1. ঐতিহাসিক ছয় দফা দাবি প্রথম কোথায় পেশ করা হয়?
a) ঢাকা
b) আগরতলা
c) লাহোর
d) রাওয়ালপিন্ডি
Answer: লাহোর
Explanation: ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতে ঐতিহাসিক ৬ দফা পেশ করেন।
2. আনুষ্ঠানিকভাবে কত তারিখে ছয় দফা ঘোষণা করা হয়?
a) ২১ ফেব্রুয়ারি, ১৯৬৬
b) ১ মার্চ, ১৯৬৬
c) ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
d) ২৩ মার্চ, ১৯৬৬
Answer: ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
Explanation: ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের কনভেনশনে সাব-কমিটির বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি পেশ করেন।
3. ছয় দফা দাবির প্রথম দফায় কোন বিষয়ের প্রস্তাব করা হয়েছিল?
a) পররাষ্ট্র নীতি
b) কর ও শুল্ক নির্ধারণ
c) মুদ্রা ও অর্থসংক্রান্ত
d) শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় অঙ্গ
Answer: শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় অঙ্গ
Explanation: ব্যাখ্যা: প্রথম দফায় বলা হয়েছিল, পাকিস্তানের সংবিধান অনুযায়ী দেশকে একটি ফেডারেশন বা যুক্তরাষ্ট্র হতে হবে এবং লাহোর প্রস্তাবের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গঠিত আইনসভার সার্বভৌমত্ব থাকতে হবে।
4. ছয় দফার কোন দফায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক মুদ্রা অথবা দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রার প্রস্তাব ছিল?
a) দ্বিতীয় দফা
b) তৃতীয় দফা
c) পঞ্চম দফা
d) প্রথম দফা
Answer: তৃতীয় দফা
Explanation: তৃতীয় দফায় মুদ্রা বা অর্থসংক্রান্ত ক্ষমতার কথা বলা হয়। এতে দুই অঞ্চলের জন্য দুটি পৃথক মুদ্রা অথবা একই মুদ্রার দুটি পৃথক রিজার্ভ ব্যাংক রাখার প্রস্তাব করা হয়।
5. ছয় দফা আন্দোলনকে কিসের সাথে তুলনা করা হয়?
a) ফরাসি বিপ্লব
b) ম্যাগনাকার্টা
c) আমেরিকার স্বাধীনতা ঘোষণা
d) অক্টোবর বিপ্লব
Answer: ম্যাগনাকার্টা
Explanation: বাঙালির মুক্তির সনদ বা স্বাধিকার আন্দোলনের মূল ভিত্তি হিসেবে ছয় দফাকে ‘বাঙালির ম্যাগনাকার্টা’ বা মহাবলী সনদ বলা হয়ে থাকে।
6. ছয় দফার সমর্থনে ১৯৬৬ সালের ৭ জুন কোন কর্মসূচি পালিত হয়?
a) অসহযোগ আন্দোলন
b) সারা দেশে হরতাল
c) সাধারণ ধর্মঘট
d) কালো ব্যাজ ধারণ
Answer: সারা দেশে হরতাল
Explanation: ১৯৬৬ সালের ৭ জুন ছয় দফা দাবির পক্ষে সমগ্র পূর্ব পাকিস্তানে সর্বাত্মক হরতাল পালিত হয়। সেদিন পুলিশের গুলিতে মনু মিয়া, শফিকসহ বেশ কয়েকজন শহীদ হন।
Read More:
7. ছয় দফার মূল লক্ষ্য কী ছিল?
a) আইয়ুব খানের পতন
b) পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন
c) বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা
d) সামরিক শাসন জারি করা
Answer: পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন
Explanation: ছয় দফার মূল লক্ষ্য ছিল পাকিস্তানের কাঠামোর মধ্যে থেকে পূর্ব পাকিস্তানের পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন বা স্বাধিকার নিশ্চিত করা।
8. ছয় দফার কত নম্বর দফায় আধা-সামরিক বাহিনী বা মিলিশিয়া বাহিনী গঠনের কথা বলা হয়েছিল?
a) পঞ্চম দফা
b) ষষ্ঠ দফা
c) চতুর্থ দফা
d) তৃতীয় দফা
Answer: ষষ্ঠ দফা
Explanation: ষষ্ঠ ও শেষ দফায় পূর্ব পাকিস্তানের নিজস্ব প্রতিরক্ষার জন্য আধাসামরিক বাহিনী বা মিলিশিয়া বাহিনী গঠন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতার কথা বলা হয়।
9. ছয় দফা দাবির প্রেক্ষিতে আইয়ুব খানের সরকার কোন মামলা দায়ের করেছিল?
a) আগরতলা ষড়যন্ত্র মামলা
b) ক ও গ উভয়ই
c) রাষ্ট্রদ্রোহিতা মামলা
d) কোনোটাই নয়
Answer: ক ও গ উভয়ই
Explanation: ছয় দফা আন্দোলনের জনপ্রিয়তায় ভীত হয়ে আইয়ুব খান সরকার ১৯৬৮ সালে বঙ্গবন্ধুসহ ৩৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ দায়ের করে।
10. ছয় দফা পেশ করার কারণে আইয়ুব খান বঙ্গবন্ধুকে কী বলে অভিযুক্ত করেছিলেন?
a) বিছিন্নতাবাদী নেতা
b) বিদেশি চর
c) পাকিস্তানের শত্রু
d) পাকিস্তানের ধ্বংস সাধক
Answer: বিছিন্নতাবাদী নেতা
Explanation: আইয়ুব খান ও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী ছয় দফাকে দেশ ভাঙার ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে এবং শেখ মুজিবুর রহমানকে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে অভিযুক্ত করে।