Exams Post Study Jobs Leaderboard Shop

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০২

Bengali Lesson 50 Questions By Mostafız's Nursing Care

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০২ For those studying or preparing for, this page contains 50 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. বৃষ্টি হলে আমরা যাব'- এটি কোন ধরনের জটিল বাক্য?

a) কারণসূচক অধীন বাক্যযুক্ত
b) অনুসিদ্ধান্তমূলক অধীনস্থ ধারা
c) শর্তসূচক অধীন বাক্যযুক্ত
d) সময়সূচক অধীন বাক্যযুক্ত
Answer: শর্তসূচক অধীন বাক্যযুক্ত
Explanation: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। আর 'বৃষ্টি হলে আমরা যাব' এটি শর্তসূচক অধীন বাক্যযুক্ত জটিল বাক্য।

2. মাহবুবের কবি কবি ভাব'- এখানে 'কবি কবি' কোন অর্থের দ্বিরুক্ত হয়েছে?

a) সামান্য বোঝাতে
b) আধিক্য বোঝাতে
c) খসঠিকতা বোঝাতে
d) তীব্রতা বোঝাতে
Answer: সামান্য বোঝাতে
Explanation: 'মাহবুবের কবি কবি ভাব'- এখানে পদের দ্বিরুক্তি অনুযায়ী 'কবি কবি' উদাহরণ এসেছে যা সামান্য অর্থে ব্যবহৃত হয়েছে।

3. অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়?

a) প্রযোজক ক্রিয়া
b) খনাম ক্রিয়া
c) যৌগিক ক্রিয়া
d) সরল ক্রিয়া
Answer: প্রযোজক ক্রিয়া
Explanation: যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। সংস্কৃত ব্যাকরণে একে ণিজন্ত ক্রিয়া বলা হয়।

4. কোনটি উপসর্গ?

a)
b) গুলো
c) উপ
d) ঘটা
Answer: উপ
Explanation: 'উপ' একটি সংস্কৃত বা তৎসম উপসর্গ। 'উপ' উপসর্গযোগে গঠিত কিছু শব্দ উপকূল, উপকণ্ঠ, উপদ্বীপ, উপগ্রহ, উপভোগ ইত্যাদি।

5. নিচের কোনটি পুরণবাচক সংখ্যাশব্দ?

a) পহেলা
b) দ্বি
c) সাত
d) সতেরো
Answer: পহেলা
Explanation: পূরণবাচক সংখ্যাশব্দ দিয়ে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়। যেমন- 'এক' সংখ্যার ক্রমিক অবস্থান প্রথম, প্রথমা, পহেলা ইত্যাদি। এগুলোকে পূরণবাচক সংখ্যাশব্দ বলে। অন্যদিকে সাত, সতেরো ও দ্বি ক্রমবাচক সংখ্যাশব্দ।

6. ধ্বনির প্রতীককে কী বলা হয়?

a) শব্দ
b) বর্ণ
c) ভাষা
d) বাক্য
Answer: বর্ণ
Explanation: ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে।

7. নিচের কোনটির নিজস্ব অর্থ আছে?

a) প্রত্যয়
b) শব্দ
c) উপসর্গ
d) বচন
Answer: শব্দ
Explanation: শব্দ বস্তু বা ভাবের দ্যোতক। অর্থপূর্ণ ধ্বনি ও ধ্বনিসমষ্টিকে শব্দ বলা হয়। তাই শব্দের নিজস্ব অর্থ আছে।

8. অনু এবং অণু-এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?

a) অর্থে
b) বানানে
c) উচ্চারণে
d) বানানে ও অর্থে
Answer: বানানে ও অর্থে
Explanation: 'অনু' অর্থ পশ্চাৎ আর 'অণু' অর্থ ক্ষুদ্রতম অংশ। তাই শব্দ দুটিতে বানান ও অর্থে পার্থক্য আছে।

9. নিচের কোনটি 'ভূত' শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে?

a) ভবিষ্যৎ
b) ভালো
c) ভীরু
d) পেত্নী
Answer: ভবিষ্যৎ
Explanation: 'ভূত' শব্দের অর্থ 'অতীত'। তাই এর বিপরীত শব্দ ভবিষ্যৎ।

