পড়াশোনা মোড
ধ্বনি পরিবর্তন
Bengali Lesson
25 টি প্রশ্ন
Pramanik’s Bangla Care
প্রশ্ন 01
স্বরসঙ্গতির উদাহরণ কোনটি ?
1) হইবে > হবে
2) জালিয়া > জাইল্যা > জেলে
3) দেশি > দিশি
4) রাত্রি > রাইত
প্রশ্ন 02
ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি ?
1) আজি > আইজ
2) পিশাচ > পিচাশ
3) পাকা > পাক্কা
4) স্কুল > ইস্কুল
প্রশ্ন 03
'ফলাহার' থেকে 'ফলার' শব্দটি হওয়ার কারণ-
1) ধ্বনি বিপর্যয়
2) বর্ণদ্বিত্ব
3) বর্ণাগম
4) বর্ণলোপ
প্রশ্ন 04
কোনটি বর্ণচ্যুতির উদাহারণ ?
1) স্কুল > ইস্কুল
2) বৌ দিদি > বৌদি
3) সিরণী > সিন্নি
4) লক্ষ্য > লইখ্যা
প্রশ্ন 05
ব্যঞ্জন বিকৃতির উদাহারণ কোনটি ?
1) কবাট > কপাট
2) ফলাহার > ফলার
3) বড়দাদা > বড়দা
4) সকাল > সক্কাল
প্রশ্ন 06
শরীর > শরীল কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
1) বর্ণদ্বিত্ব
2) বিষমীভবন
3) অভিশ্রুতি
4) বর্ণবিকৃতি
প্রশ্ন 07
বাকস > বাসক হওয়ার রীতিকে বলা হয়-
1) ধ্বনি বিপর্যয়
2) ধ্বনিসাম্য
3) ধ্বনিলোপ
4) ব্যঞ্জনাগম
প্রশ্ন 08
টপ টপ > টপাটপ কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
1) অসমীভবন
2) সমীভবন
3) বর্ণচ্যুতি
4) বিষমীভবন
প্রশ্ন 09
পরের ই-কার ও উ-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে ?
1) বিপ্রকর্ষ
2) অভিশ্রুতি
3) অপনিহিতি
4) স্বরাগম
প্রশ্ন 10
কোনটি স্বরলোপের উদাহারণ ?
1) উদার > ধার
2) বাকস > বাসক
3) পাকা > পাক্কা
4) কাঁদনা > কান্না
প্রশ্ন 11
মধ্য স্বরাগমের সমার্থক কোনটি ?
1) স্বরসঙ্গতি
2) অভিশ্রুতি
3) সম্প্রকর্ষ
4) বিপ্রকর্ষ
প্রশ্ন 12
কোনটি স্বরাগমের উদাহরণ ?
1) পিরীতি
2) বিলিতি
3) বসতি
4) উড়ানি
প্রশ্ন 13
স্কুল>ইস্কুল-এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে ?
1) আদি স্বরাগম
2) মধ্য স্বরাগম
3) বিপ্রকর্ষ
4) অন্ত্য স্বরাগম
প্রশ্ন 14
আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে, কোন ধরনের স্বরসঙ্গতি হয় ?
1) পরাগত
2) মধ্যগত
3) প্রগত
4) অন্যান্য
প্রশ্ন 15
কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে ?
1) গামছা
2) মশারি
3) লুঙ্গি
4) চাদর
প্রশ্ন 16
কোনটি বিষমীভবনের উদাহরণ ?
1) অঙ্ক>আঁক
2) লাল>নাল
3) কাচ>কাঁচ
4) পুথি>পুঁথি
প্রশ্ন 17
ফাল্গুন> ফাগুন ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে ?
1) ধ্বনিবিকার
2) শ্রুতিধ্বনি
3) অন্তর্হতি
4) ধ্বনি বিপর্যয়
প্রশ্ন 18
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ?
1) শরীর>শরীল
2) হংস>হাঁস
3) লাফ>ফাল
4) দুর্গা>দুগ্ গা
প্রশ্ন 19
কোনটি প্রগত স্বরসঙ্গতি ?
1) মূলা > মুলো
2) মোজা > মুজো
3) দেশি > দিশি
4) বিলাতি > বিলিতি
প্রশ্ন 20
কোনটি অভিশ্রুতি ?
1) অলাবু > লাউ
2) ধপ ধপ > ধপাধপ
3) আসিয়া > আইসা > এসে
4) বড় দাদা > বড়দা
প্রশ্ন 21
বলিব > বইলব > বলব -কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
1) অসমীকরণ
2) অভিশ্রুতি
3) অপিনিহিতি
4) স্বরভক্তি
প্রশ্ন 22
ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত-
1) ফাল্গুন > ফাগুন
2) বউদিদি > বউদি
3) ধরিতে > ধরতে
4) ধোবা > ধোপা
প্রশ্ন 23
স্পর্ধা > আস্পর্ধা কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
1) স্বরাগম
2) স্বরসঙ্গতি
3) র- কারের লোপ
4) অভিশ্রুতি
প্রশ্ন 24
ফলাহার>ফলার হয়েছে, তাকে বলে--
1) অন্তর্হতি
2) ব্যঞ্জনচ্যুতি
3) ব্যঞ্জন চ্যুতি
4) বিষমীভবন
প্রশ্ন 25
যে রীতিতে ‘স্নান’ শব্দটি ‘সিনান’ (স্নান>সিনান) শব্দে পরিণত হয় তার নাম-
1) অভিকর্ষ
2) বিপ্রকর্ষ
3) স্বরাগম
4) অভিশ্রুতি