Exams Post Study Jobs Leaderboard Shop

চূড়ান্ত প্রস্তুতি (বাংলা)

Bengali Lesson 30 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

চূড়ান্ত প্রস্তুতি (বাংলা) For those studying or preparing for, this page contains 30 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয়?

a) ঋ, র
b) ট, ঠ
c) ই, উ
d) ত, থ
Answer: ঋ, র

2. চাউল, চিনি,পানি এগুলো কী বাচক বিশেষ্য?

a) বস্তুবাচক
b) সমষ্টিবাচক
c) ব্যক্তিবাচক
d) জাতিবাচক
Answer: বস্তুবাচক
Explanation: বস্তুবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদের সাহায্যে কোনো বস্তু বোঝায় এবং যার সংখ্যা নির্দেশ করা যায় না, শুধু পরিমাণ নির্দেশ করা যায়, তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন: পানি, লবণ ইত্যাদি।

3. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?

a) ড্যাশ
b) প্রশ্নচিহ্ন
c) কোলন
d) সেমিকোলন
Answer: প্রশ্নচিহ্ন
Explanation: প্রান্তিক বিরামচিহ্ন ৩টি। যথাঃ ১. দাড়ি/পূর্ণচ্ছেদ (।) ২. প্রশ্ন/জিজ্ঞাসা চিহ্ন (?) ৩. আশ্চর্য/বিস্ময় চিহ্ন (!)

4. কষ্টে লাভ হয় যা-

a) সুলভ
b) দুর্লভ্য
c) দূর্লভ
d) দুর্লভ
Answer: দুর্লভ
Explanation: যা কষ্টে লাভ করা যায়” তাকে এক কথায় বলে - দুর্লভ। যা জয় করা কঠিন তাকে দুর্জয় বলে। যা কষ্ট করে লাভ করা যায় না তাকে অলভ্য বলে।

5. 'গাছপাথার' বাগধারাটির অর্থ কি?

a) বাড়াবাড়ি করা
b) ভূমিকা করা
c) হিসাব নিকাশ
d) অসম্ভব বস্তু
Answer: হিসাব নিকাশ

6. 'গায়ক' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) গো+অক
b) গা+অক
c) গা+য়ক
d) গৈ+অক
Answer: গৈ+অক
Explanation: “গায়ক” শব্দের সন্ধি বিচ্ছেদ গৈ + অক। এ, ঐ, ও, ঔ কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয় আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। গৈ + অক = গায়ক, নৈ + অক = নায়ক ইত্যাদি।

7. শুদ্ধ বানান কোনটি?

a) মুমুর্ষু
b) মুমূর্ষু
c) মুমুর্ষূ
d) মূমর্ষ
Answer: মুমূর্ষু
Explanation: শুদ্ধ বানান মুমূর্ষু । মুমূর্ষু এর সঠিক বানান মু + মূ + র্ষু । আর বাকি বানান গুলো - মুমুর্ষু , মূমুর্ষ, মুমূর্ষ ভুল বানান । সুতরাং সঠিক উত্তর (b) ।

8. 'শর্বরী' এর বিপরীত শব্দ কোনটি?

a) দিবস
b) রজনী
c) দীন
d) রাত
Answer: দিবস
Explanation: শর্বরী হলো রাতের প্রতিশব্দ। এর বিপরীত শব্দ হলো দিবস।

9. 'সমাস' শব্দের অর্থ কী?

a) সংযোজন
b) সংশ্লেষণ
c) বিশ্লেষণ
d) সংক্ষেপণ
Answer: সংক্ষেপণ
Explanation: সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, সমর্থন, সংগ্রহ, মিলন, একাধিক পদের একপদীকরণ । বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)।

10. শুদ্ধ বানান কোনটি?

a) বিভীষিকা
b) বিভিষিকা
c) বিভীষীকা
d) বীভীষিকা
Answer: বিভীষিকা
Explanation: শুদ্ধ বানান ‘বিভীষিকা’ শব্দটির অর্থ আতঙ্ক বা ভীতিকার ঘটনা।

11. 'সুনাম' শব্দের 'সু' কোন উপসর্গ?

a) সংস্কৃত
b) বাংলা
c) আরবি
d) ফারসি
Answer: বাংলা
Explanation: বাংলা উপসর্গ মোট ২১ টি। এগুলো হল - অ, অনা, অঘা, অজ, আ, আন, আব, আড়, ঊন, ইতি, পাতি, নি, বি, ভর, রাম, স, সা, সু, হা। ২১ টি খাটি বাংলা উপসর্গ : (পাতি, অজ, অঘা, রাম, সা, হা, অনা, স, কু, উন, আ, কদ, আড়, আন, আব, ভর, ইতি, আ, সু, নি, বি) ★মনে রাখার চিঠি: প্রিয় (সু)(হা)(স) (আ)দর (নি) (বি)। তুই আমাদের (অজ)পাড়া গাঁয়ের আশা (ভর)(সা) । অন্যদের (অনা)চার (কু)কথা এবং (আ)ড় চোখে তাকানোকে একেবারেই পাত্তা দিবি না। তোর জন্য গাছের (আব) ডালের (উন)পঞ্চাশটি (পাতি)লেবু ও (কদ)বেল পাঠালাম। (অ)চেনা জায়গায় মন (আন)চান করলে এগুলো খাবি । ইতি (অঘা)(রাম)।

12. ধ্বনির পরিবর্তন কত প্রকার?

a) তিন প্রকার
b) চার প্রকার
c) পাঁচ প্রকার
d) দুই প্রকার
Answer: তিন প্রকার
Explanation: ধ্বনির পরিবর্তন তিন প্রকার। যথাঃ ধ্বন্যাগম, ধ্বনিলোপ ও ধ্বনির রূপান্তর।

13. 'পথ' শব্দের সমার্থক শব্দ হচ্ছে -

a) সমরণি
b) সরণি
c) সরণী
d) সারণী
Answer: সরণি
Explanation: পথ শব্দের সমার্থক শব্দ: রাস্তা, মার্গ, সরণি, সড়ক, রাহা, নিগম, বাট, অয়ন ইত্যাদি। তাই সঠিক উত্তর : সরণি।

14. জন্মহীন মৃত্যুহীন-

a) অয
b) আমৃত্যু
c) অজ
d) অজেয়
Answer: অজ
Explanation: অজ - (১)[বিশেষণ পদ] হীনজন্ম। (২) [বিশেষ্য পদ] ঈশ্বর, ব্রহ্মা, সূর্য বংশীয় নৃপতি, জীবাত্মা।

15. 'আগ্নেয়' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

a) অগ্নি + ষ্ণেয়
b) অগ্নি + এর
c) অগ্নি + য়
d) অগ্নি + এয়
Answer: অগ্নি + ষ্ণেয়
Explanation: বেদ + ষ্ণিক = বৈদিক. বিজ্ঞান + ষ্ণিক = বৈজ্ঞানিক. সমুদ্র + ষ্ণিক = সামুদ্রিক. নগর + ষ্ণিক = নাগরিক. মাস + ষ্ণিক = মাসিক. ধর্ম + ষ্ণিক = ধার্মিক. সমর + ষ্ণিক = সামরিক. সমাজ + ষ্ণিক = সামাজিক. হেমন্ত + ষ্ণিক = হৈমন্তিক. অকস্মাৎ + ষ্ণিক = আকস্মিক. ষ্ণেয়(এয়). ভগিনী + ষ্ণেয় = ভগিনেয়. অগ্নি + ষ্ণেয় = আগ্নেয়. বিমাতৃ + ষ্ণেয় = বৈমাত্রেয় ... উ/ঊ - স্থলে ও‎: ‎√ধু + আ = ধোয়া ঋ - স্থলে অর‎: ‎√কৃ + তা = করতা ˃ ক্রেতা ই/ঈ - স্থলে এ‎: ‎√চিন + আ = চেনা, √নী + আ = নেওয়া

16. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?

a) প্রগতি
b) গৃহস্থ
c) ছা-পোষা
d) উপকূল
Answer: প্রগতি
Explanation: প্রগতি' = প্র (প্রকৃষ্ট) গতি হলো প্রাদি সমাস

17. 'উলুখাগড়া' শব্দটির অর্থ কি?

a) গুরুত্বহীন লোক
b) রাজাবাদশা
c) এক শ্রেণিভুক্ত
d) লাকড়ি
Answer: গুরুত্বহীন লোক
Explanation: উলুখাগড়া (গুরুতহীন লোক) : রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়।

18. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে-

a) যৌগিক বাক্য
b) মিশ্র বাক্য
c) সরল বাক্য
d) সাধারণ বাক্য
Answer: মিশ্র বাক্য
Explanation: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। প্রশ্নে প্রদত্ত বাক্যটি জটিল বাক্য।

19. 'গবেষণা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) গো+ এষণা
b) গো+ ষণা
c) গ+ এষণা
d) গব+ এষণা
Answer: গো+ এষণা
Explanation: ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি - বিচ্ছেদ গো + এষণা। ও + অন্য স্বরবর্ণ = অব্‌ উদাহরণ: গবেষণা = গো + এষণা

20. 'দেশে বিদেশে'র লেখক কে?

a) সৈয়দ শামসুল হক
b) সৈয়দ মুজতবা আলী
c) ফররুখ আহমদ
d) শওকত ওসমান
Answer: সৈয়দ মুজতবা আলী
Explanation: দেশে বিদেশে' ভ্রমণকাহিনীর লেখক সৈয়দ মুজতাবা আলী। তাঁর ছদ্মনাম "সত্যপীর"। সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত উক্তি " বই কিনে কেউ দেউলিয়া হয় না"। 'দেশে বিদেশে' ভ্রমণকাহিনী সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। এ গ্রন্থে তিনি কাবুলের অবস্থান এবং ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তার রচিত আরও কয়েকটি গ্রন্থ - চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, অবিশ্বাস্য, শবনম।

21. 'অঘারাম বাস করে অজপাড়া গাঁয়ে ' 'অঘা' ও 'অজ' কোন ধরনের উপসর্গ?

a) খাঁটি বাংলা
b) বিদেশি
c) তৎসম
d) তদ্ভব
Answer: খাঁটি বাংলা
Explanation: বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক সূচক শব্দাংশ রয়েছে, যেগুলো স্বাধীন পথ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এগুলো অন্য শব্দের আগে বসে নতুন নতুন শব্দ গঠন করে, এসব শব্দকে উপসর্গ বলে। বাংলা ভাষায় ২১ টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আন, আব, আড়, ইতি, উন, কদ, ক, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। উল্লেখ্য আ, সু, বি, নি এ চারটি উপসর্গ বাংলা ও তৎসম শব্দে ব্যবহৃত হয়।

22. 'তাসের ঘর' অর্থ কী?

a) পূর্ণস্থায়ী
b) ক্ষণস্থায়ী
c) তাস খেলার ঘর
d) দীর্ঘস্থায়ী
Answer: ক্ষণস্থায়ী
Explanation: তাসের ঘর শব্দের অর্থ - ক্ষণস্থায়ী। বক্তব্য বিষয় কে সৌন্দর্য মন্ডিত করার জন্য ভাষায় ব্যবহৃত বিশেষ অর্থবহ শব্দ গুচ্ছ কে বাগধারা বলে। বাগধারার উদ্দেশ্য এক বা একাধিক শব্দের মিলনে কোন লক্ষ্যার্থ প্রকাশ করা। যেমন - তাসের ঘর ( ক্ষণস্থায়ী) , তুলসি বনের বাঘ ( ভণ্ড)।

23. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কোনটি?

a) ১০
b) ১১
c)
d)
Answer: ১০
Explanation: বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণ রয়েছে। তার মধ্যে স্বরবর্ণ ১১ টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ তিন প্রকারঃ ১. মাত্রাহীন বর্ণ ১০ টি (এ,ঐ,ও,ঔ - স্বরবর্ণ ৪ টি) এবং (ঙ,ঞ,ৎ,ং, ঃ, ঁঁ - ব্যঞ্জনবর্ণ ৬ টি) ২. অর্ধমাত্রার বর্ণ ৮ টি (ঋ - স্বরবর্ণ ১ টি) এবং (খ,গ,ণ,থ,ধ,প,শ - ব্যঞ্জনবর্ণ ৭ টি) ৩. পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি (স্বরবর্ণ ৬ টি + ব্যঞ্জনবর্ণ ২৬ টি)।

24. নিত্য সমাসের উদাহরণ কোনটি?

a) অপব্যয়
b) বাগদত্তা
c) দেশান্তর
d) বনজ
Answer: দেশান্তর
Explanation: নিত্য সমাস যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস-বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন: কেবল তা = তন্মাত্র, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।

25. 'দিন যায় কথা থাকে'- এখানে 'যায়' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

a) গমন
b) অতিবাহিত
c) বলা
d) ধারাবাহিকতা
Answer: অতিবাহিত
Explanation: এখানে ‘যায়’ ‘অতিবাহিত’ অর্থে ব্যবহৃত হয়েছে। কারন দিন এখানে পার হয়ে যাচ্ছে এমনটা বুঝায়। তবে অনেকে ‘ধারাবাহিকতা’ উত্তর হবে বলে দাবী করেন।

26. বিরামচিহ্নের অপর নাম কী?

a) ছেদ চিহ্ন
b) স্থির চিহ্ন
c) বিশ্রাম চিহ্ন
d) বিভাজন চিহ্ন
Answer: ছেদ চিহ্ন
Explanation: যতিচিহ্ন, বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাংলা ভাষায় ২০টির মতো যতিচিহ্ন রয়েছে। এদের মধ্যে বাক্যশেষে ব্যবহার্য যতিচিহ্ন ৪টি; বাক্যের ভিতরে ব্যবহার্য ১০টি এবং বাক্যের আগে পরে ব্যবহার্য ৬টি

27. ভাষার মূল উপকরণ কী?

a) শব্দ
b) বাক্য
c) ধ্বনি
d) বর্ণ
Answer: বাক্য
Explanation: ১। ভাষার মূল উপকরণ – বাক্য ২। ভাষার মূল উপাদান – ধ্বনি ৩। ভাষার বৃহত্তম একক – বাক্য ৪। ভাষার ক্ষুদ্রতম একক – ধ্বনি ৫। বাক্যের মৌলিক উপাদান – শব্দ ৬। বাক্যের মূল উপাদান – শব্দ ৭। বাক্যের মূল উপকরণ – শব্দ ৮। বাক্যের ক্ষুদ্রতম একক – শব্দ

28. 'আমি, আমরা' - এগুলো কোন সর্বনাম পদ?

a) ব্যতিহারিক
b) সাকুল্যবাচক
c) আত্মবাচক
d) ব্যক্তিবাচক
Answer: ব্যক্তিবাচক
Explanation: বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে। ব্যক্তিবাচক বা পুরুষবাচক: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা ইত্যাদি।

29. 'বেলা অবেলা কালবেলা'র লেখক কে?

a) সুকান্ত ভট্টাচার্য
b) জীবনানন্দ দাশ
c) কাজী নজরুল ইসলাম
d) সিকান্দার আবু জাফর
Answer: জীবনানন্দ দাশ
Explanation: "বেলা অবেলা কালবেলা" জীবনানন্দ দাশের সপ্তম কাব্যগ্রন্থ। কবির মৃত্যুর পর তাঁর কনিষ্ঠ ভ্রাতা অশোকানন্দ দাশ ১৯৬১ খ্রিষ্টাব্দে কাব্যগ্রন্থটি প্রকাশ করেন। এর আগে ১৯৫৪ সালের ২২ অক্টোবর কবি এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ হলো ১৯৪৮ সালে প্রকাশিত "সাতটি তারার তিমির "

30. কোনটি শুদ্ধ বাক্য?

a) আমার বড় দুরাবস্থা
b) আমার বড় দুরবস্থা
c) আমার বড় দূরবস্থা
d) আমার বড় দুরাবস্থা
Answer: আমার বড় দুরবস্থা
Explanation: আমার বড় দুরবস্থা - শুদ্ধ বাক্য

We hope চূড়ান্ত প্রস্তুতি (বাংলা) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.