1. বাক্য সংকোচন করুন। এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা-
ক)
বরাখুব
খ)
কবোঞ্জ
গ)
কোজাগর
ঘ)
অধ্যাস
উত্তর:
অধ্যাস
2. "যে নিজে সৃষ্টি হয়েছে" এক কথায় কী হবে?
ক)
স্বয়ংক্রিয়
খ)
স্বয়ম্ভূ
গ)
স্বয়ংবরা
ঘ)
স্বয়ংসম্পূর্ণ
উত্তর:
স্বয়ম্ভূ
ব্যাখ্যা:
যে নিজে সৃষ্টি হয়েছে - স্বয়ম্ভূ
যার মধ্যে সবকিছু বিদ্যমান - স্বয়ংসম্পূর্ণ
যে নারী নিজে বর বরণ করে - স্বয়ংবরা
যা নিজে থেকে কাজ করে - স্বয়ংক্রিয়
3. ক্ষুদ্র নদী' কে এক কথায় কী বলে?
ক)
নুড়ি
খ)
নালি
গ)
ভাঁড়
ঘ)
সারণি
উত্তর:
সারণি
ব্যাখ্যা:
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ
- ক্ষুদ্র নদী → সারণি
- সব বিষয়ে অল্প জ্ঞান যার → পল্লবগ্রাহী
- যিনি স্মৃতি শাস্ত্র জানেন → স্মার্ত
- যা লাভ করা যায় না → অলভ্য
- যা জয় করা কষ্টকর → দুর্জয়
- গাছে উঠতে পটু যে → গেছো
- গম্ভীর ধ্বনি → মন্দ্র
- মুক্তি পেতে ইচ্ছুক → মুমুক্ষু
- সম্মুখে অগ্রসর হয়ে → প্রত্যুদগমন
- রাত্রির শেষভাগ →পররাত্র
- যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে → জাতিস্মর
- যে বস্তি থেকে উৎখাত হয়েছে → উদ্বাস্তু
- যা বলার যোগ্য নয় → অকথ্য।
- জয় করার ইচ্ছা → জিগীষা
4. হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত অংশ’ এক কথায় কী বলে?
ক)
করতল
খ)
মণিবন্ধ
গ)
প্রকোষ্ঠ
ঘ)
অঙ্গুষ্ঠ
উত্তর:
প্রকোষ্ঠ
ব্যাখ্যা:
হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত অংশ’ এক কথায় বলে - প্রকোষ্ঠ।
গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
• হাতের প্রথম আঙুল (বুড়ো আঙুল) - অঙ্গুষ্ঠ।
• হাতের তালু - করতল।
• হাতের কব্জি - মণিবন্ধ।
• হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত - পাণি।
• হাতের পঞ্চম আঙুল - কনিষ্ঠা।
• হাতের চতুর্থ আঙুল - অনামিকা।
• হাতের তৃতীয় আঙুল - মধ্যমা।
• হাতের দ্বিতীয় আঙুল - তর্জনী।
5. ‘যা চিবিয়ে খাবার যোগ্য’ এর বাক্য সংকোচন কী?
ক)
লেহ্য
খ)
পেয়
গ)
চর্ব্য
ঘ)
চোষ্য
উত্তর:
চর্ব্য
ব্যাখ্যা:
• ‘যা চিবিয়ে খাবার যোগ্য' এর বাক্য সংকোচন - চর্ব্য।
• অন্যদিকে:
- যা চুষে খাবার যোগ্য = চোষ্য,
- যা পান করার যোগ্য = পেয় ,
- যা চেটে খাবার যোগ্য = লেহ্য।
6. ‘যা গলে যায় না’ এক কথায় বলে-
ক)
অবিনশ্বর
খ)
দুর্মর
গ)
দাহ্য
ঘ)
অদ্রব
উত্তর:
অদ্রব
ব্যাখ্যা:
• যা গলে যায় না - অদ্রব
গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
• যা নষ্ট হয় না - অবিনশ্বর
• যা সহজে মরে না - দুর্মর
• যা সহেজে পোড়ানো যায় - দাহ্য
• যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য।
• যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার।
• পাওয়ার ইচ্ছা - ঈপ্সা
• বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন
• যা প্রমান করা যায় না - অপ্রমেয়
• একই সময়ে বর্তমণ - সমসাময়িক
• যা সহজে লঙ্ঘন করা যায় না - অলঙ্ঘ্য।
• যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য।
• যা বহু কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
7. হাতির শাবক' এককথায় কী?
ক)
কোনটিই নয়
খ)
কৃত্তি
গ)
কুঞ্জক
ঘ)
করভ
উত্তর:
করভ
ব্যাখ্যা:
হাতির শাবক' এর এককথায় - করভ।
কিছু এক কথায় প্রকাশ:
বাদ্যযন্ত্রের ধ্বনি- ঝংকার
হাতির ডাক - বৃংহতি
পাখির কলতান - কূজন
ঘোড়ার ডাক - হ্রেষা
বাঘের ডাক - হুংকার
হস্তী রাখার স্থান - বারী/পিলখানা
8. ‘যুদ্ধ করার ইচ্ছা’ এক কথায় কী হবে?
ক)
তৃষ্ণা
খ)
যুধ্যমান অবস্থা
গ)
মহানিশা
ঘ)
যুযুৎসা
উত্তর:
যুযুৎসা
9. যার নাম কেউ জানে না’-
ক)
অতিথি
খ)
আগন্তুক
গ)
অজ্ঞাতনামা
ঘ)
অজ্ঞাতকুলশীল
উত্তর:
অজ্ঞাতনামা
10. যার চক্ষুলজ্জা নেই ।
ক)
চোষা
খ)
চাক্ষুষ
গ)
নির্লজ্জ
ঘ)
চশমখোর
উত্তর:
চশমখোর