Exams Study Jobs Teachers Students

গুরুত্বপূর্ণ মডেল টেস্ট 07

BCS Exam 10 Questions By Circle of BCS

গুরুত্বপূর্ণ মডেল টেস্ট 07 নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. ২০২৫-২৬ অর্থবছরে, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্র কত?

ক) ৭.৫ শতাংশ
খ) ৫.৫ শতাংশ
গ) ৬.৯ শতাংশ
ঘ) ৬.৫ শতাংশ
উত্তর: ৬.৫ শতাংশ
ব্যাখ্যা: বাজেট ২০২৫-২৬: -বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। - বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- 'বৈষম্যহীন ও টেকসই -অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'। -বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। -বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। - রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। -বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ। -বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা। -জিডিপি- ৫.৫ শতাংশ। - মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ। -বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"। - ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ ২,৪৫,৬০৯ কোটি টাকা এবং পরিচালন বাজেটে বরাদ্দের পরিমাণ ৫,৪৪,৩৯১ কোটি টাকা। -সামাজিক অবকাঠামো বরাদ্দের পরিমাণ- ২,০৭,৬২৯ কোটি টাকা।

2. বায়ুমণ্ডলে কোন উপাদান সবচেয়ে বেশি?

ক) কার্বন-ডাইঅক্সাইড
খ) জলীয়বাষ্প
গ) নাইট্রোজেন
ঘ) অক্সিজেন
উত্তর: নাইট্রোজেন
ব্যাখ্যা: বায়ুমণ্ডল: - যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলে বায়ুমণ্ডল। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে বায়ুমন্ডলও ভূপৃষ্ঠের চারদিকে জড়িয়ে থেকে অনবরত আবর্তন করছে। -বায়ুমণ্ডলের বর্ণ, গন্ধ, আকার কিছুই নেই। তাই একে খালি চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। - বায়ুমণ্ডলের বিশালতা এবং এর ক্রিয়াদি সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণা নিরস্তর চলছে। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানসমূহ: - নাইট্রোজেন: ৭৮.০২ শতাংশ। -অক্সিজেন: ২০.৭১ শতাংশ। -আরগন: ০.৮০ শতাংশ। -জলীয়বাষ্প ০.৪১ শতাংশ। -কার্বন ডাই-অক্সাইড ০.০৩ শতাংশ। - অন্যান্য গ্যাস ০.০২ শতাংশ। -ধূলিকণা ও কণিকা ০.০১ শতাংশ। উৎস: ভূগোল ও পরিবেশ নবম ও দশম শ্রেণি।

3. কোন বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে?

ক) রুশ বিপ্লব
খ) অরেঞ্জ বিপ্লব
গ) শিল্প বিপ্লব
ঘ) ফরাসি বিপ্লব
উত্তর: ফরাসি বিপ্লব
ব্যাখ্যা: ফরাসি বিপ্লব: ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। এই বিপ্লব হয়েছিল ১৭৮৯ সালের ১৪ জুলাই। ফরাসি বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে। নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ছিলেন। ভলতেয়ার চেয়েছিলেন এমন একটি সমাজব্যবস্থা যেখানে প্রত্যেক মানুষ তার সাধ্যমতো ভালো কাজ করবে। - পূর্বতন সমাজে তিনটি গোষ্ঠী ছিল। এগুলো হলো যাজক শ্রেণি, অভিজাত শ্রেণি এবং জনসাধারণ। অভিজাত প্রভাবিত পূর্বতন সমাজের প্রতি শহরের জনতা ও বিপ্লবী বুর্জোয়া শ্রেণি অসন্তুষ্ট ছিল। ফরাসি বিপ্লবের সময় শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করার পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠে।

4. বাংলাদেশে গম ও ভুট্টা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?

ক) দিনাজপুর
খ) পাবনা
গ) ঢাকা
ঘ) চট্টগ্রাম
উত্তর: দিনাজপুর
ব্যাখ্যা: BWMRI: পূর্ণরূপ Bangladesh Wheat and Maize Research Institute বা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। ২০১৭ সালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) প্রতিষ্ঠিত হয়। এটিই বাংলাদেশে গম ও ভুট্টা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় দিনাজপুরের নশিপুরে অবস্থিত। উল্লেখ্য: এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) থেকে আলাদা হয়ে প্রতিষ্ঠিত হয়। এর পূর্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) গম ও ভুট্টা নিয়ে গবেষণা করত।

5. এশিয়া-আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোনটি?

ক) মালাক্কা প্রণালী
খ) বাব এল-মান্দেব প্রণালী
গ) বেরিং প্রণালী
ঘ) পক প্রণালী
উত্তর: বাব এল-মান্দেব প্রণালী
ব্যাখ্যা: বাব এল-মান্দেব প্রণালী: - বাব এল-মান্দেব প্রণালী, আরবি বাব আল-মান্দব, আরব এবং আফ্রিকা (দক্ষিণ-পশ্চিম) মধ্যবর্তী প্রণালী। প্রণালীটির মোট দৈর্ঘ্য, পূর্ব-উত্তর-পূর্ব থেকে পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে পরিমাপ করা হয় ১৪৮০ কিমি, এবং এর গড় প্রস্থ, উত্তর-উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে পরিমাপ করা হয় ৪৮০ কিমি। এটি লোহিত সাগর ও এডেন উপসাগর এবং ভারত মহাসাগর (দক্ষিণ-পূর্ব) এর সাথে সংযুক্ত করে। প্রণালীটি এডেন উপসাগর, গভীর জলের অববাহিকা যা লোহিত সাগর এবং আরব সাগরের মধ্যে একটি প্রাকৃতিক সমুদ্র সংযোগ তৈরি করে। এশিয়া-আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে বাব এল-মান্দেব প্রণালী। প্রণালীটি ৩২ কিমি প্রশস্ত এবং পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেলে বিভক্ত। পশ্চিম চ্যানেলটি ২৬কিমি জুড়ে এবং পূর্ব দিকে ৩ কিমি প্রশস্ত। সুয়েজ খাল নির্মাণের সাথে, প্রণালীটি ভূমধ্যসাগর এবং পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের একটি অংশ গঠন করে। প্রণালীটির আরবি নামের অর্থ 'কান্নার দ্বার'।

6. If he studied regularly, he --- good marks.

a) will get
b) would get
c) gets
d) got
Answer: would get
Explanation: Correct Answer: would get. বাক্যটি একটি Second Conditional sentence, যা ভবিষ্যতের কাল্পনিক বা অসম্ভব ঘটনার কথা বলে। Second Conditional-এ "if" clause সাধারণত Past Simple (studied) হয়। Main clause-এ "would + base verb" ব্যবহার করা হয়। তাই সঠিক বাক্য হবে: If he studied regularly, he would get good marks. - বাকী অপশনগুলো এই শর্তানুযায়ী মিলছে না। Other Options: ক) will get: First Conditional-এর জন্য, "if" clause Present Simple হয়। গ) gets: Present Simple, যা এখানে শর্তানুযায়ী ভুল। ঘ) got: Past Simple, কিন্তু মূল clause-এ "would" দরকার। Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

7. Identify the correct simple sentence-

a) Move or die.
b) I saw an old man walking past me.
c) All's well that ends well.
d) Wait until I return.
Answer: I saw an old man walking past me.
Explanation: I saw an old man walking past me. হচ্ছে একটি Simple sentence. Simple sentence: -A simple sentence consists of a single independent clause that expresses a complete thought. -একটি simple sentence এ শুধুমাত্র একটি clause থাকে অর্থাৎ একটি subject এবং একটি finite verb থাকে। - যেমন: The sun shines brightly in the sky. বর্ণনা অনুযায়ী, I saw an old man walking past me বাক্যে একটি subject (I) এবং একটি finite verb (saw) রয়েছে, তাই এটি simple sentence হয়েছে। - এখানে, walking - participle এবং past হচ্ছে preposition.

8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারক কে?

ক) বড়ু চণ্ডীদাস
খ) হরপ্রসাদ শাস্ত্রী
গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ) বসন্তরঞ্জন রায়বিদ্বদ্বল্লভ
উত্তর: বসন্তরঞ্জন রায়বিদ্বদ্বল্লভ
ব্যাখ্যা: শ্রীকৃষ্ণকীর্তন: -এটি একটি বৈষ্ণব কাব্য। এর রচয়িতা বড়ু চণ্ডীদাস। - রচনাকাল সঠিকভাবে নির্ণীত না হলেও প্রাকচৈতন্য যুগের (খ্রিস্টীয় ১৪শ শতক) মনে করা হয়। -১৩১৬ বঙ্গাব্দে (খ্রি. ১৯০৯) বসন্তরঞ্জন রায়বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিকট থেকে এর পুথি আবিষ্কার করেন। -এটি মধ্যযুগের বাংলা ভাষায় রচিত কোনো লেখকের প্রথম একক কাব্যগ্রন্থ। -এটি ১৩ খন্ডের কাব্য। মোট ১৩ খণ্ডে ৪১৮ টি পদে এটি বিন্যস্ত। এই কাব্যের প্রধান চরিত্র: -রাধা, -কৃষ্ণ এবং - বড়ায়ি। উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

9. 'উপকণ্ঠ' শব্দে উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) বিশেষ
খ) ক্ষুদ্র
গ) সদৃশ
ঘ) সামীপ্য
উত্তর: সামীপ্য
ব্যাখ্যা: বিভিন্ন অর্থে 'উপ' উপসর্গের ব্যবহার: সামীপ্য অর্থে = উপকূল, উপকণ্ঠ। ← → সদৃশ অর্থে = উপদ্বীপ, উপবন। → ক্ষুদ্র অর্থে = উপগ্রহ, উপসাগর, উপনেতা। বিশেষ অর্থে = উপনয়ন, উপভোগ। ← তৎসম উপসর্গ বিশটি। যথা: - প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

10. 'ছ, জ, ঝ, শ' - এইগুলো কোন ধরনের বর্ণ?

ক) তালব্য ব্যঞ্জন
খ) কণ্ঠ্য ব্যঞ্জন
গ) দন্ত্য ব্যঞ্জন
ঘ) ওষ্ঠ্য ব্যঞ্জন
উত্তর: তালব্য ব্যঞ্জন
ব্যাখ্যা: তালব্য ব্যঞ্জন: -যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভে ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে। - চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ। অন্যদিকে, ওষ্ঠ্য ব্যঞ্জন: পাকা, ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের প, ফ, ব, ভ, ম ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ। দন্ত্য ব্যঞ্জন: তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ। কণ্ঠ্য ব্যঞ্জন: ক, খ, গ, ঘ ঙ কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

আশা করি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট 07 এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট