1. The child likes _____ yellow of an egg.
a)
a
b)
the
c)
an
d)
No article
Answer:
the
Explanation:
• সমস্ত বস্তুর অংশবিশেষ বুঝাতে Adjective (Positive Degree) এর আগে The বসে।
• Correct answer: The child likes the yellow of an egg.
- প্রদত্ত sentence টিতে the yellow দ্বারা ডিমের yellow part টাকে বুঝায়।
• Example sentence:
- We entered the thick (thick part) of the forest.
2. "_______ honesty of Rahim impressed everyone."
a)
A
b)
An
c)
The
d)
No article
Answer:
The
Explanation:
• Uses of article:
- সাধারনত abstract noun এর পূর্বে article বসে না। example: Patience is a virtue.
• তবে, Abstract noun কে নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে the বসে।
• Correct answer: The honesty of Rahim impressed everyone.
• Example:
- The kindness of Mohsin is great.
- I don't have the patience to hear your complaints again.
3. I like him ______ most.
a)
a
b)
an
c)
the
d)
No article
Answer:
No article
Explanation:
• Most যদি সবচেয়ে অর্থ না দিয়ে Very (খুব) অর্থে ব্যবহৃত হয়, তাহলে The না বসে a/an বসে।
- Example: He leads a most unhappy life.
• Most যদি কোন Verb কে অথবা কোন Adverb কে Modify করে তাহলে Most এর আগে The বসবে না।
- Example: He walks most slowly.
• Correct answer: I like him most.
- এখানে "most" শব্দটি like (verb) কে modify করছে, অর্থাৎ adverb হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। যার অর্থ "সবচেয়ে বেশি"।
- Adverb হিসেবে ব্যবহৃত হলে "most” এর আগে কোনো article ব্যবহৃত হয় না।
- তাই, এখানে no article সঠিক।
4. You are ____ Tagore in poetry, I see.
a)
a
b)
the
c)
an
d)
No article
Answer:
a
Explanation:
• Correct answer: You are a Tagore in poetry, I see.
• সাধারণত কোন ব্যক্তির নাম Proper noun হয় এবং এর পূর্বে কোনো article বসে না।
- কিন্তু, কখনো কখনো a/ an, 'one like' বা এর মত একজন অর্থে Proper noun এর পূর্বে article (a/ an) বসে।
- প্রদত্ত বাক্যে Tagore বলতে শুধু একজন ব্যক্তিকেই বুঝাচ্ছে না, বরং Tagore এর মত কাউকে বুঝাচ্ছে।
- তাই এখানে 'Tagore' হচ্ছে Common Noun.
- Proper Noun যখন Common Noun হিসেবে ব্যবহৃত হয়, তখন তার 'পূর্বে a/ an/ the ব্যবহৃত হয়।
• More examples:
- You are a Kazi Nazrul, I see..
- You are a Hitler, I see.
5. They went _____ fishing in the river.
a)
a
b)
the
c)
an
d)
across
Answer:
a
Explanation:
• Article এর নিয়ম অনুসারে:
- কখনো কখনো disguised preposition হিসেবে on এর পরিবর্তে a বসে।
- Example: The king went a (on) hunting.
• Correct answer: They went a fishing in the river.
6. My father gave me ______ one-taka note.
a)
a
b)
the
c)
an
d)
No article
Answer:
a
Explanation:
• Article:
- Article মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতাকে বুঝায়।
• Article কে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়।
1. Indefinite Articles: A, An.
2. Definite Articles: The.
• article ‘a’ বসে consonant (Vowel পাঁচটি ছাড়া বাকিগুলো) যুক্ত শব্দের শুরুতে।
• article ‘an’ বসে vowel (a, e, I, o, u) যুক্ত শব্দের শুরুতে।
• Note:
- ‘a ও an’ বসানোর ক্ষেত্রে প্রথম শব্দের উচ্চারণই মুখ্য।
- অর্থাৎ প্রথম উচ্চারণটি যদি vowel এর হয়। তাহলে an হবে।
- আর যদি প্রথম উচ্চারণটি consonant এর হয় তাহলে a হবে।
• Article এর নিয়মানুযায়ী,
- O দ্বারা শুরু সকল শব্দের পূর্বে an বসবে।
- 'O' vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে এর পূর্বে article 'a' বসে।
- যেমন: A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.
• তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - a.
• Correct sentence: My father gave me a one-taka note.
7. Use an article: He is ___ F. R. C. S.
a)
a
b)
the
c)
an
d)
No article
Answer:
an
Explanation:
• Article এর ক্ষেত্রে, A, E, I, O, U এই পাঁচটি Vowel এর পূর্বে an বসে।
- তবে প্রদত্ত বাক্যটিতে F. R. C. S. শব্দের 'F' Consonant হওয়া সত্ত্বেও Article হিসেবে 'an' বসবে।
- 'F' উচ্চারণ করতে গেলে 'a' উচ্চারণ প্রথমে আসে, যা একটি Vowel.
• Correct Answer: He is an F. R. C. S.
• সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে।
- Example: an M.B.B.S., an F.C.P.S., an M.A.
• আবার, abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
- Example: a B.A, a B.SC.
8. Scientists are trying to understand the origin of ______ universe.
a)
a
b)
the
c)
an
d)
No article
Answer:
the
Explanation:
• প্রকৃতিতে যা একটিমাত্র আছে তার পূর্বে The বসে।
- অর্থাৎ, একক বস্তু যেমন- চাঁদ, সূর্য, আকাশ, পৃথিবী (earth, world, universe), পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ইত্যাদি নামের পূর্বে The বসে।
• Correct Answer: Scientists are trying to understand the origin of the universe.
9. The king went ________ hunting.
a)
a
b)
the
c)
an
d)
No article
Answer:
a
Explanation:
Rule:
- কখনো কখনো disguised preposition হিসেবে on এর পরিবর্তে a বসে।
যেমন: The king went a (on) hunting.
10. He is _________ smartest student in the class.
a)
a
b)
the
c)
an
d)
no article
Answer:
the
Explanation:
He is the smartest student in the class.
- বাক্যে "smartest" একটি superlative degree. Superlative degree-এর আগে সাধারণত "the" ব্যবহার করা হয়।
সে অনুসারে সম্পূর্ণ বাক্য:
He is the smartest student in the class.
• Superlative Degree:
Adjective-এর যে রূপটি অনেকের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয় তাকে Superlative Degree বলে।
- The superlative form of an adjective is used to show something has a quality to the greatest or least degree.
- Superlative Degree তে adjective এর আগে the বসে।
Example sentence:
- Ritu is the tallest girl in the class.
- Canada is one of the coldest countries in the world.
- He is the best player on the team.