Exams Study Jobs Teachers Shop

সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়বলী)

General Knowledge 20 Questions By Noakhali government College

সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়বলী) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন কয়টি?

ক) ৭৭
খ) ৮০
গ) ৮১
ঘ) ৭২
উত্তর: ৮১

2. বিশ্বের কয়টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে?

ক) ৫৫ টি
খ) ৬৫ টি
গ) ৬০টি
ঘ) ৭২ টি
উত্তর: ৬০টি

3. বাংলাদেশে কোন দেশের দূতাবাস নেই?

ক) ইংল্যান্ড
খ) ইতালি
গ) ফ্রান্স
ঘ) ফিনল্যান্ড
উত্তর: ফিনল্যান্ড

4. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?

ক) চট্টগ্রাম
খ) মৌলভীবাজার
গ) সিলেট
ঘ) নোয়াখালী
উত্তর: মৌলভীবাজার

5. আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

ক) ৪ র্থ
খ) ৫ম
গ) ৮ম
ঘ) ৭ম
উত্তর: ৭ম

6. বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা?

ক) ৩০ টি
খ) ৪০ টি
গ) ৫০ টি
ঘ) ৫৫টি
উত্তর: ৪০ টি

7. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রান কত?

ক) ৬৩৮
খ) ৪০৬
গ) ৪৫০
ঘ) ৫০০
উত্তর: ৬৩৮

8. বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?

ক) পুণ্ড্র
খ) তাম্রলিপি
গ) হরিকেল
ঘ) গৌড়
উত্তর: পুণ্ড্র

9. হর্ষবর্ধনের সভাকবি -

ক) কালিদাস
খ) বানভট্ট
গ) কলহন
ঘ) কৌটিল্য
উত্তর: বানভট্ট

10. কুতুব মিনার কোথায় অবস্থিত?

ক) বাংলাদেশ
খ) নেপাল
গ) ভারত
ঘ) বার্মা
উত্তর: ভারত

11. তমদ্দুন মজলিস গঠিত হয়?

ক) ১৯৪৬
খ) ১৯২০
গ) ১৯৪৫
ঘ) ১৯৪৭
উত্তর: ১৯৪৭

12. 'দাম দিয়ে কিনেছি বাংলা ' গানটির রচয়িতা -

ক) আবু জাফর
খ) আব্দুল লতিফ
গ) সত্য সাহা
ঘ) অজিত কুমার
উত্তর: আব্দুল লতিফ

13. দেশের কোন গ্যাসক্ষেত্রে প্রথম অগ্নিকাণ্ড হয়?

ক) হরিপুর
খ) সেমুতাং
গ) মাগুরছড়া
ঘ) সাঙ্গু
উত্তর: মাগুরছড়া

14. নাইকো গ্যাস কোম্পানি কোন দেশের?

ক) জাপান
খ) বাংলাদেশ
গ) যুক্তরাষ্ট্র
ঘ) কানাডা
উত্তর: কানাডা

15. বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি?

ক) বৈলাম
খ) অর্জুন
গ) মেহগনি
ঘ) ইউক্যালিপটাস
উত্তর: বৈলাম

16. রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয়-

ক) শিমুল
খ) গর্জন
গ) গেওয়া
ঘ) কদম
উত্তর: গর্জন

17. বাংলাদেশের গভীরতম নদী কোনটি?

ক) মেঘনা
খ) যমুনা
গ) পদ্মা
ঘ) তিস্তা
উত্তর: মেঘনা

18. গম্ভীরা কোন অঞ্চলের গান?

ক) উত্তরবঙ্গ
খ) ময়মনসিংহ
গ) চট্টগ্রাম
ঘ) যশোর
উত্তর: উত্তরবঙ্গ

19. সীতাকোট বিহারের অবস্থান কোথায়?

ক) নওগাঁ
খ) বগুড়া
গ) দিনাজপুর
ঘ) চট্টগ্রাম
উত্তর: দিনাজপুর

20. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?

ক) সোমপুর বিহার
খ) ধর্মপাল বিহার
গ) সীতাকোট বিহার
ঘ) আনন্দ বিহার
উত্তর: সীতাকোট বিহার

আশা করি সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়বলী) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট