Exams Post Study Jobs Leaderboard Shop

বাংলাদেশ বিষয়াবলি-০৩ (বিসিএস, প্রভাষক নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিবন্ধন ও অন্যান্য গ্রেডের চাকরির পরীক্ষার জন্য)

General Knowledge 20 Questions By Pkp Coaching Centre

বাংলাদেশ বিষয়াবলি-০৩ (বিসিএস, প্রভাষক নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিবন্ধন ও অন্যান্য গ্রেডের চাকরির পরীক্ষার জন্য) For those studying or preparing for, this page contains 20 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. ​১. বাংলাদেশে শহিদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়?

a) ২৬ মার্চ
b) ১৬ ডিসেম্বর
c) ১৪ ডিসেম্বর
d) ২১ ফেব্রুয়ারি
Answer: ১৪ ডিসেম্বর
Explanation: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষলগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করে। তাঁদের স্মরণে প্রতি বছর ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।

2. ​২. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

a) ১৯০৫ সালে
b) ১৯১৬ সালে
c) ১৯১১ সালে
d) ১৯১২ সালে
Answer: ১৯১১ সালে
Explanation: ১৯০৫ সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন। কিন্তু তীব্র আন্দোলনের মুখে ১৯১১ সালে সম্রাট পঞ্চম জর্জের দিল্লি দরবারে বঙ্গভঙ্গ রদ করার ঘোষণা দেওয়া হয়।

3. ​৩. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

a) ১৯৭২ সাল
b) ১৯৭৩ সাল
c) ১৯৭৪ সাল
d) ১৯৭৫ সাল
Answer: ১৯৭৪ সাল
Explanation: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ সাধারণ পরিষদের সর্বসম্মতিক্রমে ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।

4. ​৪. ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কত তারিখে?

a) ১০ মার্চ ২০২৬
b) ১১ মার্চ ২০২৬
c) ১২ মার্চ ২০২৬
d) ১৩ মার্চ ২০২৬
Answer: ১২ মার্চ ২০২৬
Explanation: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ ২০২৬ তারিখে শুরু হয়।

5. ​৫. বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়?

a) ১০ জানুয়ারি ১৯৭২
b) ১০ নভেম্বর ১৯৭২
c) ১৬ ডিসেম্বর ১৯৭২
d) ৪ নভেম্বর ১৯৭২
Answer: ১৬ ডিসেম্বর ১৯৭২
Explanation: ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয় এবং বিজয়ের প্রথম বার্ষিকী অর্থাৎ ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে এটি কার্যকর করা হয়।

6. ​৬. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে 'বীর বিক্রম' উপাধি প্রদান করা হয়েছিল?

a) ৭ জন
b) ৬৮ জন
c) ১৭৫ জন
d) ৪২৬ জন
Answer: ১৭৫ জন
Explanation: মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য রাষ্ট্রীয় খেতাবগুলোর মধ্যে 'বীর বিক্রম' তৃতীয় সর্বোচ্চ খেতাব। এটি ১৭৫ জন মুক্তিযোদ্ধাকে প্রদান করা হয়েছিল (বর্তমানে খেতাবপ্রাপ্তদের সংখ্যায় কিছু পরিবর্তন ও বর্জন হয়েছে)।

7. ​৭. কোন মোগল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ শুরু করা হয়েছিল?

a) আকবর
b) শাহজাহান
c) জাহাঙ্গীর
d) আওরঙ্গজেব
Answer: আওরঙ্গজেব
Explanation: মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম ১৬৭৮ সালে লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে শায়েস্তা খাঁ এর কাজ এগিয়ে নেন।

8. ​৮. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি?

a) আসাম
b) বিহার
c) ত্রিপুরা
d) মেঘালয়
Answer: বিহার
Explanation: ভারতের মোট পাঁচটি রাজ্য (পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম) বাংলাদেশের সীমানার সাথে যুক্ত। বিহারের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই।

9. ​৯. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?

a) মেজর জেনারেল শফিউল্লাহ
b) জিয়াউর রহমান
c) জেনারেল আতাউল গনি ওসমানী
d) এইচ এম এরশাদ
Answer: জেনারেল আতাউল গনি ওসমানী
Explanation: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গঠিত অস্থায়ী সরকারের অধীনে এম এ জি ওসমানী মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

10. ​১০. বাংলাদেশের অস্থায়ী প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?

a) তাজউদ্দিন আহমেদ
b) মনসুর আলী
c) সৈয়দ নজরুল ইসলাম
d) মুশতাক আহমেদ
Answer: সৈয়দ নজরুল ইসলাম
Explanation: ১০ এপ্রিল ১৯৭১ গঠিত মুজিবনগর সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয়। তাঁর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি হিসেবে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

11. ​১১. নিচের কোনটির স্থপতি লুই আই কান?

a) শহীদ মিনার
b) হাইকোর্ট
c) বাংলাদেশ জাতীয় সংসদ
d) কার্জন হল
Answer: বাংলাদেশ জাতীয় সংসদ
Explanation: রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের মূল নকশা তৈরি করেন বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান।

12. ​১২. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত?

a) নিঝুম দ্বীপ
b) সেন্ট মার্টিন
c) হাতিয়া
d) কুতুবদিয়া
Answer: সেন্ট মার্টিন
Explanation: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত সেন্ট মার্টিন একমাত্র প্রবাল দ্বীপ। এটি নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত।

13. ​১৩. কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?

a) প্রথম ১০টি
b) প্রথম ৪টি
c) প্রথম ৬টি
d) প্রথম ৫টি
Answer: প্রথম ৪টি
Explanation: কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বা সামরিক সালাম গ্রহণের সময় জাতীয় সংগীতের প্রথম ৪টি চরণ বাজানো হয়। তবে গাওয়ার সময় ১০টি চরণই গাওয়া হয়।

14. ​১৪. জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

a) রাঙ্গুনিয়া
b) সাভার
c) ধামরাই
d) গাজীপুর
Answer: গাজীপুর
Explanation: বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর জেলার বোর্ড বাজারে অবস্থিত। ১৯৯২ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

15. ​১৫. বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে মোট কতটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ) রয়েছে?

a) ৭টি
b) ৯টি
c) ৮টি
d) ১০টি
Answer: ৮টি
Explanation: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA)-এর অধীনে বর্তমানে ৮টি সরকারি ইপিজেড (চট্টগ্রাম, ঢাকা, মোংলা, ঈশ্বরদী, কুমিল্লা, উত্তরা, আদমজী ও কর্ণফুলী) পরিচালিত হচ্ছে।

16. ​১৬. ২০২৫ সালে জি-২০ সম্মেলন (G-20 Summit) কোথায় অনুষ্ঠিত হয়েছে?

a) ব্রাজিল
b) সাউথ আফ্রিকা
c) কানাডা
d) জাপান
Answer: সাউথ আফ্রিকা
Explanation: ২০২৪ সালে জি-২০ সম্মেলন ব্রাজিলে অনুষ্ঠিত হওয়ার পর, ২০২৫ সালের সম্মেলনের স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা।

17. ​১৭. বখতিয়ার খিলজি কোন শাসককে পরাজিত করে বাংলার রাজধানী নদীয়ায় জয় করেন?

a) প্রতাপাদিত্য
b) বল্লাল সেন
c) লক্ষণ সেন
d) ঈশা খান
Answer: লক্ষণ সেন
Explanation: ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন এবং মুসলিম শাসনের সূচনা করেন।

18. ​১৮. স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র কোনটি?

a) ইন্দোনেশিয়া
b) ইরাক
c) মালয়েশিয়া
d) সেনেগাল
Answer: সেনেগাল
Explanation: মুসলিম দেশগুলোর মধ্যে সেনেগাল সর্বপ্রথম ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে।

19. ​১৯. ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন?

a) এনায়েতুর রহমান খান
b) প্রতাপ শঙ্কর হাজরা
c) মেজর হাফিজ উদ্দিন আহমেদ
d) জাকারিয়া পিন্টু
Answer: জাকারিয়া পিন্টু
Explanation: মুক্তিযুদ্ধের সময় জনমত গঠন ও তহবিল সংগ্রহের জন্য গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন কিংবদন্তি ফুটবলার জাকারিয়া পিন্টু।

20. ​২০. বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?

a) ভোমরা
b) আখাউড়া
c) বেনাপোল
d) দর্শনা
Answer: বেনাপোল
Explanation: যশোর জেলার শার্শা উপজেলায় অবস্থিত বেনাপোল স্থলবন্দরটি বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর।

We hope বাংলাদেশ বিষয়াবলি-০৩ (বিসিএস, প্রভাষক নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিবন্ধন ও অন্যান্য গ্রেডের চাকরির পরীক্ষার জন্য) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.