1. ‘খাস তালুকের প্রজা’ প্রবাদটির অর্থ হলো-
a) নিঃস্ব ব্যক্তি
b) সৎ ব্যক্তি
c) তোষামোদকারী
d) খুব অনুগত ব্যক্তি
Answer: খুব অনুগত ব্যক্তি
2. যে ব্যক্তি উভয় কুল রক্ষা করে চলে- প্রবাদ বাক্যে তাকে কি বলে ?
a) কচুবনের কালাচাঁদ
b) যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল
c) বরের ঘরের পিসী, কনের ঘরের মাসী
d) বাইরে ফিটফাট ভেতরে সদর ঘাট
Answer: বরের ঘরের পিসী, কনের ঘরের মাসী
3. উভয় কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি ?
a) চাল না চুলো, ঢেকী না কুলো
b) কারো পৌষ মাস, কারও সর্বনাশ
c) বোঝার উপর শারেক আাঁটি
d) সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
Answer: সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
4. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?
a) নাচতে না জানলে উঠোন ভাঙা
b) যত গর্জে তত বৃষ্টি হয়
c) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
d) যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়
Answer: অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
5. ‘জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ’ কথাটি কি অর্থে ব্যবহৃত হয় ?
a) ভাগ্য চিরসঙ্গী
b) ছোটবড় যাবতীয় কাজ করা
c) কারও সুসময়, কারও দুঃসময়
d) সুযোগের সদ্ব্যবহার করা
Answer: ছোটবড় যাবতীয় কাজ করা
6. 'মেঘের ছায়া ' প্রবচনটির অর্থ -
a) অন্ধকার
b) ক্ষণস্থায়ী
c) বৃষ্টির পূর্বাভাস
d) অশুভ লক্ষণ
Answer: ক্ষণস্থায়ী
7. 'ঊনো বর্ষায় দুনো শীত' প্রবচনটি যে অর্থ প্রকাশ করে , তা হলো _
a) শেষ বর্ষায় শীতের আভাস
b) শীতের বৃষ্টি দ্বিগুণ শীত আনে
c) যে বছর কম বৃষ্টি হয় সে বছরে শীত বেশি পড়ে
d) বেশি বৃষ্টিতে ঠাণ্ডা পড়া
Answer: যে বছর কম বৃষ্টি হয় সে বছরে শীত বেশি পড়ে
8. খিচুড়ি পাকানো' প্রবচনটির অর্থ __
a) মজাদার রান্না
b) বিশৃঙ্খলা সৃষ্টি করা
c) ষড়যন্ত্র করা
d) দলবাজি করা
Answer: বিশৃঙ্খলা সৃষ্টি করা
9. যেমন কর্ম তেমন ফল’ প্রবাদটির সমার্থক বাক্য বা বাগধারা কোনটি ?
a) অহংকার পতনের মুল
b) কত ধানে কত চাল
c) অতি চালাকের গলায় দড়ি
d) ইটটি মারলে পাটকেল খেতে হয়
Answer: ইটটি মারলে পাটকেল খেতে হয়
10. যেমন কর্ম তেমন ফল' ---বাক্যটি কী ?
a) নির্ধারক বিশেষণ
b) দ্বিরুক্তি
c) সাপেক্ষ সর্বনাম
d) ক্রিয়া বিশেষণ
Answer: সাপেক্ষ সর্বনাম
11. বাজারে কাটা’ প্রবাদের অর্থ কি ?
a) মন্দাভাব
b) বিক্রি হওয়া
c) লাভজনক
d) মন্দ ভাগ্য
Answer: বিক্রি হওয়া
12. কোনটি প্রবচন ?
a) ধারাকে সরা জ্ঞান করা
b) ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া
c) পুরোনো চাল ভাতে বাড়ে
d) দুধের স্বাদ ঘোলে মেটানো
Answer: পুরোনো চাল ভাতে বাড়ে
13. কোনটি প্রবচন ?
a) কাঁচা বাশে ঘুন
b) মোঘলাই খানা
c) পদ্ম পাতার জল
d) রাঘব বোয়াল
Answer: কাঁচা বাশে ঘুন
14. 'পাওয়ার আগে ভোগের আয়োজন'-এ কথাটির প্রবাদ বাক্য কোনটি ?
a) খাল কেটে কুমির আনা
b) ঝোপ বুঝে কোপ মারা
c) ছাই ফেলতে ভাঙ্গা কুলো
d) গাছে কাঁঠাল গোফেঁ তেল
Answer: গাছে কাঁঠাল গোফেঁ তেল
15. “উচিত কথায় মামা বেজার”- এটি যে শ্রেণির প্রবাদ-
a) সমালোচনামূলক
b) অভিজ্ঞতামূলক
c) নীতিমূলক
d) ব্যঙ্গাত্নক
Answer: সমালোচনামূলক
16. না পড়ে পন্ডিত প্রবচনটির অর্থ-
a) স্বভাব পন্ডিত
b) কোনো বিষয়ে না জেনে পান্ডিত্য
c) ডিগ্রিবিহীন পন্ডিত
d) মহাজ্ঞানী
Answer: ডিগ্রিবিহীন পন্ডিত
17. জলের রেখা খলের পিরিতি ’ প্রবাদটির অর্থ কী ?
a) নিরপেক্ষ
b) ক্ষণস্থায়ী
c) ক্ষতি হওয়া
d) নির্বাক হয়ে থাকে
Answer: ক্ষণস্থায়ী
18. ’ডানায় ভর দিয়ে চলা’ প্রবাদটির অর্থ কী ?
a) শূন্যলোকে ভাসা
b) গা বাঁচিয়ে চলা
c) গোপনে কাজ করা
d) নিশ্চিতে দিন কাটানো
Answer: গা বাঁচিয়ে চলা
19. 'ভেড়ার গোয়ালে আগুন লাগা' প্রবাদটির অর্থ -
a) আকস্মিক বিপদ
b) অসহায় অবস্থা
c) অকার্যকর কোলাহল
d) অযথা আড়ম্বর
Answer: অকার্যকর কোলাহল
20. 'অল্পজলের মাছ' প্রবচনটির মানে _
a) নিতান্তই বোকা
b) অসার ব্যক্তি
c) ভয়ংকর স্বভাব
d) ঘাঁই মারার জন্য প্রস্তুত
Answer: নিতান্তই বোকা
Explanation: বাংলা বাগধারা বা প্রবচনের ক্ষেত্রে 'অল্পজলের মাছ' বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়, যার বুদ্ধিশুদ্ধি খুব কম বা যিনি নিতান্তই বোকা। অল্প জলে থাকা মাছ যেমন সহজেই ধরা পড়ে যায় বা তার গতিবিধি সীমাবদ্ধ থাকে, তেমনি যে ব্যক্তির বুদ্ধি অত্যন্ত অগভীর এবং যাকে সহজেই ঠকানো যায়, তাকে এই প্রবচনের মাধ্যমে বিদ্রূপ করা হয়। এটি মূলত ব্যক্তির মানসিক অপরিপক্বতা বা বুদ্ধির স্বল্পতা প্রকাশ করতে ব্যবহৃত হয়। অন্যদিকে, 'অসার ব্যক্তি' বা 'ভয়ংকর স্বভাব' বোঝাতে বাংলা ভাষায় ভিন্ন ভিন্ন বাগধারা (যেমন: অকাল কুষ্মাণ্ড বা যমের দোসর) প্রচলিত রয়েছে।
21. ‘কৌশলে কার্যোদ্ধার’- কোনটির অর্থ ?
a) গাছে তুলে মই কাড়া
b) এক ক্ষুরে মাথা মোড়ানো
c) ধরি মাছ না ছুই পানি
d) আকাশের চাঁদ হাতে পাওয়া
Answer: ধরি মাছ না ছুই পানি
22. ‘পর্বতের মুষিক প্রসব’ প্রবনটির অর্থ-
a) বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
b) বহু প্রত্যাশিত তুচ্ছ অর্জন
c) বহু প্রত্যাশিত অর্জন
d) বিরাট আয়োজন
Answer: বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
23. “বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে” উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-
a) বনের পশু বনে থাকতেই ভালবাসে
b) আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
c) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
d) প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
Answer: জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
24. গুণহীনের বৃথা আস্ফালন- এর অর্থ কোন প্রবাদের সাহায্যে বোঝানো যায় ?
a) আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
b) অসারের তর্জন গর্জন সার
c) কানা ছেলার নাম পদ্মলোচন
d) ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি
Answer: অসারের তর্জন গর্জন সার
25. কোন বাক্যে ‘ঢাক ঢাক গুড় গুড়’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে ?
a) ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও
b) ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
c) ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, কি খাবে বলো
d) ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও
Answer: ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
26. ‘যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন্ জন’- প্রবচনটির অর্থ কি ?
a) সৃজনেরা তেঁতুল পছন্দ করে
b) আসলে মোঘল নেই, ঢেকি করে চাদোয়া
c) মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়
d) সজনে ডাটায় নুন জোটেনা, মশুর ডালে ঘি
Answer: মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়
Read More:
27. পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে একসাথে- প্রবচনটির অর্থ কী ?
a) মোগলের সাথে বসে খাদ্য খাওয়া
b) উচ্চ শ্রেণীর ব্যাক্তির সাথে বসে খাওয়া
c) সুদিন ফিরে আসা
d) বিপদে পড়ে কাজ করা
Answer: বিপদে পড়ে কাজ করা
28. 'হায়রে আমড়া কেবল আঁটি আর চামড়া' প্রবাদটির অর্থ কি ?
a) অন্তসারশূন্য অবস্থা
b) সামান্য ব্যাপারে বৃহৎ আয়োজন
c) বরের ঘরের মাসী, কনের ঘরের পিসী
d) বাইরে ফিটফাট ভেতরে সদর ঘাট
Answer: অন্তসারশূন্য অবস্থা
29. ‘ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া’-এর মানে হল-
a) মূল্যবান দ্রব্য ফলান উচিত নয়
b) ভিক্ষুকের চাল কাঁড়া থাকে না
c) বিনা পয়সার পাওয়া জিনিসের গুণাগুণ বিচার করা যায় না
d) যাতে প্রচুর ফল লাভ হয়
Answer: বিনা পয়সার পাওয়া জিনিসের গুণাগুণ বিচার করা যায় না
30. ‘বিশ নেই তার কুলোপনা চক্কর’-এর অর্থ কি ?
a) অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
b) ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
c) যার কোন প্রকার ক্ষমতা নেই
d) বিষ আছে কিন্তু কুলো নেই
Answer: অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
31. ‘বিপদ একবারেই শেষ হয় না’।-এর প্রবাদ বাক্য কোনটি ?
a) এক মাঘে শীত যায় না
b) গেঁয়ো যোগী ভিখ পায় না
c) সস্তার তিন অবস্থা
d) নুন খাই যার গুণ গাই তার
Answer: এক মাঘে শীত যায় না
32. ‘কানা ছেলের নাম পদ্মলোচন।’-এর অর্থ কোনটি ?
a) যার যে গুণ, সে গুণের কদর করা
b) যার যে গুণই নাই, সে গুণের কথা বলা
c) গুণহীনকে গুণ অর্জন করতে বলা
d) অন্ধত্ব নিবারণে পদ্মফুল উপকারী
Answer: যার যে গুণই নাই, সে গুণের কথা বলা
33. ‘উপস্থিত সুযোগ ত্যাগ করা।’-এটি কোন প্রবাদের অর্থ ?
a) হাতের পাঁচ আঙ্গুল সমান নয়
b) জোর যার মুল্লুক তার
c) হাতের লক্ষী পায়ে ঠেলা
d) বিনা মেঘে বজ্রপাত
Answer: হাতের লক্ষী পায়ে ঠেলা
34. ‘চেনা বামুনের পৈতা লাগে না।’-প্রবাদের অর্থ হলো-
a) স্বনামখ্যাত ব্যক্তির পরিচিতির প্রয়োজন হয় না
b) চেনা বামুন পৈতা পরেন না
c) পৈতা দিয়ে বামুনকে চেনা যায়
d) পৈতা পরলেই বামুন হয় না
Answer: স্বনামখ্যাত ব্যক্তির পরিচিতির প্রয়োজন হয় না
35. ‘পাপ কখনো গোপন থাকে না’ অর্থে প্রবাদ কোনটি ?
a) কড়িতে বাঘের দুধ মিলে
b) অতি লোভে তাঁতী নষ্ট
c) অভাবে স্বভাব নষ্ট
d) ধর্মের ঢাক আপনি বাজে
Answer: ধর্মের ঢাক আপনি বাজে
36. ‘শত্রু লোকের পাল্লায় পড়া।’-বাক্যের পরিবর্তে কোন প্রবাদ বাক্য ব্যবহৃত হয় ?
a) ঠেলার নাম বাবাজী
b) ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
c) খাল কেটে কুমির আনা
d) বজ্র আাঁটুনি ফসকা গেঁরো
Answer: ঠেলার নাম বাবাজী
37. ‘মুখে বড় বড় কথা; কিন্তু কাজের বেলায় কিছুই না।’-এর প্রবাদ কোনটি ?
a) যত গর্জে তত বর্ষে না
b) গাঁয়ে মানে না আপনি মোড়ল
c) পরের ধনে পোদ্দারী
d) কথায় খই ফোটে
Answer: যত গর্জে তত বর্ষে না
38. ‘চোরে না শুনে ধর্মের কাহিনী।’ প্রবাদের অর্থ কোনটি ?
a) আইন অমান্য করে পদের জোরে আধিপত্য
b) সুযোগ পেলেই কিছু করা
c) শত উপদেশ দিয়েও দুষ্টু লোককে সৎ পথে আনা যায় না
d) বিপদ একবারেই শেষ হয়ে যায় না
Answer: শত উপদেশ দিয়েও দুষ্টু লোককে সৎ পথে আনা যায় না
39. ‘শত্রুকে অতি যত্নে পালন করা।’-এর উপযুক্ত প্রবাদ বাক্য কোনটি ?
a) তিলকে তাল করা
b) পরের ধরে পোদ্দারী
c) ধরাকে সরা জ্ঞান করা
d) দুধ কলা দিয়ে কালসাপ পোষা
Answer: দুধ কলা দিয়ে কালসাপ পোষা
40. ‘ঝিকে মেরে বৌকে শেখানো’- বাক্যটির অর্থ কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
a) বৌ ও ঝিকে একই সাথে মারা
b) একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেয়া
c) কাজের মেয়েকে শাস্তি দিয়ে স্ত্রীকে শেখানো
d) স্ত্রীকে কিছু না বলে মেয়েকে মারা
Answer: একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেয়া
41. ‘সামান্য অবস্থা থেকে বিপুল সম্পদের মালিক হওয়া’ অর্থে প্রবাদ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
a) এক ঢিলে দুই পাখি মারা
b) আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া
c) পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা
d) কাঁটা দিয়ে কাঁটা তোলা
Answer: আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া
42. ‘কাটা দিয়ে কাঁটা তোলা’-প্রবাদটির অর্থ কি ?
a) শত্রু দিয়ে শত্রু নাশ
b) একের দায় অন্যের ঘাড়ে চাপানো
c) অন্যের উপর দিয়ে স্বার্থ উদ্ধার
d) নিজের স্বার্থ দেখা
Answer: শত্রু দিয়ে শত্রু নাশ
43. ‘কলুর বলদ’- প্রবাদটির অর্থ কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
a) বেহায়া
b) সহজে বিশ্বাস করা
c) ভারবাহী, ফলভোগী নয়
d) একটানা খাটুনি করে যে
Answer: একটানা খাটুনি করে যে
44. ‘চোর পালালে বুদ্ধি বাড়ে।’-প্রবচনের অর্থ কোনটি ?
a) লাভের হিসেব না রাখা
b) সর্বনাশ করার ইচ্ছা
c) হাতছাড়া হবার পর চিন্তা করা
d) পাওয়ার আগে ভোগের আয়োজন
Answer: হাতছাড়া হবার পর চিন্তা করা
45. ‘ধরি মাছ না ছুঁই পানি’- এটি কি ?
a) খনার বচন
b) প্রবাদ বাক্য
c) কবিতার চরণ
d) বাগধারা
Answer: প্রবাদ বাক্য
46. 'ধরি মাছ না ছুঁই পানি' বাগধারাটির সঠিক অর্থ কি ? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৬]
a) পানিতে হাত না দিয়ে মাছ ধরা
b) কৌশলে কার্যোদ্ধার
c) বিপদ এড়ানো
d) নিজেকে চালাক মনে করা
Answer: কৌশলে কার্যোদ্ধার
47. “দশচক্রে ভগবান ভূত” প্রবাদে ভগবান কে ? [ নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা: ০৬]
a) ঈশ্বর
b) কৃষ্ণ
c) ভগবানের প্রেত
d) ভগবান নামের এক ভৃত্য
Answer: ঈশ্বর
48. ’দশ চক্রে ভগবান ভূত’ -প্রবাদটি কি অর্থ বোঝায় ? [ জনতা ব্যাংক সিনিয়র অফিসার : ১১]
a) দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা
b) একতাই শক্তি, একাতে অসম্ভব
c) দশ জনের চক্রান্তে ভগবানকে মিথ্যা প্রমাণ করা
d) প্রয়োজনে নিকৃষ্ট জিনিসের ব্যবহার
Answer: দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা
49. ‘ধর্মের কল বাতাসে নড়ে’ অর্থ বৈশিষ্ট্যের দিক থেকে কোন ধরনের প্রবাদ ? [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩]
a) সাধারণ অভিজ্ঞতা বাচক
b) নীতিকথামূলক
c) ইতিকথা মূলক
d) মানব চরিত্র সমালোচনামূলক
Answer: নীতিকথামূলক
50. 'কপাল গুণে গোপাল ঠাকুর' -প্রবাদটির অর্থ--
a) অসুন্দরকে বেমানানভাবে সজ্জিত করা
b) অযোগ্যর ভাগ্যগুণে বড় হওয়া
c) ভালো কথার খারাপ ব্যাখ্যা
d) মূর্খ জ্ঞানীর কদর বোঝে না
Answer: অযোগ্যর ভাগ্যগুণে বড় হওয়া