Exams Study Jobs Teachers Shop

মডেল টেস্ট -০৯

English Lesson 20 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

মডেল টেস্ট -০৯ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. নিচের কোনটি জটিল বাক্য?

ক) সত্য কথা না বলে বিপদে পড়েছি
খ) যিনি জ্ঞানী তিনিই সত্যিকার ধনী
গ) জ্ঞানীরাই সত্যিকার ধনী
ঘ) তিনি দরিদ্র বটে, কিন্তু সত্যবাদী
উত্তর: যিনি জ্ঞানী তিনিই সত্যিকার ধনী

2. নিচের কোনটি মিশ্র শব্দ নয়?

ক) ডাক্তারখানা
খ) ফটোস্ট্যাট
গ) হাটবাজার
ঘ) কালিকলম
উত্তর: ফটোস্ট্যাট

3. কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?

ক) সতীন
খ) বিধাতা
গ) সপত্নী
ঘ) বিপত্নী
উত্তর: সতীন

4. বাড়ি বা রাস্তার নম্বরের পর কোন চিহ্ন বসে?

ক) দাঁড়ি
খ) সেমিকোলন
গ) কোলন
ঘ) কমা
উত্তর: কমা

5. যাহা কষ্টে নিবারণ করা যায়-

ক) দুর্লভ
খ) দুর্নিবার
গ) দুর্জয়
ঘ) অনিবারণ
উত্তর: দুর্নিবার

6. 'পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে।'- প্রবচনটির অর্থ কি?

ক) ভদ্র ব্যক্তির সঙ্গে খাদ্য খাওয়া
খ) মোগলের সাথে বসে খাদ্য খাওয়া
গ) সুদিন হঠাৎ ফিরে আসা
ঘ) বিপদে পড়ে কাজ করা
উত্তর: বিপদে পড়ে কাজ করা

7. 'ব্যাঙের সর্দি' অর্থ কি?

ক) রোগ বিশেষ
খ) সম্ভাব্য ঘটনা
গ) অসম্ভব ঘটনা
ঘ) প্রতারণা
উত্তর: অসম্ভব ঘটনা

8. 'বিজ্ঞান' শব্দে 'বি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) অশেষ
খ) বিশেষ
গ) সাধারণ
ঘ) অসাধারণ
উত্তর: বিশেষ

9. শুদ্ধ বাক্য কোনটি?

ক) দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
খ) দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল
গ) দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
ঘ) দুর্বলবশত অনাথা বসে পড়ল
উত্তর: দুর্বলতাবশত অনাথা বসে পড়ল

10. কোনটি সূর্যের প্রতিশব্দ নয়?

ক) আদিত্য
খ) দিবাকর
গ) তপন
ঘ) সুধাকর
উত্তর: সুধাকর

11. Nature is the......physician.

a) better
b) good
c) well
d) best
Answer: best

12. Which one is the relative pronoun?

a) Who
b) He
c) You
d) His
Answer: Who

13. I gave up....cricket when I got a job.

a) to play
b) of playing
c) play
d) playing
Answer: playing

14. If he had tried to leave the country he....stopped at the frontier.

a) would have
b) may have
c) will have
d) would have been
Answer: would have been

15. You must be patient - এর সঠিক অনুবাদ -

ক) তুমি নিশ্চয় রোগী
খ) তোমাকে রোগাক্রান্ত মনে হচ্ছে
গ) তোমাকে ধৈর্য ধরতে হবে
ঘ) তুমি নিশ্চয়ই ধৈর্যশীল
উত্তর: তোমাকে ধৈর্য ধরতে হবে

16. I shall compensate you....the loss.

a) for
b) of
c) to
d) with
Answer: for

17. Point out the sentence with correct use of adverb.

a) Write the essay briefly.
b) Write the essay shortly.
c) Write the essay in brief.
d) Write the essay brief.
Answer: Write the essay in brief.

18. Don't worry you can....me. I'll do the job for you.

a) count a
b) count on
c) count upon
d) count for
Answer: count on

19. I'll write down the phone number.... I forget.

a) unless
b) in case
c) if
d) even though
Answer: in case

20. He pleases us বাক্যটির passive form হচ্ছে -

ক) We were pleased with him.
খ) We are pleased by him.
গ) We are pleased with him.
ঘ) We will be pleased by him.
উত্তর: We are pleased by him.

আশা করি মডেল টেস্ট -০৯ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট