Exams Post Study Jobs Leaderboard Shop

বাগধারা [মডেল টেস্ট -৪১]

Bengali Lesson 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাগধারা [মডেল টেস্ট -৪১] For those studying or preparing for, this page contains 40 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. 'অগ্নিপরীক্ষা' বাগধারাটির অর্থ কী?

a) কঠিন পরীক্ষা

b) নিরতিশয় ক্রুদ্ধ

c) ভীষণ বিপদ

d) ভাগ্যের নিষ্ঠুরতা

Answer: কঠিন পরীক্ষা

2. কোন বাগধারাটি অর্থ 'মরা'?

a) অক্কা পাওয়া

b) কেউকেটা

c) কান পাতলা

d) কেতাদুরস্ত

Answer: অক্কা পাওয়া

3. 'বিধির বিড়ম্বনা' এর বাগধারা কী?

a) অলক্ষ্মীর দশা

b) অগ্নিপরীক্ষা

c) অদৃষ্টের পরিহাস

d) আটকপাল

Answer: অদৃষ্টের পরিহাস

4. 'অহি-নকুল' বাগধারার অর্থ-

a) ভীষণ শত্রুতা

b) সামান্য লোক

c) উঠে পড়ে লাগা

d) ভীষণ চক্রান্ত

Answer: ভীষণ শত্রুতা

5. 'দুর্লভ বস্তু' অর্থে বাগধারা-

a) আকাশ কুসুম

b) অমাবস্যার চাঁদ

c) একাদশে বৃহস্পতি

d) অরণ্যে রোদন

Answer: অমাবস্যার চাঁদ

6. 'আকাশকুসুম' কথাটির অর্থ কী?

a) ভয়াবহ সময়

b) অদৃশ্য বস্তু

c) অসম্ভব কল্পনা

d) মূল্যহীন

Answer: অসম্ভব কল্পনা

7. 'আক্কেল সেলামি' বাগধারাটিতে কী বোঝায়?

a) বড়দের সম্মান না করা

b) বড়দের সম্মান করা

c) জরিমানা

d) ট্রেন ভাড়া

Answer: জরিমানা

8. 'আটকপালে' বাগধারাটির অর্থ কী?

a) অলক্ষ্মীর দশা

b) অগ্নিপরীক্ষা

c) অদৃষ্টের পরিহাস

d) হতভাগ্য

Answer: হতভাগ্য

9. 'পার্থক্য' বোঝাতে নিচের কোন বাগধারাটি প্রযোজ্য?

a) অকূল পাথার

b) আট কপালে

c) কপাল ফেরা

d) ইতর বিশেষ

Answer: ইতর বিশেষ

10. 'উড়নচণ্ডী' বাগধারার অর্থ-

a) উচ্ছৃঙ্খল

b) অমিতব্যয়ী

c) নির্বোধ

d) গোঁয়ার

Answer: অমিতব্যয়ী

11. 'উড়ো চিঠি' দ্বারা কী বোঝায়?

a) বিমানযোগে আসা পত্র

b) ডাকযোগে আসা পত্র

c) বেনামি পত্র

d) গোপনীয় পত্র

Answer: বেনামি পত্র

12. কোন বাগধারাটির অর্থ 'প্রহার'?

a) অর্ধচন্দ্র

b) এলোপাতাড়ি

c) উড়নচণ্ডী

d) উত্তম-মধ্যম

Answer: উত্তম-মধ্যম

13. 'সুসময়' ও 'সৌভাগ্য' বুঝাতে কোন বাগধারার ব্যবহার হয়?

a) সুখের পায়রা

b) সোনায় সোহাগা

c) মানিক জোড়

d) একাদশে বৃহস্পতি

Answer: একাদশে বৃহস্পতি

14. কোন বাগধারাটির অর্থ নগদ উপার্জন?

a) কপাল ফেরা

b) কাঁচা পয়সা

c) কাঁচা সোনা

d) কেতাদুরস্ত

Answer: কাঁচা পয়সা

15. 'কৈ মাছের প্রাণ' বাগধারাটির অর্থ কী?

a) নীরোগ শরীর

b) প্রভাবশালী

c) যা সহজে মরে না

d) ধামাধরা

Answer: যা সহজে মরে না

16. 'খণ্ড প্রলয়' বাগধারাটির অর্থ কী?

a) ভীষণ ঝড়

b) ভীষণ ব্যাপার

c) ছোটখাটো ঝগড়া

d) অল্প নড়াচড়া

Answer: ভীষণ ব্যাপার

17. 'গড্ডলিকা প্রবাহ' বাগধারাটির অর্থ কী?

a) নির্বোধ

b) মূর্খ

c) তুমুল কাণ্ড

d) অন্ধ অনুকরণ

Answer: অন্ধ অনুকরণ

18. 'গোল্লায় যাওয়া' বাগধারাটির অনেক কী?

a) নষ্ট হওয়া

b) অসৎ কাজ

c) খারাপ কাজে যাওয়া

d) দোষের কাজ করা

Answer: নষ্ট হওয়া

19. 'গোবর গনেশ' বাগধারাটির অর্থ কী?

a) গোবরের মতো আবর্জনা

b) প্রতারক

c) চালাক

d) মূর্খ

Answer: মূর্খ

20. নিচের কোন বাগধারাটি 'অতিবৃদ্ধ' অর্থে ব্যবহার হয়?

