Exams Post Study Jobs Leaderboard Shop

বচন ও বচনের প্রকারভেদ [মডেল টেস্ট-১৫]

Bengali Lesson 30 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বচন ও বচনের প্রকারভেদ [মডেল টেস্ট-১৫] For those studying or preparing for, this page contains 30 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. 'বচন' ব্যাকরণের কী জাতীয় শব্দ?

a) তৎসম
b) পারিভাষিক
c) অর্ধ-তৎসম
d) বিদেশি
Answer: পারিভাষিক
Explanation: 'বচন' ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ।

2. বচন অর্থ-

a) সংখ্যার ধারণা
b) গণনার ধারণা
c) ক্রমের ধারণা
d) পরিমাণের ধারণা
Answer: সংখ্যার ধারণা
Explanation: বচন এর অর্থ সংখ্যার ধারণা।

3. ব্যাকরণে কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে?

a) বিশেষ্য এবং সর্বনাম পদ
b) বিশেষ্য এবং বিশেষণ পদ
c) সর্বনাম এবং ক্রিয়া পদ
d) সর্বনান এবং বিশেষণ পদ
Answer: বিশেষ্য এবং সর্বনাম পদ
Explanation: ব্যাকরণে বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন।

4. কোনটি একবচনের উদাহরণ?

a) মানুষ মরণশীল
b) শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
c) লোকে বলে
d) বনে বাঘ থাকে
Answer: শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
Explanation: যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটি মাত্র সংখ্যার ধারণা হয়, তাকে এক বচন বলে। যেমন- সে এল। মেয়েটি স্কুলে যায় নি।

5. কোনটি একবচন বোঝায়?

a) লোকে বলে
b) মাঠে মাঠে ধান
c) শুনবে যদি গল্পটি
d) পাখি সব করে রব
Answer: শুনবে যদি গল্পটি

6. 'খানা' বচনবাচক প্রত্যয় শব্দের কোথায় বসে?

a) আগে
b) পরে
c) মাঝে
d) আগে এবং মাঝে
Answer: পরে
Explanation: 'খানা' (বা খানি) বচনবাচক প্রত্যয় বা নির্দেশকটি শব্দের পরে (পিছনে) বসে । এটি সাধারণত বিশেষ্য বা নামপদের সাথে যুক্ত হয়ে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়। যেমন: বইখানা, চাদরখানা, ঘরখানি ইত্যাদি।

7. যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয় তাকে....বলে।

a) একবচন
b) বহুবচন
c) প্রাণিবাচক বহুবচন
d) বাংলায় বহুবচন
Answer: বহুবচন
Explanation: যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহু বচন বলে। যেমন- তারা গেল। মেয়েরা এখনও আসে নি।

8. সর্বনামের বহুবচন কোনটি?

a) তোমরা
b) ফুলদল
c) মেঘমালা
d) দ্বীপপুঞ্জ
Answer: তোমরা

9. কোনটি বিশেষ্য পদের একবচনরূপে ব্যবহৃত হয়েছে?

a) বাগানে ফুল ফুটেছে
b) মানুষ মরণশীল
c) আকাশে চাঁদ উঠেছে
d) বনে বাঘ থাকে
Answer: আকাশে চাঁদ উঠেছে
Explanation: যে কোন কিছুর নামকে বিশেষ্য পদ বলে।যে পদ দ্বারা কোন ব্যক্তি ,বস্তু,প্রানী,সমষ্টি,স্থান,কাল,কর্ম,গুন,ভাব ইত্যাদির নাম বুঝায় ,তাকে বিশেষ্য পদ বলে।

10. কোনটি বিশেষ্যের একবচন নির্দেশ করে?

a) টি
b) গুলি
c) রা
d) পাল
Answer: টি

11. সমষ্টিবাচক শব্দগুলোর বেশিরভাগই কোন ভাষা থেকে এসেছে?

a) হিন্দি
b) প্রাকৃত
c) সংস্কৃত
d) খাঁটি বাংলা
Answer: সংস্কৃত
Explanation: বাংলা ব্যাকরণে বহুবচন বা বহুত্ব প্রকাশের জন্য ব্যবহৃত সমষ্টিবাচক শব্দগুলোর (যেমন- বৃন্দ, বর্গ, রাজি, রাশি, নিচয়, পাল, মালা, সমূহ, গণ) বেশিরভাগই মূলত তৎসম বা সংস্কৃত ভাষা থেকে এসেছে।

12. ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কী যুক্ত হয়?

a) রাশি
b) বর্গ
c) গণ
d) গুলো
Answer: গুলো
Explanation: ইতর বা মানবেতর প্রাণিবাচক শব্দের বহুবচনে সাধারণত কুল, সকল, সব, সমূহ, পাল, ঝাঁক, রাজি, মালা ইত্যাদি যুক্ত হয়। যেমন: পক্ষীকুল, হাঁসগুলো, মেষপাল, পাখির ঝাঁক ইত্যাদি। মানুষ অপেক্ষা নিম্ন স্তরের প্রাণীদের ক্ষেত্রে এই প্রত্যয় ও শব্দগুলো ব্যবহার করা হয়।

13. কোনটি শুদ্ধ বচনবোধক শব্দ?

a) জনগণ
b) হস্তিদাম
c) ডাকাতবৃন্দ
d) কুসুমাবলি
Answer: জনগণ

14. প্রাণিবাচক বহুবচন কোনটি?

a) মেঘমালা
b) গল্পগুচ্ছ
c) রচনাবলি
d) শিক্ষকবৃন্দ
Answer: শিক্ষকবৃন্দ

15. কোন বহুবচন বাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?

a) ফুল
b) দাম
c) গুচ্ছ
d) বৃন্দ
Answer: বৃন্দ
Explanation: উন্নত প্রাণিবাচক বা মনুষ্য শব্দের বহুবচনে প্রধানত গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ—এই প্রত্যয় বা সমষ্টিবাচক শব্দগুলো ব্যবহৃত হয়। যেমন: সুধীবৃন্দ, শিক্ষকগণ, পক্ষীবর্গ, বন্ধুগণ, মন্ত্রীবর্গ ইত্যাদি।

16. কেবল উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তির ব্যবহার পাওয়া যায়?

a) গুলা
b) গুলি
c) রা
d) গুলো
Answer: রা

17. উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলি?

a) বৃন্দ, মণ্ডলী, বর্গ
b) কুল, সকল
c) মালা, রাজি
d) গুলা, রা
Answer: বৃন্দ, মণ্ডলী, বর্গ

18. নিচের কোন শব্দটির সাথে 'মণ্ডলী' ব্যবহৃত হয়?

a) পাখি
b) বৃক্ষ
c) শিক্ষক
d) পর্বত
Answer: শিক্ষক

19. কোন বহুবচনবোধক শব্দগুলি প্রাণী বা অপ্রাণিবাচকের বেলায় ব্যবহৃত হয়?

a) মণ্ডলী, বর্গ
b) গণ, বৃন্দ
c) নিচয়, মালা
d) কুল, সব
Answer: কুল, সব

20. কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনের ব্যবহৃত হয়?

a) বৃন্দ
b) কুল
c) বর্গ
d) দাম
Answer: দাম

21. কোনটি সঠিক বহুবচনবোধক শব্দের উদাহরণ?

a) মনুষ্যযূথ
b) পক্ষীবৃন্দ
c) জলরাজি
d) মাতৃকুল
Answer: মাতৃকুল

22. 'শৈবাল' শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই?

a) নিকর
b) মালা
c) দাম
d) রাজি
Answer: দাম

23. 'পর্বত' শব্দের বহুবচন -

a) পর্বতগুচ্ছ
b) পর্বতমালা
c) পর্বতপুঞ্জ
d) পর্বতসমূহ
Answer: পর্বতমালা

24. 'রচনা' শব্দের বহুবচন কোনটি?

a) রচনাবৃন্দ
b) রচনারাজি
c) রচনাবলি
d) রচনাসকল
Answer: রচনাবলি

25. কোন বহুবচনবোধক শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহার হয়

a) পাল ও পুঞ্জ
b) যূথ ও মালা
c) পাল ও যূথ
d) নিকর ও রাজি
Answer: পাল ও যূথ
Explanation: পাল ও যূথ শব্দ দুটো কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়। যেমন- রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। হস্তিযূথ মাঠের ফসল নষ্ট করছে।

26. সিংহ বনে থাকে। এই বাক্যে দ্বারা কোনটি বোঝায়?

a) একবচন
b) একবচন ও বহুবচন
c) বহুবচন
d) সামান্য
Answer: একবচন ও বহুবচন

27. অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয়?

a) বহুবচন
b) একবচন
c) সন্ধি
d) লিঙ্গ
Answer: বহুবচন
Explanation: অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব বা পরপর দুইবার প্রয়োগে বহুবচন সাধিত হয়। এটি মূলত আধিক্য বা ব্যাপকতা বোঝাতে ব্যবহৃত হয়।

28. হাঁড়ি হাঁড়ি সন্দেশ- এখানে বহুবচন করতে কোন কোন পদ ব্যবহৃত হয়েছে?

a) বিশেষ্য ও বিশেষ্য
b) বিশেষ্য ও বিশেষণ
c) সর্বনাম ও ক্রিয়া
d) সর্বনাম ও অব্যয়
Answer: বিশেষ্য ও বিশেষণ

29. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?

a) বড় বড় মাঠ
b) এটাই করিমদের বাড়ি
c) সিংহ বনে থাকে
d) হস্তিযূথ মাঠে ফসল নষ্ট করেছে
Answer: এটাই করিমদের বাড়ি

30. 'সাহেব' শব্দের বহুবচন কোনটি?

a) সাহেবান
b) সাহেবকুল
c) সাহেবমণ্ডলী
d) সাহেবসমূহ
Answer: সাহেবান
Explanation: 'সাহেব' শব্দের সঠিক বহুবচন হলো সাহেবান।

We hope বচন ও বচনের প্রকারভেদ [মডেল টেস্ট-১৫] these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.