10. হাট-বাজার' কোন সমাস?

a) তৎপুরুষ
b) কর্মধারয়
c) বহুব্রীহি
d) দ্বন্দ্ব
Answer: দ্বন্দ্ব
Explanation: যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। হাট ও বাজার = হাট-বাজার সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ।

11. কোনটি দেশীয় শব্দের উদাহরণ?

a) সাবেক
b) সম্রাট
c) লুঙ্গি
d) খোকা
Answer: খোকা
Explanation: বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলে। যেমন- খোকা, কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।

12. শিক্ষককে জানাও- এই বাক্যে 'শিক্ষককে' কোন কারক?

a) কর্ম
b) অপাদান
c) অধিকরণ
d) কর্তা
Answer: কর্ম
Explanation: যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। বাক্যের ক্রিয়াকে 'কী' বা 'কাকে' দিয়ে প্রশ্ন করলে উত্তরে কর্মকারক পাওয়া যায়।

13. কোনটি অনুসর্গের উদাহরণ?

a) অভিমুখে, কাছে
b) বলে, কয়ে
c) আপন, তুমি
d) জোরে, আস্তে
Answer: অভিমুখে, কাছে
Explanation: বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে। যেমন: অভিমুখে, কাছে, অপেক্ষা, অবধি, উপরে, ছাড়া, জন্য, তরে, থেকে, নিচে, পর্যন্ত, প্রতি, বিনা, বাইরে, মধ্যে, সঙ্গে, সামনে, হতে ইত্যাদি।

14. সমাসবদ্ধ পদকে বলে ___?

a) সমস্ত পদ
b) পূর্বপদ
c) পরপদ
d) সমস্যমান পদ
Answer: সমস্ত পদ
Explanation: সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। অন্যদিকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।

15. সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের কোন জোড় ব্যবহার করা হয়?

a) যখন-তখন
b) যে-সে
c) যত-তত
d) যেটুকু-সেটুকু
Answer: যখন-তখন
Explanation: যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও, তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, তেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।

16. নিচের কোনগুলো সমষ্টি বিশেষ্যের উদাহরণ?

a) আকাশ ও বই
b) সঞ্চিতা ও ইত্তেফাক
c) নদী ও সাগর
d) পরিবার ও মিছিল
Answer: পরিবার ও মিছিল
Explanation: যে বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টি বিশেষ্য বলে। যেমন পরিবার, মিছিল, জনতা, ঝাঁক, বাহিনী ইত্যাদি।

17. বর্ণ আসলে___?

a) শব্দের গুচ্ছ
b) ধ্বনিগুচ্ছ
c) বর্ণের সমষ্টি
d) বাক্যের বিন্যাস
Answer: বাক্যের বিন্যাস
Explanation: বর্ণ আসলে বাক্যের বিন্যাস। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্ণ বলে।

18. নিচের কোনটি 'অন্ধের যষ্টি' অর্থ প্রকাশ করছে?

a) ভাগ্যের খেলা
b) একমাত্র অবলম্বন
c) অসম্ভব কল্পনা
d) দুর্লভ বস্তু
Answer: একমাত্র অবলম্বন
Explanation: 'অন্ধের যষ্টি' বাগধারাটির অর্থ একমাত্র অবলম্বন। অন্যদিকে অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু, আকাশকুসুম-অসম্ভব কল্পনা।

19. নারী সংবাদ বাহক-কে কী বলে?

a) দূত
b) নারীদূত
c) দ্যুতি
d) দূতী
Answer: দূতী
Explanation: নারী সংবাদ বাহককে বলে 'দূতী'। যার পুরুষবাচক শব্দ হলো-দূত। অন্যদিকে দ্যুতি অর্থ- জ্যোতি, দীপ্তি, কিরণ।

20. সচেষ্ট'-এর বিপরীত শব্দ কোনটি?

a) নীশ্চেষ্ট
b) নিশ্চেষ্ট
c) নিশেস্ট
d) নীশেস্ট
Answer: নিশ্চেষ্ট
Explanation: 'সচেষ্ট' অর্থ- চেষ্টাযুক্ত। তাই এর বিপরীত শব্দ 'নিশ্চেষ্ট' বা 'চেষ্টাশূন্য'।

21. বাদশাহ'-এর প্রতিশব্দ নয় কোনটি?

a) সম্রাট
b) ভূপতি
c) বিভাবরী
d) নৃপ
Answer: বিভাবরী
Explanation: 'বাদশাহ'-এর প্রতিশব্দ- সম্রাট, ভূপতি, নৃপ, রাজাধিরাজ, মুসলমান সুলতান বা সম্রাট ইত্যাদি। অন্যদিকে 'বিভাবরী' অর্থ- রাত্রি।

22. দৃঢ় সংকল্প' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?

a) খয়েরখাঁ
b) চীনা জোঁক
c) লেফাফাদুরস্ত
d) কোনোটিই নয়
Answer: চীনা জোঁক
Explanation: 'দৃঢ় সংকল্প' অর্থ 'চীনা জোঁক; বাগধারার মধ্যে রয়েছে। অন্যদিকে খয়েরখাঁ, চাটুকার, লেফাফাদুরস্ত-বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি।

23. লেখার সময়ে কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরামচিহ্ন ব্যবহার করা হয়?

a) ত্রিবিন্দু
b) কোলন
c) বিন্দু
d) একটিও নয়
Answer: ত্রিবিন্দু
Explanation: লেখার সময় কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কিংবা কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দুর ব্যবহার হয়। যেমন-তিনি রেগে গিয়ে বললেন, "তার মানে তুমি একটা...।

24. নিচের কোনটি কর্মবাচ্য?

a) আমরা কঠোর পরিশ্রম করি।
b) চিঠিটা পড়া হয়েছে।
c) ছেলেটি ছবি আঁকে।
d) কোথা থেকে আসা হলো
Answer: চিঠিটা পড়া হয়েছে।
Explanation: যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে তাকে কর্মবাচ্য বলে। যেমন- চিঠিটা পড়া হয়েছে, পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে। অন্যদিকে আমরা কঠোর পরিশ্রম করি, ছেলেটি ছবি আঁকে- কর্তৃবাচ্য এবং কোথা থেকে আসা হলো?- ভাববাচ্য।

25. এ', 'য়' বিভক্তিগুলো শব্দের সাথে যুক্ত হয় কোন কারকে? ,

a) করণ কারক
b) অধিকরণ কারক
c) অপাদান কারক
d) সম্বন্ধ কারক
Answer: অধিকরণ কারক
Explanation: যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত '-এ', '-য়', '-য়ে' '-তে' ইত্যাদি বিভক্তিগুলো শব্দের সাথে যুক্ত হয়। যেমন- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।

26. একাধিক সমাপিকা ক্রিয়া কী দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়?

a) যোজক
b) বিশেষণ
c) বিশেষ্য
d) অনুসর্গ
Answer: যোজক
Explanation: পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে, সেগুলোকে যোজক বলে। যেমন- আর, এবং, ও, অথবা, তবু, সুতরাং ইত্যাদি। একাধিক সমাপিকা ক্রিয়া যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে। যেমন- রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।

27. সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে' -কীসের উদাহরণ?

a) বিশেষ্য বর্গ
b) বিশেষণ বর্গ
c) ক্রিয়া বিশেষণ বর্গ
d) ক্রিয়া বর্গ
Answer: ক্রিয়া বিশেষণ বর্গ
Explanation: বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে। আর যে শব্দগুচ্ছ ক্রিয়া-বিশেষণ হিসেবে কাজ করে। তাকে ক্রিয়া বিশেষণ বর্গ বলে। যেমন- সে খেয়ে আর ঘুমিয়ে কাটাছে।

28. তার মঙ্গল হোক'-কীসের উদাহরণ?

a) বিবৃতিবাচক বাক্য
b) প্রশ্নবাচক বাক্য
c) অনুজ্ঞাবাচক বাক্য
d) আবেগবাচক বাক্য
Answer: অনুজ্ঞাবাচক বাক্য
Explanation: আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয়। যেমন- তার মঙ্গল হোক, আমাকে একটি কলম দাও।

