Exams Post Study Jobs Teachers Shop

৭৫ দিনের জার্নি ( বাংলা - ২০)

Bengali Lesson 35 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

৭৫ দিনের জার্নি ( বাংলা - ২০) For those studying or preparing for, this page contains 35 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. 'মহুয়া' পালাটির রচয়িতা -

a) চন্দ্রাবতী
b) দ্বিজ কানাই
c) মনসুর বয়াতি
d) দ্বিজ ঈশান
Answer: দ্বিজ কানাই

2. 'উপর' এবং 'ওপর' শব্দের পার্থক্য -

a) অর্থগত
b) ভাষারীতির
c) কোন পার্থক্য নেই
d) ধ্বনিগত ও অর্থগত
Answer: ভাষারীতির
Explanation: সাধু রীতিতে ( উপর) চলিত রীতিতে (ওপর)

3. 'নীল অপরাজিতা' উপন্যাসের রচয়িতা কে?

a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) কাজী নজরুল ইসলাম
c) শামসুর রাহমান
d) হুমায়ূন আহমেদ
Answer: হুমায়ূন আহমেদ

4. বাক্য তত্ত্বের অপর নাম কি?

a) ভাষা
b) প্রাতিপদিক
c) পদক্রম
d) সাধিত শব্দ
Answer: পদক্রম

5. 'চোরাবালি' কাব্যগ্রন্থটি কার লেখা?

a) বিষ্ণু দে
b) প্যারীচাঁদ মিত্র
c) মানিক বন্দ্যোপাধ্যায়
d) দ্বিজেন্দ্রলাল রায়
Answer: বিষ্ণু দে

6. জিভের উচ্চতা অনুযায়ী উচ্চ-মধ্য স্বরধ্বনি কোনগুলো?

a) অ, আ
b) ই, উ
c) এ, ও
d) আ, অ
Answer: এ, ও

7. 'যিনি সর্বত্র গমন করেন'- এক কথায়-

a) সর্বগম্য
b) সর্বগ
c) সর্বত্রগামী
d) সর্বগামী
Answer: সর্বগ

8. 'আমাকে কী মাল্য দেবে দাও' কবিতার রচয়িতা কে?

a) নির্মলেন্দু গুণ
b) মো: মনিরুজ্জামান
c) সেলিনা হোসেন
d) ফজল এ খোদা
Answer: নির্মলেন্দু গুণ

9. চ-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?

a)
b)
c)
d)
Answer:

10. 'সংস্কৃতির ভাঙা সেতু' গ্রন্থ কে রচনা করেছেন?

a) মোতাহের হোসেন চৌধুরী
b) বিনয় ঘোষ
c) আখতারুজ্জামান ইলিয়াস
d) রাধারমণ চিত্র
Answer: আখতারুজ্জামান ইলিয়াস

11. শবর পা কে ছিলেন?

a) আদি সিদ্ধাচার্য
b) চর্যাকার
c) শবরীর প্রতি
d) হস্তীবিশারদ
Answer: চর্যাকার

12. আশু > আউশ - এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ?

a) অপিনিহিতি
b) সমীভবন
c) বিপ্রকর্ষ
d) বর্ণ বিপর্যয়
Answer: অপিনিহিতি

13. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?

a) বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
b) কিঞ্চিত জলযোগ
c) বিয়ে পাগলা বুড়ো
d) কল্কি অবতার
Answer: বিয়ে পাগলা বুড়ো

14. সামন্তবাদ ও পুঁজিবাদের দ্বন্দ্ব দেখা যায় কোন গল্পে?

a) রাইকমল
b) জলসাঘর
c) কালিন্দী
d) অগ্রদানী
Answer: জলসাঘর

15. 'অঞ্চল প্রভাব' বাগধারাটির অর্থ -

a) স্ত্রীর প্রভাব
b) স্বামীর প্রভাব
c) আঞ্চলিকতার প্রভাব
d) উর্ধ্বতন কর্তার প্রভাব
Answer: স্ত্রীর প্রভাব

16. নিচের কোনটি ভ্রমণ কাহিনী?

a) দুই দেশ, দুই মন
b) পার্থিব
c) জঙ্গম
d) ভলগা থেকে গঙ্গা
Answer: ভলগা থেকে গঙ্গা

17. সুকুমার রায় কি ধরনের সাহিত্যের জন্য বহুল সমাদৃত?

a) গীতিকাব্য
b) উপন্যাস
c) কথাসাহিত্য
d) শিশুসাহিত্য
Answer: শিশুসাহিত্য

18. 'সংবিধান' শব্দের সন্ধিবিচ্ছেদ কী?

a) সম্ + বিধান
b) সমঃ + বিধান
c) সং + বিধান
d) সং + অবিধান
Answer: সম্ + বিধান

19. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খণ্ড রয়েছে?

a) ১৪ টি
b) ১৫ টি
c) ১৩ টি
d) ১৬ টি
Answer: ১৩ টি

20. 'বৃক্ষ' এর সমার্থক শব্দ কোনটি?

a) কলাপী
b) নীরধি
c) বিটপি
d) অবনি
Answer: বিটপি

21. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় -

a) দুই ভাগে
b) তিন ভাগে
c) চার ভাগে
d) পাঁচ ভাগে
Answer: তিন ভাগে
Explanation: অর্থগত বা শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো: ​১. যৌগিক শব্দ: যে সকল শব্দের বুৎপত্তিগত অর্থ (মূল অর্থ) এবং ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে। (যেমন: গায়ক = গৈ + অক, যার অর্থ গান গায় যে)। ২. রূঢ় বা রূঢ়ি শব্দ: যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত হলেও মূল অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে। (যেমন: বাঁশি = বাঁশ দিয়ে তৈরি যেকোনো জিনিসকে না বুঝিয়ে একটি বিশেষ বাদ্যযন্ত্রকে বোঝায়)। ৩. যোগরূঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অর্থ না বুঝিয়ে কোনো বিশেষ অর্থ প্রকাশ করে। (যেমন: পঙ্কজ = পঙ্কে জন্মে যা, অর্থাৎ শুধু পদ্মফুলকে বোঝায়)।

22. প্যারীচাঁদ মিত্রের লেখা নয় কোনটি?

a) রামারঞ্জিকা
b) মদ খাওয়া বড় দাশ, জাত থাকার কি উপায়
c) ব্রজবিলাস
d) বামাতোষিণী
Answer: ব্রজবিলাস

23. 'সফেদ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

a) শুভ্র
b) নিকষ
c) লোহিত
d) নীলিম
Answer: নিকষ

24. 'বহুব্রীহি' কোন সমাস?

a) বহুব্রীহি
b) কর্মধারয়
c) অব্যয়ীভাব
d) প্রাদি সমাস
Answer: বহুব্রীহি

25. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?

a) বাউণ্ডেলের আত্মকাহিনী
b) মুক্তি
c) হেবা
d) বিদ্রোহী
Answer: বাউণ্ডেলের আত্মকাহিনী

26. রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি বাংলাদেশের -

a) খুলনায়
b) নওগাঁয়
c) কুষ্টিয়ায়
d) সিরাজগঞ্জে
Answer: খুলনায়

27. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?

a) উপভোগ
b) উপগ্রহ
c) উপসাগর
d) উপনেতা
Answer: উপভোগ

28. কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর নয়?

a) টুনি মেম
b) তুলনাহীন
c) অবিশ্বাস্য
d) পথে-প্রবাসে
Answer: পথে-প্রবাসে

29. কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়?

a) তুই বাড়ি যা
b) ক্ষমা করা ঘোর অপরাধ
c) কাল একবার এসো
d) দূর হও
Answer: কাল একবার এসো

30. বাংলা নাট্য সাহিত্যে 'নাট্যাচার্য' কার উপাধি?

a) মামুনুর রশীদ
b) সৈয়দ শামসুল হক
c) হুমায়ূন আহমেদ
d) সেলিম আল দীন
Answer: সেলিম আল দীন

31. 'যাকাতের টাকা ঠিক মত দিন' এখানে 'যাকাতের' শব্দটি কোন কারক?

a) অধিকরণ
b) সম্প্রদান
c) কর্মকারক
d) অপাদান
Answer: সম্প্রদান

32. 'দ্যা লিবারেশন অব বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা -

a) রফিকুল ইসলাম
b) মেজর জেনারেল সুখওয়ান্ত সিংহ
c) রশীদ করিম
d) কর্ণেল সিদ্দিক মালিক
Answer: মেজর জেনারেল সুখওয়ান্ত সিংহ

33. Invoice এর বাংলা পরিভাষা কি?

a) চালান
b) পণ্যাগার
c) শুল্ক
d) বিনিয়োগ
Answer: চালান

34. 'মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।'- এ পঙক্তিটি কার রচনা?

a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) কাজী নজরুল ইসলাম
c) শেখ ফজলল করিম
d) শামসুর রাহমান
Answer: শেখ ফজলল করিম

35. 'বিধবা' শব্দের বিপরীত লিঙ্গ কি?

a) বহুপত্নীক
b) সধবা
c) বিপত্নীক
d) অধবা
Answer: বিপত্নীক

We hope ৭৫ দিনের জার্নি ( বাংলা - ২০) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report