Exams Post Study Jobs Leaderboard Shop

গুরুত্বপূর্ণ মিনি মডেল টেস্ট 02

BCS Exam 10 Questions By Circle of BCS

গুরুত্বপূর্ণ মিনি মডেল টেস্ট 02 For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. The antonym of the word 'Eminent' is -

a) Friendship
b) Notable
c) Unknown
d) Hesitate
Answer: Unknown
Explanation: Eminent (Adjective). English meaning: Famous and respected, especially in a particular profession. Bangla meaning: প্রখ্যাত; বিশিষ্ট। Synonym: Distinguished, Outstanding, Prestigious. Antonym: Minor, Insignificant, Unimportant. অন্যদিকে, Friendship - বন্ধুত্ব; Notable - স্মরণীয়, উল্লেখযোগ্য; Unknown - অজ্ঞাত; Hesitate - দ্বিধা/ ইতস্তত করা।

2. Whom will they invite to the party? (make it passive)

a) Who will invited by them to the party?
b) Who will be invited by them to the party?
c) Who will be invited them to the party?
d) By whom will be invited them to the party?
Answer: Who will be invited by them to the party?
Explanation: Whom যুক্ত interrogative sentence এর active voice কে passive voice- এ রুপান্তরের নিয়ম: Active Voice এর Whom এর পরিবর্তের Passive Voice এ প্রথমে Who বসে। Tense অনুযায়ী Auxiliary verb বসে। মুল verb এর Past Participle form বসে। by বসে। Subject এর Object form বসে। প্রশ্নবোধক (?) চিহ্ন বসে। Active Voice: Whom will they invite to the party? Passive Voice: Who will be invited by them to the party?

3. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

a) কবি কাহিনী
b) সোনার তরী
c) বউ ঠাকুরাণীর হাট
d) বনফুল
Answer: কবি কাহিনী
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: 'কবি-কাহিনী' (১৮৭৮)। আট বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখা শুরু করেন। - তাঁর প্রথম প্রকাশিত কবিতা: 'হিন্দুমেলার উপহার' (১৮৭৪)। - তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরাণীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুর: - তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। - তিনি ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত মোট কাব্যগ্রন্থ - ৫৬টি। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: মানসী, সোনার তরী, - চিত্রা, কল্পনা, - ক্ষণিকা, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, - পুনশ্চ, পত্রপূট, সেঁজুতি,

4. 'আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা'। বাক্যে 'আমারে' কোন কারকে কোন বিভক্তি?

a) কর্তায় ২য়া
b) কর্মে ২য়া
c) করণে ২য়া
d) কর্তায় ৩য়া
Answer: কর্মে ২য়া

5. অর্থগতভাবে 'দৌহিত্র' কোন ধরনের শব্দ?

a) যৌগিক শব্দ
b) রূঢ়ি শব্দ
c) যোগরূঢ় শব্দ
d) মিশ্র শব্দ
Answer: যৌগিক শব্দ

6. মহাজ্ঞান' কোন সমাস?

a) ষষ্ঠী তৎপুরুষ সমাস
b) কর্মধারয় সমাস
c) অলুক বহুব্রীহি সমাস
d) দ্বন্দ্ব সমাস
Answer: কর্মধারয় সমাস
Explanation: কর্মধারয় সমাস কয়েক প্রকারে সাধিত হয়। যথা- ১. দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে। যেমন- যে চালাক সেই চতুর = চালাক-চতুর। ২. দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে। যেমন- যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব। সমাস ৩. কার্যে পরম্পরা বোঝাতে দুটি কৃতন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়। যেমন- আগে ধোয়া পরে মোছা ধোয়ামোছা। ৪. পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষ বাচক হয়। যেমন- সুন্দরী যে লতা = সুন্দরলতা, মহতী যে কীর্তি = মহাকীর্তি। ৫. বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ পূর্বপদ হলে, 'মহৎ' ও 'মহান' স্থানে 'মহা' হয়। যেমন- মহৎ যে জ্ঞান = মহাজ্ঞান, মহান যে নবি = মহানবি। ৬. পূর্বপদে 'কু' বিশেষণ থাকলে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে 'কু' স্থানে 'কৎ' হয়। যেমন- কু যে অর্থ = কদর্থ, কু যে আচার = কদাচার। ৭. পরপদে 'রাজা' শব্দ থাকলে কর্মধারয় সমাসে 'রাজ' হয়। যেমন-মহান যে রাজা = মহারাজ।

7. নিচের কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ?

a) বড়াই
b) ইতরামি
c) উড়ন্ত
d) বাহাদুরি
Answer: উড়ন্ত
Explanation: অন্ত-কৃৎ প্রত্যয়: বিশেষণ গঠনে 'অন্ত' প্রত্যয় হয়। যেমন: - √উড় + অন্ত = উড়ন্ত, - √ডুব্‌ + অন্ত = ডুবন্ত। অন্যদিকে, আই-তদ্ধিত প্রত্যয়: বড় + আই = বড়াই। আমি-তদ্ধিত প্রত্যয়: ইতর + আমি = ইতরামি। ই/ঈ-তদ্ধিত প্রত্যয়: বাহাদুর + ই = বাহাদুরি। উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

8. গ্রেট বেরিয়াররিফ কোথায় অবস্থিত?

a) প্রশান্ত মহাসাগর
b) আটলান্টিক মহাসাগর
c) ভারত মহাসাগর
d) পারস্য উপসাগর
Answer: প্রশান্ত মহাসাগর
Explanation: গ্রেট ব্যারিয়ার রিফ: - গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত একটি অসাধারণ বৈচিত্র্য এবং সৌন্দর্যের স্থান। - এটি বিশ্বের বৃহত্তম এবং দীর্ঘতম প্রবাল প্রাচীর ব্যবস্থা, - গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। - এটি বিশ্বের দীর্ঘতম এবং বৃহত্তম রিফ কমপ্লেক্স, যা উত্তর-পশ্চিম-দক্ষিণ-পূর্ব দিকে ১,২৫০ মাইল (২,০০০ কিলোমিটার) জুড়ে বিস্তৃত। রিফটি ১০ থেকে ১০০ মাইল (১৬ থেকে ১৬০ কিলোমিটার) পর্যন্ত বিস্তৃত এবং প্রস্থে ৩৭ থেকে ১৫৫ মাইল (৬০ থেকে ২৫০ কিলোমিটার) পর্যন্ত পরিবর্তিত হয়। প্রায় ১৩৫,০০০ বর্গমাইল (৩৫০,০০০ বর্গকিলোমিটার) এলাকা জুড়ে বিস্তৃত, গ্রেট ব্যারিয়ার রিফ তার জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

9. বিশ্বব্যাপী জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটি কী নামে পরিচিত?

a) প্যারিস কনভেনশন
b) রামসার কনভেনশন
c) ভিয়েনা কনভেনশন
d) জেনেভা কনভেনশন
Answer: রামসার কনভেনশন
Explanation: বিশ্বব্যাপী জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটি রামসার কনভেনশন নামে পরিচিত। রামসার কনভেনশন (১৯৭১): - পূর্ণনাম Ramsar Convention on Wetlands. এই কনভেনশনটি ১৯৭১ সালে ইরানের রামসার শহরে গৃহীত হয় এবং ১৯৭৫ সালে কার্যকর হয়। - তারপর থেকে, বিশ্বের সমস্ত ভৌগোলিক অঞ্চল থেকে প্রায় ৯০% জাতিসংঘের সদস্য রাষ্ট্র "চুক্তিকারী পক্ষ" হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর উদ্দেশ্য: আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ করা। সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি (Wetlands) তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত। - বর্তমান সদস্য দেশ: ১৭৩টি দেশ (২০২৪ সাল পর্যন্ত)। ↑ ২রা এপ্রিল ২০২৫ তারিখে, সৌদি আরব ইউনেস্কোর মহাপরিচালকের কাছে কনভেনশনে তাদের যোগদানের দলিল জমা দেয়।

10. 'হাতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

a) কুঞ্জর
b) দ্বিরদ
c) অহি
d) করী
Answer: অহি
Explanation: হাতি' শব্দের সমার্থক শব্দ নয়- অহি। 'অহি' হলো 'সাপ' এর সমার্থক শব্দ। 'হাতি' এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত, কুঞ্জর, হস্তী, বারণ, করী, দন্তী, দন্তাবল, গজ ইত্যাদি। অন্যদিকে, 'সাপ' শব্দের সমার্থক শব্দ হলো: সর্প, অহি, উরগ, নাগ, ফণী, পন্নগ, আশীবিষ, বিষধর, ভুজঙ্গ, ভুজঙ্গম, ভূজগ ইত্যাদি। উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

We hope গুরুত্বপূর্ণ মিনি মডেল টেস্ট 02 these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.