Exams Post Study Jobs Leaderboard Shop

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০১

General Knowledge 50 Questions By Mostafız's Nursing Care

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০১ For those studying or preparing for, this page contains 50 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. গ্রীনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?

a) এশিয়া
b) উত্তর আমেরিকা
c) দক্ষিণ আমেরিকা
d) ওশেনিয়া
Answer: উত্তর আমেরিকা
Explanation: গ্রীনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত, তবে রাজনৈতিকভাবে এটি ডেনমার্কের মালিকানাধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এর আয়তন ২১,৬৬,০৮৬ বর্গ কি.মি.।

2. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?

a) ৪টি
b) ৬টি
c) ৭টি
d) ৮টি
Answer: ৪টি
Explanation: বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান। এই প্রতীক ব্যবহারের অধিকারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় প্রতীক সম্পর্কে সংবিধানের ৪(৩) অনুচ্ছেদে বর্ণনা আছে। বাংলাদেশের জাতীয় প্রতীকে ব্যবহৃত চিহ্নগুলো হলো-উভয় পাশে ধানের শীষবেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরযুক্ত পাতা, তার উভয় পাশে দুটি করে মোট ৪টি তারকা।

3. জ্বালানি তেল উৎপাদনে কোন দেশ শীর্ষে?

a) সৌদি আরব
b) রাশিয়া
c) ইরাক
d) যুক্তরাষ্ট্র
Answer: যুক্তরাষ্ট্র
Explanation: আন্তর্জাতিক শক্তি সংস্থা (IEA)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে (জানুয়ারি ২০২৬) জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে সৌদি আরব ও রাশিয়া।

4. ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি?

a) ডলার
b) বিটকয়েন
c) ক্রেডিট কার্ডঘ
d) সবগুলো
Answer: বিটকয়েন
Explanation: বিটকয়েন একটি বিকেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা, যা ২০০৮ সালে সাতোশি নাকামোতো (ছদ্মনাম) নামক এক ব্যক্তি দ্বারা আত্মপ্রকাশ করে। এটি ব্লকচেইন টেকনোলজির উপর ভিত্তি করে তৈরি প্রথম ক্রিপ্টোকারেন্সি।

5. এলিফ্যান্ট পয়েন্ট' কোথায় অবস্থিত?

a) ভোলা
b) কক্সবাজার
c) কুষ্টিয়া
d) চট্টগ্রাম
Answer: কক্সবাজার
Explanation: এলিফ্যান্ট পয়েন্ট ভৌগোলিকভাবে কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং এলাকায় অবস্থিত।

6. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?

a) ডুরান্ড লাইন
b) ম্যাকনামারা লাইন
c) সনোরা লাইন
d) ঘহিন্ডারবার্গ লাইন
Answer: সনোরা লাইন
Explanation: সনোরা লাইন হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে বিভক্তকারী সীমারেখা। সনোরা মেক্সিকোর একটি সমুদ্র উপকূলবর্তী রাজ্য।

7. আনুষ্ঠানিকভাবে গণভোেট শুরু হয় কোন দেশে?

a) আয়ারল্যান্ডে
b) সুইজারল্যান্ডে
c) ফিনল্যান্ডে
d) গ্রিনল্যান্ডে
Answer: সুইজারল্যান্ডে
Explanation: আধুনিক রাজনৈতিক ইতিহাসে সুইজারল্যান্ডে প্রথম আনুষ্ঠানিকভাবে গণভোটের ব্যাপক প্রচলন ও সাংবিধানিক স্বীকৃতি শুরু হয়।

8. সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিলেন?

a) হাজ্জাজ বিন ইউসুফ
b) মুহাম্মদ বিন কাসিম
c) সুলতান মাহমুদ
d) খান জাহান আলী
Answer: মুহাম্মদ বিন কাসিম
Explanation: আরবের পূর্বাঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের ভ্রাতুষ্পুত্র ও জামাতা ১৭ বছরের তরুণ মুহাম্মদ বিন কাসিম সেনাপতির দায়িত্ব নিয়ে প্রথম ৭১১ খ্রিষ্টাব্দে সিন্ধু অভিযানে এসে সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু জয় করেন।

9. তিতাস' নদীর তীরে কোন শহর?

a) কুমিল্লা
b) কিশোরগঞ্জ
c) ভৈরব
d) ব্রাহ্মণবাড়িয়া
Answer: ব্রাহ্মণবাড়িয়া
Explanation: তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান নদী। সরকারি তথ্যমতে, তিতাস নদীর দৈর্ঘ্য ১২৯ কি.মি. (বি.বাড়িয়া জেলায়)।

10. ম্যাকাও' কোন দেশের উপনিবেশ ছিল?

a) ইংল্যান্ড
b) ডেনমার্ক
c) ফ্রান্স
d) পর্তুগাল
Answer: পর্তুগাল
Explanation: ম্যাকাও পর্তুগালের উপনিবেশ ছিল।

11. বাংলাদেশের দীর্ঘতম একক রেলসেতু কোনটি?

a) মধুমতি রেলসেতু
b) রূপসা রেলসেতু
c) যমুনা রেলসেতু
d) হার্ডিঞ্জ ব্রিজ
Answer: যমুনা রেলসেতু
Explanation: দেশের দীর্ঘতম একক রেলসেতু যমুনা রেলওয়ে সেতু। সিরাজগঞ্জ-টাঙ্গাইল জেলায় অবস্থিত এ সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিমি

12. কোন সংস্থা বাংলাদেশের GDP হিসাব করে?

a) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
b) অর্থ বিভাগ
c) বাংলাদেশ ব্যাংক
d) বাংলাদেশ পরিকল্পনা কমিশন
Answer: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
Explanation: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ১৯৭৪ সালে গিঠিত হয়।

13. বিশ্ব অর্থনীতিতে পেপার গোল্ড (Paper Gold) বলতে কী বোঝায়?

a) বিশ্বব্যাংকের সুবিধালাভ
b) বিশেষ উত্তোলন অধিকার (SDR)
c) স্বর্ণের মানসম্পন্ন ভিত্তিতে মুদ্রাঘ ঘাটতি অর্থায়ন
d) সবগুলো
Answer: বিশেষ উত্তোলন অধিকার (SDR)
Explanation: বিশ্ব অর্থনীতিতে 'পেপার গোল্ড' (Paper Gold) বলতে মূলত বিশেষ অধিকার (SDR- Special Drawing Rights)-কে বোঝায়।

14. '___' জেলায় রেল যোগাযোগ নেই।

a) জামালপুর
b) পটুয়াখালী
c) নাটোর
d) নেত্রকোণা
Answer: পটুয়াখালী
Explanation: বাংলাদেশে প্রথম রেললাইন (ব্রডগেজ) চালু হয় ১৫ নভেম্বর ১৮৬২, যা বসানো হয় দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত। বর্তমানে দেশের ৪৯টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতাভুক্ত এবং অবশিষ্ট ১৫টি জেলায় কোনো রেল সংযোগ নেই। ১৫টি রেলপথহীন জেলার মধ্যে বরিশাল বিভাগের ৬টি (পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল ও ভোলা), খুলনা বিভাগের ৩টি (সাতক্ষীরা, মেহেরপুর, মাগুরা) এবং পার্বত্য চট্টগ্রামের ৩টি (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) জেলা অন্তর্ভুক্ত।

15. অপারেশন '___' লোহিত সাগরে হুথি (Houthi) হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ।

a) ডেজার্ট স্টর্ম
b) এন্ডিউরিং ফ্রিডম
c) ব্লু হেলমেট
d) প্রসপারিটি গার্ডিয়ান
Answer: প্রসপারিটি গার্ডিয়ান
Explanation: লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা ঠেকাতে ১৮ ডিসেম্বর ২০২৩, মার্কিন যুক্তরাষ্ট্র 'অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান' শুরু করে। এর মূল কাজ হলো বিশ্বের অন্যতম

16. পরমাণু চুল্লিতে সচরাচর কোন জ্বালানি ব্যবহার করা হয়?

a) ইউরেনিয়াম-২৩৫
b) ইউরেনিয়াম-২৩৮
c) থোরিয়াম-১৩২
d) প্লুটোনিয়াম-২৪০
Answer: ইউরেনিয়াম-২৩৫
Explanation: পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে প্রধানত ইউরেনিয়াম-২৩৫ ব্যবহৃত হয়

17. বস্তুর ওজন পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি?

a) মেরু অঞ্চল
b) নিরক্ষীয় অঞ্চল
c) একটি পাহাড়ের চূড়ায়
d) পৃথিবীর কেন্দ্রে
Answer: মেরু অঞ্চল
Explanation: বস্তুর ওজন পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ ৪-এর উপর নির্ভরশীল। মেরু অঞ্চলে ৪-এর মান বেশি, বিষুব অঞ্চলে ৪-এর মান মেরু অঞ্চলের তুলনায় কম।

18. ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব কী?

a) বিদেশে বিনিয়োগে উৎসাহ প্রদান
b) তারল্য সংকট কাটিয়ে ওঠা
c) খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনা
d) ঘরপ্তানি বাড়ানো
Answer: ঘরপ্তানি বাড়ানো
Explanation: ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হলে টাকার মান ডলারের তুলনায় কমে যায়, ফলে বিদেশি মুদ্রায় বাংলাদেশি পণ্য সস্তা হয়

19. কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়?

a) ইউনিসেফ
b) ইউনেস্কো
c) ডব্লিউটিও
d) আইএলও
Answer: ডব্লিউটিও
Explanation: জাতিসংঘ হলো জাতিসংঘব্যবস্থার একটি অংশ যা, নিজস্ব কাঠামোর পাশাপাশি বহুবিধ তহবিল কর্মসূচি (funds programmes) বিশেষায়িত সংস্থা (specialised agencies) এবং সম্পর্কিত সংস্থাসমূহ (related organizations)-কে অন্তর্ভুক্ত করে। জাতিসংঘ এসব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে থাকে। জাতিসংঘের তহবিল কর্মসূচির অন্তর্ভুক্ত সংস্থাগুলো হলো-ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনইএফ, ইউএনএফপিএ ইত্যাদি।

20. বাংলাদেশ- সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে।

a) ১৯৮৫
b) ১৯৮৪
c) ১৯৮৬
d) ১৯৮৩
Answer: ১৯৮৪
Explanation: বাংলাদেশ ১৯৮০ সালের ১৫ ফেব্রুয়ারি, বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ থাকলেও মার্কিন প্রভাবিত দেশগুলো মস্কো অলিম্পিক বর্জন করায় বাংলাদেশ ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে।

21. বাংলাদেশের বাইরে প্রথম শহিদ মিনার স্থাপিত হয়?

a) যুক্তরাজ্যে
b) যুক্তরাষ্ট্রে
c) ভারতে
d) পাকিস্তানে
Answer: যুক্তরাজ্যে
Explanation: বাংলাদেশের কেন্দ্রীয় শহিদ মিনার উদ্বোধন করা হয় ১৯৬৩ সালের ২১ ফেব্রুয়ারি। দেশের বাইরে প্রথম শহিদ মিনার নির্মিত হয় লন্ডনে (যুক্তরাজ্য)।

22. প্রাচীন 'হরিকেল জনপদটি' কোন কোন বিভাগ সমন্বয়ে গঠিত?

a) রাজশাহী ও রংপুর
b) চট্টগ্রাম ও সিলেট
c) রাজশাহী ও খুলনা
d) খুলনা ও ঢাকা
Answer: চট্টগ্রাম ও সিলেট
Explanation: গৌড়, বঙ্গ, পুণ্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র, তাম্রলিপ্তি, চন্দ্রদ্বীপ প্রভৃতি জনপদ নিয়ে গড়ে উঠেছিল প্রাচীন বাংলা। তন্মধ্যে হরিকেল জনপদ গড়ে উঠেছিল সিলেট ও চট্টগ্রামের অংশবিশেষ নিয়ে।

23. বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে?

a) প্রধান বিচারপতি
b) প্রধানমন্ত্রী
c) সেনাবাহিনী প্রধান
d) রাষ্ট্রপতি
Answer: প্রধান বিচারপতি
Explanation: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অভিভাবক বা রক্ষক হলো সুপ্রিম কোর্ট। সংবিধানের ৭ ও ২৬ অনুচ্ছেদ অনুসারে দেশের সর্বোচ্চ আদালত সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থি সরকারের সকল আইনকে অবৈধ হিসেবে ঘোষণা করতে পারে। আর সংবিধান যেহেতু সর্বোচ্চ আইন, তাই বাংলাদেশের সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান হলেন প্রধান বিচারপতি।

24. আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর __ অবস্থিত?

a) নাইরোবি
b) আবিদজান
c) আদ্দিস আবাবা
d) লাগোস
Answer: আবিদজান
Explanation: আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক অগ্রগতির লক্ষ্যে ১৯৬১ সালে মনরোভিয়া সম্মেলনের মাধ্যমে আফ্রিকা উন্নয়ন ব্যাংকের ধারণার জন্ম নেয়। পরবর্তীতে 'কমিটি অব নাইন' এ ব্যাংক প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করে ৪ আগস্ট ১৯৬৩। ২৩টি আফ্রিকান সরকার ব্যাংকটি প্রতিষ্ঠার চুক্তি করে, ১৯৬৪ সালের ১০ সেপ্টেম্বর এ চুক্তি কার্যকর হলে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৫ সালে ব্যাংকের সদর দপ্তর স্থাপন করা হয় আবিদজানের কোর্ট দিভোয়ারে।

25. ঘূর্ণিঝড় 'সিডর' ও 'আইলা' বাংলাদেশে আঘাত হানে __ এবং __ সালে?

a) ২০০৭, ২০০৮
b) ২০০৮, ২০০৯
c) ২০০৭, ২০০৯
d) ২০০৭, ২০০৬
Answer: ২০০৭, ২০০৯
Explanation: 'সিডর' সিংহলি ভাষার শব্দ, যার অর্থ চোখ। এটি বাংলাদেশে আঘাত হানে ১৫ নভেম্বর ২০০৭। অপরদিকে, 'আইলা' দিবেহি শব্দ, যার অর্থ ডলফিন বা শুশুক জাতীয় প্রাণী। এটি বাংলাদেশে আঘাত হানে ১৫ মে ২০০৯।

26. এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম কী কী?

a) দালাইলামা এবং চিংলু
b) চোমোলাংমা এবং কোমোলাংমা
c) কোমোলাংমা এবং চিংলু
d) চোমোলাংমা এবং এলবার্গ
Answer: চোমোলাংমা এবং কোমোলাংমা
Explanation: মাউন্ট এভারেস্টের তিব্বতি নাম হলো 'চোমোলাংমা', যার অর্থ বিশ্বের দেবী মাতা। এই নামেরই চীনা প্রতিবর্ণীকরণ হলো 'কোমোলাংমা', যা চীন সরকার দাপ্তরিকভাবে ব্যবহার করে।

27. চীনের উদ্যোগে চালু করা 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI)-এর প্রাথমিক লক্ষ্য কী?

a) একটি নতুন আন্তর্জাতিক মুদ্রা প্রতিষ্ঠা করা
b) নৌ ঘাঁটির মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক সম্প্রসারণ
c) বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নে অর্থায়ন
d) বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা
Answer: বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা
Explanation: বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) একটি উন্নয়ন কৌশল ও কাঠামো, যা চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ২০১৩ সালে ঘোষণা করেন। এর প্রাথমিক লক্ষ্য বাণিজ্য ও অবকাঠামোর বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা।

28. মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল?

a) ১৮৪৬
b) ১৮৬৭
c) ১৮৯৮
d) ১৯০৫
Answer: ১৮৬৭
Explanation: রাশিয়া ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত হওয়ার পর ১৮৬০-এর দশকে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার আলাস্কা বিক্রি করার সিদ্ধান্ত নেন এবং যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেন। ১৮৬৫ সালে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেন এবং ১৮৬৭ সালের ৩০ মার্চ ৭২ লাখ ডলারের বিনিময়ে আলাস্কা ভূখণ্ড ক্রয় করেন।

29. কোনটি ব্রিকস (BRICS)-এর প্রধান লক্ষ্য?

a) ন্যাটোর সম্প্রসারণে সহায়তা প্রদান
b) বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারপূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা
c) ইউরোপের জন্য একক মুদ্রা প্রতিষ্ঠা করা
d) জি-৭ এর সদস্য সংখ্যা বৃদ্ধি
Answer: বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারপূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা
Explanation: ব্রিকস (BRICS)-এর প্রধান লক্ষ্য হলো বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারপূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা।

30. দক্ষিণ কোরিয়ার ও উত্তর কোরিয়া মধ্যকার বিভক্তকারী রেখা হলো___ উত্তর অক্ষাংশ?

a) ৩৮°
b) ৩৪°
c) ৪৯°
d) ২৩.৫০°
Answer: ৩৮°
Explanation: ৩৮° উত্তর অক্ষাংশ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিভাজন রেখা হিসেবে পরিচিত।

31. কোন ফসলটি রপ্তানি বহুমুখীকরণে সম্ভাবনাময়?

a) আউশ ধানখ
b) তেলবীজ
c) পাট
d) আলু
Answer: পাট
Explanation: বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণে সবচেয়ে সম্ভাবনাময় ফসল আলু। কেননা আলু উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। ২০২৪-২৫ অর্থবছরে দেশে চাহিদার চেয়ে প্রায় ৪০ লক্ষ টন বেশি আলু উৎপাদিত হয়েছে। তাছাড়া বহির্বিশ্বেও বাংলাদেশি আলুর যথেষ্ট চাহিদা রয়েছে। বর্তমানে আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৭ম। উল্লেখ্য, দেশে সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয় রংপুর জেলায়।

32. কোন ভূ-রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসেবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে?

a) হার্টল্যান্ড তত্ত্ব
b) ডমিনো তত্ত্ব
c) রিমল্যান্ড তত্ত্ব
d) নিয়ন্ত্রণ তত্ত্ব
Answer: হার্টল্যান্ড তত্ত্ব
Explanation: ব্রিটিশ রাজনৈতিক ভূগোলবিদ স্যার হ্যালফোর্ড জন ম্যাকিন্ডার ১৯০৪ সালে The Geographical Pivot of History নামক প্রবন্ধে তার বহুল আলোচিত Heartland (হৃদভূমি) তত্ত্ব উপস্থাপন করেন। ম্যাকিন্ডার ভূ-রাজনৈতিক বিশ্লেষণে আফ্রো-ইউরেশিয়াকে World Island হিসেবে সংজ্ঞায়িত করেন এবং এর কেন্দ্রীয় অংশকে Heartland (হৃদভূমি) নামে অভিহিত করেন। Heartland ভৌগোলিকভাবে ভলগা নদীর পূর্বে, আর্কটিক অঞ্চলের দক্ষিণে, ইয়াংসিকিয়াং-এর পশ্চিমে এবং হিমালয়ের উত্তরে অবস্থিত।

33. সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চ কক্ষে ___ টি আসন প্রস্তাব করে?

a) ২৫
b) ৫০
c) ৭৫
d) ১০০
Answer: ১০০
Explanation: ৮ আগস্ট ২০২৪ গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে ১১টি সংস্কার কমিশন গঠন করে। পরবর্তীতে সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণের জন্য ১৩ ফেব্রুয়ারি ২০২৫ জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এর সভাপতি হন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই কমিশনের সিদ্ধান্ত মতে, জাতীয় সংসদের উচ্চ কক্ষে আসন হবে ১০০টি, যার সদস্যরা নির্বাচিত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে।

34. আন্তর্জাতিক অর্থায়নে ভিত্তি স্থাপনে ব্রেটন উডস্ (Bretton Woods) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

a) নেদারল্যান্ডস
b) নিউ ইয়র্ক
c) নিউ হ্যাম্পশায়ার
d) ঘনিউ জার্সি
Answer: নিউ হ্যাম্পশায়ার
Explanation: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত ইউরোপের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়।

35. বাংলাদেশ সরকার ও পিসিজেএসএস (PCJSS)-এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?

a) ০৪ ডিসেম্বর ১৯৯৫
b) ০৬ নভেম্বর ১৯৯৮
c) ০২ ডিসেম্বর ১৯৯৭
d) ০৭ ডিসেম্বর ১৯৯৮
Answer: ০২ ডিসেম্বর ১৯৯৭
Explanation: পিসিজেএসএস বা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ১৯৭২ সালে মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে গঠিত হয়। ২ ডিসেম্বর ১৯৯৭, বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

36. কোন জলবায়ু চুক্তির অধীনে 'সবুজ জলবায়ু তহবিল' বা Green Climate Fund প্রতিষ্ঠা করা হয়েছিল?

a) ক্যানকুন চুক্তি
b) প্যারিস চুক্তি
c) কিয়োটো প্রটোকল
d) কোপেনহেগেন চুক্তি
Answer: কোপেনহেগেন চুক্তি
Explanation: ২০০৯ ডেনমার্কের কোপেনহেগেনে COP (Conference of the Parties)-এর ১৫তম সম্মেলনে প্রতিষ্ঠিত 'কোপেনহেগেন চুক্তি' গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করে।

37. কোন দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে (NATO) যোগদান করেছে, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে?

a) অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডখ
b) ইউক্রেন এবং জর্জিয়া
c) সুইডেন এবং ফিনল্যান্ড
d) মলদোভা এবং বেলারুশ
Answer: সুইডেন এবং ফিনল্যান্ড
Explanation: ৪ এপ্রিল ১৯৪৯ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটো (NATO) গঠিত হয়। এ জোটের বর্তমান সদস্য ৩২টি দেশ। নর্ডিক দেশ ফিনল্যান্ড ২০২৩ সালে (৩১তম) এবং সুইডেন ২০২৪ সালে (৩২তম) এ জোটের সদস্যপদ লাভ করে।

38. বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদী কোনগুলো?

a) গড়াই ও মধুমতি
b) মহানন্দা ও আত্রাই
c) মহানন্দা ও বংশী
d) গড়াই ও ধলেশ্বরী
Answer: গড়াই ও ধলেশ্বরী
Explanation: পদ্মা নদীর অন্যতম শাখা নদী হলো গড়াই, যা কুষ্টিয়ার কাছাকাছি উৎপত্তি লাভ করে পরবর্তীতে মধুমতী নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এছাড়া কুমার, বড়াল, ভৈরব ও আড়িয়াল খাঁ নদীও পদ্মার শাখা নদী। অন্যদিকে, যমুনা নদীর প্রধান শাখা নদী হলো ধলেশ্বরী, যা যমুনা নদী থেকে উৎপন্ন হয়ে টাঙ্গাইল ও মানিকগঞ্জ অতিক্রম করে মুন্সীগঞ্জের কাছে শীতলক্ষ্যার সাথে মিলিত হয়েছে।

39. গণতান্ত্রিক ব্যবস্থার ফলপ্রসূতার জন্য অগ্রাধিকার পাবে___।

a) আইনসমূহ
b) গুণগত শিক্ষা
c) টাকা
d) অবকাঠামোগত সুবিধাসমূহ
Answer: গুণগত শিক্ষা
Explanation: গণতন্ত্রের মূল চালিকাশক্তি হলো সচেতন নাগরিক। গুণগত শিক্ষা নাগরিকদের অধিকার, দায়িত্ব এবং রাজনৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করে তোলে, যা একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি তৈরি করে।

40. পারস্য উপসাগর থেকে জ্বালানি তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের___ ডকট্রিন' অনুসরণ করে।

a) মনরো
b) ট্রুম্যান
c) বুশ
d) কার্টার
Answer: কার্টার
Explanation: পারস্য উপসাগর থেকে জ্বালানি তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র 'কার্টার ডকট্রিন' (Carter Doctrine) অনুসরণ করে।

41. জুলাই সনদ কবে স্বাক্ষরিত হয়?

a) ১৬ অক্টোবর ২০২৫
b) ১৭ অক্টোবর ২০২৫
c) ১৮ অক্টোবর ২০২৫
d) ১৯ অক্টোবর ২০২৫
Answer: ১৭ অক্টোবর ২০২৫
Explanation: জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের ১৭ অক্টোবর ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়।

42. স্থায়ী সালিশি আদালত কোথায় অবস্থিত?

a) কজেনেভায়
b) লন্ডনে
c) প্যারিসে
d) দ্য হেগে
Answer: দ্য হেগে
Explanation: ১৮৯৯ সালে প্রথম হেগ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত স্থায়ী সালিশি আদালত (Permanent court of Arbitration-PCA) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত।

43. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালি?

a) ফ্লোরিডাখ
b) পক
c) জিব্রাল্টার
d) বেরিং
Answer: বেরিং
Explanation: বেরিং প্রণালি পৃথক করেছে আমেরিকা ও এশিয়া মহাদেশকে এবং সংযুক্ত করেছে চুকচি সাগর (উত্তর মহাসাগর) ও বেরিং সাগরকে (প্রশান্ত মহাসাগর)।

44. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?

a) ৪৬.৫ মি.
b) ৪৬ মি.
c) ৪৫.৫ মি.
d) ৪৫ মি.
Answer: ৪৬.৫ মি.
Explanation: ঢাকার সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধকে বলা হয় 'সম্মিলিত প্রয়াস'। বাংলাপিডিয়া ৪র্থ খণ্ড, পৃষ্ঠা-১২-এর তথ্যমতে, জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট বা ৪৫.৭২ মিটার। তবে প্রচলিত তথ্য মতে, এর উচ্চতা ৪৬.৫ মিটার।

45. বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে?

a) মাইকেল অ্যাঞ্জেলো
b) লিওনার্দো দ্য ভিঞ্চি
c) পাবলো পিকাসো
d) ভ্যানগগ
Answer: লিওনার্দো দ্য ভিঞ্চি
Explanation: মোনালিসা চিত্রটির চিত্রকর হলেন ইতালির বিখ্যাত শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি (১৪৫২-১৫১৯)। 'মোনালিসা' চিত্রকর্মটি বর্তমানে ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। ভিঞ্চি ১৫০৩-১৫১৯ খ্রিষ্টাব্দের মধ্যে চিত্রটি অঙ্কন করেন।

46. WIPO'-এর সদর দপ্তর___?

a) ব্রাসেলস
b) লন্ডন
c) জেনেভা
d) প্যারিস
Answer: জেনেভা
Explanation: WIPO (World Intellectual Property Organization) প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

47. আকাশে রংধনু সৃষ্টির কারণ___?

a) ধূলিকণা
b) বায়ুস্তর
c) বৃষ্টির কণা
d) অতি বেগুনি রশ্মি
Answer: বৃষ্টির কণা
Explanation: আকাশে রংধনু সৃষ্টির প্রধান কারণ হলো বৃষ্টির কণা। বৃষ্টির কণা এখানে প্রিজমের কাজ করে। বৃষ্টির কণায় যখন আলোকরশ্মি পতিত হয়, তখন বৃষ্টির কণা ঐ আলোকরশ্মিকে ৭টি রঙে বিভক্ত করে, যাকে আমরা রংধনু বলি।

48. জাপান কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

a) ১৬ ডিসেম্বর ১৯৭১
b) ১০ ফেব্রুয়ারি ১৯৭২
c) ১০ জানুয়ারি ১৯৭২
d) ১৫ আগস্ট ১৯৭৫
Answer: ১০ ফেব্রুয়ারি ১৯৭২
Explanation: জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি।

49. সর্বাপেক্ষা ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে___

a) আলফা রশ্মি
b) বিটা রশ্মি
c) গামা রশ্মি
d) রঞ্জন রশ্মি
Answer: গামা রশ্মি
Explanation: আলফা ও বিটা রশ্মি কণাধর্মী- এদের তরঙ্গদৈর্ঘ্য নেই। গামা ও রঞ্জন রশ্মি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বর্ণালিতে 10-11 মিটারের চেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রশ্মি।

50. বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) পণ্য কোনটি?

a) ইলিশ মাছ
b) কালোজিরা চাল
c) জামালপুরের নকশিকাঁথা
d) জামদানি শাড়ি
Answer: জামদানি শাড়ি
Explanation: বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) পণ্য হলো জামদানি শাড়ি, যা ১৭ নভেম্বর ২০১৬ স্বীকৃতি পায়।

We hope মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০১ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.