1. মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন-
a) মুঘল সম্রাট গন
b) তুর্কি শাসক বর্গ
c) পাঠান সুলতান গণ
d) সংস্কৃতি পন্ডিত গণ
Answer: পাঠান সুলতান গণ
2. বাংলা ভাষার মধ্যযুগ?
a) ৯০১ থেকে ১২০০ খ্রিস্টাব্দ
b) ১২০০ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ
c) ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
d) ১৮০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান
Answer: ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
3. মধ্যযুগের প্রথম কবি হচ্ছে?
a) বিদ্যাপতি
b) বড়ু চন্ডীদাস
c) কাহ্নপা
d) মালাধর বসু
Answer: বড়ু চন্ডীদাস
4. কে বাংলা ভাষার কবি নন?
a) জ্ঞানদাস
b) জয়দেব
c) মুকুন্দ রাম
d) চন্ডীদাস
Answer: জয়দেব
5. বাংলা সাহিত্যে অন্ধকার যুগ হলো-
a) ১১০০ থেকে ১২০০
b) ১২০১ থেকে ১৩৫০
c) ১২৫০ থেকে ১৩৫০
d) ১২৫০ থেকে ১৪৫০
Answer: ১২০১ থেকে ১৩৫০
6. শ্রীকৃষ্ণকীর্তন কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন?
a) প্রাচীন যুগ
b) মধ্যযুগ
c) আধুনিক যুগ
d) প্রাগৈতিহাসিক যুগ
Answer: মধ্যযুগ
7. জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত?
a) ফকির গরীবুল্লাহ
b) নরহরি চক্রবর্তী
c) বিপ্রদাস পিপিলাই
d) বৃন্দাবন দাস
Answer: বৃন্দাবন দাস
8. মঙ্গলকাব্যসমূহের বিষয়বস্তু মূলত-
a) লোকসংগীত
b) পীর পাঁচালী
c) ধর্ম বিষয়ক আখ্যান
d) মধ্যযুগের সমাজ ব্যবস্থার বর্ণনা
Answer: ধর্ম বিষয়ক আখ্যান
9. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
a) মনসামঙ্গল
b) মনসা বিজয়
c) পদ্মপুরাণ
d) পদ্মাবতী
Answer: পদ্মপুরাণ
10. শ্রীমঙ্গল কাব্যের উপাস্য 'চণ্ডী' কার স্ত্রী?
a) শিব
b) জগন্নাথ
c) বিষ্ণু
d) প্রজাপতি
Answer: শিব
11. বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি?
a) মনসা বিজয়
b) মনসামঙ্গল
c) চাঁদ সওদাগর কাহিনী
d) মনসা প্রশাস্তি
Answer: মনসা বিজয়
Read More:
12. বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
a) আলাওয়াল
b) জ্ঞানদাস
c) বিদ্যাপতি
d) চন্ডীদাস
Answer: বিদ্যাপতি
13. বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
a) হিন্দি
b) মারাঠি
c) মৈথিলী
d) গুজরাটি
Answer: মৈথিলী
14. কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন?
a) জয়দেব
b) চন্ডীদাস
c) কৃত্তি দাস
d) বিদ্যাপতি
Answer: বিদ্যাপতি
15. খনার বচন কি সংক্রান্ত?
a) কৃষি
b) ব্যবসা
c) শিল্প
d) রাজনীতি
Answer: কৃষি
16. চন্দ্রাবতী কি?
a) নাটক
b) কাব্য
c) পদাবলী
d) পালা গান
Answer: কাব্য
17. পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা কে?
a) দৌলত কাজী
b) আলাওল
c) মাগন ঠাকুর
d) শাহ মোহাম্মদ সগীর
Answer: আলাওল
18. ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন?
a) শাহ মুহাম্মদ সগীর
b) দৌলতখান
c) আলাওয়াল
d) আব্দুল হাকিম
Answer: শাহ মুহাম্মদ সগীর
19. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
a) চন্দ্রাবতী
b) সারদা দেবী
c) স্বর্ণকুমারী দেবী
d) সুফিয়া কামাল
Answer: চন্দ্রাবতী
20. ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা কে?
a) চন্দ্রাবতী
b) দ্বিজ কানাই
c) মনসুর বয়াতি
d) হীরালাল সেন
Answer: দ্বিজ কানাই