1. ধ্বনির প্রতীককে কী বলে?
a)
শব্দ
b)
বর্ণ
c)
বাক্য
d)
অনুসর্গ
Answer:
বর্ণ
2. বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত?
a)
৭
b)
৩৭
c)
৩২
d)
৩৯
Answer:
৩৭
3. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
a)
৭
b)
১১
c)
৯
d)
১৩
Answer:
৭
4. কোন দুটি মূল স্বরধ্বনি নয়?
a)
ঐ,অ
b)
আ,ঔ
c)
ই,ঔ
d)
ঐ,ঔ
Answer:
ঐ,ঔ
5. তালব্য বর্ণ কোনগুলো?
a)
এ,ঐ
b)
ই,ঈ
c)
উ,ঊ
d)
ও,ঔ
Answer:
ই,ঈ
6. 'হ্ম' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
a)
হ্+ম
b)
ক্+ষ
c)
ষ+ম
d)
ম্+হ
Answer:
হ্+ম
7. 'হৃ' যুক্তবর্ণ কোনটি
a)
হ্+ঋ
b)
হ+ঞ
c)
হ+ঋ
d)
হ+ন
Answer:
হ্+ঋ
8. স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?
a)
হইবে > হবে
b)
জালিয়া > জাইল্যা > জেলে
c)
দেশি > দিশি
d)
রাত্রি > রাইত
Answer:
দেশি > দিশি
9. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
a)
আজি > আইজ
b)
পিশাচ > পিচাশ
c)
পাকা > পাক্কা
d)
স্কুল > ইস্কুল
Answer:
পিশাচ > পিচাশ
10. কোনটি বিষমীভবন এর উদাহরণ?
a)
অঙ্ক > আঁকা
b)
লাল > নাল
c)
কাচ > কাঁচা
d)
পুথি > পুঁথি
Answer:
লাল > নাল
11. 'কাঁদনা > কান্না' কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
a)
অভিশ্রুতি
b)
অপিনিহিতি
c)
ব্যাঞ্জন চ্যুতি
d)
ব্যাঞ্জন বিকৃতি
Answer:
ব্যাঞ্জন বিকৃতি
12. কখন 'ন' হয় না?
a)
ক বর্গের আগে
b)
ট বর্গের আগে
c)
ত বর্গের আগে
d)
ব বর্গের আগে
Answer:
ট বর্গের আগে
13. কোনটি শুদ্ধ বানান?
a)
লুন্ঠন
b)
দন্ড
c)
কন্টক
d)
স্পন্দন
Answer:
স্পন্দন
14. কোনটি শুদ্ধ বানান?
a)
অন্বেষণ
b)
অন্বেষন
c)
অন্বেশন
d)
অন্বেসণ
Answer:
অন্বেষণ
15. কোনটি শুদ্ধ বানান?
a)
আভ্যন্তরীণ
b)
অভ্যন্তরীন
c)
অভ্যন্তরীণ
d)
অভ্যন্তরিণ
Answer:
অভ্যন্তরীণ
16. নিচের কোন শব্দে স্বভাবতই 'ণ' হয়েছে?
a)
বক্ষমান
b)
স্হাণু
c)
পরিবহণ
d)
উত্তরায়ন
Answer:
স্হাণু
Read More:
17. কোনটি শুদ্ধ বানান?
a)
শুণ্য
b)
পুণ্য
c)
পূণ্য
d)
মাণ্য
Answer:
পুণ্য
18. কোন ধরনের শব্দে কখনোই 'ণ' হবে না?
a)
তৎসম
b)
বিদেশি
c)
তদ্ভব
d)
আঞ্চলিক
Answer:
বিদেশি
19. কোন বর্গীয় বর্ণের সাথে যুক্ত 'ন' কখনো 'ণ' হয় না?
a)
ক বর্গ
b)
চ বর্গ
c)
ত বর্গ
d)
প বর্গ
Answer:
প বর্গ
20. কোনটি শুদ্ধ বানান?
a)
আনুষঙ্গিক
b)
আনুসঙ্গিক
c)
অনুষঙ্গিক
d)
আনূষঙ্গিক
Answer:
আনুষঙ্গিক
21. কোন প্রত্যয়যুক্ত পদে 'ষ ' হয় না?
a)
সাৎ
b)
সা
c)
ষ্ণে
d)
ষ্ণিক
Answer:
সাৎ
22. কোনটি শুদ্ধ বানান?
a)
কনিষ্ঠ
b)
কণিষ্ঠ
c)
কনিষ্ঠতম
d)
কণিষ্ঠতম
Answer:
কনিষ্ঠ
23. নিত্য 'ষ' কোন শব্দে বিদ্যমান?
a)
কষ্ট
b)
উপনিষৎ
c)
কল্যাণীয়েষু
d)
আষাঢ়
Answer:
আষাঢ়
24. কোনটি শুদ্ধ বানান?
a)
দূষণ
b)
দুষণ
c)
দুশন
d)
দূশন
Answer:
দূষণ
25. কোনটি শুদ্ধ বানান?
a)
গীতাঞ্জলী
b)
গিতাঞ্জলী
c)
গীতাঞ্জলি
d)
গিতাঞ্জলি
Answer:
গীতাঞ্জলি
26. কোনটি শুদ্ধ বানান?
a)
দধিচী
b)
দধীচি
c)
দধিচি
d)
দধীচী
Answer:
দধীচি
27. কোনটি শুদ্ধ বানান?
a)
দ্বন্দ্ব
b)
দ্বন্দ
c)
দ্ন্দ
d)
দনদ্ব
Answer:
দ্বন্দ্ব
28. কোনটি শুদ্ধ বানান?
a)
নিশীথিনী
b)
নিশিথিনি
c)
নিশীথিনি
d)
নিশীথীনী
Answer:
নিশীথিনী
29. কোনটি শুদ্ধ বানান?
a)
নুনতম
b)
ন্যুনতম
c)
ন্যূনতম
d)
নূন্যতম
Answer:
ন্যূনতম
30. কোনটি শুদ্ধ বানান?
a)
মুহুর্মুহু
b)
মূহুমুহু
c)
মূহূর্মূহু
d)
মূহুর্মূহু
Answer:
মুহুর্মুহু