Exams Post Study Jobs Leaderboard Shop

General knowledge

General Knowledge 20 Questions By Dhaka College

General knowledge For those studying or preparing for, this page contains 20 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়?

a) ১৯৭১
b) ১৯৭২
c) ১৯৭৩
d) ১৯৭৫
Answer: ১৯৭২
Explanation: বাংলাদেশের সংবিধান ১৬ই ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়।

2. কোনটি ন্যাটোর সদস্য দেশ নয়?

a) তুরস্ক
b) ইতালি
c) ইংল্যান্ড
d) সুইডেন
Answer: সুইডেন
Explanation: ৫ এপ্রিল ১৯৪৯ গঠিত পশ্চিমা বিশ্বের শক্তিশালী সামরিক জোট NATO- এর বর্তমান ২৯ সদস্য দেশের মধ্যে সুইয়েন থাকলেও তুরস্ক, ইতালি ও ইংল্যান্ড বা যুক্তরাজ্য রয়েছে।

3. কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশের জলসীমায় সমাপ্ত হয়েছে?

a) যাদুকাটা নদী
b) কর্নফুলী নদী
c) গোমতী নদী
d) সাঙ্গু নদী
Answer: সাঙ্গু নদী
Explanation: বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি হয়ে বাংলাদেশের জলসীমায় সমাপ্ত হয়েছে তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম। সাঙ্গু নদী মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বান্দরবান জেলার মদক এলাকার পাহাড়ে জন্ম নিয়ে বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে।

4. SDG- তে কয়টি Goal আছে?

a) ১০টি
b) ১৫টি
c) ১৭টি
d) ২৩টি
Answer: ১৭টি
Explanation: ২০১৬-২০৩০ সাল মেয়াদি SDG বা Sustainable Development Goals-এর লক্ষ্য বা Goal-এর সংখ্যা ১৭টি আর সুনির্দিষ্ট উদ্দেশ্যের সংখ্যা ১৬৯টি।

5. মুক্তিযুদ্ধের মোট সাব সেক্টর কতটি ছিল?

a) ১১
b) ৫৪
c) ৬৪
d) কোনটিই নয়
Answer: ৬৪
Explanation: জেনারেল এম এ জি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেয়ার পর ১১-১৫ জুলাই ১৯৭১ কলকাতার ৮নং ঘিয়েটার রোডে সামরিক কর্মকর্তাদের এক সম্মেলনে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়।

6. মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কার সুপারিশ আবশ্যক হয়?

a) মাননীয় প্রধানমন্ত্রী
b) এটর্নি জেনারেল
c) আইনমন্ত্রী
d) কারোরই নয়
Answer: কারোরই নয়
Explanation: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮নং অনুচ্ছেদের ৩নং দফায় বলা আছে কেবল প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত অন্য সকল দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন

7. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?

a) ভারত
b) শ্রীলঙ্কা
c) ভুটান
d) রাশিয়া
Answer: ভুটান
Explanation: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। আর ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটানের স্বীকৃতির কয়েক ঘণ্টা পরে ভারত দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ১৯৭২ সালের ১৩ জানুয়ারি মিয়ানমার, ২৪ জানুয়ারি সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) এবং ৪ মার্চ শ্রীলংকা বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

8. সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কি?

a) সোনারগাঁও
b) জাহাঙ্গীরনগর
c) ঢাকা
d) গৌড়
Answer: গৌড়
Explanation: সোনারগাঁ ১৩৩৮ থেকে ১৩৫২ পর্যন্ত ফখরুদ্দীন মোবারক শাহ প্রতিষ্ঠিত স্বাধীন রাজ্যের রাজধানীর মর্যাদা লাভ করে। পরবর্তীতে ঈসা খাঁ ও তার বংশধরদের শাসনামলে সোনারগাঁও তাদের রাজধানী ছিল। খ. ১৬১০ সালে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নাম রাখেন জাহাঙ্গীরনগর। গ. ঢাকা প্রথমে ১৬১০ সালে, দ্বিতীয় ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময়, ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্ত হওয়ার পর পূর্ব পাকিস্তানের এবং ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের রাজধানীর মর্যাদা লাভ করে। ঘ. সুলতানি আমলে আনুমানিক ১৪৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড় বাংলার রাজধানী ছিল।

9. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

a) শেখ মুজিবুর রহমান
b) জেনারেল আতাউল গনি ওসমানি
c) তাজউদ্দিন আহমদ
d) ক্যাপটেন মনসুর আলী
Answer: জেনারেল আতাউল গনি ওসমানি
Explanation: ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগরে গঠিত বাংলাদেশের অস্থায়ী সরকারের সিদ্ধান্তক্রমে ১১ এপ্রিল ১৯৭১ জেনারেল আতাউল গণি ওসমানীকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়

10. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) লন্ডন
b) ব্রাসেলস
c) বন
d) প্যারিস
Answer: ব্রাসেলস
Explanation: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসকে ইউরোপের রাজধানী বলা হয়। এছাড়াও ব্রাসেলসে রয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট, কাউন্সিল অব মিনিস্টারস্, ইউরোপিয়ান

11. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?

a) ১৭
b) ১৫
c) ২০
d) ১৯
Answer: ১৭
Explanation: বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হয়েছে। ২০১৮ সালের ৮ জুলাই সংবিধান (সপ্তদশ সংশোধন) বিল ২০১৮ জাতীয় সংসদে পাস হয়।।

12. পূর্বাশা দ্বীপের অপর নাম কি?

a) নিঝুম দ্বীপ
b) সন্দীপ
c) দক্ষিণ তালপট্টি
d) কুতুবদিয়া
Answer: দক্ষিণ তালপট্টি
Explanation: দক্ষিণ তালপট্টি দ্বীপ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় জেগে ওঠা একটি উপকূলবর্তী দ্বীপ। ভারতে দ্বীপটিকে 'নিউমুর দ্বীপ' আবার কখনও 'পূর্বাশা' নামে অভিহিত করা হয়। তবে বর্তমানে দ্বীপটির কোনো অস্তিত্ব নেই। ১৯৮৫ সালে উড়ির চরে যে সাইক্লোন হয় তখন দক্ষিণ তালপট্টি দ্বীপটি বিলীন হয়ে যায়।

13. ডমিনো' তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?

a) নিকট প্রাচ্য
b) পূর্ব আফ্রিকা
c) দক্ষিণ-পূর্ব এশিয়া
d) পূর্ব ইউরোপ
Answer: দক্ষিণ-পূর্ব এশিয়া
Explanation: ডমিনো তত্ত্বটি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল। ১৯৫০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই তত্ত্বটি প্রচার করেছিল। ইন্দোচীনে যখন একের পর এক রাষ্ট্রে সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হচ্ছিল তখন সমাজতন্ত্রীদের ঠেকাতে সামরিক হস্তক্ষেপের কথা বলা হয়েছে এই তত্ত্বে। ডমিনো তত্ত্বের মূল কথা হলো একটি রাষ্ট্র যদি সমাজতন্ত্রীদের দখলে চলে যায় তাহলে তার পাশের রাষ্ট্রটিতেও সমাজতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

14. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল,-

a) জাতিপুঞ্জ সৃষ্টি করা
b) অটোমানদের জায়গা দখল করা
c) ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
d) জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
Answer: ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
Explanation: বেলফোর ঘোষণা (২ নভেম্বর ১৯১৭) হলো ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি। যার মূল কথা ছিল ফিলিস্তিন ভূমিতে ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন।

15. গ্লাসনস্ত নীতি' কোন দেশে চালু হয়েছিল?

a) চীন
b) সাবেক সোভিয়েত ইউনিয়ন
c) হাঙ্গেরি
d) পোল্যান্ড
Answer: সাবেক সোভিয়েত ইউনিয়ন
Explanation: রুশ শব্দ 'গ্লাসনস্ত' মানে খোেলানীতি। সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ এ নীতির প্রবর্তক। ১৯১৭ সালে রুশ বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তখন থেকে সমাজতন্ত্র ব্যবস্থার বা পার্টি ও রাষ্ট্রের ক্ষমতাসীন নেতাদের বিরোধিতা বা সমালোচনা করার অবকাশ সম্পূর্ণভাবে রুদ্ধ হয়। কিন্তু গর্বাচেভ ১৯৮৭ সালে ঘোষণা করেন যে, সোভিয়েত ইউনিয়নের জনগণ নির্ভয়ে খোলামেলাভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবেন এবং পার্টি ও রাষ্ট্রীয় নেতাদের কর্মকাণ্ডেরও সমালোচনা করতে পারবেন। গর্বাচেভ নিজেই তার এই নীতিকে 'গ্লাসনস্ত' বলে অভিহিত করেন। অনেকটা এই 'গ্লাসনস্ত'-এর কারণেই সোভিয়েত ইউনিয়ন ম ভেঙে যায় এবং সমাজতন্ত্রের অবসান ঘটে।

16. বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে 'শান্তি সংবিধান' বলা হয়?

a) জাপান
b) পেরু
c) কোস্টারিকা
d) সুইজারল্যান্ড
Answer: জাপান
Explanation: শান্তি সংবিধান' বলা হয় জাপানের সংবিধানকে। এটাকে আবার 'যুদ্ধোত্তর সংবিধান' নামেও অভিহিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৪৭ সালের ৩ মে জাপান পুরানো সংবিধান রহিত করে নতুন সংবিধান রচনা করে। মূলত বিশ্বযুদ্ধে পরাজয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্দেশনায় জাপানের সংবিধান রচিত হয়েছিল। সংবিধানে উল্লেখ করা হয় জাপানি জনগণ 'জাতির একটি সার্বভৌম অধিকার হিসেবে চিরতরে যুদ্ধ পরিহার করছে' এবং ভূমি, নৌ, ও বিমানবাহিনীসহ অন্যান্য সম্ভাব্য যুদ্ধ সৃষ্টিকারী বাহিনী রাখবে না। এজন্যই মূলত জাপানের সংবিধান শান্তিবাদী সংবিধান নামেও পরিচিত।

17. উইঘুর' হলো-

a) চীনের একটি খাবারের নাম
b) চীনের একটি ধর্মীয় স্থানের নাম
c) চীনের একটি শহরের নাম
d) চীনের একটি সম্প্রদায়ের নাম
Answer: চীনের একটি সম্প্রদায়ের নাম
Explanation: চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়ান প্রদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের নাম হলো উইঘুর। চীন ছাড়াও উইঘুররা কাজাখস্তান, উজবেকিস্তান, কিরঘিজস্তান, তুরস্ক ও রাশিয়াতে বসবাস করছে। চীনা সরকারের বিভিন্ন সময়ের দমন পীড়নে উইঘুররা আলোচনায় আসে।

18. কার্টাগেনা প্রটোকল হচ্ছে-

a) জাতিসংঘের যুদ্ধ মোকাবেলা সংক্রান্ত চুক্তি
b) জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি
c) জাতিসংঘের নারী অধিকার বিষয়ক প্রটোকল
d) জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
Answer: জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
Explanation: জীবপ্রযুক্তির ব্যবহার দ্বারা পরিমার্জিত প্রাণের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত 'কার্টাগেনা প্রটোকল' ২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিলে গৃহীত হয়, যা কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩। বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে এটি স্বাক্ষর করে এবং অনুমোদন করে ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি। কার্টাগেনা প্রটোকলের পুরো নাম Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity.

19. The Art of War' গ্রন্থের রচয়িতা-

a) ক্লজউইজ
b) আলফ্রেড মাহান
c) সুনজু
d) কৌটিল্য
Answer: সুনজু
Explanation: চীনের বিখ্যাত সমরবিদ সুন জু হলো The Art of War-এর রচয়িতা। তিনি সম্রাটের আদেশে যুদ্ধজয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে তার চিন্তা-ভাবনা তুলে ধরেছেন বইটিতে। কৌটিল্য ছিলেন 'অর্থশাস্ত্র'-এর রচয়িতা। কৌটিল্যের মূল নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত। চাণক্যের অর্থশাস্ত্রকে রাষ্ট্রশাসন ও কূটনীতির কৌশলের সার সংক্ষেপ বলা হয়।

20. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে-

a) ৪ অক্টোবর
b) ২৩ অক্টোবর
c) ২৯ জুন
d) ১১ ফেব্রুয়ারি
Answer: ৪ অক্টোবর
Explanation: ৪ অক্টোবর হলো বিশ্ব প্রাণী দিবস। ১৯৩১ সাল থেকে এ দিবস পালিত হচ্ছে। ১১ ফেব্রুয়ারি নেলসন ম্যান্ডেলার মুক্তি দিবস।

We hope General knowledge these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.