a) ঘাটের মড়া

b) দুধের মাছি

c) নেই আঁকড়া

d) ছাপোষা

Answer: ঘাটের মড়া

21. 'চোখের পর্দা' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

a) চক্ষুশূল

b) লজ্জা

c) বেহায়া

d) কপট

Answer: লজ্জা

22. বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি?

a) চোখের বালি

b) চোখের মণি

c) চোখের পর্দা

d) চোখের জল

Answer: চোখের জল

23. 'চোখের বালি' এর সমার্থক শব্দ কোনটি?

a) অসুখ

b) চোখের কাজল

c) শত্রু

d) বন্ধু

Answer: শত্রু

24. 'চাঁদের হাট' অর্থ কী?

a) অদৃশ্য বস্তু

b) মগের মুল্লুক

c) বিরাট আয়োজন

d) আনন্দের প্রাচুর্য

Answer: আনন্দের প্রাচুর্য

25. 'ঠোঁটকাটা' বাগধারাটির অর্থ কী?

a) রাগী লোক

b) বেয়াড়া লোক

c) মন্দ লোক

d) বেহায়া

Answer: বেহায়া

26. 'ডুমুরের ফুল' বাগধারাটির অর্থ কী?

a) অদৃশ্য বস্তু

b) অস্তিত্বহীন বস্তু

c) খুব দামি বস্তু

d) সহজলভ্য বস্তু

Answer: অদৃশ্য বস্তু

27. বাগধারাগুলোর মধ্যে কোনটির অর্থ ভিন্ন?

a) অহিনকুল সম্বন্ধ

b) আদায় কাঁচকলায়

c) তাসের ঘর

d) সাপে নেউলে

Answer: তাসের ঘর

28. 'নয় ছয়' বাগধারাটির অর্থ কী?

a) চির অশান্তি

b) ভীষণ চক্রান্ত

c) অপচয়

d) মীমাংসা

Answer: অপচয়

29. 'দলপতি' অর্থে বাগধারা কোনটি?

a) রুই-কাতলা

b) রাঘব বোয়াল

c) ভূষণ্ডির কাক

d) পালের গোদা

Answer: পালের গোদা

30. কোন বাগধারাটি 'অহিনকুল' এর বিপরীত বাগধারা?

a) দা-কুমড়া

b) সাপে নেউলে

c) হাড় হাভাতে

d) দহরম মহরম

Answer: দহরম মহরম

31. 'সামান্য' অর্থ প্রকাশ পায় কোন বাগধারাটির মাধ্যমে?

a) ব্যাঙের আধুলি

b) ছকড়া নকড়া

c) তাসের ঘর

d) কেউকেটা

Answer: ব্যাঙের আধুলি

32. 'দীর্ঘস্থায়ী দুঃখ'কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?

a) ভাসুর-ভাদ্র বৌ সম্পর্ক

b) ঢেঁকির কচকচি

c) মাছের মার পুত্রশোক

d) রাবণের চিতা

Answer: রাবণের চিতা

33. অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কী বলে?

a) শাপেবর

b) তামার বিষ

c) একাদশে বৃহস্পতি

d) উড়ো খৈ গোবিন্দায় নমঃ

Answer: শাপেবর

34. 'চিকামারা' বলতে কোনটি বোঝায়?

a) দেয়ালে লেখা

b) হীন শত্রুর সাথে লড়া

c) শত্রুকে বিনাশ করা

d) বাজে কাজ করা

Answer: দেয়ালে লেখা

35. কোন বাগধারা দুটি সম্পূর্ণ ভিন্নার্থক?

a) অন্ধের ষষ্ঠি / অন্ধের নড়ি

b) ঢাকের কাঠি / ঢাকের বায়া

c) পটল তোলা / অক্কা পাওয়া

d) সাপে-নেউলে / দা-কুমড়া

Answer: ঢাকের কাঠি / ঢাকের বায়া

36. কাঁঠালের আমসত্ত্ব -কথাটির অর্থ কী?

a) ঘোড়ারোগ

b) দুর্লভ বস্তু

c) অসম্ভব বস্তু

d) অমাবস্যার চাঁদ

Answer: অসম্ভব বস্তু

37. কোন বাগধারাটির অর্থ 'সুবিধা করা'?

a) হাটে হাঁড়ি ভাঙা

b) হালে পানি পাওয়া

c) বাঁ হাতের ব্যাপার

d) ছিনিমিনি খেলা

Answer: হালে পানি পাওয়া

38. বাগধারাগুলোর মধ্যে কোনটির অর্থ ভিন্ন?

a) অহিনকুল সম্বন্ধ

b) আদায় কাঁচকলায়

c) তেলেজলে

d) সাপে নেউলে

Answer: তেলেজলে

39. "ধরি মাছ না ছুঁই পানি"- এর সমার্থক প্রবাদ কোনটি?

a) কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস

b) যাতে সাপও মরে লাঠিও না ভাঙে

c) রাধিকা সুন্দরীর স্বামী সোহাগ

d) সাপের হাঁচি বেদেয় চেনে

Answer: যাতে সাপও মরে লাঠিও না ভাঙে

40. কোনটি ব্যতিক্রম?

a) অহি-নকুল

b) দা-কুমড়া

c) আদায়-কাঁচকলায়

d) সোনায়-সোহাগা

Answer: সোনায়-সোহাগা

We hope বাগধারা [মডেল টেস্ট -৪১] these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha