Exams Post Study Jobs Leaderboard Shop

নার্সিং ও মিডওয়াইফারি নিয়োগ প্রস্তুতি: বাংলা স্পেশাল (পর্ব-০৩)

Bengali Lesson 71 Questions By Mostafız's Nursing Care

নার্সিং ও মিডওয়াইফারি নিয়োগ প্রস্তুতি: বাংলা স্পেশাল (পর্ব-০৩) For those studying or preparing for, this page contains 71 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কোন কবিতাটি চতুর্দশপদী?

a) সোনার তরী
b) জীবন বন্দনা
c) বঙ্গভাষা
d) ধন্যবাদ
Answer: বঙ্গভাষা

2. লাঠালাঠি' শব্দটি কোন সমাস?

a) দ্বন্দ্ব
b) বহুব্রীহি
c) কর্মধারয়
d) তৎপুরুষ
Answer: বহুব্রীহি

3. অপলাপ' শব্দটির অর্থ কী?

a) অস্বীকার
b) মিথ্যা
c) প্রলাপ
d) অসদালাপ
Answer: অস্বীকার

4. 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কী?

a) কপট ব্যক্তি
b) ঘনিষ্ঠ সম্পর্ক
c) হতভাগ্য
d) মোসাহেব
Answer: মোসাহেব

5. 'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?

a) দোলনচাঁপা
b) বিষের বাঁশি
c) সাম্যবাদী
d) অগ্নিবীণা
Answer: অগ্নিবীণা

6. 'বাগাড়ম্বর' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

a) বাক্ + আড়ম্বর
b) বাক্ + অম্বর
c) বাগ + আড়ম্বর
d) বাগ + অম্বর
Answer: বাক্ + আড়ম্বর

7. বাংলা ভাষার ছন্দ কত প্রকার?

a) ২টি
b) ৩টি
c) 8টি
d) ৫টি
Answer: ৩টি

8. মধ্যযুগের কোন সাহিত্যে কৃষিকাজের জন্য উপযোগী?

a) লোক সাহিত্য
b) ডাক ও খনার বচন
c) পুঁথি সাহিত্য
d) রত কথা
Answer: ডাক ও খনার বচন

9. কোনটি অনুসর্গ নয়?

a) অপেক্ষা
b) চেয়ে
c) অন্য
d) জন্য
Answer: অন্য

10. একই গদ্য রচনায় সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণকে কী বলে?

a) গুরুচণ্ডালী দোষ
b) বাহুল্য দোষ
c) দ্বিত্বজনিত ভুল
d) বাচ্যজনিত দোষ
Answer: গুরুচণ্ডালী দোষ

11. বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কী?

a) অস্ট্রিক
b) দ্রাবিড়
c) কামরূপী
d) ঝাড়খণ্ডী
Answer: অস্ট্রিক

12. 'হাভাতে' কোন সমাস?

a) প্রাদি
b) অব্যয়ীভাব
c) তৎপুরুষ
d) বহুব্রীহি
Answer: অব্যয়ীভাব

13. বার্ষিক' শব্দের প্রকৃতি - প্রত্যয় কোনটি?

a) বর্ষ + ইক
b) বরষ + ইক
c) ব + ষ্ণিক
d) বর্ষা + ষ্ণিক
Answer: বর্ষ + ইক

14. 'তিনি ধনী কিন্তু কৃপণ' কোন জাতীয় বাক্য?

a) জটিল
b) যৌগিক
c) সরল
d) মিশ্র মিয়া
Answer: যৌগিক

15. হনহন' শব্দটি কোন পদের?

a) বিশেষ
b) বিশেষণ
c) ক্রিয়া
d) অব্যয়
Answer: অব্যয়

16. 'আলমারি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

a) ফারসি
b) ওলন্দাজ
c) গুজরাটি
d) পর্তুগিজ
Answer: পর্তুগিজ

17. বাংলা বর্ণমালায় কয়টি স্বরবর্ণ আছে?

a) ১৩টি
b) ১২টি
c) ১১টি
d) ১০টি
Answer: ১১টি

18. 'শশাঙ্ক' শব্দের সঠিক অর্থ কী?

a) চাঁদ
b) সমুদ্র
c) খরগোশ
d) সূর্য
Answer: চাঁদ

19. 'তাসের ঘর' বাগধারাটির অর্থ কী?

a) ক্ষণস্থায়ী
b) এলোমেলো
c) বিশৃঙ্খলা
d) ভেঙ্গে পড়া
Answer: ক্ষণস্থায়ী

20. বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?

a) সমাচার দর্পণ
b) দিগদর্শন
c) সংবাদ প্রভাকর
d) ঢাকা প্রকাশ
Answer: দিগদর্শন

21. বাংলা সাহিত্যে 'সনেট' রচনার প্রবর্তক কে?

a) অতুল প্রসাদ সেন
b) দ্বিজেন্দ্রলাল রায়
c) মাইকেল মধুসূদন দত্ত
d) রজনীকান্ত সেন
Answer: মাইকেল মধুসূদন দত্ত

22. লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে' এ চরণটির রচয়িতা কে?

a) মদনমোহন তর্কালঙ্কার
b) অক্ষয়কুমার দত্ত
c) কুসুমকুমারী দাস
d) ঈশ্বরচন্দ্র গুপ্ত
Answer: মদনমোহন তর্কালঙ্কার

23. সপ্তাহ' কোন ধরণের শব্দ?

a) ক্রমবাচক
b) গণনাবাচক
c) পূরণবাচক
d) সংখ্যাবাচক
Answer: গণনাবাচক

24. প্রত্যক্ষ উক্তি 'আগামীকাল' এর পরোক্ষ উক্তি কী?

a) আগের দিন
b) সেদিন
c) পরদিন
d) পূর্বের দিন
Answer: পরদিন

25. বাংলা ১৪২৮ সনের জ্যৈষ্ঠ মাস কত দিনের ছিল?

a) ৩২দিন
b) ২৯দিন
c) ৩০দিন
d) ৩১দিন
Answer: ৩১দিন

26. আইন' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

a) আরবি
b) পর্তুগিজ
c) সংস্কৃত
d) ফারসি
Answer: ফারসি

27. 'বিজ্ঞ' এর সমার্থক শব্দ নয় কোনটি?

a) বিদ্বান
b) প্রজ্ঞা
c) জ্ঞানী
d) বুধ
Answer: প্রজ্ঞা

28. বৃষ্টি পড়ে টাপুর টুপুর' এর মধ্যে 'টাপুর টুপুর' কি ধরনের অব্যয়?

a) সংযোজক অব্যয়
b) পদান্বয়ী অব্যয়
c) অনন্বয়ী অব্যয়
d) অনুকার অব্যয়
Answer: অনুকার অব্যয়

29. ইত্যাদি' কোন সমাস?

a) তৎপুরুষ
b) বহুব্রীহি
c) কর্মধারয়
d) অব্যয়ীভাব
Answer: তৎপুরুষ

30. "দ্বৈপায়ন" শব্দের সন্ধিবিচ্ছেদ করুন?

a) দ্বিপ + আয়ন
b) দ্বীপ + আয়ন
c) দ্বীপ + অয়ন
d) দ্বৈপ + আয়ন
Answer: দ্বীপ + আয়ন

31. "বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা" এটি কোন শ্রেণির বাক্য?

a) সরল বাক্য
b) জটিল বাক্য
c) যৌগিক বাক্য
d) প্রার্থনা বাক্য
Answer: সরল বাক্য

32. "অহ্ন” শব্দের বিপরীত শব্দ কোনটি?

a) রাত
b) প্রভাত
c) দিন
d) প্রহর
Answer: রাত

33. এককথায় প্রকাশ করুনঃ যে সকল অত্যাচার সয়ে যায়-

a) অত্যাচারিত
b) শোষিত
c) নিগৃহীত
d) সর্বংসহা
Answer: সর্বংসহা

34. হরিণ” শব্দের সমার্থক শব্দ কোনটি?

a) কেশরী
b) করী
c) শম্বুক
d) শম্বর
Answer: শম্বর

35. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

a) পরি
b) অজ
c) অব
d) অতি
Answer: অজ

36. শব্দের পূর্বে বসে কোনটি?

a) প্রত্যয়
b) উপসর্গ
c) অনুসর্গ
d) বিভক্তি
Answer: উপসর্গ

37. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?

a) বেগম
b) ননদ
c) বিমাতা
d) হংসী
Answer: বিমাতা

38. পুঁথি সাহিত্যের ভাষা কিরূপ?

a) আঞ্চলিক
b) মিশ্র
c) সংস্কৃত
d) হিন্দি
Answer: মিশ্র

39. প্রাণভয়” কোন সমাস?

a) অলুক দ্বন্দ্ব
b) মধ্যপদলোপী কর্মধারয়
c) উপমান কর্মধারয়
d) ষষ্ঠী তৎপুরুষ
Answer: মধ্যপদলোপী কর্মধারয়

40. "দেখে যেন মনে হয় চিনি উহারে" এখানে 'যেন' কোন পদ?

a) সংযোজক অব্যয়
b) ভাব বিশেষণ
c) সর্বনাম
d) বিশেষণ
Answer: ভাব বিশেষণ

41. "মনে মনে তুলনা করে দেখলাম" এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে-

a) বিশেষ্য
b) ক্রিয়া বিশেষণরূপে
c) আধিক্য বোঝাতে
d) ব্যাপ্তি অর্থে
Answer: ক্রিয়া বিশেষণরূপে

42. বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবি কে?

a) কাজী নজরুল ইসলাম
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) মাইকেল মধুসূদন দত্ত
d) বঙ্কিমচন্দ্র
Answer: মাইকেল মধুসূদন দত্ত

43. সোনালী কাবিন" কোন জাতীয় রচনা?

a) ছড়া
b) উপন্যাস
c) কবিতা
d) সনেট
Answer: সনেট

44. রবীন্দ্রনাথ ঠাকুরের "নষ্টনীড়” গল্পের একটি চরিত্র-

a) হৈমন্তী
b) রায়
c) চারুলতা
d) আশালতা
Answer: চারুলতা

45. আবোল-তাবোল" কার লেখা?

a) সত্যজিৎ রায়
b) সুকুমার রায়
c) সুকুমার বড়ুয়া
d) শংকর কিস
Answer: সুকুমার রায়

46. শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?

a) ধ্বনি
b) পদ
c) বর্ণ
d) ভাব
Answer: বর্ণ

47. পুষ্প' শব্দের বহুবচন কোনটি

a) পুষ্পগুলি
b) পুষ্পদাম
c) পুষ্পপুঞ্জ
d) পুষ্পকুঞ্জ
Answer: পুষ্পদাম

48. 'চারি > চাইর' কোন ধরণের ধ্বনির পরিবর্তন?

a) সমীভবন
b) সম্প্রকর্ষ
c) বিষমীভবন
d) অপিনিহিতি
Answer: অপিনিহিতি

49. বাক্যের অন্তর্গত পদগুলোর অর্থগত ও ভাবগত মিলবন্ধনের নামই__

a) যোগ্যতা
b) আসত্তি
c) আকাঙ্ক্ষা
d) উপমা
Answer: যোগ্যতা

50. একাধিক বর্ণ যুক্ত হয়ে-- বর্ণ তৈরি হয়?

a) যুক্ত
b) যৌগিক
c) স্বর
d) অনু
Answer: যুক্ত

51. কোনটি উপসর্গযুক্ত শব্দ নয়?

a) আগমন
b) নির্দেশ
c) উপসর্গ
d) শিক্ষক
Answer: শিক্ষক

52. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

a) বা + দান = বাগদান
b) উৎ + ছেদ = উচ্ছেদ
c) পর + পর = পরস্পর
d) সম + সার = সংসার
Answer: পর + পর = পরস্পর

53. উচ্চারণের একক কী?

a) ধ্বনি
b) বর্ণ
c) অক্ষর
d) শব্দ
Answer: অক্ষর

54. কুলি' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

a) কামিন
b) কুলিনি
c) কুলিনী
d) কামার
Answer: কামিন

55. কোনটি উভয় লিঙ্গ?

a) স্ত্রী
b) সন্তান
c) দেবর
d) পুত্র ভীত
Answer: সন্তান

56. 'চাঁদের হাট' কথা টির অর্থ কী?

a) পুর্ণিমা রাত
b) আনন্দের প্রাচুর্য
c) জ্যোৎস্না
d) কচিকাঁচার মেলা
Answer: আনন্দের প্রাচুর্য

57. রেলগাড়ি' কোন সমাস?

a) মধ্যপদলোপী কর্মধারয়
b) উপমান কর্মধারয়
c) উপমিত কর্মধারয়
d) রূপক কর্মধারয়
Answer: মধ্যপদলোপী কর্মধারয়

58. অভিধানে কোন শব্দটি আগে বসবে?

a) চাঁদ
b) খেলা
c) গ্রহ
d) ক্ষমা
Answer: ক্ষমা

59. বিদিত' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

a) √বিদ্ + তা
b) √বিদ্য + ত
c) √বিদ্ + ত
d) বিদি + তা
Answer: √বিদ্ + ত

60. 'মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি', কোন গল্পের উদ্ধৃতি?

a) শাস্তি
b) ফটিক
c) ছুটি
d) মহেশ
Answer: ছুটি

61. তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?' কোন উপন্যাসের উক্তি?

a) বিষবৃক্ষ
b) কপালকুণ্ডলা
c) কৃষ্ণকান্তের উইল
d) শ্রীকান্ত
Answer: কপালকুণ্ডলা

62. মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি?

a) নিষিদ্ধ লোবান
b) রাইফেল রোটি আওরাত
c) হাঙর নদী গ্রেনেড
d) চৌচির
Answer: রাইফেল রোটি আওরাত

63. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?

a) ব্যাথার দান
b) ঝিলিমিলি
c) বাঁধনহারা
d) বিষের বাঁশি
Answer: ব্যাথার দান

64. বঙ্গভাষা' সনেট প্রথমে কী নামে লেখা হয়?

a) আত্মবিলাপ
b) কবি মাতৃভাষা
c) মাতৃভাষা
d) আত্মপরিচয়
Answer: কবি মাতৃভাষা

65. কোনটি শুদ্ধ বানান?

a) আকাংখা
b) আকাঙ্ক্ষা
c) আকাঙ্খা
d) আকাংক্ষা
Answer: আকাঙ্ক্ষা

66. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' কে আবিষ্কার করেন?

a) রামমোহন রায়
b) চণ্ডীদাস
c) বসন্তরঞ্জন রায়
d) দ্বিজ চণ্ডীদাস
Answer: বসন্তরঞ্জন রায়

67. নয়-ছয়' বাগধারাটির অর্থ -

a) অপচয়
b) শঠ
c) বাবুয়ানা
d) অনিষ্ট করা
Answer: অপচয়

68. 'নিকেতন' শব্দের অর্থ -

a) গ্রাম
b) বাড়ি
c) দোকান
d) প্রাসাদ
Answer: বাড়ি

69. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?

a) অগ্নিসাক্ষী
b) চিলেকোঠার সেপাই
c) আগুনপাখি
d) আরেক ফাগুন
Answer: আরেক ফাগুন

70. 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের লেখক -

a) মানিক বন্দ্যোপাধ্যায়
b) হাসান আজিজুল হক
c) দেবেশ রায়
d) অদ্বৈত মল্লবর্মণ
Answer: অদ্বৈত মল্লবর্মণ

71. যুগ সন্ধিক্ষণের কবি কে?

a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
c) কালীপ্রসন্ন সিংহ
d) ঈশ্বরচন্দ্র গুপ্ত
Answer: ঈশ্বরচন্দ্র গুপ্ত

We hope নার্সিং ও মিডওয়াইফারি নিয়োগ প্রস্তুতি: বাংলা স্পেশাল (পর্ব-০৩) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.