Exams Study Jobs Teachers Students

সন্ধি বিচ্ছেদ

Bengali Lesson 30 Questions By Pramanik’s Bangla Care

সন্ধি বিচ্ছেদ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. ‘যদ্যাপি’ এর সন্ধি বিচ্ছেদ-

ক) যদ+পি
খ) যদি+অপি
গ) যদ+অপি
ঘ) যদ্য+অপি
উত্তর: যদি+অপি
ব্যাখ্যা: 'যদ্যপি' শব্দের বিচ্ছেদ যদি + অপি। ই + অ মিলে 'য'-ফলা হয়েছে।

2. ‘তন্বী' শব্দের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ ?

ক) তন্ব+
খ) তন্ব+ই
গ) তনু+ই
ঘ) তনু+ঈ
উত্তর: তনু+ঈ
ব্যাখ্যা: সন্ধির নিয়ম অনুযায়ী, উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার ও ঊ-কার ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে 'উ' বা 'ঊ' স্থানে 'ব' ফলা হয়। সেই নিয়ম অনুযায়ী, তনু + ঈ = তন্বী।

3. ‘গবেষণা’-এর সন্ধি বিচ্ছেদ কি হবে ?

ক) গো+এষণা
খ) গ+এষণা
গ) গব+এষণা
ঘ) গবে+ষণা
উত্তর: গো+এষণা

4. ‘নবোঢ়া’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) নব+উঢ়া
খ) নবো+উঢ়া
গ) নবো+ওঢ়া
ঘ) নব+ঊঢ়া
উত্তর: নব+ঊঢ়া

5. ‘বহ্ন্যুৎসব শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই-

ক) বহ্ন্যু + সব
খ) বহ্ন্যু + উৎসব
গ) বহ্ন্য + উৎসব
ঘ) বহ্নি + উৎসব
উত্তর: বহ্নি + উৎসব

6. “কিন্নর” শব্দের সন্ধি বিচ্ছেদ হলো -

ক) কিম+নর
খ) কিম+ণর
গ) কিৎ+নর
ঘ) কিদ্+নির
উত্তর: কিম+নর

7. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ-

ক) দুষ্কর
খ) তস্কর
গ) গবেষণা
ঘ) মহর্ষি
উত্তর: তস্কর
ব্যাখ্যা: বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী 'তৎ + কর' হওয়ার কথা থাকলেও, কোনো নিয়ম না মেনেই এটি 'তস্কর' হয়েছে। তাই এটি একটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি।

8. ‘প্রৌঢ়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) প্রো+উঢ়
খ) প্রৌ+উঢ়
গ) প্র+ঊঢ়
ঘ) প্র+উঢ়
উত্তর: প্র+ঊঢ়

9. মতৈক্য’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) মতঃ+এক
খ) মতঃ+ঐক্য
গ) মত+এক
ঘ) মত+ঐক্য
উত্তর: মত+ঐক্য

10. কোনটি নির্ভুল ?

ক) দূঃ + ঘটনা = দূর্ঘটনা
খ) দূর + ঘটনা = দূর্ঘটনা
গ) দুর + ঘটনা = দূর্ঘটনা
ঘ) দুঃ + ঘটনা = দূর্ঘটনা
উত্তর: দুঃ + ঘটনা = দূর্ঘটনা

11. শারদোৎসব শব্দের সন্ধি বিচ্ছেদ কি ?

ক) শরদ + উৎসব
খ) শারদ + উৎসব
গ) শারদ + ৎসব
ঘ) শরদ + ৎসব
উত্তর: শারদ + উৎসব

12. ‘দংশন’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) দম্ + শন
খ) দম + সন
গ) দম + যন
ঘ) দঙ + শন
উত্তর: দম্ + শন

13. সন্ধিতে হসন্ত ত এর পর স উভয় মিলে কি হয় ?

ক) চ্ছ
খ)
গ) স্ত
ঘ)
উত্তর: চ্ছ

14. 'বাচস্পতি' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) বাচস+পতি
খ) বাচ+পতি
গ) বাচস+তি
ঘ) বাচঃ+পতি
উত্তর: বাচঃ+পতি
ব্যাখ্যা: 'বাচস্পতি' এটি একটি নিপাতনে সিদ্ধ সন্ধি। এর বিচ্ছেদ বাচঃ + পতি।

15. 'সিংহাসন' এর সন্ধি বিচ্ছেদ -

ক) সিং + আসন
খ) সিংহ + অসন
গ) সীংহ + আসন
ঘ) সিংহ + আসন
উত্তর: সিংহ + আসন

16. ‘নিরবধি’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?

ক) নির+অবধি
খ) নির+বধি
গ) নিঃ+অবধি
ঘ) নিঃ+বধি
উত্তর: নির+অবধি

17. ‘কৃৎ+অন্ত’-এর সন্ধি কোনটি ?

ক) কৃতন্ত
খ) কৃদন্ত
গ) কৃতান্ত
ঘ) কৃঃদন্ত
উত্তর: কৃদন্ত

18. 'নিজন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) নিজ + আন্ত
খ) নিজ + অন্ত
গ) নিচ + অন্ত
ঘ) নিচ + অন্তর
উত্তর: নিচ + অন্ত

19. ‘চিরুনি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে-

ক) চিরু+নি
খ) চির+উনি
গ) চিরু+নই
ঘ) চির+ঊনি
উত্তর: চির+উনি

20. 'দুর্লভ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) দুঃ+লভ
খ) দুর+লভ
গ) দুর+লোভ
ঘ) কোনোটিই নয়
উত্তর: দুঃ+লভ

21. কোন শব্দে বিসর্গের ব্যবহার নেই ?

ক) তদ্ভব শব্দে
খ) অর্ধতৎসম শব্দে
গ) খাঁটি বাংলা শব্দে
ঘ) যৌগিক শব্দে
উত্তর: খাঁটি বাংলা শব্দে

22. 'বৈঠক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-

ক) বৈঠ+অক
খ) বৈ+ঠক
গ) বৈঠ+ক
ঘ) বি+ঠক
উত্তর: বৈঠ+ক

23. চন্দ্রানন শব্দের সন্ধি বিচ্ছেদ কি ?

ক) চন্দ্রা + অনন
খ) চন্দ্রা + আনন
গ) চন্দ্র + আনন
ঘ) চন্দ্র + অনন
উত্তর: চন্দ্র + আনন

24. ‘সঙ্গীত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) সং+গীত
খ) সম্+গীত
গ) সঙ+গীত
ঘ) সাম+গীত
উত্তর: সম্+গীত

25. 'প্রত্যেক' এর সন্ধি বিচ্ছেদ –

ক) প্রতি + ঐক
খ) প্র + তেক
গ) প্রতি + এক
ঘ) প্র + এক
উত্তর: প্রতি + এক

26. ‘জগজ্জীবন’ শব্দটি সন্ধির কোন্ নিয়ম অনুসারে হয়েছে ?

ক) ত+ঝ = জ্জ
খ) ত+জ = জ্জ
গ) দ+জ = জ্জ
ঘ) দ+ঝ = জ্জ
উত্তর: ত+জ = জ্জ

27. ‘বৃহস্পতি’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-

ক) বৃহস্+পতি
খ) বৃহৎ+পতি
গ) বৃহঃ+পতি
ঘ) বৃহস্পত+ই
উত্তর: বৃহৎ+পতি

28. 'বাগদত্তা' এর সন্ধি বিচ্ছেদ -

ক) বাগ + দত্তা
খ) বাক + ত্তা
গ) বাক + দত্তা
ঘ) বাকদ + তা
উত্তর: বাক + দত্তা

29. অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি ?

ক) তৎ + রূপ = তদ্রুপ
খ) সম + তাপ =সন্তান
গ) রাজ + নী =রাজ্ঞী
ঘ) তদ + কাল = তৎকাল
উত্তর: রাজ + নী =রাজ্ঞী

30. 'শয়ন'- এর সন্ধি বিচ্ছেদ -

ক) শে + য়ন
খ) শ + অন
গ) শে +অন
ঘ) শ + য়ন
উত্তর: শে +অন

আশা করি সন্ধি বিচ্ছেদ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট