Exams Post Study Jobs Leaderboard Shop

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৬

Bengali Lesson 50 Questions By Mostafız's Nursing Care

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৬ For those studying or preparing for, this page contains 50 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. Uprising শব্দের বাংলা পরিভাষা-

a) মূল্যবৃদ্ধি
b) অস্থিরতা
c) বিপ্লব
d) অভ্যুত্থান
Answer: অভ্যুত্থান
Explanation: Uprising শব্দের বাংলা পরিভাষা 'অভ্যুত্থান'। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিভাষা: Ultimatum চরমপত্র, Urbanization নগরায়ণ, Subconscious - অবচেতন, Philology – ভাষাবিদ্যা, Township – উপশহর ইত্যাদি।

2. সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি?

a) নিজেরা নিজেরা
b) যে-সে
c) কেউ কেউ
d) স্বয়ং
Answer: যে-সে
Explanation: একটির সাপেক্ষে অন্যটি অর্থাৎ একে অন্যের ওপর নির্ভরশীল সর্বনাম যা দুটি বাক্যের সংযোগ ঘটায় তাকে সাপেক্ষ সর্বনাম বলে।

3. তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?

a) চিনিপাতা
b) শান্তশিষ্ট
c) ঘি-ভাত
d) চতুষ্পদ
Answer: চিনিপাতা
Explanation: পূর্বপদের তৃতীয়া বিভক্তি (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে।

4. দুর্মূল্য' শব্দে 'দু' উপসর্গ কোন অর্থ প্রকাশ করছে?

a) অপূর্ণ
b) অধিক
c) অল্প
d) মন্দ
Answer: মন্দ
Explanation: 'দুর্মূল্য' শব্দে 'দুর' উপসর্গ 'মন্দ' অর্থ প্রকাশ করছে। এটি তৎসম উপসর্গের অন্তর্গত।

5. দন্ত্য-ঘোষ-অল্পপ্রাণ বৈশিষ্ট্যযুক্ত ধ্বনি-

a)
b)
c)
d)
Answer:
Explanation: যে ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধার সৃষ্টি করে তাকে দন্ত্য ধ্বনি বলে।

6. কোন শব্দে গঠনগত শুদ্ধি ঘটেছে?

a) সলজ্জ
b) আকাঙ্খা
c) আশীবাদ
d) আক্রমন
Answer: সলজ্জ

7. ন্যাখ্যা সলজ্জিত শব্দে প্রত্যয়জনিত অশুদ্ধি ঘটেছে, এর শুদ্ধরূপ 'সলজ্জ'।

a) বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি?
b) গীতিকা
c) মোড়ক
d) পানসে
Answer: মোড়ক
Explanation: বাংলা কৃৎপ্রত্যয় 'অক' দিয়ে গঠিত শব্দ 'মোড়ক'। এর প্রকৃতি ও প্রত্যয় মুড় + অক।

8. নয়ন + অভিরাম = নয়নাভিরাম। এখানে 'অভিরাম' শব্দের অর্থ কী?

a) অবিরত
b) অসুন্দর
c) অনবরত
d) সুন্দর
Answer: সুন্দর
Explanation: 'অভিরাম' শব্দের অর্থ 'সুন্দর'। এটি সংস্কৃতজাত বিশেষণবাচক শব্দ।

9. রেখাচিত্র' আবুল ফজলের কী ধরনের রচনা?

a) গল্পগ্রন্থ
b) দিনলিপি
c) কাব্যগ্রন্থ
d) উপন্যাস
Answer: দিনলিপি
Explanation: 'রেখাচিত্র' আবুল ফজলের দিনলিপি বা আত্মজীবনীমূলক রচনা। ১৯৬৬ সালে গ্রন্থটি প্রকাশিত হয়। এ গ্রন্থে লেখক প্রায় পঁয়ষট্টি বছরের দীর্ঘ সময়কে তুলে ধরেছেন।

10. কাজী নজরুল ইসলামের রচনাবলি প্রথম সম্পাদনা করেন-

a) আনিসুজ্জামান
b) আবদুল কাদির
c) আবদুল হক
d) রফিকুল ইসলাম
Answer: আবদুল কাদির
Explanation: ছান্দসিক কবি নামে খ্যাত কবি আবদুল কাদির কাজী নজরুল ইসলামের রচনাবলি প্রথম সম্পাদনা করেন।

11. নতুন আগমন' অর্থে কোন বান্ধারাটি ব্যবহৃত হয়?

a) ভুঁইফোঁড়
b) উড়নচণ্ডী
c) কেঁচো খুঁড়তে সাপ
d) চাঁদের হাট
Answer: ভুঁইফোঁড়
Explanation: 'নতুন আগমন' অর্থে বান্ধারা হয় ভুঁইফোঁড়'। অন্যান্য বান্ধারাগুলোর অর্থ- যথাক্রমে: উড়নচণ্ডী-অমিতব্যয়ী, কেঁচো খুঁড়তে সাপ- তুচ্ছ কারণে অপ্রত্যাশিত বিপদ এবং চাঁদের হাট- প্রিয়জন সমাগম।

12. মাথার উপরে নীল আকাশ।'- বাক্যটিতে 'উপরে' কী ধরনের শব্দ?

a) বিশেষণ
b) অনুসর্গ
c) ক্রিয়া
d) বিশেষ্য
Answer: অনুসর্গ
Explanation: 'মাথার উপরে নীল আকাশ'- বাক্যটিতে 'উপরে' একটি অনুসর্গ।

13. কোন বাক্যে ক্রিয়াবিশেষণের উদাহরণ আছে?

a) টিপ টিপ বৃষ্টি পড়ছে
b) বৃষ্টি হতে পারে
c) বৃষ্টি পড়ছে
d) বৃষ্টিতে মন কেমন করে
Answer: টিপ টিপ বৃষ্টি পড়ছে
Explanation: যে পদক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপকে নির্দেশ করে তাকে ক্রিয়াবিশেষণ বলে।

14. সংসারের বন্ধন থেকে মুক্তি'- এককথায় কী হবে?

a) মোক্ষ
b) মোক্ষম
c) অনির্বাণ
d) অনির্বেদ
Answer: মোক্ষ
Explanation: 'সংসারের বন্ধন থেকে মুক্তি'-এর এককথায় প্রকাশ 'মোক্ষ'।

15. নিরুদ্বিগ্ন' শব্দের বিপরীত নয় কোনটি?

a) উদ্বিগ্ন
b) উৎকণ্ঠিত
c) ব্যাকুল
d) উদ্বুদ্ধ
Answer: উদ্বুদ্ধ
Explanation: উদ্বিগ্ন, ব্যাকুল, উৎকণ্ঠিত তিনটিই 'নিরুদ্বিগ্ন' শব্দের বিপরীত শব্দ। অন্যদিকে 'উদ্বুদ্ধ'-এর বিপরীত শব্দ- নিরুদ্বেগ।

16. আমার ভাইয়ের রক্তে রাঙানো- গানটির গীতিকার কে?

a) কবির বকুল
b) আবদুল গাফ্ফার চৌধুরী
c) আফজাল হোসেন
d) ইমতিয়াজ বুলবুল
Answer: আবদুল গাফ্ফার চৌধুরী
Explanation: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটির গীতিকার আবদুল গাফফার চৌধুরী।

17. কোন বানানটি শুদ্ধ?

a) অতিথি
b) অতীথি
c) অতিথী
d) অথিতি
Answer: অতিথি
Explanation: শুদ্ধ বানান 'অতিথি'। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান- অনিন্দ্য, অধ্যাত্ম, অনূর্ধ্ব, অন্তঃসত্ত্বা, অপরাহ, অলঙ্ঘ্য, অশ্বত্থ, অমর্ত্য ইত্যাদি।

18. কোন দেশটি বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে?

a) কঙ্গো
b) সিয়েরা লিওন
c) পূর্ব তিমুর
d) সেনেগাল
Answer: সিয়েরা লিওন
Explanation: সিয়েরা লিওন বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে। সিয়েরা লিওনের গৃহযুদ্ধের সময় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী যুদ্ধ বন্ধে অনেক সহযোগিতা করেছিল।

19. বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?

a) আলালের ঘরের দুলাল
b) পথের দাবী
c) দুর্গেশনন্দিনী
d) হুতোম প্যাঁচার নকশা
Answer: আলালের ঘরের দুলাল
Explanation: প্যারীচাঁদ মিত্র রচিত 'আলালের ঘরের দুলাল' (১৮৫৭)-কে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলা হয়। এ উপন্যাসের সার্থকতা নিয়ে প্রশ্ন থাকলেও এটিকে প্রথম বাংলা উপন্যাস বলে অনেকেই মতামত দিয়েছেন।

20. বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়?

a) ১৯৭২ সালে
b) ১৯৬২ সালে
c) ১৯৬০ সালে
d) ১৯৮০ সালে
Answer: ১৯৬০ সালে
Explanation: বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় ১৯৬০ সালে। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখা লেখকদের সম্মানিত করতে এ পুরস্কার প্রদান করা হয়।

21. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?

a) ৭টি
b) ১০টি
c) ৯টি
d) ৮টি
Answer: ৮টি
Explanation: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি। এর মধ্যে স্বরবর্ণ ১টি-ঋ এবং ব্যঞ্জনবর্ণ ৭টি- খ, গ, ণ, থ, ধ, প, শ। অন্যদিকে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ ৩২টি এবং মাত্রাহীন বর্ণ ১০টি।

22. এককথায় প্রকাশ কর- যার অন্য উপায় নেই:

a) অনন্যোপায়
b) সর্বহারা
c) অসহায়
d) নিরুপায়
Answer: অনন্যোপায়
Explanation: যার অন্য উপায় নেই-এর এককথায় প্রকাশ- 'অনন্যোপায়'। এরকম আরও এককথায় প্রকাশ: যার অন্য বা দ্বিতীয় নেই-অদ্বিতীয়, অনন্য; যার অন্য গতি নেই- অনন্যগতি ইত্যাদি।

23. কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ?

a) বন্দীর বন্দনা
b) বিষের বাঁশী
c) সন্দ্বীপের চর
d) রূপসী বাংলা
Answer: বিষের বাঁশী
Explanation: 'বিষের বাঁশী' (১৯২৪) কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। কবি নিজেই এ কাব্যগ্রন্থের প্রকাশক এবং সে বছরের অক্টোবরেই ব্রিটিশ সরকার কর্তৃক গ্রন্থটি নিষিদ্ধ হয়।

24. নিচের কোনটি আরবি শব্দ নয়?

a) হালাল
b) আল্লাহ
c) বেহেস্ত
d) ঈমান
Answer: বেহেস্ত
Explanation: হালাল, আল্লাহ, ঈমান তিনটিই আরবি শব্দ। অন্যদিকে, 'বেহেস্ত' ফারসি শব্দ। আরও কয়েকটি ফারসি শব্দ- আইন, নালিশ, নামাজ, খোদা, দোজখ, রোজা, নমুনা, চশমা, পোশাক, কাগজ ইত্যাদি।

25. শহীদ জননী' নামে কে বেশি পরিচিত?

a) রাজিয়া মাহবুব
b) জাহানারা ইমাম
c) সুফিয়া কামাল
d) নুসরাত জাহান
Answer: জাহানারা ইমাম
Explanation: 'শহীদ জননী' নামে অধিক পরিচিত জাহানারা ইমাম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাঁর প্রথম সন্তান শাফী ইমাম রুমী শহিদ হন।

26. সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়-

a) অব্যয়
b) সম্বোধন পদ
c) ক্রিয়া
d) সর্বনাম
Answer: অব্যয়
Explanation: সাধু ও চলিত রীতিতে অব্যয় অভিন্ন রূপে ব্যবহৃত হয়। এর কোনো পরিবর্তন ঘটে না।

27. কোনটি শুদ্ধ বানান?

a) দুষণ
b) দূষণ
c) দুশন
d) দূশন
Answer: দূষণ
Explanation: শুদ্ধ বানান 'দূষণ'। সাধারণভাবে তৎসম শব্দে ঋ, র, ষ-এর পর মূর্ধন্য 'ণ' ব্যবহৃত হয়। যেমন- দূষণ, ভীষণ, পাষাণ, বিভীষণ, শোষণ, বিশেষণ, গবেষণা, কৃষাণ, ঘোষণা ইত্যাদি।

28. কী সুন্দর ফুল!'- এখানে 'কী' কোন পদকে নির্দেশ করে?

a) বিশেষ্য
b) বিশেষণ
c) সর্বনাম
d) অব্যয়
Answer: বিশেষণ
Explanation: সর্বনাম পদরূপে এবং বিশেষণ ও ক্রিয়া-বিশেষণ পদরূপে 'কী' শব্দটি ঈ-কার দিয়ে লেখা হয়।

29. ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।'- উক্তিটি কার?

