Exams Post Study Jobs Leaderboard Shop

ব্যাকরণ (প্রথম পরিচ্ছেদ-ভাষা)

Bengali Lesson 25 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

ব্যাকরণ (প্রথম পরিচ্ছেদ-ভাষা) For those studying or preparing for, this page contains 25 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?

a) অঙ্গ-প্রত্যঙ্গের ইঙ্গিতের সাহায্যে
b) কণ্ঠধ্বনির সাহায্যে
c) ঘোষ ও অঘোষ ধ্বনির সাহায্যে
d) চিত্রাঙ্কনের সাহায্যে
Answer: কণ্ঠধ্বনির সাহায্যে

2. ভাষার মূল উপাদান কী?

a) অক্ষর
b) ধ্বনি
c) বর্ণ
d) শব্দ
Answer: ধ্বনি

3. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?

a) ভাষা
b) চিত্র
c) ইঙ্গিত
d) আচরণ
Answer: ভাষা

4. নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?

a) শব্দ
b) বাক্য
c) পদ
d) অক্ষর
Answer: শব্দ

5. বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা?

a) আসাম
b) পশ্চিমবঙ্গ
c) গুজরাট
d) উত্তর প্রদেশ
Answer: পশ্চিমবঙ্গ

6. মানুষের কণ্ঠনিঃসৃত বাকসংকেতের সংগঠনকে কী বলে?

a) ধ্বনি
b) শব্দ
c) বাক্য
d) ভাষা
Answer: ভাষা

7. ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে কীভাবে?

a) দেশ ও কালভেদে
b) দেশ, কাল ও ব্যক্তিভেদে
c) কাল, পরিবেশ ও ব্যক্তিভেদে
d) দেশ, কাল ও পরিবেশভেদে
Answer: দেশ, কাল ও পরিবেশভেদে

8. বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে -

a) দুই হাজার
b) পাঁচ হাজারের ওপর
c) সাড়ে তিন হাজারের ওপর
d) সাতে সাত হাজারের ওপর
Answer: সাড়ে তিন হাজারের ওপর

9. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?

a) প্রাচীন যুগ
b) মধ্যযুগ
c) অন্ধকার যুগ
d) আধুনিক যুগ
Answer: আধুনিক যুগ

10. বাংলা ভাষার রীতি কয়টি?

a) দুইটি
b) তিনটি
c) চারটি
d) পাঁচটি
Answer: দুইটি

11. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?

a) লেখ্য
b) কথ্য
c) আঞ্চলিক
d) উপভাষা
Answer: লেখ্য

12. ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?

a) সাধুরীতি
b) আঞ্চলিক কথ্য রীতি
c) সাধু ও চলিত উভয় রীতি
d) চলিত রীতি
Answer: চলিত রীতি

13. ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল?

a) সাধুরীতি
b) চলিত রীতি
c) কথ্যরীতি
d) লেখ্যরীতি
Answer: সাধুরীতি

14. বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?

a) চলিতরীতি
b) কথ্যরীতি
c) সাধুরীতি
d) আঞ্চলিক রীতি
Answer: সাধুরীতি

15. কথা-বার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী?

a) চলিত
b) সাধু
c) মিশ্র
d) উপজাতীয়
Answer: চলিত

16. সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতির মিশ্রণ দূষণীয় নয়?

a) উপন্যাসে
b) নাটকে
c) গল্পে
d) কবিতায়
Answer: কবিতায়

17. কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে?

a) চলিত রীতি
b) সাধু রীতি
c) আঞ্চলিক রীতি
d) সবকটি
Answer: সাধু রীতি

18. বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে?

a) প্যারীচাঁদ মিত্র
b) গিরিশচন্দ্র সেন
c) প্রমথ চৌধুরী
d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer: প্রমথ চৌধুরী

19. উপভাষার অপর নাম কী?

a) দেশীয় ভাষা
b) মূল ভাষা
c) আঞ্চলিক ভাষা
d) বাংলা ভাষা
Answer: আঞ্চলিক ভাষা

20. পুল পেরিয়ে সামনে একটি বাঁশ বাগান পড়ল। কোন রীতির বাক্য?

a) চলিত রীতি
b) সাধুরীতি
c) আঞ্চলিক কথ্য রীতি
d) প্রমিত রীতি
Answer: চলিত রীতি

21. চলিত রীতির উদাহরণ কোনটি?

a) তুলা
b) শুকনা
c) তুলো
d) পড়িল
Answer: তুলো
Explanation: তুলা- তুলো, শুকনা- শুকনো, পড়িল-পড়ল

22. সাধু-ভাষারীতির বাক্য কোনটি?

a) জননী-জন্মভূমি স্বর্গাপেক্ষা শ্রেষ্ঠ
b) গান গেয়ে তরী বেয়ে কে আসে পাড়ে
c) ধান কাটা হল সারা
d) দেখে এলাম তারে
Answer: জননী-জন্মভূমি স্বর্গাপেক্ষা শ্রেষ্ঠ

23. 'গুরুচণ্ডালী দোষ' কাকে বলে?

a) সাধু ও চলিত রীতির মিশ্রণকে
b) চলিত ও আঞ্চলিক রীতির মিশ্রণকে
c) সাধু ও আঞ্চলিক রীতির মিশ্রণকে
d) চলিত ও উপভাষার মিশ্রণকে
Answer: সাধু ও চলিত রীতির মিশ্রণকে

24. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?

a) বিশেষ্য ও বিশেষণ
b) ক্রিয়া ও সর্বনাম
c) বিশেষ্য ও ক্রিয়া
d) বিশেষণ ও ক্রিয়া
Answer: ক্রিয়া ও সর্বনাম

25. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?

a) চলিত
b) সাধু
c) আঞ্চলিক
d) প্রাকৃত
Answer: সাধু

We hope ব্যাকরণ (প্রথম পরিচ্ছেদ-ভাষা) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.