Exams Study Jobs Teachers Shop

জাতিপুঞ্জ ও জাতিসংঘ

General Knowledge 30 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

জাতিপুঞ্জ ও জাতিসংঘ For those studying or preparing for, this page contains 30 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. লীগ অব নেশনস স্থাপনে কে অগ্রণী ভূমিকা পালন করেন?

a) প্রেসিডেন্ট উড্রো উইলসন
b) প্রেসিডেন্ট রুজভেল্ট
c) জেনারেল স্মাটস
d) উইনস্টন চার্চিল
Answer: প্রেসিডেন্ট উড্রো উইলসন
Explanation: 'লীগ অব নেশনস' স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন - প্রেসিডেন্ট উড্রো উইলসন।

2. জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য দেশের সংখ্যা কত?

a) ৫১
b) ৪০
c) ৪২
d) ৪৪
Answer: ৪২
Explanation: ১৯২০ সালে লীগ অব নেশনস (জাতিপুঞ্জ) যখন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, তখন এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিল ৪২টি। উল্লেখ্য, ১৯৪৫ সালে গঠিত জাতিসংঘের (UN) প্রতিষ্ঠাতা সদস্য ছিল ৫১টি।

3. 'লীগ অব নেশনস' কবে গঠিত হয়েছিল?

a) ১৯৯৭ সালে
b) ১৯১৮ সালে
c) ১৯১৯ সালে
d) ১৯২০ সালে
Answer: ১৯২০ সালে
Explanation: প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি রক্ষার লক্ষ্যে ১০ জানুয়ারি ১৯২০ সালে 'লীগ অব নেশনস' (League of Nations) আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।

4. 'লীগ অব নেশনস' কোন সালে বিলুপ্ত হয়?

a) ১৯৩৯ সালে
b) ১৯৪১ সালে
c) ১৯৪৫ সালে
d) ১৯৪৬ সালে
Answer: ১৯৪৬ সালে
Explanation: লীগ অব নেশনস আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় ১৯৪৬ সালের ১৯শে এপ্রিল, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এর সম্পদ ও দায়িত্ব জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয়েছিল এবং সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়।

5. জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?

a) ইউনাইটেড নেশনস
b) লীগ অব নেশনস
c) কম্যুনিটি অব নেশনস
d) এ্যাসোসিয়েশন অব নেশনস
Answer: লীগ অব নেশনস
Explanation: জাতিসংঘের (UN) পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হলো লীগ অফ নেশনস বা জাতিপুঞ্জ। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি ও সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯২০ সালের ১০ জানুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৪৬ সালে লীগ অফ নেশনস আনুষ্ঠানিকভাবে ভেঙে দিয়ে এর সম্পদ ও দায়িত্ব জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয়।

6. কত সালে লীগ অব নেশনস এর যাত্রা শুরু হয়?

a) ২৪ অক্টোবর, ১৯২০
b) ২১ নভেম্বর, ১৯১৯
c) ১৯১৯ এর মাঝামাঝি
d) ১০ জানুয়ারি, ১৯২০
Answer: ১০ জানুয়ারি, ১৯২০
Explanation: প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী প্যারিস শান্তি আলোচনার ফলস্বরুপ ১৯২০ সালে, ‘লীগ অব নেশনস্’ নামে সংস্থাটি ১০ জানুয়ারি প্রথম আন্তর্জাতিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে। লীগ অব নেশনস এর মুখ্য সংস্থা ৩ টি । যথা – সাধারণ সভা, দপ্তর ও পরিষদ। এ সংস্থার প্রাথমিক সদস্য ছিল - ৪২ টি দেশ ও দপ্তর ছিল জেনেভায়। জাতিসংঘের জন্মলাভের প্রেক্ষিতে ২০ এপ্রিল , ১৯৪৬ সালে এ সংস্থার বিলুপ্তি ঘটে।

7. প্রেসিডেন্ট উড্রো উইলসনের Points ১৪ এ কত নম্বর Point এ জাতিপুঞ্জের সৃষ্টি কথা উল্লেখ করা হয়েছে?

a)
b) ১২
c) ১৩
d) ১৪
Answer: ১৪
Explanation: প্রেসিডেন্ট উড্রো উইলসনের চৌদ্দ দফা বা ১৪ Points-এর সর্বশেষ অর্থাৎ ১৪ নম্বর পয়েন্টে জাতিপুঞ্জ বা ‘লীগ অফ নেশনস’ (League of Nations) সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে।

8. জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয়?

a) যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য
b) বিশ্ব খেলাধুলার ব্যবস্থা উন্নত করার জন্য
c) আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করার জন্য
d) বিশ্বব্যাপী সরকার গঠনের জন্য
Answer: যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য
Explanation: জাতিসংঘের প্রধান উদ্দেশ্য হলো বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং এসব লক্ষ্য পূরণে দেশগুলোর কাজ একসঙ্গে সমন্বয় করা। জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত।

9. জাতিসংঘের মূলমন্ত্র হলো-

a) এ পৃথিবী আপনার
b) সকলের জন্যে জীবন
c) শান্তি
d) সমান অধিকার
Answer: এ পৃথিবী আপনার
Explanation: জাতিসংঘের মূলমন্ত্র হলো "এ পৃথিবী আপনার"। এই মন্ত্রটির মাধ্যমে জাতিসংঘ মানুষের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে যে, পৃথিবী সকলের এবং সবাই এর উভয় উন্নতি ও শান্তির জন্য সহানুভূতির স্বীকৃতি দেয়।

10. জাতিসংঘ সনদ এ মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল?

a) ৫০টি
b) ৫১টি
c) ৫২টি
d) ১০০টি
Answer: ৫১টি
Explanation: ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আয়োজিত সম্মেলনে জাতিসংঘের মূল সনদে মোট ৫০টি দেশ স্বাক্ষর করেছিল। তবে, সম্মেলনে উপস্থিত না থাকলেও পরবর্তীতে পোল্যান্ড স্বাক্ষর করায়, ৫১তম দেশ হিসেবে পোল্যান্ডসহ পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর স্বাক্ষর করে, মোট ৫১টি দেশ জাতিসংঘের আদি বা প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গণ্য হয়।

11. মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বিখ্যাত হয়েছিলেন কেন?

a) ১৪ দফা ঘোষণা
b) স্ট্যাচু অব লিবার্টি বক্তৃতা
c) অ-হস্তক্ষেপ তত্ত্ব
d) কোনোটিই নয়
Answer: ১৪ দফা ঘোষণা
Explanation: মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বিখ্যাত হয়েছিলেন ১৪ দফা ঘোষণার জন্য।

12. জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?

a) হাঙ্গেরি
b) জার্মানি
c) পোল্যান্ড
d) ব্রিটেন
Answer: পোল্যান্ড
Explanation: ১৯৪৫ সালে সালে ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে সরাসরি উপস্থিত না থেকেও পোল্যান্ড প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গণ্য হয় । সম্মেলনে পোল্যান্ডের প্রতিনিধি উপস্থিত না থাকলেও, পরবর্তীতে ১৫ অক্টোবর ১৯৪৫ তারিখে সনদ স্বাক্ষর করে ৫১তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্বীকৃতি পায় ।

13. জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে?

a) ২০ অক্টোবর, ১৯৪৫
b) ২৪ অক্টোবর, ১৯৪৫
c) ২৬ অক্টোবর, ১৯৪৫
d) ৩০ অক্টোবর, ১৯৪৫
Answer: ২৪ অক্টোবর, ১৯৪৫
Explanation: জাতিসংঘ ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

14. জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে?

a) নীল ও লাল
b) নীল ও সাদা
c) লাল ও সাদা
d) সবুজ ও সাদা
Answer: নীল ও সাদা
Explanation: জাতিসংঘের (UN) পতাকায় মূলত হালকা নীল এবং সাদা—এই দুটি রং ব্যবহার করা হয়েছে। নীল: শান্তির প্রতীক হিসেবে নিরপেক্ষ রং হিসেবে ব্যবহৃত হয়। সাদা: মানচিত্র ও জলপাই ডাল যা শান্তির প্রতীক।

15. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) জেনেভা
b) নিউইয়র্ক
c) হেগ
d) প্যারিস
Answer: নিউইয়র্ক
Explanation: জাতিসংঘের প্রধান সদর দপ্তর নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র-এর ম্যানহাটনে (ইস্ট নদীর তীরে) অবস্থিত।

16. জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা -

a)
b)
c)
d)
Answer:
Explanation: জাতিসংঘের সনদ বা দাপ্তরিক কাজের জন্য স্বীকৃত ভাষার সংখ্যা ৬টি । এই ভাষাগুলো হলো: ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ, চীনা এবং আরবি।

17. জলপাই গাছ কিসের প্রতীক?

a) শান্তির
b) দুঃস্বপ্নের
c) আনন্দের
d) বেদনার
Answer: শান্তির
Explanation: জলপাই গাছ বা জলপাই শাখা মূলত শান্তি , সমৃদ্ধি, ঐক্য এবং বন্ধুত্বের বিশ্বজনীন প্রতীক।

18. জাতিসংঘ দিবস পালিত হয়-

a) ২৪ অক্টোবর
b) ২৪ আগস্ট
c) ২৪ ডিসেম্বর
d) ২৪ নভেম্বর
Answer: ২৪ অক্টোবর
Explanation: প্রতি বছর ২৪শে অক্টোবর বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ দিবস পালিত হয়। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

19. কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়?

a) রেডক্রস
b) জাতিসংঘ
c) বয়েজ স্কাউট
d) ন্যাটো
Answer: জাতিসংঘ
Explanation: জাতিসংঘের পতাকায় বিশ্ব মানচিত্রের চারপাশে দুটি জলপাই গাছের ডাল দেখা যায়।

20. জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি হলো-

a) ইংরেজি ও চীনা
b) ইংরেজি ও রুশ
c) ইংরেজি ও স্প্যানিশ
d) ইংরেজি ও ফরাসি
Answer: ইংরেজি ও ফরাসি
Explanation: জাতিসংঘে মোট ৬টি দাপ্তরিক ভাষা রয়েছে, তবে কাজের সুবিধার জন্য ইংরেজি ও ফরাসি ভাষাকে প্রধান কার্যকরী ভাষা হিসেবে ব্যবহার করা হয়।

21. জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি?

a) ৫টি
b) ৭টি
c) ৮টি
d) ৬টি
Answer: ৬টি
Explanation: জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন ৬ টি - সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক পরিষদ, অছি পরিষদ, আন্দোলন আদালত ও সচিবালয়।

22. জাতিসংঘের মূল সংস্থা নয় নিচের কোনটি?

a) সাধারণ পরিষদ
b) আন্তর্জাতিক আদালত
c) অছি পরিষদ
d) ইসলামী সম্মেলন সংস্থা
Answer: ইসলামী সম্মেলন সংস্থা
Explanation: জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন ৬ টি - সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক আদালত ও সচিবালয়।

23. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা -

a) 5
b) 7
c) 10
d) 15
Answer: 15
Explanation: নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে স্থায়ী সদস্য ৫টি এবং অস্থায়ী সদস্য ১০টি দেশ।

24. জাতিসংঘে ভেটো ক্ষমতা সম্পন্ন এশীয় দেশ কয়টি?

a)
b)
c)
d)
Answer:
Explanation: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি সদস্য দেশের (P5) মধ্যে একমাত্র চীন এশীয় দেশ হিসেবে ভেটো ক্ষমতার অধিকারী। বাকি চারটি দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং রাশিয়া।

25. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?

a) ট্রিগভেলি
b) কুটওয়াল্ডহেইম
c) দ্যাগ হ্যামারশোল্ড
d) উ থান্ট
Answer: দ্যাগ হ্যামারশোল্ড
Explanation: জাতিসংঘের মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায় দ্যাগ হ্যামারশোল্ড। দ্যাগ হ্যামারশোল্ড জন্মঃ ২৯ জুলাই, ১৯০৫ - মৃত্যুঃ ১৮ সেপ্টেম্বর, ১৯৬১) সুইডেনের খ্যাতিমান কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং লেখক ছিলেন। তার পুরো নাম দ্যাগ হালমার আগ্নে কার্ল হ্যামারশোল্ড। জাতিসংঘের ২য় মহাসচিব হিসেবে তিনি এপ্রিল, ১৯৫৩ থেকে সেপ্টেম্বর, ১৯৬১ পর্যন্ত কর্মরত ছিলেন।

26. জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল কত বছর?

a) ৩ বছর
b) ৪ বছর
c) ৫ বছর
d) ৬ বছর
Answer: ৫ বছর
Explanation: জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল ৫ বছর। জাতিসংঘের প্রথম মহাসচিব নরওয়ের নাগরিক ট্রিগভেলি।

27. 'স্থায়ী সালিসি আদালত' কোথায় অবস্থিত?

a) জেনেভায়
b) লন্ডনে
c) প্যারিসে
d) হেগে
Answer: হেগে
Explanation: স্থায়ী সালিসি আদালত ( pca) প্রতিষ্ঠিত হয় ২৯ জুলাই ১৮৯৯। PCA এর পূর্ণ রুপ permanent court of Arbitration. স্থায়ী সালিসি আদালত এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত।

28. জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট?

a) ILO
b) UNESCO
c) IMF
d) FAO
Answer: FAO
Explanation: জাতিসংঘের প্রধান সংস্থা যা খাদ্য ব্যবস্থা, কৃষি ও পুষ্টির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট তা হলো খাদ্য ও কৃষি সংস্থা (FAO - Food and Agriculture Organization)।

29. আন্তর্জাতিক শ্রম সংস্থার সংক্ষিপ্ত রূপ কোনটি?

a) IDA
b) IFC
c) IMF
d) ILO
Answer: ILO
Explanation: আন্তর্জাতিক শ্রম সংস্থার (International Labour Organization) সংক্ষিপ্ত রূপ হলো আইএলও বা ILO.

30. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

a) যুক্তরাজ্যে
b) চীনে
c) যুক্তরাষ্ট্রে
d) জাপানে
Answer: জাপানে
Explanation: জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানির টোকিও - তে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি ৬ ডিসেম্বর ১৯৭৩ সালে প্রতিষ্ঠত হয়।

We hope জাতিপুঞ্জ ও জাতিসংঘ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report