. নিচের কোনটি বেত্তা অর্থে প্রত্যয়যুক্ত শব্দ?
a) সাহিত্যিক
b) ধার্মিক
c) নাগরিক
d) সামরিক
Answer: সাহিত্যিক
36. বিষয়ক অর্থে 'ষ্ণিক'(ইক) প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দটিতে?
a) বৈজ্ঞানিক
b) সাহিত্যিক
c) হৈমন্তিক
d) সামরিক
Answer: সামরিক