1. 'দুর্দিনের দিনলিপি' স্মৃতি গ্রন্থটি কার লেখা?
a)
আবুল ফজল
b)
আবদুল কাদির
c)
জাহানারা ইমাম
d)
মুস্তারী সাফি
Answer:
আবুল ফজল
2. 'বুক তার বাংলাদেশের হৃদয়' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
a)
সৈয়দ শামসুল হক
b)
শামসুর রহমান
c)
হাসান হাফিজুর রহমান
d)
আহসান হাবিব
Answer:
শামসুর রহমান
3. আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?
a)
গাইবান্ধায়
b)
বগুড়ায়
c)
ঢাকায়
d)
সিরাজগঞ্জে
Answer:
গাইবান্ধায়
4. 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপবন-প্রেমিক বলেছেন?
a)
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
b)
জসীম উদদীন
c)
রবীন্দ্রনাথ ঠাকুর
d)
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Answer:
রবীন্দ্রনাথ ঠাকুর
5. 'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
a)
যুগ-বাণী
b)
রুদ্র-মঙ্গল
c)
দুর্দিনের যাত্রী
d)
রাজবন্দির জবানবন্দী
Answer:
রুদ্র-মঙ্গল
6. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?
a)
ইছামতি
b)
মেঘমল্লার
c)
মৌরিফুল
d)
যাত্রাবদল
Answer:
ইছামতি
7. রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সের ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?
a)
১০ বছর
b)
১২ বছর
c)
১৪ বছর
d)
১৬ বছর
Answer:
১৬ বছর
8. মীর মোশারফ হোসেনে কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ?
a)
গো-জীবন
b)
ইসলামের জয়
c)
এর উপায় কি
d)
বসন্তকুমারী নাটক
Answer:
গো-জীবন
9. 'তুমি মা কল্পতরু, আমার সব পোষাগরু'- এই কবিতাংশটির রচয়িতা কে?
a)
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
b)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c)
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
d)
ঈশ্বরচন্দ্র গুপ্ত
Answer:
ঈশ্বরচন্দ্র গুপ্ত
10. শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
a)
চতুরঙ্গ
b)
চার অধ্যায়
c)
নৌকাডুবি
d)
ঘরে বাইরে
Answer:
চতুরঙ্গ
11. প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?
a)
রাজা রামমোহন রায়
b)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c)
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
d)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Answer:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
12. 'বিদ্যাসাগর ও বাঙালি সমাজ' গ্রন্থের রচয়িতা কে?
a)
বিনয় ঘোষ
b)
সুবিনয় ঘোষ
c)
বিনয় ভট্টাচার্য
d)
বিনয় বর্মন
Answer:
বিনয় ঘোষ
13. চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?
a)
প্রবোধচন্দ্র বাগচী
b)
যতীন্দ্র মোহন বাগচী
c)
প্রফুল্ল মোহন বাগচী
d)
প্রণয়ভুষণ বাগচী
Answer:
প্রবোধচন্দ্র বাগচী
14. 'Rank' শব্দের বাংলা পরিভাষা কি?
a)
পদ
b)
পদমর্যাদা
c)
উচ্চতা
d)
মাত্রা
Answer:
পদমর্যাদা
15. 'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
a)
কুটিল
b)
জটিল
c)
বক্র
d)
গরল
Answer:
গরল
16. 'তোমার নাম কী?'-এখানে 'কী' কোন প্রকারের পদ?
a)
প্রশ্নবাচক
b)
অব্যয়
c)
সর্বনাম
d)
বিশেষণ
Answer:
সর্বনাম
Read More:
17. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে?
a)
উপপদ
b)
প্রতিপদ
c)
প্রপদ
d)
পূর্বপদ
Answer:
উপপদ
18. 'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।'-বাক্যটিতে কয়টি ভুল আছে?
a)
একটি
b)
দুইটি
c)
তিনটি
d)
ভুল নেই
Answer:
তিনটি
19. নিচের কোনটি যৌগিক শব্দ?
a)
প্রবীণ
b)
জেঠামি
c)
সরোজ
d)
মিতালী
Answer:
মিতালী
20. 'তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো!'- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
a)
পদান্বয়ী অব্যয়
b)
অনুসর্গ অব্যয়
c)
অনন্বয়ী অব্যয়
d)
অনুকার অব্যয়
Answer:
অনন্বয়ী অব্যয়
21. 'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
a)
পান-ব্যবসায়ী
b)
পর্নকার
c)
তামসিক
d)
বারুই
Answer:
তামসিক
22. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমাধ্যম-সম্মুখ স্বরধ্বনি?
a)
অ
b)
আ
c)
ও
d)
এ
Answer:
এ
23. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
a)
মনোএল দ্য আস্সুম্পসাঁও
b)
রাজা রামমোহন রায়
c)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
d)
ঈশ্বরচন্দ্র গুপ্ত
Answer:
মনোএল দ্য আস্সুম্পসাঁও
24. 'ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?
a)
সুনীতি কুমার চট্টোপাধ্যায়
b)
মুহম্মদ শহীদুল্লাহ্
c)
মুহম্মদ এনামুল হক
d)
সুকুমার সেন
Answer:
সুকুমার সেন
25. 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
a)
ধ্বনি দৃশ্যমান
b)
মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
c)
ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
d)
অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি
Answer:
ধ্বনি দৃশ্যমান
26. স্বরান্ত অক্ষরকে কি বলে?
a)
একাক্ষর
b)
মুক্তাক্ষর
c)
বদ্ধাক্ষর
d)
যুক্তাক্ষর
Answer:
মুক্তাক্ষর
27. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
a)
শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
b)
শিরশ্ছেদ, দরিদ্র্য, সমীচিন
c)
শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
d)
শিরশ্ছেদ, দারিদ্রতা, সমীচিন
Answer:
শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
28. আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ?
a)
পাঞ্জাবি
b)
ফরাসি
c)
গ্রিস
d)
স্প্যানিশ
Answer:
গ্রিস
29. 'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
a)
শশাঙ্কদেবের
b)
লক্ষ্মণ সেনের
c)
যশোবর্মনের
d)
হর্ষবর্ধনের
Answer:
লক্ষ্মণ সেনের
30. কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়?
a)
ব্রজবুলি
b)
বাংলা
c)
সংস্কৃত
d)
হিন্দি
Answer:
ব্রজবুলি