Exams Post Study Jobs Leaderboard Shop

৭৫ দিনের জার্নি (সাধারণ জ্ঞান-১২)

General Knowledge 35 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

৭৫ দিনের জার্নি (সাধারণ জ্ঞান-১২) For those studying or preparing for, this page contains 35 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কনফুসিয়াস কে ছিলেন?

a) চীনা দার্শনিক

b) ভিয়েতনামের নেতা

c) চীনের সম্রাট

d) মঙ্গোলীয় নেতা

Answer: চীনা দার্শনিক

Explanation: কনফুসিয়াস (জীবনকাল: খ্রি.পূ. ৫৫১-৪৭৯) প্রাচীন চীনের প্রখ্যাত দার্শনিক এবং চিন্তাবিদ। তিনি খ্রিস্টপূর্ব ৫৫১ সালের ২৮ সেপ্টেম্বর চীনের লু-রাষ্ট্রের ছুফু শহরে জন্মগ্রহণ করেন। তার দর্শন ও রচনাবলী চীনসহ পূর্ব এশিয়ার জীবনদর্শনে বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে । কনফুসিয়াস মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন। তার বিশ্বাস ছিল শিক্ষার মূল ভিত্তি হচ্ছে নীতিজ্ঞান। এই প্রাচীন চীনা দার্শনিক খ্রিস্টপূর্ব ৪৭৯ সালে মৃত্যুবরণ করেন।

2. মহাস্থানগড় কোন নদীর তীরবর্তী?

a) করতোয়া

b) যমুনা

c) বাঙ্গালি

d) তিস্তা

Answer: করতোয়া

Explanation: ঐতিহাসিক মহাস্থানগড় বাংলাদেশের বগুড়া জেলায় করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত।

3. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?

a) গিয়াসউদ্দিন আজম শাহ

b) আলাউদ্দিন হুসেন শাহ

c) ফখরুদ্দীন মোবারক শাহ

d) ইলিয়াস শাহ

Answer: গিয়াসউদ্দিন আজম শাহ

Explanation: ইরানের বিখ্যাত কবি হাফিজের (হাফিজ সিরাজি) সাথে পত্রালাপ ও চমৎকার সাহিত্যিক যোগাযোগ হয়েছিল বাংলার ইলিয়াস শাহী বংশের সুলতান গিয়াসউদ্দীন আজম শাহ-এর (শাসনকাল: ১৩৯৩-১৪১০ খ্রি.)।

4. বিখ্যাত চিত্রকর্ম 'তিন কন্যা' এর চিত্রকর কে?

a) জয়নুল আবেদীন

b) কামরুল হাসান

c) এসএম সুলতান

d) রফিকুন্নবী

Answer: কামরুল হাসান

Explanation: বিখ্যাত 'তিন কন্যা' চিত্রকর্মটি প্রখ্যাত বাংলাদেশী চিত্রশিল্পী কামরুল হাসান-এর আঁকা।

5. বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে?

a) সৈয়দ আলী আহসান

b) হাসান হাফিজুর রহমান

c) কবীর চৌধুরী

d) রবীন্দ্রনাথ ঠাকুর

Answer: সৈয়দ আলী আহসান

Explanation: বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’-এর ইংরেজি অনুবাদক হলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও সাহিত্যিক সৈয়দ আলী আহসান।

6. IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী-

a) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা

b) আন্তজার্তিক সন্ত্রাস দমন করা

c) পানি সম্পদ সংরক্ষণ করা

d) মানবাধিকার সংরক্ষণ করা

Answer: প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা

Explanation: IUCN (International Union for Conservation of Nature) এর মূল কাজ হলো বিশ্বব্যাপী প্রকৃতি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা।

7. বাংলাদেশে পরিবেশ নীতি প্রণয়ন করা হয় কত সালে?

a) ১৯৯০

b) ১৯৯৪

c) ১৯৯২

d) ২০০১

Answer: ১৯৯২

Explanation: বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি প্রণয়ন করা হয় ১৯৯২ সালে।

8. লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে?

a) ইউরোপ ও আফ্রিকা

b) আফ্রিকা ও এশিয়া

c) এশিয়া ও ইউরোপ

d) এশিয়া ও অস্ট্রেলিয়া

Answer: আফ্রিকা ও এশিয়া

Explanation: লোহিত সাগর মূলত এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে আলাদা করেছে।

9. বাংলাদেশের কোথায় প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপিত হয়?

a) বগুড়া

b) চট্টগ্রাম

c) টুঙ্গিপাড়া

d) বানারিপাড়া

Answer: টুঙ্গিপাড়া

Explanation: বাংলাদেশে প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট (আর্সেনিক-আয়রন রিমুভাল প্ল্যান্ট) ১৯৯৯ সালের দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্থাপিত হয়েছিল। তবে এর আগে ১৯৯৩ সালে চাঁপাইনবাবগঞ্জের বড়ঘরিয়া ইউনিয়নে সর্বপ্রথম পানির নলে আর্সেনিক ধরা পড়ে। এই সমস্যার সমাধানে সরকারি উদ্যোগে শাহরাস্তিতেই প্রথম ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন শুরু হয়।

10. আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী?

a) পশ্চিম বাংলা

b) ত্রিপুরা

c) মিজোরাম

d) মেঘালয়

Answer: ত্রিপুরা

11. নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত?

a) ভারত

b) চীন

c) মিয়ানমার

d) আফগানিস্তান

Answer: চীন

12. কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়?

a) কর্কটক্রান্তি

b) বিষুবরেখা

c) মকরক্রান্তি

d) মূলরেখা

Answer: বিষুবরেখা

13. গ্রিন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না?

a) কার্বন ডাই-অক্সাইড

b) মিথেন

c) সিএফসি

d) নাইট্রাস অক্সাইড

Answer: সিএফসি

14. বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?

a) পরিবহণ

b) বিদ্যুৎ ও তাপ উৎপাদন

c) ভবন নির্মাণ

d) শিল্প

Answer: বিদ্যুৎ ও তাপ উৎপাদন

15. মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়?

a) আসাম যুদ্ধে

b) পিলখানা যুদ্ধে

c) রাজমহলের যুদ্ধে

d) পলাশীর যুদ্ধে

Answer: আসাম যুদ্ধে

16. বাংলার ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?

a) মাওলানা কেরামত আলী

b) শাহ ওলিউল্লাহ

c) হাজী শরীয়তুল্লাহ

d) পীর মুহসীনুদ্দীন

Answer: হাজী শরীয়তুল্লাহ

17. 'মারমা' উপজাতি কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে?

a) চিম্বুক পাহাড়

b) লালমাই পাহাড়

c) গারো পাহাড়

d) কুলাউড়া পাহাড়

Answer: চিম্বুক পাহাড়

18. বাংলাদেশের শীতলতম জেলা কোনটি?

a) সিলেট

b) রংপুর

c) চট্টগ্রাম

d) খুলনা

Answer: সিলেট

19. কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?

a) স্বল্পোন্নত দেশসমূহ

b) ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ

c) তেল উৎপাদনকারী দেশসমূহ

d) এশিয়া ও ইউরোপের দেশসমূহ

Answer: ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ

20. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?

a) দ্যাগ হ্যামারশোল্ড

b) কুর্টওয়ার্ল্ড হেইম

c) ট্রিগভ্যালি

d) উ থান্ট

Answer: দ্যাগ হ্যামারশোল্ড

21. D. Day হিসেবে কবে উদযাপন করা হয়?

a) ৮ মে

b) ৬ জুন

c) ১৪ আগস্ট

d) ৭ ডিসেম্বর

Answer: ৬ জুন

22. Victory in European Day পালিত হয় কবে?

a) ৮ মে

b) ৬ জুন

c) ১৪ আগস্ট

d) ৭ ডিসেম্বর

Answer: ৮ মে

23. বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থাট নাম কি?

a) GMG Airlines

b) Air Parabat

c) Aero Bengal

d) Bismillah Air

Answer: Aero Bengal

24. বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় -

a) ১৯৭৮ সালে

b) ১৯৭১ সালে

c) ১৯৭২ সালে

d) ১৯৭৩ সালে

Answer: ১৯৭২ সালে

25. কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?

a) ১ জানুয়ারি, ১৯৯১

b) ১ জানুয়ারি, ১৯৯২

c) ১ জানুয়ারি, ১৯৯৩

d) ১ জানুয়ারি, ১৯৯৪

Answer: ১ জানুয়ারি, ১৯৯৩

26. প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগকর্তা কে?

a) থানা শিক্ষা কর্মকর্তা

b) জেলা শিক্ষা কর্মকর্তা

c) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

d) শিক্ষা মন্ত্রণালয়

Answer: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

27. ব্যাংকের কোন ধরনের হিসাব থেকে বেশি সুদ/মুনাফা পাওয়া যায়?

a) যৌথ হিসাব

b) চলতি হিসাব

c) স্থায়ী হিসাব

d) সঞ্চয়ী হিসাব

Answer: স্থায়ী হিসাব

28. বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম -

a) বাংলাদেশ ব্যাংক

b) বিএসইসি

c) ডিএসই

d) এসবিসি

Answer: বিএসইসি

29. কোম্পানি যখব নিজের শেয়ার নিজেই ক্রয় করে, তখন তাকে কী বলে?

a) ট্রেজরি স্টক

b) খন্ডন স্টক

c) সাধারণ স্টক

d) কমন স্টক

Answer: ট্রেজরি স্টক

30. দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?

a) কক্সবাজার

b) চাঁদপুর

c) ফেনী

d) পটুয়াখালী

Answer: ফেনী

31. বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

a) বরগুনা

b) ভোলা

c) নোয়াখালী

d) কক্সবাজার

Answer: কক্সবাজার

32. বায়ু বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

a) ব্রাজিল

b) চীন

c) যুক্তরাষ্ট্র

d) হল্যান্ড

Answer: চীন

33. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?

a) ইরান

b) ইরাক

c) তুরস্ক

d) সিরিয়া

Answer: ইরাক

34. বিখ্যাত যুদ্ধক্ষেত্র 'ওয়াটার লু' কোন দেশে অবস্থিত?

a) সুইডেন

b) বেলজিয়াম

c) ইংল্যান্ড

d) ইতালি

Answer: বেলজিয়াম

35. A long walk to freedom গ্রন্থটির রচয়িতা কে?

a) হোসে গুসামাও

b) রবার্ট মুগাবে

c) নেলসন ম্যান্ডেলা

d) অং সান সুচি

Answer: নেলসন ম্যান্ডেলা

We hope ৭৫ দিনের জার্নি (সাধারণ জ্ঞান-১২) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha