1. দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারাণী বাংলার নাম দিয়েছিলেন 'বুলগাকপুর', যার অর্থ -
a) বিদ্রোহের নগর
b) শান্তির নগর
c) সমৃদ্ধ নগর
d) শ্যামল নগর
Answer: বিদ্রোহের নগর
2. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
a) চট্টগ্রাম
b) রাজশাহী
c) সিলেট
d) খুলনা
Answer: সিলেট
3. বারো আউলিয়ার শহর-
a) সিলেট
b) চট্টগ্রাম
c) কুমিল্লা
d) বগুড়া
Answer: চট্টগ্রাম
4. হযরত শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন?
a) আফগানিস্তান
b) ইরান
c) আরাকান
d) তুরস্ক
Answer: তুরস্ক
5. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে?
a) আলী মর্দান খলজি
b) ফখরউদ্দিন মুবারক শাহ
c) গিয়াসউদ্দিন তুঘলক
d) তুঘরল খান
Answer: ফখরউদ্দিন মুবারক শাহ
6. কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল 'বাঙ্গালা' নামে পরিচিত হয়ে ওঠে?
a) মৌর্য
b) গুপ্ত
c) পাল
d) মুসলিম
Answer: মুসলিম
7. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে উঠে বাঙ্গালাহ নামে?
a) ফখরউদ্দিন মুবারক শাহ
b) শামসউদ্দিন ইলিয়াস শাহ
c) আকবর
d) ঈসা খান
Answer: শামসউদ্দিন ইলিয়াস শাহ
8. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
a) গিয়াসউদ্দিন আজম শাহ
b) আলাউদ্দীন হুসেন শাহ
c) ফখরউদ্দিন মুবারক শাহ
d) ইলিয়াস শাহ
Answer: গিয়াসউদ্দিন আজম শাহ
9. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
a) কুষ্টিয়া
b) বগুড়া
c) কুমিল্লা
d) চাঁপাইনবাবগঞ্জ
Answer: চাঁপাইনবাবগঞ্জ
10. বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?
a) শামসুদ্দিন ইলিয়াস শাহ
b) নাসিরুদ্দিন মাহমুদ শাহ
c) আলাউদ্দিন হুসেন শাহ
d) গিয়াসউদ্দিন আজম শাহ
Answer: আলাউদ্দিন হুসেন শাহ
11. গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে?
a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) স্বামী বিবেকানন্দ
d) শ্রী চৈতন্যদেব
Answer: শ্রী চৈতন্যদেব
12. বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন?
a) গিয়াসউদ্দিন আজম শাহ
b) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
c) আলীবর্দি খাঁ
d) বৈরাম খাঁ
Answer: গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
13. বাগেরহাটের 'মিঠাপুকুর' কে খনন করেন?
a) আলাউদ্দিন হুসেন শাহ
b) সুলতান নুসরাত শাহ
c) সম্রাট হুমায়ুন
d) সুজাউদ্দিন
Answer: সুলতান নুসরাত শাহ
14. কোনটি জিয়াউদ্দিন বারাণী রচিত গ্রন্থ?
a) তারিখ-ই-মুবারকশাহী
b) রিয়াজুস সালাতিন
c) তারিখ-ই-ফিরোজশাহী
d) সিরাত-ই-ফিরোজশাহী
Answer: তারিখ-ই-ফিরোজশাহী
15. গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল-
a) চট্টগ্রাম
b) সিলেট
c) গৌড়
d) পাণ্ডুয়া
Answer: সিলেট
16. সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন কোন সুলতান?
a) ইলিয়াস শাহ
b) সিকান্দার শাহ
c) আযম শাহ
d) হুসেন শাহ
Answer: ইলিয়াস শাহ
17. গিয়াসউদ্দিন আজম শাহ ইলিয়াস শাহী বংশের কততম সুলতান ছিলেন?
a) দ্বিতীয়
b) তৃতীয়
c) চতুর্থ
d) পঞ্চম
Answer: তৃতীয়
18. গিয়াসউদ্দিন আজম শাহের রাজধানী কোথায় ছিল?
a) মুর্শিদাবাদ
b) সোনারগাঁও
c) ঢাকা
d) গৌড়
Answer: সোনারগাঁও
19. বাংলার কোন সুলতান 'খলিফাতুল্লাহ' উপাধি গ্রহণ করেন?
a) সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহ
b) গিয়াসউদ্দিন আজম শাহ
c) আলাউদ্দিন হুসেন শাহ
d) জালালউদ্দিন মুহম্মদ শাহ
Answer: জালালউদ্দিন মুহম্মদ শাহ
20. বাংলাদেশের কোন স্বাধীন সুলতান 'জগৎ ভূষণ' ও 'নৃপতি তিলক' উপাধিতে ভূষিত হন?
a) গিয়াসউদ্দিন আজম শাহ
b) আলাউদ্দিন হুসেন শাহ
c) ইলিয়াস শাহ
d) নুসরাত শাহ
Answer: আলাউদ্দিন হুসেন শাহ
21. নব্যবৈষ্ণব আন্দোলনের নেতৃত্ব দেন কে?
a) শ্রীচৈতন্যদেব
b) অদ্বৈত ঠাকুর
c) বিদ্যাপতি
d) চণ্ডীদাস
Answer: শ্রীচৈতন্যদেব
22. কোন সুলতানের সময়কালে গৌড়ের বড় সোনা মসজিদ নির্মিত হয়েছিল?
a) আলাউদ্দিন হুসেন শাহ
b) নাসিরউদ্দিন মাহমুদ শাহ
c) গিয়াসউদ্দিন আজম শাহ
d) নুসরাত শাহ
Answer: নুসরাত শাহ
23. হযরত শাহজালাল (রহ) কোন শাসককে পরাজিত করে সিলেটে আযান ধ্বনি দিয়েছিলেন?
a) বিক্রমাদিত্য
b) কৃষ্ণচন্দ্র
c) গৌর গোবিন্দ
d) লক্ষ্মণ সেন
Answer: গৌর গোবিন্দ
24. বাংলার প্রথম জনক কে?
a) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
b) শেরে বাংলা এ কে ফজলুল হক
c) শামসউদ্দিন ইলিয়াস শাহ
d) গিয়াসউদ্দিন তুগলক
Answer: শামসউদ্দিন ইলিয়াস শাহ
25. ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল?
a) লখনৌতি
b) গৌড়
c) তাণ্ডা
d) পাণ্ডুয়া
Answer: পাণ্ডুয়া