a) জীবনানন্দ দাশ
b) রফিক আজাদ
c) সুকান্ত ভট্টাচার্য
d) সুভাষ মুখোপাধ্যায়
Answer: সুকান্ত ভট্টাচার্য
Explanation: "ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি"- উক্তিটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের। এটি তার বিখ্যাত কবিতা 'হে মহাজীবন'-এর চরণ।

30. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

a) সধবা
b) ক্ষমা
c) গীতিকা
d) প্রথমা
Answer: সধবা
Explanation: নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে শুধু স্ত্রীবাচক শব্দ বোঝায়, কখনো পুরুষবাচক হয় না। যেমন: সধবা, বিধবা, কুলটা, অন্তঃসত্ত্বা, সৎমা, বন্ধ্যা, বাইজি, সতীন ইত্যাদি।

31. প্রমথ চৌধুরীর 'বীরবলী' ভাষারীতির প্রচার মাধ্যম কোনটি?

a) শিষ্য
b) সবুজপত্র
c) ভারতী
d) সংবাদ প্রভাকর
Answer: সবুজপত্র
Explanation: প্রমথ চৌধুরীর 'বীরবলী' ভাষারীতির প্রচার মাধ্যম ছিল 'সবুজপত্র' পত্রিকা।

32. উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

a) পর্তুগিজ
b) ফারসি
c) তুর্কি
d) হিন্দি
Answer: তুর্কি
Explanation: 'উজবুক' শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। আরও উদাহরণ- বাবা, বাবুর্চি, লাশ, চার, চাকু, তালাশ, কুর্নিশ, কাবু ইত্যাদি।

33. নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ?

a) বচনামৃত
b) জন্মান্তর
c) কদাকার
d) ঘটকালি
Answer: ঘটকালি
Explanation: 'ঘটকালি' প্রত্যয় সাধিত শব্দ। শব্দটি 'আলি' প্রত্যয়যোগে গঠিত হয়েছে।

34. নবান্ন' নাটকের রচয়িতা কে?

a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) সেলিম আল দীন
c) বিজন ভট্টাচার্য
d) আব্দুল্লাহ আল মামুন
Answer: বিজন ভট্টাচার্য
Explanation: নবান্ন (১৯৪৪) বিজন ভট্টাচার্য রচিত বিখ্যাত একটি নাটক। পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে গ্রামবাংলার কৃষক-সমাজের দুঃখ-দুর্দশা এবং তাদের সংগ্রামের ব্যর্থতা।

35. ইরানের আইনসভার নাম কী?

a) মজলিস
b) কংগ্রেস
c) সুরা
d) নেসেট
Answer: মজলিস
Explanation: ইরানের আইনসভার নাম ন্যাশনাল কনসালটেটিভঅ্যাসেম্বলি বা মজলিস।

36. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে'- এই বাক্যে 'বিনা' শব্দের ব্যাকরণিক শ্রেণি কোনটি?

a) বিশেষ্য
b) সর্বনাম
c) অনুসর্গ
d) যোজক
Answer: অনুসর্গ
Explanation: বাংলা ভাষায় যে অব্যয়গুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলোকে অনুসর্গ বলে।

37. কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?

a) তেপান্তর
b) নদীমাতৃক
c) ছলচাতুরি
d) মধুমাখা
Answer: মধুমাখা
Explanation: পূর্বপদে তৃতীয়া বিভক্তি (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে।

38. দুরাত্মা' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?

a) দুর + আত্মা
b) দুহঃ + আত্মা
c) দুর + আত্মা
d) দুঃ + আত্মা
Answer: দুঃ + আত্মা
Explanation: পূর্বপদের শেষে যদি অ/আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর বিসর্গ (র-জাত) থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে সন্ধির ফলে বিসর্গ র হয়ে যায় এবং পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।

39. সন্দেশ' কোন শ্রেণির শব্দ?

a) দেশি
b) রূঢ়ি
c) যৌগিক
d) যোগরূঢ়
Answer: রূঢ়ি
Explanation: যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন: 'সন্দেশ' যার শব্দ ও প্রত্যয়গত অর্থ সংবাদ কিন্তু বিশিষ্ট অর্থ মিষ্টান্ন বিশেষ।

40. কোন বানানটি শুদ্ধ?

a) মুমুর্ষু
b) মুহুর্ত
c) শিরোচ্ছেদ
d) স্বায়ত্তশাসন
Answer: স্বায়ত্তশাসন
Explanation: শুদ্ধ বানান 'স্বায়ত্তশাসন'। অন্য অপশনগুলোর শুদ্ধরূপ যথাক্রমে মুমূর্ষু, শিরশ্ছেদ ও মুহূর্ত। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান- সত্ত্বেও, সর্বস্বান্ত, সান্ত্বনা, স্বতঃস্ফূর্ত, স্বাতন্ত্র্য, স্বাচ্ছন্দ্য ইত্যাদি।

41. বাংলা ভাষার কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?

a) চর্যাপদ
b) মঙ্গলকাব্য
c) বৈষ্ণব পদাবলী
d) খনার বচন
Answer: চর্যাপদ
Explanation: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদের ভাষাকে পণ্ডিতগণ সান্ধ্যভাষা বা সন্ধ্যাভাষা বলেছেন।

42. কোন সমাসের সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায়?

a) তৎপুরুষ সমাস
b) বহুব্রীহি সমাস
c) অব্যয়ীভাব সমাস
d) কর্মধারয় সমাস
Answer: বহুব্রীহি সমাস
Explanation: যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: নদী মাতা যার = নদীমাতৃক।

43. uota' শব্দের বাংলা পরিভাষা কী?

a) যথাংশ
b) মূলাংশ
c) স্বল্পাংশ
d) উপাংশ
Answer: যথাংশ
Explanation: 'Quota' শব্দের বাংলা পরিভাষা 'যথাংশ'।

44. নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

a) কূলবতী
b) সমীরণ
c) পারাবার
d) দারিকা
Answer: কূলবতী
Explanation: 'নদী'র সমার্থক শব্দ 'কূলবর্তী'। এর আরও সমার্থক শব্দ- তটিনী, স্রোতঃস্বিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, সরিৎ, কল্লোলিনী, শৈবলিনী ইত্যাদি।

45. কোন বানানটি শুদ্ধ?

a) ইতিপূর্বে
b) ঐক্যমত্য
c) কর্ণেল
d) দরিদ্রতা
Answer: দরিদ্রতা
Explanation: 'দরিদ্রতা' শুদ্ধ শব্দ। এটি 'দরিদ্র' বিশেষণ পদের সঙ্গে 'তা' প্রত্যয়যোগে গঠিত বিশেষ্য পদ।

46. 'হাতি' শব্দের বহুবচন কোনটি?

a) হস্তিসকল
b) হস্তিযূথ
c) হস্তিবর্গ
d) হস্তিসব
Answer: হস্তিযূথ
Explanation: 'হাতি' শব্দের বহুবচন 'হস্তিযূথ'। 'পাল' ও 'যূথ' শব্দ দুটি জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়।

47. ভান্ডার' শব্দে দন্ত্য-ন ব্যবহার হয় কোন যুক্তিতে?

a) তৎসম শব্দ বলে
b) তদ্ভব শব্দ বলে
c) দেশি শব্দ বলে
d) বিদেশি শব্দ বলে
Answer: তদ্ভব শব্দ বলে
Explanation: খাঁটি বাংলা শব্দে ও অতৎসম শব্দে (অর্থাৎ তদ্ভব শব্দে) সর্বদা দন্ত্য-ন ব্যবহার হয়। তাই সংস্কৃত 'ভাণ্ডাগার' থেকে পরিবর্তিত তদ্ভব 'ভান্ডার' শব্দে দন্ত্য-ন ব্যবহার হবে।

48. উচ্চারণস্থান অনুসারে 'র' কেমন ধ্বনি?

a) কণ্ঠ্য
b) তালব্য
c) মূর্ধন্য
d) দন্ত্য
Answer: মূর্ধন্য
Explanation: উচ্চারণস্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনিগুলোকে পাঁচ ভাগে ভাগ করা যায়। এর মধ্যে 'র' উচ্চারণস্থান অনুসারে মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ।

49. তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ নয় কোনটি?

a) হাতল
b) মুখর
c) ফুলেল
d) লিখিত
Answer: লিখিত
Explanation: লিখ্ + ত = লিখিত শব্দটি সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ। অন্যদিকে, হাত + ল = হাতল, ফুল + এল = ফুলেল এবং মুখ+ র = মুখর তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ।

50. নিচের কোন শব্দে 'এ' ধ্বনির উচ্চারণ বিবৃত?

a) দেহ
b) তেলাপোকা
c) রেণু
d) মেঘ
Answer: তেলাপোকা
Explanation: সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলা থাকে এবং বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলা থাকে।

We hope মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৬ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.