29. নিচের কোন বাক্যটি পুরাঘটিত বর্তমানের কিন্তু ক্রিয়ার ফলে অতীত এর উদাহরণ?

a) যদি বৃষ্টি হতো, সবাই মিলে খিচুড়ি খেতাম।
b) শিকারি পাখিটিকে এইমাত্র গুলি করল।
c) যদি আরো শীত পড়তো, সবাই মিলে বেড়াতে যেতাম।
d) আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম।
Answer: শিকারি পাখিটিকে এইমাত্র গুলি করল।
Explanation: অনেক সময়ে ক্রিয়াবিভক্তি যে কালের হয়, ঘটনা সেই কালের হয় না। এগুলো ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ। সাধারণ অতীতকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ: শিকারি পাখিটাকে এইমাত্র গুলি করল। এখানে ঘটনা পুরাঘটিত বর্তমানের; কিন্তু ক্রিয়ার কাল অতীত।

30. শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে 'এ' বিভক্তির রূপভেদ হয়?

a) তে
b) য়ে
c)
d) কে
Answer: তে
Explanation: বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়, সেগুলোকে বিভক্তি বলে। শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে 'এ' বিভক্তির রূপভেদ '-তে' হয়। যেমন-হাতিতে, মধুতে ইত্যাদি।

31. মিছিলটি সামনে এগিয়ে যায়।' কীসের উদাহরণ?

a) স্থানবাচক ক্রিয়া বিশেষণ
b) কালবাচক ক্রিয়া বিশেষণ
c) পদাণু ক্রিয়া বিশেষণ
d) ধরনবাচক ক্রিয়া বিশেষণ
Answer: স্থানবাচক ক্রিয়া বিশেষণ
Explanation: যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। আর ক্রিয়ার স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। যেমন- মিছিলটি সামনে এগিয়ে যায়, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ইত্যাদি।

32. নিচের কোনটি বিসর্গসন্ধির উদাহরণ?

a) নীরোগ
b) বান্দান
c) সন্তোপ
d) একটিও নয়
Answer: নীরোগ
Explanation: নিঃ + রোগ = নীরোগ বিসর্গসন্ধির উদাহরণ। এ সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়েছে। আরও উদাহরণ : নিঃ + রব = নীরব, নিঃ + রস নীরস ইত্যাদি। অন্যদিকে, বাক্ = দান = বাগদান ও সম্ + তাপ = সন্তাপ ব্যঞ্জনসন্ধির উদাহরণ।

33. জনতা, পরিবার, ঝাঁক' শব্দগুলো কোন বিশেষ্য?

a) জাতি বিশেষ্য
b) খনাম বিশেষ্য
c) গুণ বিশেষ্য
d) একটিও নয়
Answer: একটিও নয়
Explanation: জনতা, পরিবার ঝাঁক' শব্দগুলো সমষ্টি বিশেষ্য। এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। আরও উদাহরণ- বাহিনী, মিছিল ইত্যাদি।

34. নিচের কোনগুলো অঘোষ ব্যঞ্জনের উদাহরণ?

a) ঙ, হ
b) ভ, ম
c) ক, খ
d) একটিও নয়
Answer: ক, খ
Explanation: কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না। তখন ধ্বনিটির উচ্চারণ গাম্ভীর্যহীন ও মৃদু হয়। এরূপ ধ্বনিকে অঘোষ ধ্বনি বলে। যেমন- ক, খ ইত্যাদি। অন্যদিকে অপশনের ঙ, ম- নাসিক্য, হ- উষ্ম ঘোষধ্বনি এবং ভ- ঘোষধ্বনি।

35. রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকা সম্পাদন করেন?

a) তত্ত্ববোধিনী
b) সাধনা
c) কওখ
d) কোনোটিই নয়
Answer: কওখ
Explanation: ব্রাহ্ম সমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র 'তত্ত্ববোধিনী' পত্রিকা অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় ১৯৪৩ সালের ১৬ আগস্ট প্রথম প্রকাশিত হয়। অক্ষয়কুমারের পরে নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ সম্পাদনার দায়িত্ব পালন করেন। এছাড়া ১৮৯১ সালে রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় 'সাধনা' পত্রিকার প্রথম প্রকাশ ঘটে। চতুর্থ বছরে রবীন্দ্রনাথ এ পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিজেই গ্রহণ করেন।

36. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?

a) ঝরাপালক
b) রূপসী বাংলা
c) সাতটি তারার তিমির
d) জাগ্রত ধরিণী
Answer: জাগ্রত ধরিণী
Explanation: জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ- ঝরাপালক, রূপসী বাংলা, সাতটি তারার তিমির, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

37. কাজী নজরুল ইসলামের 'ধূমকেতু' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

a) বিদ্রোহী
b) প্রলয়োল্লাস
c) অগ্নি-বীণা
d) আনন্দময়ীর আগমনে
Answer: অগ্নি-বীণা
Explanation: কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নি-বীণা' (১৯২২)-এর অন্তর্ভুক্ত কবিতাগুলো হলো- প্রলয়োল্লাস, বিদ্রোহী, ধূমকেতু, রক্তাম্বরধারিণী মা, আগমনী, কামাল পাশা, আনোয়ার, রণভেরী, শাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী ও মোহররম।

38. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

a) সাহেব
b) বিয়াই
c) সঙ্গী
d) কবিরাজ
Answer: কবিরাজ
Explanation: কতকগুলো শব্দ কেবল পুরুষ বোঝায়। এগুলোকে নিত্য পুরুষবাচক শব্দ বলে। যেমন- কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার ইত্যাদি। অন্যদিকে সাহেব-সাহেবান, বিয়াই-বিয়াইন এবং সঙ্গী-সঙ্গিনী।

39. বিজ্ঞান' শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি?

a) জ + ঞ
b) ঞ + গ
c) ঞ + জ
d) গ্‌+ঞ
Answer: জ + ঞ
Explanation: 'বিজ্ঞান' শব্দের 'জ্ঞ' যুক্তবর্ণের সঠিক রূপ জ্ + ঞ। অন্যদিকে, ঞ + গ = ঙ্গ, ঞ+জ = ঞ্জ।

40. অধ্যয়ন' শব্দের বিশেষণ কী?

a) অধ্যয়নকৃত
b) অধীত
c) অধ্যয়নরত
d) পঠিত
Answer: অধীত
Explanation: 'অধ্যয়ন' একটি বিশেষ্য পদ; যার অর্থ অভিনিবেশ সহকারে পাঠ। এর বিশেষণ হলো 'অধীত' বা পাঠ করা হয়েছে এমন।

41. মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই'- পঙ্ক্তিটি কার রচনা?

a) সিকান্দার আবু জাফর
b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) কাজী নজরুল ইসলাম
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation: 'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই'- পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'কড়ি ও কোমল' কাব্যগ্রন্থের 'প্রাণ' কবিতার অংশবিশেষ।

42. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?

a) শব্দ
b) চিহ্ন
c) বর্ণ
d) ধ্বনি
Answer: শব্দ
Explanation: বাক্যের ক্ষুদ্রতম একক বা অংশ, মৌলিক উপাদান, মূল উপাদান, মূল উপকরণ হলো- শব্দ।

43. জোছনা' কোন শ্রেণির শব্দ?

a) যৌগিক
b) তৎসম
c) দেশি
d) অর্ধ-তৎসম
Answer: অর্ধ-তৎসম
Explanation: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কিছুটা বিকৃত হয়ে বাংলা ভাষায় গৃহীত ও ব্যবহৃত হয়েছে সেসব শব্দরে অর্ধ-তৎসম শব্দ বলে। যেমন জোছনা, গিন্নি, মিছা বিষ্টি, পুকুর, গেরাম, পেন্নাম, রাত্তির ইত্যাদি।

44. কোন বানানটি শুদ্ধ?

a) নীরীক্ষন
b) নিরিক্ষণ
c) নীরিক্ষণ
d) নিরীক্ষণ
Answer: নিরীক্ষণ
Explanation: সাধারণভাবে তৎসম শব্দে ঋ, র, ষ-এর পর মূর্ধন্য 'ণ' ব্যবহৃত হয়। তৎসম শব্দে র-ফলা, রেফ, ক্ষ-এর পর মূর্ধন্য 'ণ' ব্যবহৃত হয়। যেমন- নিরীক্ষণ, লক্ষণ, পর্যবেক্ষণ, ক্ষুণ্ণ, বীক্ষণ, ক্ষীণ, বিচক্ষণ ইত্যাদি।

45. সহপাঠির অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ?

a) ভাষাগত
b) আবেগগত
c) জ্ঞানগত
d) ইচ্ছাগত
Answer: আবেগগত
Explanation: কারো আবেগ বুঝতে পারা অর্থ হচ্ছে তার আবেগ, অনুভূতি, মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল থাকা। যার পুরোটাই feeling কিংবা আবেগের সাথে সম্পর্কযুক্ত। তাই, সহপাঠীর আবেগ বুঝতে পারা আবেগগত লক্ষণ। কেননা, আবেগের প্রতি সংবেদনশীল হতে আবেগই প্রয়োজন। প্রথা, শিক্ষা কিংবা ইচ্ছার দ্বারা তা সম্ভব নয়।

46. রবীন্দ্রনাথ ঠাকুরের 'তোতা কাহিনী' গল্পে 'তোতা' কীসের প্রতীক?

a) শিক্ষকের
b) গণকঠাকুরের
c) শিশুর
d) গবেষকের
Answer: শিশুর
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) 'তোতাপাখি' গল্পে 'তোতা' শিশুর প্রতীক।

47. উল্লাস'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) উল + লাস
b) উৎ + লাস
c) উ + লাস
d) ঊৎ + লাস
Answer: উৎ + লাস
Explanation: ত্ ও দ্‌-এর পর 'ল' থাকলে ত্ ও-এর স্থলে ল উচ্চারিত হয়। যেমন- উৎ + লাস = উল্লাস, উৎ + লেখ = উল্লেখ, উৎ + লিখিত = উল্লিখিত, উৎ + লঙ্ঘন = উল্লঙ্ঘন ইত্যাদি।

48. সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'- এই পঙ্ক্তিটির রচয়িতা কে?

a) বিবেকানন্দ
b) বিদ্যাপতি
c) চণ্ডীদাস
d) রামকৃষ্ণ
Answer: চণ্ডীদাস
Explanation: 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'- এই পঙ্ক্তিটির রচয়িতা মধ্যযুগের অন্যতম প্রধান কবি চণ্ডীদাস।

49. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে'- এখানে 'পাঠে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a) অধিকরণে সপ্তমী
b) কর্মে পঞ্চমী
c) অপাদানে পঞ্চমী
d) অধিকরণে পঞ্চমী
Answer: অধিকরণে সপ্তমী
Explanation: ক্রিয়া সম্পাদনের আধারকে অধিকরণ কারক বলে অর্থাৎ, যে স্থানে বা বিষয়কে কেন্দ্র করে ক্রিয়া সম্পন্ন হয় সে। সময়, স্থান বা বিষয়কে অধিকরণ কারক বলে। এছাড়া, ক্রিয়াকে কোথায়/কখন/কীসে দিয়ে প্রকাশ করলেও উত্তরে। অধিকরণ কারক হয়। 'শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে' বাক্যে 'পাঠে' শব্দটি 'বিষয়' অর্থে এবং 'কীসে' প্রশ্নে অধিকরণ কারক এবং 'এ' থাকায় সপ্তমী বিভক্তি হয়েছে।

50. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?

a) ৮টি
b) ৯টি
c) ১০টি
d) ৭টি
Answer: ৮টি
Explanation: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি। এর মধ্যে স্বরবর্ণ ১টি ঋ এবং ব্যঞ্জনবর্ণ ৭টি খ, গ, ণ, থ, ধ, প, শ। অন্যদিকে মাত্রাহীন বর্ণ ১০টি।

We hope মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০২ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.