Exams Post Study Jobs Leaderboard Shop

বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ

Bengali Lesson 25 Questions By Pramanik’s Bangla Care

বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ For those studying or preparing for, this page contains 25 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কী ?

a) মূল আর্যভাষা
b) বৈদিক ভাষা
c) অনার্য ভাষা
d) সংস্কৃত ভাষা
Answer: অনার্য ভাষা

2. বাংলা আদি জনগোষ্টীর ভাষা কী?

a) সংস্কৃত
b) বাংলা
c) অস্ট্রিক
d) হিন্দি
Answer: অস্ট্রিক

3. প্রাচীন ভারতীয় আর্যভাষা চিহ্নিত করুন ?

a) পালি
b) প্রাকৃত
c) বৈদিক
d) ভোজপুরী
Answer: বৈদিক

4. বেদের ভাষাকে কি ভাষা বলা হয় ?

a) দেশি ভাষা
b) বৈদিক ভাষা
c) বেদী ভাষা
d) ইংরেজী ভাষা
Answer: বৈদিক ভাষা

5. বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে-

a) ইন্দো-ইউরোপীয়
b) সেমেটিক
c) ইউরালীয়
d) দ্রাবিড়
Answer: ইন্দো-ইউরোপীয়

6. ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায়, তার নাম ?

a) রামায়ণ
b) মহাভারত
c) চর্যাপদ
d) ঋগ্বেদ
Answer: ঋগ্বেদ

7. ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি ?

a) বাংলা
b) ইংরেজী
c) ফরাসি
d) উর্দু
Answer: বাংলা

8. ইন্দো-ইউরোপীয় ভাষার কয়টা শাখা ?

a) একটা
b) দুটো
c) তিনটে
d) চারটে
Answer: দুটো

9. ‘প্রাকৃত' শব্দটির অর্থ-

a) প্রকৃত
b) যথার্থ
c) যা করা হয়েছে
d) স্বাভাবিক
Answer: স্বাভাবিক

10. বাংলা ভাষার মূল উৎস কোনটি / বাংলা ভাষার পূববর্তী স্তরের নাম কী ?

a) কানাড়ি ভাষা
b) বৈদিক ভাষা
c) হিন্দি ভাষা
d) প্রাকৃত ভাষা
Answer: প্রাকৃত ভাষা

11. ‘বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে' - এ মতের প্রবক্তা কে ?

a) ড.মুহম্মদ শহীদুল্লাহ
b) স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
c) ড. সুকুমার সেন
d) ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Answer: ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Explanation: বাংলা ভাষার উৎপত্তি নিয়ে ভাষাবিজ্ঞানীদের মধ্যে প্রধানত দুটি মতবাদ প্রচলিত। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাঁর বিখ্যাত গ্রন্থ 'The Origin and Development of the Bengali Language' (ODBL)-এ উল্লেখ করেছেন যে, বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। তিনি মনে করেন, মাগধী প্রাকৃতের পূর্বীয় শাখা থেকে মাগধী অপভ্রংশ হয়ে বাংলা, অসমীয়া ও ওড়িয়া ভাষার উদ্ভব হয়েছে। অন্যদিকে, ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে ‘গৌড়ী প্রাকৃত’ থেকে। মূলত ভাষাতাত্ত্বিক বিচার ও বিবর্তনের ধারা বিশ্লেষণ করে সুনীতিকুমার চট্টোপাধ্যায় মাগধী প্রাকৃতের এই মতবাদটি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে সর্বজনস্বীকৃত।

12. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?

a) মাগধী প্ৰাকৃত
b) গৌড়ীয় প্রাকৃত
c) মহারাষ্ট্রী প্রাকৃত
d) অর্ধ মাগধী প্রাকৃত
Answer: গৌড়ীয় প্রাকৃত

13. কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন ?

a) গৌড় অপভ্রংশ
b) গৌড়ীয় অপভ্রংশ
c) মাগধী অপভ্রংশ
d) প্রাচীন অপভ্রংশ
Answer: গৌড়ীয় অপভ্রংশ

14. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে ?

a) ভারতীয় আর্য
b) সংস্কৃত
c) ইন্দো-ইউরোপীয়
d) বঙ্গ-কামরূপী
Answer: বঙ্গ-কামরূপী

15. ‘অপভ্রংশ' কথাটির অর্থ কী ?

a) উন্নত
b) বিবৃত
c) সাধারণ
d) বিকৃত
Answer: বিকৃত

16. বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী ?

a) পালি
b) অপভ্রংশ
c) অবহটঠ
d) সংস্কৃত
Answer: অপভ্রংশ

17. বাংলা ভাষার উদ্ভব হয়-

a) সপ্তম খ্রিস্টাব্দে
b) সপ্তম খ্রিস্ট পূর্বাব্দে
c) খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
d) খ্রিস্টীয় দ্বাদশ শতকে
Answer: সপ্তম খ্রিস্টাব্দে

18. বাংলা ভাষার বয়স কত ?

a) ১০০০ বছর
b) ২০০০ বছর
c) ২৫০০ বছর
d) ২৭০০ বছর
Answer: ১০০০ বছর

19. বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি ?

a) একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
b) দশম থেকে চতুর্দশ শতাব্দী
c) দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
d) ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
Answer: দশম থেকে চতুর্দশ শতাব্দী
Explanation: বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রধানত তিনটি যুগে ভাগ করা হয়: প্রাচীন, মধ্য ও আধুনিক। বাংলা ভাষার আদিস্তর বা প্রাচীন যুগের স্থিতিকাল হিসেবে দশম থেকে চতুর্দশ শতাব্দী (৯৫০–১২০০/১৩৫০ খ্রিস্টাব্দ) সময়কালকে ধরা হয়। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে এর শুরু ৬৫০ খ্রিস্টাব্দ থেকে হলেও, ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় এবং অধিকাংশ ভাষাবিজ্ঞানীর মতে এর সময়কাল ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ। চর্যাপদ হলো এই আদিস্তরের একমাত্র নির্ভরযোগ্য সাহিত্যিক নিদর্শন। মূলত এই সময়েই অপভ্রংশ থেকে বিবর্তিত হয়ে বাংলা ভাষা একটি স্বতন্ত্র রূপ পরিগ্রহ করতে শুরু করে।

20. ভাষার জগতে বাংলার স্থান কোথায়?

a) ষষ্ঠ
b) সপ্তম
c) অষ্টম
d) নবম
Answer: সপ্তম

21. পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত ?

a) এক হাজার
b) দু'হাজার
c) আড়াই হাজার
d) সাড়ে তিন হাজার
Answer: সাড়ে তিন হাজার
Explanation: পৃথিবীতে বর্তমানে সাড়ে তিন হাজার ভাষা প্রচলিত রয়েছে। [সূত্র: নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ]

22. বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কী ?

a) মাগধী
b) অসমিয়া
c) মরমিয়া
d) ব্রজবুলি
Answer: ব্রজবুলি

23. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উদ্ভবকাল কবে ?

a) ৯৫০ খ্রিষ্টাব্দ
b) ৬৫০ খ্রিষ্টাব্দ
c) ৮৫০ খ্রিষ্টাব্দ
d) ৭৫০ খ্রিষ্টাব্দ
Answer: ৬৫০ খ্রিষ্টাব্দ

24. কোনটি ভাষাবংশের নাম নয় ?

a) আফ্রিকীয়
b) দ্রাবিড়ীয়
c) ইন্দো-ইউরোপীয়
d) হিস্পানি
Answer: হিস্পানি

25. কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত ?

a) হিত্তিক ও তুখারিক
b) তামিল ও দ্রাবিড়
c) আর্য ও অনার্য
d) মাগধী ও গৌড়ী
Answer: হিত্তিক ও তুখারিক

We hope বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.