Exams Study Jobs Teachers Shop

Bangla Exam

Bengali Lesson 10 Questions By Free Exam For Students

Bangla Exam নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. মানবতাবাদ শব্দটি কোন ধরনের শব্দ

ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) যৌগিক
ঘ) ধাতু
উত্তর: বিশেষ্য

2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বিড়াল কি ধরনের রচনা

ক) উপন্যাস
খ) কবিতা
গ) গল্প
ঘ) প্রবন্ধ
উত্তর: প্রবন্ধ

3. আষাঢ়ের গল্প বাঁকধারার অর্থ কি

ক) আষাঢ় মাসের গল্প
খ) মজার গল্প
গ) আজগুবি গল্প
ঘ) বৃষ্টির গল্প
উত্তর: আজগুবি গল্প

4. চন্ডালে বসাও রানী রাজার আলোয় বাক্যটিতে চন্ডালে শব্দটি কোন কারকে কোন বিভক্তি

ক) কর্তি কারকে দ্বিতীয়া
খ) কর্মে সপ্তমী
গ) অপাদান কারকে সপ্তমী
ঘ) অধিকরণের ২য়া
উত্তর: কর্মে সপ্তমী

5. উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি

ক) গুণমান
খ) অনুমান
গ) চলমান
ঘ) বুদ্ধিমান
উত্তর: অনুমান

6. কোন বাক্যটি শুদ্ধ

ক) জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
খ) জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
গ) জ্ঞানে মূর্খ তা অপেক্ষা শ্রেষ্ঠ
ঘ) জ্ঞানে মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
উত্তর: জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

7. হরফের ছড়া কার লেখা বর্ণ শিক্ষার বই

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) বন্দে আলী মিয়া
ঘ) ফাররুখ আহমদ
উত্তর: ফাররুখ আহমদ

8. খ্রিষ্টাব্দ কোন কোন শব্দযোগে গঠিত

ক) ইংরেজি + তৎসম
খ) ফারসি +তৎসম
গ) তৎসম+ ইংরেজি
ঘ) ইংরেজি +ইংরেজি
উত্তর: ইংরেজি + তৎসম

9. দেখিয়া শব্দের চলিত রুপ

ক) দেখে
খ) দেখিল
গ) দেখিয়াছি
ঘ) দেখাইয়া
উত্তর: দেখে

10. কখন আসা হলো এটি কোন বাচ্যের উদাহরণ

ক) কর্তাবাচ্য
খ) কর্ম বাচ্য
গ) ভাববাচ্য
ঘ) করনবাচ্য
উত্তর: ভাববাচ্য

আশা করি Bangla Exam এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট