Exams Study Jobs Teachers Students

গাইডলাইন শিক্ষা একাডেমি : পরীক্ষা নং-১১৫

Primary Exam 10 Questions By সকল চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি ও ফ্রি পরীক্ষা

গাইডলাইন শিক্ষা একাডেমি : পরীক্ষা নং-১১৫ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'মেধাবী' শব্দের প্রকৃতি প্রত‍্যয় নিচের কোনটি?

ক) মেধা+বিন্
খ) মেধা+বি
গ) মেধা+বী
ঘ) মেধা+আবী
উত্তর: মেধা+বিন্

2. 'কুসুমিত' শব্দের প্রকৃতি ও প্রত‍্যয় কোনটি?

ক) কুসুম+ত
খ) কুসুম+ইত
গ) কুসুম+ঈত
ঘ) কুসুম+উত
উত্তর: কুসুম+ইত

3. 'প্রচলিত' শব্দটি কোন প্রত‍্যয় যোগে গঠিত?

ক) ইত প্রত‍্যয়
খ) ঈয় প্রত‍্যয়
গ) ত প্রত‍্যয়
ঘ) ই প্রত‍্যয়
উত্তর: ইত প্রত‍্যয়

4. 'পাঠক' শব্দটি কোন শ্রেণির ধাতু দ্বারা গঠিত?

ক) দেশি
খ) খাঁটি বাংলা
গ) সংস্কৃত
ঘ) বিদেশি
উত্তর: সংস্কৃত

5. কোন শব্দটিতে বিদেশি প্রত‍্যয় ব‍্যবহৃত হয়েছে?

ক) দিগগঞ্জ
খ) বেআক্কেল
গ) কানকাটা
ঘ) চালবাজ
উত্তর: চালবাজ

6. শব্দ ও ধাতুর মূলকে বলে?

ক) কারক
খ) প্রকৃতি
গ) বিভক্তি
ঘ) ধাতু
উত্তর: প্রকৃতি

7. 'কৈশর' (কৈশোর) শব্দের প্রকৃতি ও প্রত‍্যয় কোনটি?

ক) কৈশোর+র
খ) কৈ+শোর
গ) কে+শোর
ঘ) কিশোর+ষ্ণ
উত্তর: কিশোর+ষ্ণ

8. কোনটি বাংলা ধাতু?

ক) কৃ
খ) গম্
গ) কাট্
ঘ) মাগ্
উত্তর: কাট্

9. 'গৌরব' শব্দের প্রকৃতি ও প্রত‍্যয় নিচের কোনটি?

ক) গৌর+অব
খ) গুরু+অব
গ) গুরু+ঞ্চ
ঘ) গুরু+ষ্ণ
উত্তর: গুরু+ষ্ণ

10. 'গমন' শব্দের মূল ধাতু কোনটি?

ক) গম্
খ) গতি
গ) গত
ঘ) গম‍্য
উত্তর: গম্

আশা করি গাইডলাইন শিক্ষা একাডেমি : পরীক্ষা নং-১১৫ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট