Exams Study Jobs Teachers Students

কারক ও বিভক্তি (কর্তৃকারক এবং কর্মকারক)

Bengali Lesson 22 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

কারক ও বিভক্তি (কর্তৃকারক এবং কর্মকারক) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 22টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'কারক' [কৃ + ণক] শব্দটির অর্থ কী?

ক) যা পদকে সম্পদন করে
খ) যা সমাসকে সম্পাদন করে
গ) যা ক্রিয়া সম্পাদন করে
ঘ) যা পদ ও সমাসকে সম্পাদন করে
উত্তর: যা ক্রিয়া সম্পাদন করে

2. বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কী বলে?

ক) সন্ধি
খ) সমাস
গ) কারক
ঘ) বিভক্তি
উত্তর: কারক

3. নিচের কোনটি ছয় ভাগে বিভক্ত?

ক) অব্যয়
খ) কারক
গ) বিভক্তি
ঘ) পদ
উত্তর: কারক

4. কারক নির্ণয় করার সহজ উপায় কী?

ক) শব্দটিকে ভাঙা
খ) বিশেষ্যকে প্রশ্ন করা
গ) বিশেষণকে প্রশ্ন করা
ঘ) ক্রিয়াকে প্রশ্ন করা
উত্তর: ক্রিয়াকে প্রশ্ন করা

5. বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কী বলে?

ক) সমাস
খ) কারক
গ) বিভক্তি
ঘ) সম্বন্ধ পদ
উত্তর: বিভক্তি

6. বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে কোন বিভক্তি আছ বলে মনে করা হয়?

ক) শূন্য
খ) দ্বিতীয়া
গ) তৃতীয়া
ঘ) চতুর্থী
উত্তর: শূন্য

7. অপ্রাণিবাচক শব্দের উত্তর কোন বিভক্তি যুক্ত হয়?

ক) কে
খ) রে
গ) রা
ঘ) শূন্য
উত্তর: শূন্য

8. স্বরান্ত শব্দের উত্তর 'এ' বিভক্তির রূপ হয়-

ক) 'য়' বা 'য়ে'
খ) 'কে' বা 'রে'
গ) 'গুলি' বা 'গুলো'
ঘ) 'রা' বা 'এরা'
উত্তর: 'য়' বা 'য়ে'

9. একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়?

ক) উচ্চারণগত
খ) অর্থগত
গ) অবস্থাগত
ঘ) আকৃতিগত
উত্তর: আকৃতিগত

10. ষষ্ঠী নাম বিভক্তির চিহ্ন কোনটি?

ক) কে, রে
খ) র, এর
গ) এ, য়, তে
ঘ) দ্বারা, দিয়েচ কর্তৃক
উত্তর: র, এর

11. কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহার হয় না?

ক) চতুর্থী
খ) পঞ্চমী
গ) ষষ্ঠী
ঘ) সপ্তমী
উত্তর: পঞ্চমী

12. মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে কী বলে?

ক) প্রযোজক কর্তা
খ) প্রযোজ্য কর্তা
গ) মুখ্য কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
উত্তর: প্রযোজ্য কর্তা

13. বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্যানুসারে কর্তৃকারকের কর্তা কত প্রকার?

ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
উত্তর: ৪ প্রকার

14. বাক্যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাদের কোন কর্তা বলে?

ক) মুখ্য কর্তা
খ) গৌণ কর্তা
গ) ব্যতিহার কর্তা
ঘ) প্রযোজ্য কর্তা
উত্তর: ব্যতিহার কর্তা

15. বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় রকম হতে পারে?

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:

16. 'মুষলধারে বৃষ্টি পড়ছে' বাক্যে 'বৃষ্টি' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে সপ্তমী
খ) কর্মকারকে শূন্য
গ) কর্তৃকারকে শূন্য
ঘ) করণে শূন্য
উত্তর: কর্তৃকারকে শূন্য

17. শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন- বাক্যে 'ছাত্র' কোন ধরনের কর্তা?

ক) মুখ্য
খ) প্রযোজক
গ) প্রযোজ্য
ঘ) ব্যতিহার
উত্তর: প্রযোজ্য

18. "বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।" - 'বাঘে-মহিষে' কোন কর্তা?

ক) মুখ্য কর্তা
খ) প্রযোজ্য কর্তা
গ) ব্যতিহার কর্তা
ঘ) ভাববাচ্যের কর্তা
উত্তর: ব্যতিহার কর্তা

19. গুণহীন চিরদিন থাকে পরাধীন- এখানে 'গুণহীন' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে শূন্য
খ) কর্মকারকে শূন্য
গ) করণকারকে শূন্য
ঘ) অপাদান কারকে শূন্য
উত্তর: কর্তৃকারকে শূন্য

20. "বসিরকে যেতে হবে।" - 'বসিরকে' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে দ্বিতীয়া
খ) কর্মকারকে দ্বিতীয়া
গ) করণকারকে তৃতীয়া
ঘ) অপাদান কারকে পঞ্চমী
উত্তর: কর্তৃকারকে দ্বিতীয়া

21. নিম্নের কোনটি বিভক্তি নয়?

ক) দ্বারা
খ) থেকে
গ) চেয়ে
ঘ) পর্যন্ত
উত্তর: পর্যন্ত

22. দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?

ক) তৃতীয়া
খ) প্রথমা
গ) দ্বিতীয়া
ঘ) শূন্য
উত্তর: তৃতীয়া

আশা করি কারক ও বিভক্তি (কর্তৃকারক এবং কর্মকারক) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট