Exams Post Study Jobs Leaderboard Shop

৭৫ দিনের জার্নি (সাধারণ জ্ঞান-০৪)

General Knowledge 35 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

৭৫ দিনের জার্নি (সাধারণ জ্ঞান-০৪) For those studying or preparing for, this page contains 35 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়?

a) গৌড়

b) পুণ্ড্র

c) মৌর্য

d) রাঢ়

Answer: মৌর্য

Explanation: বাংলার প্রাচীন জনপদগুলোর (যেমন- বঙ্গ, পুণ্ড্র, গৌড়, সমতট, হরিকেল, রাঢ়) মধ্যে মৌর্য কোনো জনপদের নাম নয়, বরং এটি একটি প্রাচীন সাম্রাজ্য বা শাসনামল।

2. 'কৈবর্ত বিদ্রোহ' সংঘটিত হয়েছিল কার সময়ে?

a) বল্লাল সেনের

b) ধর্মপালের

c) হেমন্ত সেনের

d) দ্বিতীয় মহীপালের

Answer: দ্বিতীয় মহীপালের

Explanation: কৈবর্ত বিদ্রোহ বা বরেন্দ্র বিদ্রোহ পাল বংশের রাজা দ্বিতীয় মহীপাল-এর শাসনামলে (আনুমানিক ১০৭০-১০৭৫ খ্রিষ্টাব্দ) সংঘটিত হয়েছিল। এই বিদ্রোহের নেতা ছিলেন দিব্য বা দিব্যক।

3. আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন-

a) মানসিংহ

b) জয়পাল

c) লাটম

d) দাহির

Answer: দাহির

Explanation: ৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা যখন সিন্ধু আক্রমণ করেন, তখন সিন্ধু দেশের রাজা ছিলেন রাজা দাহির।

4. নিচের মোঘল সম্রাটের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?

a) আকবর

b) বাবর

c) শাহজাহান

d) হুমায়ুন

Answer: বাবর

Explanation: প্রথম মুঘল সম্রাট বাবর (জহির-উদ-দিন মুহাম্মদ বাবর) প্রথম মুঘল সম্রাট হিসেবে আত্মজীবনী লিখেছিলেন। তাঁর আত্মজীবনীর নাম ‘বাবরনামা’ (তুজুক-ই-বাবরি)।

5. ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন-

a) লর্ড ক্লাইভ

b) শের শাহ

c) সম্রাট আকবর

d) ওয়ারেন হেস্টিংস

Answer: ওয়ারেন হেস্টিংস

Explanation: ভারতবর্ষে (বাংলায়) সর্বপ্রথম রাজস্ব বোর্ড বা ‘বোর্ড অফ রেভিনিউ’ স্থাপন করেন গভর্নর-জেনারেল ওয়ারেন হেস্টিংস। তিনি ১৭৭২ সালে দ্বৈত শাসনব্যবস্থা (Dual Government) বাতিল করে কোম্পানির সরাসরি তত্ত্বাবধানে রাজস্ব আদায়ের লক্ষ্যে এই বোর্ড গঠন করেন।

6. বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে?

a) অস্ট্রেলিয়া

b) যুক্তরাজ্য

c) যুক্তরাষ্ট্র

d) চীন

Answer: যুক্তরাজ্য

Explanation: বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার (রেপ্লিকা) ১৯৯৭ সালের ৫ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডনের কাছে ওল্ডহামের ওয়েস্টউড নেবারহুডে নির্মিত হয়।

7. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের?

a) ভারতের

b) রাশিয়ার

c) অস্ট্রেলিয়ান

d) নেপালের

Answer: অস্ট্রেলিয়ান

Explanation: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হলেন উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড (W.A.S. Ouderland), যিনি অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন।

8. বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কত জন?

a) ৩২

b) ৩১

c) ৩৪

d) ৩৩

Answer: ৩৪

Explanation: বাংলাদেশের সংবিধান প্রণয়ন বা রচনা কমিটির সদস্য সংখ্যা ছিল ৩৪ জন । ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়, যার মধ্যে একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত।

9. প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থার 'বিকল্প সরকার' বলতে কী বোঝায়?

a) ক্যাবিনেট

b) বিরোধী দল

c) সুশীল সমাস

d) লোকপ্রশাস বিভাগ

Answer: বিরোধী দল

Explanation: প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’ বলতে প্রধানত বিরোধী দলকে বোঝায় । সরকারি দলের জবাবদিহিতা নিশ্চিত করা, নীতি-নির্ধারণে গঠনমূলক সমালোচনা করা এবং বর্তমান সরকার ব্যর্থ হলে বিকল্প হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি রাখাই এদের প্রধান কাজ।

10. দেশের ভেতরে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য সরকারের যে ব্যয় হয় তাকে বলে-

a) রাজস্ব ব্যয়

b) মূলধনী ব্যয়

c) স্থানীয় ব্যয়

d) কেন্দ্রীয় ব্যয়

Answer: রাজস্ব ব্যয়

Explanation: দেশের ভেতরে প্রশাসনিক কাজ (কর্মকর্তা-কর্মচারীদের বেতন, অফিস খরচ, আইনশৃঙ্খলা রক্ষা ইত্যাদি) পরিচালনার জন্য সরকারের যে বার্ষিক ও নিয়মিত ব্যয় হয়, তাকে রাজস্ব ব্যয় (Revenue Expenditure) বা পরিচালন ব্যয় বলে।

11. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?

a) অ্যামোনিয়া

b) টিএসপি

c) ইউরিয়া

d) সুপার ফসফেট

Answer: ইউরিয়া

Explanation: জিয়া সার কারখানা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে অবস্থিত। এ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদিত হয়।

12. পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি?

a) বাংলাদেশ

b) ভারত

c) চীন

d) শ্রীলঙ্কা

Answer: চীন

Explanation: পৃথিবীর প্রধান বা শীর্ষ ধান উৎপাদনকারী দেশ হলো চীন। বিশ্বের মোট ধান উৎপাদনের প্রায় ৩২.৩% চীন একাই উৎপাদন করে, যা তাদের আধুনিক চাষ পদ্ধতি ও উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের মাধ্যমে শীর্ষস্থান ধরে রেখেছে । এর পরেই যথাক্রমে ভারত এবং বাংলাদেশের অবস্থান।

13. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকাচিহ্ন রয়েছে?

a) ৪ টি

b) ৬ টি

c) ৫ টি

d) ২ টি

Answer: ৪ টি

Explanation: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় মনোগ্রাম বা সিলমোহরে মোট ৪টি ৫ কোণা বিশিষ্ট তারকা চিহ্ন রয়েছে।

14. মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থার উদাহরণ-

a) গারো ও খাসিয়া

b) গারো ও রাখাইন

c) খাসিয়া ও মনিপুরি

d) চাকমা ও খাসিয়া

Answer: গারো ও খাসিয়া

Explanation: বাংলাদেশে মূলত গারো এবং খাসিয়া উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার ও সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। এসব সমাজে মাতা পরিবারের প্রধান হন, সম্পত্তির উত্তরাধিকারী নারীরাই হন এবং বিবাহের পর পুরুষরা শ্বশুরবাড়িতে গিয়ে বসবাস করেন।

15. বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?

a) দক্ষিণ-পূর্বাঞ্চলে

b) পূর্ব-পশ্চিমাঞ্চলে

c) পশ্চিম-দক্ষিণাঞ্চলে

d) উত্তর-পশ্চিমাঞ্চলে

Answer: উত্তর-পশ্চিমাঞ্চলে

Explanation: বরেন্দ্রভূমি বা বরেন্দ্র ট্র্যাক্ট বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রাচীন ও উচ্চভূমি এলাকা।

16. মায়ানমার হতে কয়টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে?

a) ১ টি

b) ২ টি

c) ৩ টি

d) ৪ টি

Answer: ৩ টি

Explanation: মিয়ানমার হতে ৩ টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। নদী ৩ টি হলো সাঙ্গু, মাতামুহুরী ও নাফ।

17. মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?

a) ফেনী

b) নোয়াখালী

c) লালমনিরহাট

d) সাতক্ষীরা

Answer: ফেনী

Explanation: মুহুরীর চর বাংলাদেশের ফেনী জেলায় অবস্থিত। এটি ফেনী জেলার পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তবর্তী এলাকায় এবং ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মুহুরী নদীতে অবস্থিত একটি বিরোধপূর্ণ চরাঞ্চল।

18. পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু কোনটি?

a) লোহা

b) সিলিকন

c) পারদ

d) তামা

Answer: লোহা

Explanation: পৃথিবী তৈরির প্রধান উপাদানগুলো হলো লোহা (৩২.১%), অক্সিজেন (৩০.১%), সিলিকন (১৫.১%) এবং ম্যাগনেসিয়াম (১৩.৯%)।

19. পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে -

a) হাইড্রোজেন

b) অ্যালুমিনিয়াম

c) সিলিকন

d) কার্বন

Answer: সিলিকন

Explanation: পৃথিবী তৈরির প্রধান উপাদানগুলো হলো লোহা (৩২.১%), অক্সিজেন (৩০.১%), সিলিকন (১৫.১%) এবং ম্যাগনেসিয়াম (১৩.৯%) । সামগ্রিকভাবে, পৃথিবী মূলত লৌহ, অক্সিজেন ও সিলিকন দ্বারা গঠিত, যার মধ্যে ভূত্বকের প্রধান উপাদান হলো অক্সিজেন ও সিলিকন।

20. দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশ কখনোই কোন দেশের উপনিবেশ ছিলনা?

a) চীন

b) জাপান

c) থাইল্যান্ড

d) ব্রুনাই

Answer: থাইল্যান্ড

Explanation: দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র দেশ থাইল্যান্ড কখনোই কোনো ইউরোপীয় বা বিদেশী শক্তির উপনিবেশ ছিল না। ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ও ফরাসি শক্তির মধ্যে একটি "বাফার রাষ্ট্র" (Buffer State) হিসেবে এবং দূরদর্শী কূটনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে থাইল্যান্ড তার স্বাধীনতা বজায় রাখতে সক্ষম হয়েছিল।

21. 'কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড-

a) ভারত ও নেপাল

b) পাকিস্তান ও চীন

c) ভারত ও ভুটান

d) বাংলাদেশ ও ভারত

Answer: ভারত ও নেপাল

Explanation: কালাপানি ভারত ও নেপালের মধ্যে একটি অমীমাংসিত ও বিতর্কিত ভূখণ্ড।

22. গণচীনের প্রতিষ্ঠাতা কে?

a) মাও সে তুং

b) সান ইয়াৎ সেন

c) চিয়াং কাইশেক

d) লিও শাও কি

Answer: মাও সে তুং

Explanation: গণচীনের (গণপ্রজাতন্ত্রী চীন) প্রতিষ্ঠাতা হলেন মাও সেতুং (Mao Zedong)। তিনি চীনা কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে দীর্ঘ গৃহযুদ্ধের পর ১৯৪৯ সালের ১লা অক্টোবর বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দেন । তাঁকে আধুনিক চীনের রূপকার ও জাতির জনক হিসেবে গণ্য করা হয়।

23. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?

a) মিসর

b) ইরান

c) সিরিয়া

d) ইয়েমেন

Answer: সিরিয়া

Explanation: আলেপ্পো (Aleppo) হলো পশ্চিম এশিয়ার দেশ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি অন্যতম প্রাচীন ও বৃহত্তম শহর।

24. ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?

a) দানিয়ুব

b) ভলগা

c) টেমস

d) রাইন

Answer: ভলগা

Explanation: ইউরোপের দীর্ঘতম নদী হলো ভলগা (Volga)। এটি রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে এবং এর দৈর্ঘ্য প্রায় ৩,৫৩০ থেকে ৩,৬৯২ কিলোমিটার।

25. অটোম্যান সাম্রাজ্যের পতন ঘটে কোন সালে?

a) ১৯২১

b) ১৯২২

c) ১৯২৩

d) ১৯২৪

Answer: ১৯২২

Explanation: অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের আনুষ্ঠানিক পতন ঘটে ১৯২২ সালে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুর্কি স্বাধীনতা যুদ্ধের সময় ১ নভেম্বর ১৯২২ সালে সালতানাত বিলুপ্ত করা হয় এবং সর্বশেষ সুলতান ষষ্ঠ মেহমেদকে পদচ্যুত করার মাধ্যমে এই প্রায় ৬০০ বছরের পুরনো সাম্রাজ্যের অবসান ঘটে।

26. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা কতটি?

a)

b)

c) ১০

d)

Answer: ১০

Explanation: নিরাপত্তা বা স্বস্তি পরিষদের সদস্য দেশ ১৫ টি। স্থায়ী দেশ ৫ টি এবং অস্থায়ী দেশ ১০ টি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ২ বছরের জন্য নির্বাচিত হয়।

27. কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?

a) লন্ডন

b) প্যারিস

c) ব্রাসেলস

d) ফ্রাঙ্কফুর্ট

Answer: ফ্রাঙ্কফুর্ট

Explanation: ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB) জার্মানির ফ্রাঙ্কফুর্ট (Frankfurt) শহরে অবস্থিত । ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি ইউরোপীয় ইউনিয়নের ইউরোজোনভুক্ত দেশগুলোর মুদ্রানীতি পরিচালনা এবং ইউরোর মূল্য স্থিতিশীল রাখার জন্য দায়ী। এর প্রধান কার্যালয় ফ্রাঙ্কফুর্ট অ্যাম মেইন-এ অবস্থিত।

28. 'অরবিস' কী?

a) উড়ন্ত চক্ষু হাসপাতাল

b) উড়ন্ত কিডনি হাসপাতাল

c) উড়ন্ত হৃদরোগ হাসপাতাল

d) বোমারু বিমান

Answer: উড়ন্ত চক্ষু হাসপাতাল

Explanation: অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি বেসরকারি দাতব্য উড়ন্ত চক্ষু হাসপাতাল। - এটি ১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। - ১৯৮২ সালের মে মাসে অরবিসের প্লেন প্রথম পানামায় ল্যান্ড করে। - ১৯৮৫ সালে অরবিস বাংলাদেশে আসে এবং ১৯৯৯ সালে ঢাকায় স্থায়ী শাখা চালু করে।

29. কার্টাগেনা প্রটোকল হচ্ছে -

a) জাতিসংঘের যুদ্ধ মোকাবিলা সংক্রান্ত চুক্তি

b) জাতিসংঘের শিশু বিষয়ক চুক্তি

c) জাতিসংঘের নারী অধিকার বিষয়ক চুক্তি

d) জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

Answer: জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

Explanation: জীবপ্রযুক্তির ব্যবহার দ্বারা পরিমার্জিত প্রাণের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত 'কার্টাগেনা প্রটোকল' ২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিলে গৃহীত হয়, যা কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩। বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে এটি স্বাক্ষর করে এবং অনুমোদন করে ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি। কার্টাগেনা প্রটোকলের পুরো নাম Carthage Protocol on Bio safety to the Convention on Biological Diversity.

30. মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?

a) হোয়াংহো নদীর তীরে

b) ইয়াংসিকিয়াং নদীর তীরে

c) নীলনদের তীরে

d) টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে

Answer: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে

Explanation: মেসোপটেমীয় সভ্যতা বর্তমান ইরাকের টাইগ্রিস (দজলা) ও ইউফ্রেটিস (ফোরাত) নদী দুটির মধ্যবর্তী উর্বর অঞ্চলে গড়ে উঠেছিল, যা আধুনিক সিরিয়া, তুরস্ক ও ইরানের কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল। "মেসোপটেমিয়া" শব্দটির অর্থই হলো "নদীর মধ্যবর্তী ভূমি"। এটি মূলত টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী ব্যবস্থার উর্বর উপত্যকায় গড়ে ওঠা প্রাচীনতম সভ্যতা

31. 'অক্টোবর বিপ্লব' কোন দেশে সংঘটিত হয়েছিল?

a) জার্মানি

b) ফ্রান্স

c) রাশিয়া

d) যুক্তরাষ্ট্র

Answer: রাশিয়া

Explanation: অক্টোবর বিপ্লব সংঘঠিত হয় রাশিয়ায় ১৯১৭ সালে।

32. ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?

a) ১৯৩২ সালে

b) ১৯৩১ সালে

c) ১৯৩০ সালে

d) ১৯২৯ সালে

Answer: ১৯৩০ সালে

Explanation: ১৯৩০ সালে প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হয়। এতে ১৩টি দল অংশ গ্রহণ করে। প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে, রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা।

33. 'কসমিক ইয়ার' বলতে কী বুঝায়?

a) সূর্যের নিজ অক্ষে আবর্তনকাল

b) পৃথিবীর নিজ অক্ষে আবর্তনকাল

c) নক্ষত্রের নিজ অক্ষে আবর্তনকাল

d) ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল

Answer: ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল

Explanation: কসমিক ইয়ার (Cosmic Year) বা গাঙ্গেয় বর্ষ হলো আমাদের সৌরজগৎ কর্তৃক আকাশগঙ্গা বা মিল্কিওয়ে (Milky Way) ছায়াপথের কেন্দ্রকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে প্রয়োজনীয় সময়।

34. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?

a) ১৯৫০

b) ১৯৫৫

c) ১৯৬৫

d) ১৯৪৮

Answer: ১৯৪৮

Explanation: মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে অন্যতম প্রধান আন্তর্জাতিক দলিল, 'সার্বজনীন মানবাধিকার ঘোষণা' (UDHR) ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত ও ঘোষিত হয়।

35. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?

a) হরমুজ

b) জিব্রাল্টার

c) বসফরাস

d) দার্দানেলিস

Answer: জিব্রাল্টার

Explanation: ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালি (Strait of Gibraltar) অবস্থিত । এটি ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে পৃথক করেছে এবং এই দুই বিশাল জলাশয়কে সংযুক্ত করেছে। এই প্রণালিটির প্রস্থ সবচেয়ে সংকীর্ণ স্থানে প্রায় ১৩ থেকে ১৪ কিলোমিটার।

We hope ৭৫ দিনের জার্নি (সাধারণ জ্ঞান-০৪) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha