Exams Post Study Jobs Leaderboard Shop

৭৫ দিনের জার্নি (সাধারণ জ্ঞান-১৭)

General Knowledge 35 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

৭৫ দিনের জার্নি (সাধারণ জ্ঞান-১৭) For those studying or preparing for, this page contains 35 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন?

a) অতীশ দীপঙ্কর
b) শীলভদ্র
c) মাহুয়ান
d) মেগাস্থিনিস
Answer: শীলভদ্র

2. মহাস্থবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?

a) আনন্দ বিহার
b) নালন্দা বিহার
c) গোসিপো বিহার
d) সোমপুর বিহার
Answer: নালন্দা বিহার

3. বাংলার কোন সুলতানের শাসনকালকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়?

a) শামসুদ্দিন ইলিয়াস শাহ
b) নাসিরুদ্দিন মাহমুদ শাহ
c) আলাউদ্দীন হোসেন শাহ
d) গিয়াসউদ্দিন আযম শাহ
Answer: আলাউদ্দীন হোসেন শাহ

4. মুসলিম শাসনামলে রাষ্ট্রভাষা ছিল-

a) বাংলা
b) আরবি
c) ফারসি
d) ইংরেজি
Answer: ফারসি

5. বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?

a) শামসুল হুদা চৌধুরী
b) আব্দুল মালেক উকিল
c) মোহাম্মদ উল্লাহ
d) শাহ আব্দুল হামিদ
Answer: মোহাম্মদ উল্লাহ
Explanation: বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের (১ম Jatiya Sangsad) প্রথম স্পিকার ছিলেন Mohammad Mohammadullah। তিনি ১৯৭২ সালে স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

6. মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি?

a) রপ্তানি বৃদ্ধি করা
b) আমদানি বৃদ্ধি করা
c) রেমিট্যান্স
d) রিজার্ভ বাড়ানো
Answer: রপ্তানি বৃদ্ধি করা

7. Alliance যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন -

a) যুক্তরাজ্যের
b) ইউরোপিয়ান ইউনিয়নের
c) কানাডার
d) যুক্তরাষ্ট্রের
Answer: যুক্তরাষ্ট্রের

8. কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহার করা হয়-

a) কর্ণফুলী কাগক কল, চন্দ্রঘোনা
b) খুলনা নিউজপ্রিন্ট মিল, খালিশপুর
c) উত্তরবঙ্গ কাগজ কল, পাকশী
d) পার্টিকেল বোর্ড মিল, নারায়ণগঞ্জ
Answer: উত্তরবঙ্গ কাগজ কল, পাকশী

9. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?

a) রাজশাহী
b) ফরিদপুর
c) কুষ্টিয়া
d) ঝিনাইদহ
Answer: ঝিনাইদহ

10. বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণির 'জিনগত নকশা' উন্মোচন করেছেন?

a) গরু
b) মহিষ
c) ভেড়া
d) ছাগল
Answer: মহিষ

11. বাংলাদেশে মহিষ প্রজনন কেন্দ্র কোথায়?

a) খুলনা
b) যশোর
c) পাবনা
d) বাগেরহাট
Answer: বাগেরহাট

12. 'ভাটিয়ালি' গান বাংলাদেশের কোন অঞ্চলের গান?

a) ঢাকা ও সিলেট
b) ময়মনসিংহ ও সিলেট
c) ময়মনসিংহ ও রংপুর
d) রংপুর ও দিনাজপুর
Answer: ময়মনসিংহ ও সিলেট

13. বাংলাদেশ উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত -

a) বৃহত্তর ঢাকায়
b) পটুয়াখালীতে
c) বৃহত্তর ময়মনসিংহে
d) দিনাজপুরে
Answer: বৃহত্তর ময়মনসিংহে

14. বাংলাদেশের কোন জেলা শহরে রিক্সা নেই?

a) রাঙ্গামাটি
b) পঞ্চগড়
c) চট্টগ্রাম
d) খাগড়াছড়ি
Answer: রাঙ্গামাটি

15. বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?

a) রাজশাহী
b) পাবনা
c) বগুড়া
d) সিরাজগঞ্জ
Answer: বগুড়া

16. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?

a) চাঁদপুরে
b) বাহাদুরপুরে
c) গোয়ালন্দে
d) ভোলায়
Answer: গোয়ালন্দে

17. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি?

a) ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়
b) ক্রান্তীয় আর্দ্র পত্রপতনশীল জাতীয়
c) পত্রপতনশীল জাতীয়
d) ম্যানগ্রোভ জাতীয়
Answer: ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়

18. গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত?

a) প্রশান্ত মহাসাগর
b) আটলান্টিক মহাসাগর
c) পারস্য উপসাগরে
d) ভারত মহাসাগর
Answer: প্রশান্ত মহাসাগর

19. নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমানাযুক্ত?

a) ভারত
b) চীন
c) মিয়ানমার
d) আফগানিস্তান
Answer: চীন

20. ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?

a) ভারতীয় জনতা পার্টি
b) কম্যুনিস্ট পার্টি
c) ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
d) বহুজন সমাজ পার্টি
Answer: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস

21. কোনটি যকৃতের রোগ?

a) জন্ডিস
b) টাইফয়েড
c) হাম
d) কলেরা
Answer: জন্ডিস

22. বাতাসের আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কী?

a) মাইক্রোমিটার
b) হাইগ্রোমিটার
c) ব্যারোমিটার
d) হাইড্রোমিটার
Answer: হাইগ্রোমিটার

23. আকাশে রংধনু সৃষ্টির কারণ কী?

a) ধূলিকণা
b) বায়ুস্তর
c) বৃষ্টির কণা
d) অতি বেগুণি রশ্মি
Answer: বৃষ্টির কণা

24. বিখ্যাত চিত্রকর্ম 'মোনালিসা'র চিত্রকর কে?

a) মাইকেল অ্যাঞ্জেলো
b) লিওনার্দো দ্য ভিঞ্চি
c) পাবলো পিকাসো
d) ভিনসেন্ট ভ্যানগগ
Answer: লিওনার্দো দ্য ভিঞ্চি

25. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

a) পদ্মা
b) মেঘনা
c) যমুনা
d) ব্রহ্মপুত্র
Answer: পদ্মা

26. বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে?

a) প্রধান বিচারপতি
b) প্রধানমন্ত্রী
c) সেনাবাহিনী প্রধান
d) রাষ্ট্রপতি
Answer: প্রধান বিচারপতি

27. সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার?

a) ব্যক্তিগত
b) সামাজিক
c) রাষ্ট্রীয়
d) নীতিগত
Answer: সামাজিক

28. বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে?

a) সিলেট
b) সুনামগঞ্জ
c) মৌলভীবাজার
d) চট্রগ্রাম
Answer: মৌলভীবাজার

29. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত?

a) হাতিয়া
b) সেন্ট মার্টিন
c) কুতুবদিয়া
d) নিঝুম দ্বীপ
Answer: সেন্ট মার্টিন

30. বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়-

a) ১৯৮৬ সালে
b) ১৯৯১ সালে
c) ১৯৯৬ সালে
d) ১৯৭৩ সালে
Answer: ১৯৯১ সালে

31. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি পায়?

a) ১৯৯৮ সালে
b) ১৯৯৯ সালে
c) ২০০০ সালে
d) ২০০১ সালে
Answer: ১৯৯৯ সালে

32. নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?

a) ফেসবুক
b) টুইটার
c) লিংকডইন
d) উইকিপিডিয়া
Answer: উইকিপিডিয়া

33. নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?

a) কর্কটক্রান্তি রেখা
b) মকরক্রান্তি রেখা
c) সুমেরু রেখা
d) বিষুব রেখা
Answer: কর্কটক্রান্তি রেখা

34. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

a) হামিদুর রহমান
b) হামিদুজ্জামান
c) লুই আই কান
d) তানভির কবির
Answer: হামিদুর রহমান

35. কোনটি সাংবিধানিক পদ নয়?

a) প্রধান নির্বাচন কমিশনার
b) চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্মকমিশন
c) চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন
d) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
Answer: চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন

We hope ৭৫ দিনের জার্নি (সাধারণ জ্ঞান-১৭) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.