Exams Post Study Jobs Leaderboard Shop

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০৯

General Knowledge 50 Questions By Mostafız's Nursing Care

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০৯ For those studying or preparing for, this page contains 50 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?

a) ফরিদপুর
b) চাঁদপুর
c) চট্টগ্রাম
d) নারায়ণগঞ্জ
Answer: ফরিদপুর
Explanation: পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট, যা ফরিদপুরে অবস্থিত।

2. বলাকা' কোন ফসলের একটি প্রকার?

a) ধান
b) পাট
c) গম
d) টমেটো
Answer: গম
Explanation: 'বলাকা' হলো গমের এক প্রকার উন্নত জাত।

3. পেরুর রাজধানী কোনটি?

a) জাকার্তা
b) নিউইয়র্ক
c) ভিয়েনা
d) লিমা
Answer: লিমা
Explanation: পেরুর রাজধানীর নাম লিমা। জাকার্তা ও ভিয়েনা যথাক্রমে ইন্দোনেশিয়া ও অস্ট্রিয়ার রাজধানী। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরের নাম নিউইয়র্ক।

4. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

a) মাইনুল হোসেন
b) লারোস
c) লুই আই কান
d) হেনরি এন উইলকটস
Answer: লুই আই কান
Explanation: জাতীয় সংসদ ভবনের স্থপতি হলেন মার্কিন স্থাপত্যবিদ লুই আই কান। এটি ঢাকার শেরেবাংলা নগর এলাকায় মোট ২১৫ একর জায়গা জুড়ে বিস্তৃত।

5. ডাচ্ নামে কারা পরিচিত?

a) ফ্রান্স
b) নেদারল্যান্ডস
c) সুইজারল্যান্ড
d) ইরান
Answer: নেদারল্যান্ডস
Explanation: নেদারল্যান্ডসের (পূর্বনাম হল্যান্ড) নাগরিকরা ডাচ বা ওলন্দাজ নামে পরিচিত।

6. ধর্মীয় স্বাধীনতা' বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত?

a) অনুচ্ছেদ ৩৮
b) অনুচ্ছেদ ৫০
c) অনুচ্ছেদ ৪১
d) অনুচ্ছেদ ১০০
Answer: অনুচ্ছেদ ৪১
Explanation: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে (২৬-৪৭ নং অনুচ্ছেদ) মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এ ভাগের ৪১ নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা এবং ৩৮ নং অনুচ্ছেদে সংগঠনের স্বাধীনতা সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

7. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের-

a) ২২ জুনখ
b) ২৪ জুন
c) ২৩ জুন
d) ২১ জুন
Answer: ২৩ জুন
Explanation: নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর প্রান্তরে ২৩ জুন ১৭৫৭ পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।

8. বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?

a) আলীবর্দী খাঁ
b) ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজী
c) সিরাজউদ্দৌলা
d) ফখরুদ্দিন মোবারক শাহ
Answer: ফখরুদ্দিন মোবারক শাহ
Explanation: ১৩৩৮ সালে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন ফখরুদ্দিন মোবারক শাহ (শাসনকাল ১৩৩৮-১৩৪৯)।

9. বর্তমানে দেশের কোন বিভাগে স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি?

a) ঢাকা
b) সিলেট
c) ময়মনসিংহ
d) বরিশাল
Answer: ঢাকা
Explanation: জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুযায়ী, বাংলাদেশের সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.৯%) এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭%)।

10. ঢাকার ধোলাইখাল কে খনন করেন?

a) ঈসা খান
b) শায়েস্তা খান
c) পরিবিবি
d) ইসলাম খান
Answer: ইসলাম খান
Explanation: ১৬০৮-১৬১০ খ্রিস্টাব্দ বাংলার প্রথম মুঘল সুবাদার ইসলাম খান 'ধোলাই খাল' খনন করেন।

11. অগ্নিনির্বাপক সিলিন্ডারে কী থাকে?

a) তরল কার্বন ডাই-অক্সাইড
b) তরল অ্যামোনিয়া
c) তরল নাইট্রোজেন
d) পানি
Answer: তরল কার্বন ডাই-অক্সাইড
Explanation: কার্বন ডাই-অক্সাইড (CO₂) একটি অগ্নিনির্বাপক গ্যাস। এটি আগুন নিভাতে সাহায্য করে।

12. কোথায় সাঁতার কাটা সহজ?

a) পুকুর
b) খাল
c) নদী
d) সাগর
Answer: সাগর
Explanation: যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ। সমুদ্রের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে যার ফলে পুকুর, নদী বা বিলের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি।

13. জাতিসংঘ নামকরণ করেন কে?

a) চার্চিল
b) দ্যা গলগ
c) স্ট্যালিন
d) রুজভেল্ট
Answer: রুজভেল্ট
Explanation: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৪২ সালের ১ জানুয়ারি জাতিসংঘের নামকরণ করেন। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।

14. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে?

a) ৭ এপ্রিল
b) ৮ এপ্রিল
c) ৮ মে
d) ৭ মে
Answer: ৭ এপ্রিল
Explanation: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এই উপলক্ষে বিশ্বজুড়ে ৭ এপ্রিল 'বিশ্ব স্বাস্থ্য দিবস' হিসেবে পালিত হয়।

15. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

a) ২৫০ নটিক্যাল মাইল
b) ২২৫ নটিক্যাল মাইল
c) ২২০ নটিক্যাল মাইলঘ
d) ২০০ নটিক্যাল মাইল
Answer: ২০০ নটিক্যাল মাইল
Explanation: বঙ্গোপসাগর তীরবর্তী দেশ হওয়ায় বাংলাদেশের ভূখণ্ডগত অর্থনৈতিক সমুদ্রসীমা উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কিমি) পর্যন্ত বিস্তৃত।

16. বজ্রপাতের দেশ-?

a) ভুটান
b) জাপান
c) ইন্দোনেশিয়া
d) চীন
Answer: ভুটান
Explanation: 'বজ্রপাতের দেশ' বলা হয় ভুটানকে। অন্যদিকে, সূর্যোদয়ের দেশ/ভূমিকম্পের দেশ/প্রাচ্যের গ্রেট ব্রিটেন হলো জাপান।

17. বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য সংখ্যা কত জন?

a)
b)
c)
d)
Answer:
Explanation: বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ৪ জন নারী সদস্য হলেন সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা আখতার, শারমিন মুরশিদ ও নূরজাহান বেগম।

18. বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়-

a) গারো
b) মণিপুরি
c) রোহিঙ্গা
d) সাঁওতাল
Answer: রোহিঙ্গা
Explanation: বাংলাদেশের ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য হলো গারো, সাঁওতাল ও মণিপুরি।

19. বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই?

a) খুলনা
b) সাতক্ষীরা
c) যশোর
d) রাজশাহী
Answer: খুলনা
Explanation: ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩০টি। খুলনা বিভাগের ৬টি জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে।

20. ইসরাইল ও গাজার সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয়-

a) ৭ অক্টোবর ২০২৪
b) ৭ অক্টোবর ২০২৩
c) ৭ অক্টোবর ২০২৫
d) ৭ অক্টোবর ২০২২
Answer: ৭ অক্টোবর ২০২৩
Explanation: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইল ভূখণ্ডে ৭ অক্টোবর ২০২৩ হামলা চালালে ইসরাইল ও গাজার মধ্যে সংঘর্ষ শুরু হয়। হামাস হামলাটিকে 'অপারেশন আল-আকসা ফ্লাড' নামে অভিহিত করে।

21. সার্ক প্রতিষ্ঠিত হয়-

a) ১৯৮০ সালে
b) ১৯৮১ সালে
c) ১৯৮৫ সালে
d) ১৯৮৬ সালে
Answer: ১৯৮৫ সালে
Explanation: দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। সার্কের রূপকার ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

22. আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

a) মুন্সীগঞ্জ
b) পাবনা
c) রংপুর
d) বগুড়া
Answer: রংপুর
Explanation: ৯ জুন ২০২৫ প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, আলু উৎপাদনে শীর্ষ জেলা ও শীর্ষ বিভাগ রংপুর।

23. নোবেল পুরস্কার-২০২৫'-এ সাহিত্যে নোবেল পায় কে?

a) মারিয়া কোরিনা মাচাদো
b) লাসলো ক্রাসনাহোরকাই
c) জন ক্লার্ক
d) জন এম মার্টিনিস
Answer: লাসলো ক্রাসনাহোরকাই
Explanation: ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হাঙ্গেরির নাগরিক লাসলো ক্রাসনাহোরকাই।

24. সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে?

a) ৪১ নং অনুচ্ছেদে
b) ৪৯ নং অনুচ্ছেদে
c) ৫০ নং অনুচ্ছেদে
d) ৯৩ নং অনুচ্ছেদে
Answer: ৪১ নং অনুচ্ছেদে
Explanation: বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের ৪১ নং অনুচ্ছেদে 'ধর্মীয় স্বাধীনতা' সম্পর্কে উল্লেখ রয়েছে।

25. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?

a) ১৯১১
b) ১৯০৫
c) ১৯১০
d) ১৯১৫
Answer: ১৯১১
Explanation: ১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের ঘোষণার মাধ্যমে কার্যকর হয় বঙ্গভঙ্গ।

26. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?

a) ১৭
b) ১৫
c) ২০
d) ১৯
Answer: ১৭
Explanation: বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হয়েছে। সংবিধানের সপ্তদশ সংশোধনী পাশ হয় ৮ জুলাই ২০১৮।

27. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

a)
b) ১০
c) ১১
d) ১৫
Answer: ১১
Explanation: জেনারেল এম. এ. জি. ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করে মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব-সেক্টরে ভাগ করেন।

28. ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে?

a) শাহ সুজা
b) মীর জুমলা
c) শায়েস্তা খান
d) সুবেদার ইসলাম খান।
Answer: শায়েস্তা খান
Explanation: ঢাকার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোর অন্যতম হলো লালবাগ দুর্গ।

29. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

a) পৃথিবী
b) শনি
c) বুধ
d) বৃহস্পতি
Answer: বুধ
Explanation: সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ বুধ। পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ শুক্র। সূর্য থেকে বুধের গড় দূরত্ব ৫.৮ কোটি কিলোমিটার। সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ যথাক্রমে বৃহস্পতি ও বুধ।

30. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

a) দিনাজপুর
b) কুড়িগ্রাম
c) রংপুর
d) লালমনিরহাট
Answer: লালমনিরহাট
Explanation: প্রশাসনিক ও রাজনৈতিকভাবে দহগ্রামের অবস্থান লালমনিরহাট জেলায়। কিন্তু ভৌগোলিকভাবে ভারতের কোচবিহার জেলায় অবস্থিত।

31. বিশ্ব ব্যাংকের সদরদপ্তর কোথায় অবস্থিত?

a) ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
b) লন্ডন, যুক্তরাজ্য
c) জেনেভা, সুইজারল্যান্ড
d) ভিয়েনা, অস্ট্রিয়া
Answer: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
Explanation: ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটন উত্স সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এর অঙ্গসংস্থা ৫টি : IBRD, IDA, IFC, ICSID ও MIGA।

32. এক নটিক্যাল মাইলে কত মিটার?

a) ১৬৫৩.১৮ মিটার
b) ১৭৫৩.১৮ মিটার
c) ১৯৫৩.১৮ মিটার
d) ১৮৫৩.১৮ মিটার
Answer: ১৮৫৩.১৮ মিটার
Explanation: নটিক্যাল মাইল নৌপথ ও আকাশপথের দৈর্ঘ্য নির্ণয়ে ব্যবহৃত পরিমাপের একক। ১ নটিক্যাল মাইল সমান ১৮৫৩ মিটার বা ৬০৭৬.০১ ফুট।

33. বাংলাদেশে এ পর্যন্ত কয়টি আদমশুমারি হয়েছে?

a) ৯টি
b) ৮টি
c) ৭টি
d) ৬টি
Answer: ৬টি
Explanation: কোনো দেশের জনসংখ্যার আনুষ্ঠানিক গণনাই আদমশুমারি। বাংলাদেশে এর বর্তমান নাম জনশুমারি ও গৃহগণনা। এ পর্যন্ত বাংলাদেশে ছয়টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।

34. বিশ্বের মেগাসিটির তালিকায় বাংলাদেশ প্রথম অন্তর্ভুক্ত হয় কোন সালে?

a) ১৯৮০
b) ১৯৯০
c) ১৯৯৬
d) ২০০৪
Answer: ১৯৮০
Explanation: বিশ্বের মেগাসিটির তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা অন্তর্ভুক্ত হয় ১৯৮০ সালে। যেসব শহরে ১০ মিলিয়ন বা ১ কোটির বেশি মানুষ বসবাস করে সেগুলোকে মেগাসিটি বলা হয়।

35. অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে?

a) ৫টি
b) ৭টি
c) ৪টি
d) ৩টি
Answer: ৫টি
Explanation: অলিম্পিক একটি বৈশ্বিক প্রতিযোগিতামূলক ক্রীড়ার আয়োজন।

36. নিচের কোন ব্যক্তি নোবেল পুরস্কার গ্রহণ করেননি?

a) বব ডিলান
b) ইয়াসির আরাফাত
c) জ্যাঁ পল সার্জে
d) বার্ট্রার্ড রাসেল
Answer: জ্যাঁ পল সার্জে
Explanation: বিশ্বে এখন পর্যন্ত দুজন ব্যক্তি স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। একজন হলেন ফ্রান্সের জ্যাঁ পল সার্তে, যিনি ১৯৬৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন এবং দ্বিতীয় ব্যক্তি ভিয়েতনামের লি ডাক থো।

37. বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কয়টি?

a) ২৯টি
b) ৩০টি
c) ৩১টি
d) ৩২টি
Answer: ৩০টি
Explanation: বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা মোট ৩০টি ও মিয়ানমারের সাথে ৩টি। রাঙ্গামাটি জেলা উভয় দেশের সীমান্তে রয়েছে। এজন্য মোট ৩২ টি।

38. নিচের কোন দেশের সমুদ্রবন্দর নেই?

a) আফগানিস্তান
b) আলজেরিয়া
c) মিসর
d) লেবানন
Answer: আফগানিস্তান
Explanation: যে দেশসমূহের নিজস্ব সমুদ্রবন্দর নেই তাদের স্থলবেষ্টিত রাষ্ট্র বলা হয়।

39. জুলাই অভ্যুত্থানের প্রথম শহিদ কে?

a) আবু সাঈদ
b) তাহির জামান প্রিয়
c) মীর মাহফুজুর রহমান মুগ্ধ
d) রুহান
Answer: আবু সাঈদ
Explanation: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ জুলাই অভ্যুত্থানে প্রথম শহিদ হন।

40. নিচের কোনটির স্থপতি লুই আই কান?

a) শহীদ মিনার
b) হাইকোর্ট
c) বাংলাদেশ জাতীয় সংসদ
d) কার্জন হল
Answer: বাংলাদেশ জাতীয় সংসদ
Explanation: এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক প্রফেসর লুই আই কান বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি।

41. শালবন বিহার কোথায়?

a) গাজীপুর
b) রাজবাড়ী
c) মধুপুর
d) কুমিল্লার ময়নামতি
Answer: কুমিল্লার ময়নামতি
Explanation: শালবন বিহার ময়নামতির প্রত্নতাত্ত্বিক খনন স্থানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।

42. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

a) জয়নুল আবেদীন
b) কামরুল হাসান
c) হামিদুর রহমান
d) হাশেম খান
Answer: কামরুল হাসান
Explanation: মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন শিব নারায়ণ দাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে তিনি এ নকশা করেন।

43. কান্তজীউ মন্দির' কোন জেলায় অবস্থিত?

a) কুমিল্লা
b) রাঙ্গামাটি
c) জয়পুরহাট
d) দিনাজপুর
Answer: দিনাজপুর
Explanation: দিনাজপুর শহরের ১২ মাইল উত্তরে ঢেপা নদীর তীরে কান্তনগরে 'কান্তজীউ মন্দির' অবস্থিত। ঐতিহাসিক স্থাপত্য শিল্পের জন্য মন্দিরটি বিখ্যাত।

44. বাংলাদেশে শহিদ বুদ্ধিজীবী দিবস কোনটি?

a) ১৪ ডিসেম্বর
b) ১৬ ডিসেম্বর
c) ২৬ মার্চঘ
d) ১০ এপ্রিল
Answer: ১৪ ডিসেম্বর
Explanation: বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালিদের জয় নিশ্চিত দেখে পাকবাহিনী তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামসের সহায়তায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের কৃতি সন্তান তথা বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে।

45. গম্ভীরা' কোন অঞ্চলের লোকসংগীত?

a) চট্টগ্রাম
b) সিলেট
c) রাজশাহী
d) রংপুর
Answer: রাজশাহী
Explanation: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এ সংগীতের প্রচলন রয়েছে।

46. নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?

a) কর্কটক্রান্তি রেখা
b) মকরক্রান্তি রেখা
c) সুমেরু বৃত্ত
d) বিষুব রেখা
Answer: কর্কটক্রান্তি রেখা
Explanation: বাংলাদেশের প্রায় মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) অতিক্রম করেছে।

47. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?

a) হামিদুর রহমান
b) হামিদুজ্জামান
c) লুই আই কান
d) তানভীর কবির
Answer: হামিদুর রহমান
Explanation: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা শহিদদের স্মরণে ১৯৫২-এর ২৩ ফেব্রুয়ারি প্রথম শহিদ মিনার স্থাপিত হলেও এর স্থায়িত্ব ছিল কম। তারপর হামিদুর রহমানের নকশা ও পরিকল্পনায় ১৯৫৭ সালের নভেম্বর মাসে দ্বিতীয়বারের মতো শহিদ মিনারের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৫৮ সালের ২১ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়।

48. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় কোন সালে?

a) ১৯৯০
b) ১৯৯১
c) ১৯৯২
d) ১৯৯৩
Answer: ১৯৯০
Explanation: বাংলাদেশে শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৯০ সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয়।

49. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?

a) ১৯৯৮
b) ২০০০
c) ১৯৯৯
d) ২০০১
Answer: ১৯৯৯
Explanation: বাঙালি জাতির ১৯৫২ সালের আত্মত্যাগের দীর্ঘ ৪৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে।

50. বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?

a) অক্সফোর্ড
b) ক্যামব্রিজ
c) আল আজহার
d) নালন্দা
Answer: নালন্দা
Explanation: ভারতের বিহার রাজ্যে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, যেটি ৪২৭ খ্রিষ্টাব্দে সম্রাট কুমারগুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

We hope মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০৯ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.