Exams Post Study Jobs Leaderboard Shop

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০৬

General Knowledge 50 Questions By Mostafız's Nursing Care

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০৬ For those studying or preparing for, this page contains 50 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়?

a) বাক-স্বাধীনতার অধিকার
b) শিক্ষার অধিকার
c) সভা সমাবেশের অধিকার
d) ধর্মচর্চার অধিকার
Answer: সভা সমাবেশের অধিকার
Explanation: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আলোকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়- শিক্ষার অধিকার। সংবিধানের তৃতীয় অধ্যায়ে ২৬-৪৭(ক) অনুচ্ছেদে মৌলিক অধিকারসমূহের কথা বলা হয়েছে।

2. তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল Kurdistan Workers' Party বা PKK-এর প্রতিষ্ঠাতা কে?

a) জালাল তালাবানী
b) মাসুদ বারজানী
c) মাজলুম আবদি
d) আবদুল্লাহ ওচালান
Answer: আবদুল্লাহ ওচালান
Explanation: তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল Kurdistan Workers' Party বা Partiya Karkeren Kurdistan (PKK) একটি কুর্দিশ জঙ্গি সংস্থা। এ সংস্থাটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।

3. লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন?

a) ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী
b) ফ্রান্সে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত
c) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান
d) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
Answer: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান
Explanation: লর্ড চার্লস কর্নওয়ালিস ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন দক্ষ সেনানায়ক এবং প্রশাসক। ভারতের গভর্নর জেনারেল হিসেবে যোগদানের পূর্বে তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ সামরিক বাহিনীর অধিনায়ক ছিলেন।

4. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন 'তমুদ্দুন মজলিস'। তমুদ্দুন মজলিস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন?

a) রসায়ন
b) পদার্থবিজ্ঞান
c) অর্থনীতি
d) ইসলামি শিক্ষা
Answer: পদার্থবিজ্ঞান
Explanation: অধ্যাপক আবুল কাশেম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক। তিনি ছিলেন ভাষা আন্দোলনের নেতৃস্থানীয় একজন ব্যক্তিত্ব এবং বাংলা কলেজের প্রতিষ্ঠাতা।

5. আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়?

a) চীন ও আফগানিস্তান
b) চীন ও ইংল্যান্ড
c) চীন ও রাশিয়া
d) ইংল্যান্ড ও আফগানিস্তান
Answer: চীন ও ইংল্যান্ড
Explanation: আফিম যুদ্ধ ব্রিটেন ও চীনের মধ্যে সংঘটিত একটি যুদ্ধ। এটি দুই ধাপে সংঘটিত হয়েছিল। প্রথম আফিম যুদ্ধের সময় ছিল ১৮৩৯-১৮৪২ সাল এবং দ্বিতীয় আফিম যুদ্ধের সময়কাল ছিল ১৮৫৬-১৮-৬০ সাল পর্যন্ত।

6. চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কী?

a) দ্বি-স্তরবিশিষ্ট সংসদ
b) সংসদের আসন বৃদ্ধি
c) সংরক্ষিত নারী আসন বাতিল
d) পি আর (PR) চালু করা
Answer: দ্বি-স্তরবিশিষ্ট সংসদ
Explanation: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সংসদীয় ব্যবস্থার সীমাবদ্ধতা দূর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সংস্কারমূলক প্রস্তাব ছিল সংসদকে দ্বি-স্তরবিশিষ্ট করা।

7. বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি?

a) ইনপুট দ্বারা
b) UNMOGIP
c) ইউএনটিএসও
d) ইউএনইএফ
Answer: ইউএনটিএসও
Explanation: UNTSO (United Nations Truce Supervision Organization) হলো মধ্যপ্রাচ্যে শান্তিরক্ষার জন্য ২৯ মে ১৯৪৮ সালে গঠিত একটি সংস্থা।

8. বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়?

a) সিলেট
b) মৌলভীবাজার
c) চট্টগ্রাম
d) পঞ্চগড়
Answer: মৌলভীবাজার
Explanation: বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্যানুসারে মৌলভীবাজারে ৯০টি চা বাগান রয়েছে।

9. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

a) ২৬ মার্চ
b) ২১ ফেব্রুয়ারি
c) ১৬ ডিসেম্বর
d) ৫ আগস্ট
Answer: ২৬ মার্চ
Explanation: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনা বাহিনীর গণহত্যা শুরু হওয়ার পর ২৬ মার্চে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়।

10. নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোন ভূমি সীমানা নাই?

a) নাগাল্যান্ড
b) মিজোরাম
c) মেঘালয়
d) আসাম
Answer: নাগাল্যান্ড
Explanation: বাংলাদেশের উত্তরে- ভারতের পশ্চিমবঙ্গ; মেঘালয় ও আসাম; পূর্বে- আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার; দক্ষিণে- বঙ্গোপসাগর এবং পশ্চিমে- পশ্চিমবঙ্গ।

11. বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি?

a) তথ্য মন্ত্রণালয়
b) প্রেস কাউন্সিল
c) বিটিআরসি
d) বাংলাদেশ টেলিভিশন
Answer: প্রেস কাউন্সিল
Explanation: বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল।

12. পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?

a) বিচারপতি সাত্তার
b) বিচারপতি সায়েম
c) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
d) বিচারপতি হামিদুর রহমান
Answer: বিচারপতি সাত্তার
Explanation: ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অবিভক্ত পাকিস্তানের প্রথম ও শেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

13. প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয়?

a) মিসর
b) গ্রীস
c) চীন
d) রোম
Answer: চীন
Explanation: প্রাচীনকালে চীনে মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে খ্রিষ্টপূর্ব ২০৭ অব্দে চীনের হান রাজবংশের রাজা গওজু-এর সময়ে।

14. চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী, চীন বা তিব্বতে কী নামে পরিচিত?

a) ইয়াংসি
b) লিজিয়াং
c) হুয়াইলি
d) ইয়ারলাং সাংপো
Answer: ইয়ারলাং সাংপো
Explanation: এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী হলো ব্রহ্মপুত্র নদ। নদীটির উৎপত্তি তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে।

15. ভাষা-পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত?

a) ইন্দো-আর্য
b) দ্রাবিড়
c) অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক (মুন্ডা)
d) তিব্বত-বর্মী
Answer: অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক (মুন্ডা)
Explanation: ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক (মুন্ডা) পরিবারভুক্ত।

16. নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়?

a) তিমুর লেস্ত
b) ওয়েস্টার্ন সাহারা
c) দক্ষিণ সুদান
d) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
Answer: ওয়েস্টার্ন সাহারা
Explanation: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং বৈশ্বিক অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের লক্ষ্যে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়।

17. বাংলাদেশের জুলাই বিপ্লবের শহিদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?

a) ঢাকা বিশ্ববিদ্যালয়
b) রাজশাহী বিশ্ববিদ্যালয়ঘ
c) রংপুর বিশ্ববিদ্যালয়
d) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
Answer: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
Explanation: সরকারি চাকরিতে কোটা সংস্কারের লক্ষ্যে ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে ১৬ জুলাই ২০২৪ শহিদ হন আবু সাঈদ। তিনি জুলাই বিপ্লবের প্রথম শহিদ। রংপুর জেলার পীরগঞ্জ থানার বাবনপুর গ্রামের অধিবাসী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)-এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

18. প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?

a) প্যারিস চুক্তি
b) জেনেভা চুক্তি
c) ভার্সাই চুক্তি
d) রোম চুক্তি
Answer: ভার্সাই চুক্তি
Explanation: ১৯১৯ সালের ২৮ জুন প্যারিসের উপশহর ভার্সাই নগরীর হল অব মিররে প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তি ও মিত্রশক্তির মধ্যে সমঝোতামূলক দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।

19. নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য নয়?

a) বুলগেরিয়া
b) হাঙ্গেরি
c) পোল্যান্ড
d) সুইজারল্যান্ড
Answer: সুইজারল্যান্ড
Explanation: ১৯৫৭ সালের ২৫ মার্চে ইউরোপের ছয়টি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা 'রোম চুক্তি' নামে পরিচিত।

20. গাজা ইস্যুতে ICJ-তে ইসরাইলের বিরুদ্ধে মামলা করে-

a) গাম্বিয়া
b) দক্ষিণ আফ্রিকা
c) আলজেরিয়া
d) ইরান
Answer: দক্ষিণ আফ্রিকা
Explanation: গাজা উপত্যকায় ইসরাইল গণহত্যা করেছে- এই অভিযোগে দক্ষিণ আফ্রিকা ২৯ ডিসেম্বর ২০২৩ আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)-এ দেশটির বিরুদ্ধে মামলা দাখিল করে। দক্ষিণ আফ্রিকা দাবি করেছে ইসরাইল ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করে গাজা উপত্যকায় গণহত্যা চালায়।

21. হুতি' কোন দেশভিত্তিক সংগঠন?

a) ইরান
b) ইরাক
c) ইয়েমেন
d) সিরিয়া
Answer: ইয়েমেন
Explanation: হুতি ইয়েমেনের সংখ্যালঘু শিয়া মুসলিম জায়েদিদের পক্ষে কথা বলা সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী। তারা আনুষ্ঠানিকভাবে আনসারুল্লাহ নামে পরিচিত। ১৯৯০-এর দশকে জন্ম হয় হুতি গোষ্ঠীর।

22. জাতিসংঘের ইউরোপীয় সদরদপ্তর কোথায়?

a) নিউইয়র্ক
b) ওয়াশিংটন
c) প্যারিস
d) জেনেভা
Answer: নিউইয়র্ক
Explanation: জাতিসংঘ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি সদস্যরাষ্ট্র নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এর সদস্যরাষ্ট্র ১৯৩টি। জাতিসংঘের সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত।

23. আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?

a) রাশিয়া
b) চীন
c) যুক্তরাষ্ট্র
d) কানাডা
Answer: কানাডা
Explanation: আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। যুক্তরাষ্ট্র ও চীন যথাক্রমে বিশ্বের তৃতীয় ও চতুর্থ বৃহত্তম দেশ।

24. ChatGPT' চালুকারী সংস্থার নাম কী?

a) OpenAI
b) মাইক্রোসফট
c) মেটা
d) স্পেসএক্স
Answer: OpenAI
Explanation: ChatGPT চালুকারী সংস্থার নাম হলো OpenAI। এটি একটি আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গবেষণা সংস্থা, যা মানবজাতির সুবিধার জন্য Human-Friendly AI তৈরি ও প্রচারের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল।

25. রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করেছে যে কোম্পানি-

a) আদানি
b) রোসাটমন
c) জাইকা
d) পাওয়ার গ্রিড
Answer: রোসাটমন
Explanation: রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করেছে রোসাটম কোম্পানি।

26. সঞ্চালন লাইনের ভোল্টেজ কেন উচ্চ রাখা হয়?

a) খরচ কমানোর জন্য
b) নিরাপত্তার জন্য
c) কারেন্ট কমিয়ে লাইন লস কমানোর জন্য
d) ভোল্টেজ ড্রপ কমানোর জন্য
Answer: কারেন্ট কমিয়ে লাইন লস কমানোর জন্য
Explanation: সঞ্চালন লাইনে ভোল্টেজ উচ্চ রাখার প্রধান কারণ হলো বিদ্যুৎ সঞ্চালনের সময় শক্তির অপচয় সর্বনিম্ন করা এবং অর্থনৈতিক সাশ্রয় নিশ্চিত করা।

27. বাংলাদেশের জাতীয় গ্রিড পরিচালনার দায়িত্বে কোন প্রতিষষ্ঠান?

a) বিপিডিবি
b) REB
c) পিজিসিবি
d) পিডিবিএফ
Answer: পিজিসিবি
Explanation: PGCB যা বর্তমানে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নামে পরিচিত। এটি বাংলাদেশের একমাত্র বিদ্যুৎশক্তি সঞ্চালন প্রতিষ্ঠান।

28. একটি ট্রান্সফরমারের প্রধান কাজ কী?

a) ভোল্টেজ বাড়ানো বা
b) কমানোখ ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা
c) বিদ্যুৎ সঞ্চয় করা
d) কারেন্ট বাড়ানো
Answer: ভোল্টেজ বাড়ানো বা
Explanation: ট্রান্সফরমার একটি বৈদ্যুতিক যন্ত্র, তড়িৎ-চুম্বকীয় আবেশের নীতি ব্যবহার করে এসি (AC) ভোল্টেজকে পরিবর্তন করতে পারে- অর্থাৎ ভোল্টেজ বাড়াতে (স্টপ-আপ) বা কমাতে (স্টেপ-ডাউন) পারে, কিন্তু ফ্রিকোয়েন্সি এবং ক্ষমতা অপরিবর্তত রাখে।

29. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া কী?

a) নিউক্লিয়ার ফিশন
b) বায়ুশক্তি
c) সৌর বিকিরণ
d) নিউক্লিয়ার ফিউশন
Answer: নিউক্লিয়ার ফিশন
Explanation: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে মূল প্রক্রিয়াটি ব্যবহৃত হয়, তা হলো নিউক্লিয়ার ফিশন।

30. DESCO কোন শহরে বিদ্যুৎ সরবরাহ করে?

a) ঢাকা দক্ষিণ ও
b) নারায়ণগঞ্জখ সিলেট
c) খুলনা
d) ঢাকা (উত্তর ও পূর্ব)
Answer: ঢাকা (উত্তর ও পূর্ব)
Explanation: DESCO (Dhaka Electric Supply Company।

31. SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন?

a) প্রতিরক্ষা
b) পররাষ্ট্র
c) বিজ্ঞান ও প্রযুক্তি
d) বাণিজ্য
Answer: প্রতিরক্ষা
Explanation: SPARRSO-এর পূর্ণরূপ Space Research and Remote Sensing Organization অর্থাৎ মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র।

32. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?

a) কয়লা
b) প্রাকৃতিক গ্যাস
c) চুনাপাথর
d) তেল
Answer: প্রাকৃতিক গ্যাস
Explanation: বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল, চুনাপাথর, চীনামাটি, হার্ড রক, কাচের বালি, লৌহ আকরিক প্রভৃতি উল্লেখযোগ্য।

33. প্রাচীনকালে 'সমতট' বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো?

a) ঢাকা ও দিনাজপুর অঞ্চল
b) কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
c) ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল
d) কিশোরগঞ্জ ও নেত্রকোণা অঞ্চল
Answer: কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
Explanation: প্রাচীন বাংলায় 'সমতট' বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল। এ জনপদের কেন্দ্রস্থল ছিল কুমিল্লা জেলার বড় কামতায়।

34. আল-জাজিরার স্যাটেলাইট টেলিভিশনের প্রধান সম্প্রচার কেন্দ্র কোন দেশে অবস্থিত?

a) কুয়েত
b) ওমান
c) কাতার
d) ইরান
Answer: কাতার
Explanation: আল-জাজিরা স্যাটেলাইট টেলিভিশনের প্রধান সম্প্রচার কেন্দ্র কাতারের দোহায় অবস্থিত।

35. নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে?

a) লাহোর
b) ঢাকা
c) করাচি
d) কলকাতা
Answer: ঢাকা
Explanation: 'নিখিল ভারত মুসলিম লীগ' ১৯০৬ সালের ২৮-৩০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত সর্বভারতীয় মুসলিম শিক্ষাবিষয়ক সম্মেলনের অধিবেশনে গঠিত হয়।

36. UNFPA কোন বিষয় নিয়ে কাজ করে?

a) প্রোগ্রামিং
b) জনসংখ্যা
c) জলবায়ু
d) খাদ্য
Answer: জনসংখ্যা
Explanation: UNFPA-এর পূর্ণরূপ হলো- United Nations Population Fund, যা জনসংখ্যাবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে।

37. সংবিধানের কোন ধারাতে জরুরি অবস্থা জারির বিধান রয়েছে?

a) ১৩১ ক
b) ১৩২ ক
c) ১৪১ ক
d) ১৪২ ক
Answer: ১৪১ ক
Explanation: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪১ (ক) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যুদ্ধ, অভ্যন্তরীণ গোলযোগ বা অন্য কোনো বিপদের আশঙ্কা করলে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে অনধিক ১২০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারেন।

38. কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে?

a) চাকমা
b) হাজং
c) ত্রিপুরা
d) মারমা
Answer: হাজং
Explanation: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে অবস্থান করা কয়েকটি আদিবাসী সম্প্রদায় হলো- সাঁওতাল, হাজং, গারো, ওঁরাও প্রভৃতি।

39. কোয়াড (QUAD) ভুক্ত দেশ নয় কোনটি?

a) ভারত
b) মালয়েশিয়া
c) জাপান
d) যুক্তরাষ্ট্র
Answer: মালয়েশিয়া
Explanation: কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড (QUAD) হলো চারটি দেশের একটি জোট, যার সদস্য হলো- ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া।

40. One Belt One Road'- এটি কোন দেশের প্রস্তাবনা?

a) আমেরিকা
b) ভারত
c) চীন
d) জার্মানি
Answer: চীন
Explanation: এশিয়াকে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রীয় ইঞ্জিনে পরিণত করার লক্ষ্য নিয়ে ২০১৩ সালে উত্থাপিত চীনের মহাপরিকল্পনা ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের সংশোধিত নাম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)।

41. BRICS-এর সদস্য নয় কোন দেশ?

a) ব্রাজিল
b) রাশিয়া
c) চীন
d) শ্রীলংকা
Answer: শ্রীলংকা
Explanation: BRICS হলো উদীয়মান জাতীয় অর্থনীতির দেশসমূহের একটি জোটের নাম। এর সদস্য দেশ- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া, ইরান ও ইন্দোনেশিয়া।

42. আধুনিক অলিম্পিকের জনক বলা হয় কাকে?

a) থমাস বাথ
b) অ্যাডলফ হিটলারকে
c) ব্যারন পিয়েরে দ্য কুবার্তা
d) ফ্রাসেয়ো ট্রুডো
Answer: ব্যারন পিয়েরে দ্য কুবার্তা
Explanation: ব্যারন পিয়েরে দ্য কুবার্তা-এর প্রচেষ্টায় ১৮৯৬ সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়। তাকে আধুনিক অলিম্পিকের প্রবর্তক বলা হয়।

43. নিচের কোনটি ২০২৫ সালে বর্ষপণ্য?

a) পাটজাত পণ্য
b) আম
c) হস্তশিল্পজাত পণ্য
d) ফার্নিচার/আসবাবপত্র
Answer: ফার্নিচার/আসবাবপত্র
Explanation: রপ্তানির প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতিবছর একটি পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়।

44. মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫ অনুসারে বাংলাদেশের অবস্থান কততম?

a) ১২৭তম
b) ১২৮তম
c) ১২৯তম
d) ১৩০তম
Answer: ১৩০তম
Explanation: মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫ অনুযায়ী বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩০তম।

45. গণতন্ত্রের জন্ম হয়েছিল কোন দেশে?

a) স্পেনে
b) গ্রিসে
c) প্যারিসে
d) যুক্তরাষ্ট্রে
Answer: গ্রিসে
Explanation: গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রাচীন গ্রিসে, এজন্য গ্রিসকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। গ্রিসের পূর্বনাম হেলাস।

46. ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে?

a) ১টি
b) ২টি
c) ৩টি
d) ৪টি
Answer: ৩টি
Explanation: ২০২৬ সালে ২৩তম বিশ্বকাপ ফুটবলের আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।

47. Artificial Intelligence (AI) ধারণাটির জনক কে?

a) কলি ডি ফরেস্ট
b) চার্লস ব্যাবেজ
c) জন ম্যাকার্থি
d) জে পি ইকার্ট
Answer: জন ম্যাকার্থি
Explanation: কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে জন ম্যাকার্থি এবং অ্যালান টুরিং দুজনকেই গণ্য করা হয়। জন ম্যাকার্থি 'কৃত্রিম বুদ্ধিমত্তা' (Artificial Intelligence) শব্দটি প্রচলন করেন।

48. বিটকয়েন' কী?

a) লবণের দানা
b) ইলেকট্রনিক মুদ্রা
c) ভার্চুয়াল গেইম
d) এক ধরনের সফটওয়্যার
Answer: ইলেকট্রনিক মুদ্রা
Explanation: বিটকয়েন হলো একটি বিকেন্দ্রীকৃত ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি, যা কোনো সরকার বা আর্থিক প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত নয়। এ ভার্চুয়াল মুদ্রা ২০০৯ সালের ৩ জানুয়ারি বিশ্বের প্রথম বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি 'জেনেসিস ব্লক' নামে চালু হয়েছিল।

49. ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক কে?

a) কৃষ্ণচন্দ্র মজুমদার
b) শামসুর রাহমান
c) সিকান্দার আবু জাফর
d) রামানন্দ চট্টোপাধ্যায়
Answer: কৃষ্ণচন্দ্র মজুমদার
Explanation: 'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র। এটি বাবুবাজারের 'বাঙ্গালা যন্ত্র' থেকে ৭ মার্চ ১৮৬১ (২৫ ফাল্গুন ১১৬৭) প্রথম প্রকাশিত হয়।

50. ২০২২ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা-

a) প্রায় উনিশ কোটি
b) প্রায় আঠারো কোটি
c) প্রায় সাড়ে ষোলো কোটি
d) প্রায় সতেরো কোটি
Answer: প্রায় সতেরো কোটি
Explanation: বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ১৫-২১ জুন ২০২২। এ জনশুমারি অনুযায়ী গণনাকৃত জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।

We hope মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০৬ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.