Exams Study Jobs Teachers Students

বাংলাদেশ বিষয়াবলি-০২ (বিসিএস, প্রভাষক নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিবন্ধন ও অন্যান্য গ্রেডের চাকরির পরীক্ষার জন্য)

General Knowledge 20 Questions By Pkp Coaching Centre

বাংলাদেশ বিষয়াবলি-০২ (বিসিএস, প্রভাষক নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিবন্ধন ও অন্যান্য গ্রেডের চাকরির পরীক্ষার জন্য) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?

ক) মানিকগঞ্জ ও শরীয়তপুর
খ) মুন্সিগঞ্জ ও ফরিদপুর
গ) মুন্সিগঞ্জ ও শরীয়তপুর
ঘ) মানিকগঞ্জ ও ফরিদপুর
উত্তর: মুন্সিগঞ্জ ও শরীয়তপুর
ব্যাখ্যা: পদ্মা সেতু মুন্সিগঞ্জের লৌহজং প্রান্তের সাথে শরীয়তপুরের জাজিরা প্রান্তকে সংযুক্ত করেছে। এটি বাংলাদেশের দীর্ঘতম বহুমুখী সেতু।

2. বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত?

ক) টেকনাফ
খ) বেতবুনিয়া
গ) মহাখালী
ঘ) কালিয়াকৈর
উত্তর: বেতবুনিয়া
ব্যাখ্যা: রাঙামাটি জেলার বেতবুনিয়ায় ১৯৭৫ সালের ১৪ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্রটি উদ্বোধন করেন।

3. বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কোন ইংরেজ?

ক) লর্ড কর্নওয়ালিস
খ) লর্ড ক্লাইভ
গ) লর্ড বেন্টিঙ্ক
ঘ) লর্ড রিপন
উত্তর: লর্ড কর্নওয়ালিস
ব্যাখ্যা: ১৭৯৩ সালে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত বা ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন।

4. কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?

ক) লর্ড ক্লাইভ
খ) ক্রিস্টোফার কলম্বাস
গ) ভাস্কো ডা গামা
ঘ) ফ্রান্সিস ড্রেক
উত্তর: ভাস্কো ডা গামা
ব্যাখ্যা: পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা ১৪৯৮ সালে উত্তমাশা অন্তরীপ হয়ে প্রথম ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন।

5. বাংলাদেশের পূর্ব সীমানায় অবস্থিত—

ক) মায়ানমার
খ) ভারত ও মায়ানমার
গ) ভারত ও নেপাল
ঘ) ভারত
উত্তর: ভারত ও মায়ানমার
ব্যাখ্যা: বাংলাদেশের পূর্ব দিকে ভারতের ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং দক্ষিণ-পূর্ব কোণে মায়ানমার অবস্থিত।

6. তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত?

ক) নীলফামারী
খ) লালমনিরহাট
গ) কুড়িগ্রাম
ঘ) রংপুর
উত্তর: লালমনিরহাট
ব্যাখ্যা: তিন বিঘা করিডোর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত। এটি দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে।

7. 'হাদি' কোন নৃগোষ্ঠীর পোশাক?

ক) চাকমা
খ) মারমা
গ) গারো
ঘ) রাখাইন
উত্তর: চাকমা
ব্যাখ্যা: চাকমা নারীদের ঐতিহ্যবাহী পোশাকের উপরের অংশকে বলা হয় 'হাদি' এবং নিচের অংশকে বলা হয় 'পিনন'।

8. অশোক কোন বংশের সম্রাট ছিলেন?

ক) গুপ্ত বংশ
খ) কুষাণ বংশ
গ) মৌর্য বংশ
ঘ) আর্য বংশ
উত্তর: মৌর্য বংশ
ব্যাখ্যা: সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট এবং চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র।

9. কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন?

ক) আল্লামা ইকবাল
খ) সৈয়দ আহমদ খান
গ) মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ) মাওলানা আকরাম খাঁ
উত্তর: সৈয়দ আহমদ খান
ব্যাখ্যা: স্যার সৈয়দ আহমদ খান সর্বপ্রথম হিন্দু ও মুসলমানদের দুটি আলাদা জাতি হিসেবে বর্ণনা করে দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করেন। পরবর্তীকালে ১৯৪০ সালে লাহোর প্রস্তাবে জিন্নাহ এটি রাজনৈতিক রূপ দেন।

10. কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয়?

ক) ১৯৫২
খ) ১৯৫৪
গ) ১৯৫৬
ঘ) ১৯৬৯
উত্তর: ১৯৫৬
ব্যাখ্যা: ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধানে (২১ নম্বর অনুচ্ছেদে) বাংলাকে উর্দু্র পাশাপাশি অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।

11. 'তমদ্দুন মজলিস' এর নেতা আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন?

ক) রসায়ন বিজ্ঞান
খ) গণিত
গ) ইতিহাস
ঘ) পদার্থবিজ্ঞান
উত্তর: পদার্থবিজ্ঞান
ব্যাখ্যা: অধ্যাপক আবুল কাশেম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক।

12. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় 'জল্লাদের দরবার' এর রচিয়তা কে ছিলেন?

ক) কল্যাণ মিত্র
খ) রাজু আহমেদ
গ) এম আর আখতার মুকুল
ঘ) নারায়ণ ঘোষ (মিতা)
উত্তর: কল্যাণ মিত্র
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হাস্যরস্যাত্মক নাটক 'জল্লাদের দরবার' এর রচয়িতা ছিলেন নাট্যকার কল্যাণ মিত্র।

13. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য সংবিধানের যে সংশোধন আনা হয়—

ক) পঞ্চদশ
খ) দ্বাদশ
গ) একাদশ
ঘ) ত্রয়োদশ
উত্তর: পঞ্চদশ
ব্যাখ্যা: ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। অন্যদিকে, ১৩তম সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা চালু করা হয়েছিল।

14. ঢাকায় প্রথম শহীদ মিনার তৈরি হয় কবে?

ক) ২২ ফেব্রুয়ারি ১৯৫২
খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৫২
গ) ২৪ ফেব্রুয়ারি ১৯৫২
ঘ) ২৫ ফেব্রুয়ারি ১৯৫২
উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৫২
ব্যাখ্যা: ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে প্রথম শহীদ মিনারটি ২৩ ফেব্রুয়ারি বিকেলে তৈরি করা হয়।

15. বাংলাদেশের জলবায়ু কি ধরনের?

ক) ক্রান্তীয় ও উপক্রান্তীয়
খ) ক্রান্তীয় ও মৌসুমি
গ) উপক্রান্তীয়
ঘ) আর্দ্র ক্রান্তীয়
উত্তর: ক্রান্তীয় ও মৌসুমি
ব্যাখ্যা: বাংলাদেশ নিরক্ষীয় ও কর্কটক্রান্তীয় অঞ্চলের মধ্যে অবস্থিত হওয়ায় এর জলবায়ু প্রধানত ক্রান্তীয় মৌসুমি জলবায়ু হিসেবে পরিচিত।

16. 'September on Jessore Road' কবিতাটির রচিয়তা কে?

ক) জর্জ হ্যারিসন
খ) মাইকেল জ্যাকসন
গ) অ্যালেন গিন্সবার্গ
ঘ) বব ডিলান
উত্তর: অ্যালেন গিন্সবার্গ
ব্যাখ্যা: মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ ১৯৭১ সালে বাংলাদেশের শরণার্থীদের করুণ অবস্থা দেখে এই কালজয়ী কবিতাটি রচনা করেছিলেন।

17. ঢাকা গেইটের নির্মাতা কে?

ক) শায়েস্তা খান
খ) মীর জুমলা
গ) আব্দুল গনি
ঘ) লর্ড কার্জন
উত্তর: মীর জুমলা
ব্যাখ্যা: মোগল সুবাদার মীর জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে মগ জলদস্যুদের আক্রমণ থেকে ঢাকাকে রক্ষা করতে এই তোরণটি নির্মাণ করেন।

18. ঐতিহাসিক পলাশীর যুদ্ধ কবে হয়েছিল?

ক) ২২ জুন ১৭৫৭
খ) ২৪ জুন ১৭৫৭
গ) ২৩ জুন ১৭৫৭
ঘ) ২৫ জুন ১৭৫৭
উত্তর: ২৩ জুন ১৭৫৭
ব্যাখ্যা: ১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।

19. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

ক) ৭ ফেব্রুয়ারি ১৯৭৩
খ) ৭ জানুয়ারি ১৯৭৩
গ) ৭ মার্চ ১৯৭৩
ঘ) ৭ এপ্রিল ১৯৭৩
উত্তর: ৭ মার্চ ১৯৭৩
ব্যাখ্যা: বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ।

20. বাংলাদেশের প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয় কোন সালে?

ক) ১৯৭২
খ) ১৯৭৩
গ) ১৯৭৪
ঘ) ১৯৭৬
উত্তর: ১৯৭৪
ব্যাখ্যা: স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি বা জনশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।

আশা করি বাংলাদেশ বিষয়াবলি-০২ (বিসিএস, প্রভাষক নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিবন্ধন ও অন্যান্য গ্রেডের চাকরির পরীক্ষার জন্য) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট