Exams Study Jobs Teachers Shop

পানিপথের যুদ্ধ ও মুগল সাম্রাজ্য (পর্ব-০৪)

General Knowledge 10 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

পানিপথের যুদ্ধ ও মুগল সাম্রাজ্য (পর্ব-০৪) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুগল সাম্রাজ্যের পত্তন ঘটেছিল?

ক) পানিপথের প্রথম যুদ্ধ
খ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ
গ) দ্বিতীয় তরাইনের যুদ্ধ
ঘ) পানিপথের তৃতীয় যুদ্ধ
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধ

2. পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়?

ক) ১৫৫৬ খ্রিস্টাব্দে
খ) ১৬২১ খ্রিস্টাব্দে
গ) ১৫২৬ খ্রিস্টাব্দে
ঘ) ১৫৩৬ খ্রিস্টাব্দে
উত্তর: ১৫২৬ খ্রিস্টাব্দে

3. ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন?

ক) রানা প্রতাপ সিংহ
খ) ইব্রাহিম লোদী
গ) শিবাজি
ঘ) বৈরাম খাঁ
উত্তর: ইব্রাহিম লোদী

4. ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়?

ক) পলাশীর যুদ্ধে
খ) চৌসারের যুদ্ধে
গ) পানিপথের প্রথম যুদ্ধে
ঘ) পানিপথের দ্বিতীয় যুদ্ধে
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধে

5. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?

ক) ১৫২৬
খ) ১৫২৫
গ) ১৫৫৬
ঘ) ১৭৬৩
উত্তর: ১৫৫৬

6. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়?

ক) বাবর ও ইব্রাহিম লোদী
খ) হুমায়ুন ও শেরশাহ
গ) আকবর ও হিমু
ঘ) আকবর ও দাউদ খান
উত্তর: আকবর ও হিমু

7. পানিপথের তৃতীয় যুদ্ধ হয়-

ক) ১৫২৬ সালে
খ) ১৫৫৬ সালে
গ) ১৭৬১ সালে
ঘ) ১৭৬৫ সালে
উত্তর: ১৭৬১ সালে

8. তৃতীয় পানিপথের যুদ্ধে কে কাকে পরাজিত করে?

ক) আকবর হিমুকে
খ) বাবর ইব্রাহিম লোদীকে
গ) আকবর রানা প্রতাপকে
ঘ) আহমদ শাহ আবদালি মারাঠাদিগকে
উত্তর: আহমদ শাহ আবদালি মারাঠাদিগকে

9. মারাঠা শাসকের উপাধি ছিল-

ক) রাজা
খ) পেশোয়া
গ) সম্রাট
ঘ) বাদশাহ
উত্তর: পেশোয়া

10. ভারতবর্ষে মুগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

ক) বাবর
খ) আকবর
গ) সেলিম
ঘ) শেরশাহ
উত্তর: বাবর

আশা করি পানিপথের যুদ্ধ ও মুগল সাম্রাজ্য (পর্ব-০৪) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট