Exams Post Study Jobs Leaderboard Shop

৭৫ দিনের জার্নি (সাধারণ জ্ঞান-০২)

General Knowledge 35 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

৭৫ দিনের জার্নি (সাধারণ জ্ঞান-০২) For those studying or preparing for, this page contains 35 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. 'নাসা' কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র?

a) যুক্তরাজ্য
b) যুক্তরাষ্ট্র
c) ভারত
d) চীন
Answer: যুক্তরাষ্ট্র
Explanation: নাসা (NASA) মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সরকারি মহাকাশ গবেষণা সংস্থা। এটি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের সংক্ষিপ্ত রূপ।

2. রুশ / বলশেভিক বিপ্লব কোন সালে সংঘটিত হয়?

a) ১৯১৫
b) ১৯১৭
c) ১৯১৮
d) ১৯২৫
Answer: ১৯১৭
Explanation: রুশ বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব ১৯১৭ সালের ৭-৮ নভেম্বর (পুরানো জুলিয়ান পঞ্জিকা অনুযায়ী ২৫-২৬ অক্টোবর) সংঘটিত হয়।

3. বাংলাদেশে বসবাসকারী কোন উপজাতিরা মুসলমান?

a) রাখাইন
b) মারমা
c) পাঙন
d) খিয়াং
Answer: পাঙন
Explanation: বাংলাদেশে বসবাসকারী একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা উপজাতি হলো পাঙাল (Pangal) বা পাঙন(Pangan)।

4. নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত?

a) রামসাগর
b) বগালেইক
c) টাঙ্গুয়ার হাওর
d) কাপ্তাই হ্রদ
Answer: টাঙ্গুয়ার হাওর
Explanation: বাংলাদেশে মূলত দুটি প্রধান ভৌগোলিক এলাকা রামসার সাইট (Ramsar site) বা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে স্বীকৃত : সুন্দরবন (Sundarbans): ২১ মে ১৯৯২ সালে স্বীকৃতি পায়। টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor): ২০ জানুয়ারি ২০০০ সালে স্বীকৃতি পায়। এছাড়াও, হাকালুকি হাওরকে রামসার সাইটের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

5. 'ইউরো' মুদ্রা প্রথম চালু হয় কোন সালে?

a) ২০১৪ সালে
b) ২০০০ সালে
c) ১৯৯৯ সালে
d) ১৯৯৫ সালে
Answer: ১৯৯৯ সালে
Explanation: ইউরো মুদ্রা মূলত ১লা জানুয়ারি, ১৯৯৯ সালে ইলেকট্রনিক বা হিসাবের মুদ্রা হিসেবে চালু হয়। তবে, কাগজের নোট ও কয়েন হিসেবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য এটি ১লা জানুয়ারি, ২০০২ সালে চালু করা হয়।

6. বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ?

a) চীন
b) যুক্তরাষ্ট্র
c) জাপান
d) যুক্তরাজ্য
Answer: যুক্তরাষ্ট্র
Explanation: বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম একক বাজার হলো যুক্তরাষ্ট্র (USA)। তবে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র শীর্ষে থাকলেও, বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য বা আঞ্চলিক বাজার হলো ইউরোপীয় ইউনিয়ন (EU), যার মধ্যে জার্মানি প্রধান।

7. জাতিসংঘ সনদ কোন সালে কার্যকর হয়?

a) ১৯২০ সালে
b) ১৯৪০ সালে
c) ১৯৪৫ সালে
d) ১৯৫০ সালে
Answer: ১৯৪৫ সালে
Explanation: জাতিসংঘ সনদ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর কার্যকর হয়।

8. বাংলাদেশে জুম চাষ কোথায় হয়?

a) বান্দরবান
b) ময়মনসিংহ
c) রাজশাহী
d) দিনাজপুর
Answer: বান্দরবান
Explanation: বাংলাদেশে মূলত পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে জুম চাষ করা হয়।

9. কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট?

a) যুক্তরাষ্ট্রের
b) কানাডার
c) জাপানের
d) ভারতের
Answer: যুক্তরাষ্ট্রের
Explanation: যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান হিসাবে পরিচিত। এর মূল কারণ হলো এটি খুব সংক্ষিপ্ত এবং সহজভাবে লেখা হয়েছে, মাত্র ৭ আর্টিকেল এবং ২৭টি সংশোধনীর মাধ্যমে। এই সংবিধানটি ১৭৮৭ সালে গৃহীত হয় এবং এটি স্থায়ী হওয়া সত্ত্বেও এর মাধ্যমে বিভিন্ন কৌশল অনুসরণ করে, সময়ের সাথে সাথে বিভিন্ন আইন ও পরিবর্তন বাস্তবায়িত হয়েছে। এর সাধারণ কাঠামো এবং উন্মুক্ততা এর সংক্ষিপ্ততার একটি কারণ।

10. হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

a) জিবুতি
b) মাদগাস্কার
c) শ্রীলঙ্কা
d) ভারত
Answer: শ্রীলঙ্কা
Explanation: হাম্বানটোটা বন্দর শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে, হাম্বানটোটা শহরে অবস্থিত একটি অন্যতম প্রধান গভীর সমুদ্র বন্দর। এটি রাজধানী কলম্বোর পরে শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম বন্দর, যা আন্তর্জাতিক নৌপথের খুব কাছে অবস্থিত। চীন-অর্থায়নে নির্মিত এই বন্দরটি বর্তমানে ৯৯ বছরের চুক্তিতে চীনের পরিচালনায় রয়েছে।

11. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়?

a) ঋণ নিয়ন্ত্রণ
b) মুদ্রা প্রচলন
c) সরকারের পরামর্শদাতা
d) আমানত সংগ্রহ
Answer: আমানত সংগ্রহ
Explanation: সাধারণ জনগণের কাছ থেকে সরাসরি আমানত গ্রহণ করা বা সাধারণ গ্রাহকদের ঋণ প্রদান করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়। বাণিজ্যিক ব্যাংকের মতো সাধারণের ব্যাংকিং সেবা দেওয়া এর আওতাভুক্ত নয়। কেন্দ্রীয় ব্যাংক মূলত নোট প্রচলন, সরকারের ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকের তত্ত্বাবধায়ক এবং মুদ্রানীতি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।

12. ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে-

a) বসফরাস প্রণালি
b) বেরিং প্রণালি
c) মেসিনা প্রণালি
d) ডোভার প্রণালি
Answer: ডোভার প্রণালি
Explanation: ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে - - - - ডোবার প্রণালী। ডোভার প্রণালী গ্রেট ব্রিটেন দ্বীপকে ফ্রান্স তথা ইউরোপীয় মহাদেশীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী সমুদ্রপ্রণালী। এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরের সংযোগসাধন করেছে।

13. মাত্র ১ টি সংসদীয় আসন-

a) লক্ষীপুর জেলায়
b) মেহেরপুর জেলায়
c) ঝালকাঠি জেলায়
d) রাঙ্গামাটি জেলায়
Answer: রাঙ্গামাটি জেলায়
Explanation: লক্ষ্মীপুর জেলায় জাতীয় সংসদের আসন রয়েছে ৪ টি। মেহেরপুর ও ঝালকাঠি জেলায় রয়েছে ২ টি করে আসন। আর বাংলাদেশের তিন পার্বত্য জেলা বন্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১ টি জাতীয় সংসদীয় আসন রয়েছে।

14. ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?

a) আর্থার বেলোফার
b) থিওডোর হার্জেল
c) মোনটেম বেগিন
d) ব্যারন এডমন্ড রথচাইল্ড
Answer: থিওডোর হার্জেল
Explanation: ইসরাইল রাষ্ট্রের প্রধান স্বপ্নদ্রষ্টা এবং আধুনিক রাজনৈতিক জায়নবাদের (Zionism) জনক হলেন অস্ট্রো-হাঙ্গেরিয়ান ইহুদি সাংবাদিক ও লেখক থিওডোর হার্জল (Theodor Herzl)। তিনি ১৮৯৬ সালে "দ্য জিউইশ স্টেট" (Der Judenstaat) প্রকাশের মাধ্যমে একটি স্বতন্ত্র ইহুদি রাষ্ট্রের রূপরেখা তুলে ধরেন এবং বিশ্বব্যাপী এই আন্দোলনের নেতৃত্ব দেন।

15. আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে?

a) যুক্তরাষ্ট্র
b) ভারত
c) চীন
d) যুক্তরাজ্য
Answer: চীন
Explanation: চীনের হান রাজবংশের রাজা গাওজু - এর সময়ে মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে খ্রিষ্টপূর্ব ২০৭ অব্দে। পরীক্ষার মাধ্যমে তিনিই সর্বপ্রথম রাজকর্মকর্তা নিয়োগের ব্যবস্থা চালু করেন, যারা রাজাকে প্রশাসনিক কাজে সার্বিক সহযোগিতা করতো।

16. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?

a) মিশর
b) ইরান
c) ইরাক
d) থাইল্যান্ড
Answer: থাইল্যান্ড
Explanation: শ্যামদেশ হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড-এর পুরাতন নাম। ১৯৩৯ সাল পর্যন্ত এই দেশটি ‘সিয়াম’ বা ‘শ্যামদেশ’ নামে পরিচিত ছিল এবং পরবর্তীতে ১৯৪৯ সালে আনুষ্ঠানিকভাবে এর নাম থাইল্যান্ড রাখা হয়।

17. 'লাদাখ' কোথায় অবস্থিত?

a) পাকিস্তান
b) ভারত
c) চীন
d) আফগানিস্তান
Answer: ভারত
Explanation: লাদাখ উত্তর ভারতের হিমালয় পর্বতমালা অঞ্চলে অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এটি পূর্বে জম্মু ও কাশ্মীরের অংশ ছিল, কিন্তু ২০১৯ সালের ৩১শে অক্টোবর থেকে এটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃত।

18. নদীবিহীন দেশ কোনটি?

a) ইরাক
b) সৌদি আরব
c) সিরিয়া
d) মিশর
Answer: সৌদি আরব
Explanation: পৃথিবীতে বেশ কয়েকটি দেশে কোনো স্থায়ী প্রাকৃতিক নদী নেই, যার মধ্যে অন্যতম ও প্রধান হলো সৌদি আরব।

19. কোনটি পৃথিবীর বিশাল আকৃতির শোধনাগার?

a) বায়ু
b) গাছপালা
c) পানি
d) মাটি
Answer: মাটি
Explanation: মাটি হল পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার।

20. বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে -

a) খুলনা বিভাগে
b) চট্টগ্রাম বিভাগে
c) বরিশাল বিভাগে
d) সিলেট বিভাগে
Answer: চট্টগ্রাম বিভাগে
Explanation: বিভাগ অনুসারে বাংলাদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম অঞ্চলে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারে ট্রপিক্যাল এভারগ্রিন ও সেমি-এভারগ্রিন বন বিস্তৃত। একক বৃহত্তম বনভূমি হিসেবে সুন্দরবন (ম্যানগ্রোভ) খুলনা বিভাগে অবস্থিত হলেও, বনের মোট আয়তন এবং বৈচিত্র্যের দিক থেকে চট্টগ্রাম বিভাগ এগিয়ে।

21. ব্রহ্মপুত্র নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?

a) গাইবান্ধা
b) নীলফামারী
c) ঠাকুরগাঁও
d) কুড়িগ্রাম
Answer: কুড়িগ্রাম
Explanation: ব্রহ্মপুত্র কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র হিমালয়ের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীটি কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে।

22. নোবেল পুরষ্কার কোন সন হতে প্রবর্তিত হয়?

a) ১৮৮০ সন
b) ১৮৯৫ সন
c) ১৯৭২ সন
d) ১৯০১ সন
Answer: ১৯০১ সন
Explanation: ১৯০১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ঐ বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি। নোবেল পুরস্কারকে এ সকল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়।

23. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কী?

a) ১০ : ৬
b) ১১ : ৭
c) ১২ : ৯
d) ১০ : ৭
Answer: ১০ : ৬
Explanation: বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬ (বা ৫:৩)। এটি একটি গাঢ় সবুজ রঙের আয়তক্ষেত্র, যার মাঝখানে একটি লাল বৃত্ত থাকে। এই লাল বৃত্তটি পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট এবং পতাকার কেন্দ্র থেকে কিছুটা বামে অবস্থান করে।

24. ICDDR,B কোথায় অবস্থিত?

a) ঢাকা
b) চট্টগ্রাম
c) খুলনা
d) ময়মনসিংহ
Answer: ঢাকা
Explanation: আইসিডিডিআর,বি (icddr,b) বাংলাদেশের রাজধানী ঢাকার মহাখালীতে (৮, শহীদ তাজউদ্দীন আহমদ সরণি) অবস্থিত একটি আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান। এটি স্থানীয়ভাবে "কলেরা হাসপাতাল" নামেও পরিচিত। এছাড়া চাঁদপুরের মতলব উপজেলায় এর একটি গবেষণা স্টেশন ও হাসপাতাল রয়েছে।

25. ব্রেটনউডস ইনস্টিটিউশন বলা হয়-

a) বিশ্বব্যাংক ও আইএমএফ
b) ডব্লিউটিও
c) জাতিসংঘ
d) এডিবি
Answer: বিশ্বব্যাংক ও আইএমএফ
Explanation: ১৯৪৪ সালে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। - এই সম্মেলনের মাধ্যমে দুটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়: ১. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ২. বিশ্বব্যাংক (World Bank) - একই স্থান ও সম্মেলনের মাধ্যমে জন্ম নেওয়ায় এই দুটি সংস্থাকে ব্রেটন উডস ইনস্টিটিউট বা ব্রেটন উডস টুইনস বলা হয়। - এই দুটি সংস্থারই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.-তে অবস্থিত। অন্যদিকে, - এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এই সম্মেলনের অংশ ছিল না, এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।

26. বাংলাদেশের White gold কোনটি?

a) ইলিশ
b) চিংড়ি
c) রূপা
d) পাট
Answer: চিংড়ি
Explanation: বাংলাদেশের হোয়াইট গোল্ড বা সাদা সোনা হলো চিংড়ি।

27. উত্তর আটলান্টিক চুক্তি/ NATO কবে প্রতিষ্ঠিত হয়?

a) ৪ এপ্রিল, ১৯৪৯
b) ৩ জানুয়ারি, ১৯৫৪
c) ৪ মে, ১৯৪৯
d) ২৬ মে, ১৯৫৫
Answer: ৪ এপ্রিল, ১৯৪৯
Explanation: উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.-তে প্রতিষ্ঠিত হয়।

28. হিলি স্থল বন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত?

a) বিরামপুর, দিনাজপুর
b) ঘোড়াঘাট, দিনাজপুর
c) হাকিমপুর, দিনাজপুর
d) পাঁচ বিবি, জয়পুরহাট
Answer: হাকিমপুর, দিনাজপুর
Explanation: হিলি স্থলবন্দর বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত একটি অন্যতম প্রধান স্থলবন্দর।

29. 'Leave no one behind' বক্তব্যটি-

a) বিশ্ব খাদ্য দিবস ২০২১ এর প্রতিপাদ্য বিষয়
b) MDGs এর একটি লক্ষ্য
c) SDGs এর একটি অঙ্গীকার
d) MDGs এর জন্য আর একটি লক্ষ্য
Answer: SDGs এর একটি অঙ্গীকার
Explanation: 'Leave no one behind' (কাউকে পেছনে ফেলে নয়) হলো জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDGs (Sustainable Development Goals)-এর মূল দর্শন এবং অন্যতম প্রধান একটি অঙ্গীকার। ২০১৫ থেকে ২০৩০ মেয়াদের এই বৈশ্বিক উন্নয়ন এজেন্ডায় প্রতিজ্ঞা করা হয়েছে যে, জাতি, ধর্ম, লিঙ্গ বা অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে পৃথিবীর প্রতিটি প্রান্তের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে এবং সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে।

30. বাংলাদেশে EPZ এর কার্যক্রম কোন সালে শুরু হয়?

a) ১৯৮০
b) ১৯৮৩
c) ১৯৭৭
d) ১৯৮২
Answer: ১৯৮৩
Explanation: বাংলাদেশে ইপিজেড (EPZ - Export Processing Zone) এর কার্যক্রম ১৯৮৩ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই বছর চট্টগ্রামের হালিশহরে দেশের প্রথম ইপিজেড (চট্টগ্রাম ইপিজেড বা CEPZ) প্রতিষ্ঠিত হয় । যদিও এটি পরিচালনাকারী সংস্থা 'বেপজা' (BEPZA) ১৯৮০ সালে আইন পাসের মাধ্যমে গঠিত হয়েছিল, কিন্তু বাস্তব কার্যক্রম শুরু হয়েছিল ১৯৮৩ সাল থেকে।

31. বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকতাদের বুনিয়াদি প্রশিক্ষণ দেয় কোন প্রতিষ্ঠান?

a) NAEM
b) NAPE
c) DSHE
d) শিক্ষাবোর্ড
Answer: NAEM
Explanation: 'NAME' প্রতিষ্ঠিত হয় ১৯৫৯ সালে। এটি বাংলাদেশ সিভিল সার্ভিসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রাথমিক প্রশিক্ষণ প্রদান করে। অন্যদিকে 'NAPE' প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করে থাকে।

32. সুয়েজ খাল কোন বৎসর চালু হয়?

a) ১৯০৩
b) ১৮৬৯
c) ১৮৮৯
d) ১৮৫৪
Answer: ১৮৬৯
Explanation: ১৮৬৯ সালের ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ১৮৫৯ সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং দীর্ঘ ১০ বছর পর মিশরের ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী এই জলপথটি উদ্বোধন করা হয়।

33. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?

a) সোনা মসজিদ
b) চট্টগ্রাম
c) বেনাপোল
d) চিলাহাটি
Answer: বেনাপোল
Explanation: বাংলাদেশের বৃহত্তম ও প্রধান স্থলবন্দর হলো বেনাপোল স্থলবন্দর। এটি যশোর জেলার শার্শা উপজেলায় অবস্থিত। ভারতের সাথে আমদানিকৃত পণ্যের সিংহভাগ (প্রায় ৯০%) এই বন্দরের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

34. মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টি?

a) চারটি
b) পাঁচটি
c) তিনটি
d) দুইটি
Answer: চারটি
Explanation: মানুষের রক্তের গ্রুপ প্রধানত ৪টি—A, B, AB, এবং O। আরএইচ (Rh) ফ্যাক্টরের ওপর ভিত্তি করে পজিটিভ (+) ও নেগেটিভ (-) মিলে মোট ৮টি গ্রুপ রয়েছে: A+, A-, B+, B-, O+, O-, AB+, এবং AB-।

35. কোন মাটিতে মোটামুটি সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?/ কৃষি কাজের জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটি?

a) বেলে মাটি
b) পলি মাটি
c) দো-আঁশ মাটি
d) এঁটেল মাটি
Answer: দো-আঁশ মাটি
Explanation: বালি, পলি ও কাদা মোটামুটি সমান পরিমাণে (প্রায় ৪০% বালি, ৪০% পলি, ২০% কাদা) থাকে দোআঁশ মাটিতে। এটিই কৃষি কাজের জন্য সবচেয়ে উপযোগী মাটি । এতে পানি ধারণ ক্ষমতা ও বাতাস চলাচলের ভারসাম্য থাকে, যা উদ্ভিদের শিকড় বৃদ্ধি ও পুষ্টির জন্য আদর্শ।

We hope ৭৫ দিনের জার্নি (সাধারণ জ্ঞান-০২) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.