1. কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নাই?
a) রোমান
b) বাইনারি
c) ডেসিমেল
d) অক্টাল
Answer: রোমান
2. সুমেরীয়ান-ব্যাবলীয়ান সংখ্যা পদ্ধতি ছিল—
a) ১০ ভিত্তিক
b) ১৬ ভিত্তিক
c) ২০ ভিত্তিক
d) ৬০ ভিত্তিক
Answer: ৬০ ভিত্তিক
3. এক বাইটের অর্ধেককে কী বলা হয়?
a) নিবল
b) কম্পিউটার শব্দ
c) ডেসিমাল
d) ক্যারেক্টার
Answer: নিবল
4. মিনিট এবং ঘণ্টার হিসাব, কোণের পরিমাণ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ?
a) মায়ান
b) চীন
c) ভারতীয়
d) সুমেরীয়ান-ব্যাবলীয়ান
Answer: সুমেরীয়ান-ব্যাবলীয়ান
5. কোন সভ্যতায় সংখ্যা পদ্ধতি ষাটভিত্তিক ছিল?
a) সুমেরীয়ান-ব্যাবলীয়ান
b) মিশরীয়
c) মায়ান
d) চীন
Answer: সুমেরীয়ান-ব্যাবলীয়ান
6. কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো?
a) মুসলিম
b) গ্রিক
c) খ্রিষ্টীয়
d) মিশরীয়
Answer: খ্রিষ্টীয়
7. কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়?
a) মায়ান
b) ভারতীয়
c) রোমান
d) ব্যাবলীয়ান
Answer: মায়ান
8. কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনও ব্যবহার করা হয়?
a) মিশরীয়
b) ব্যাবলীয়ান
c) মায়ান
d) রোমান
Answer: রোমান
9. প্রাচীনকালের মানুষ সংখ্যা গণনার কাজ করতো কীভাবে?
a) কাঠের তৈরি যন্ত্রের সাহায্যে
b) গণনায়ন্ত্রের সাহায্যে
c) হাতের আঙুলের সাহায্যে
d) কম্পিউটারের সাহায্যে
Answer: হাতের আঙুলের সাহায্যে
10. কোন আদিবাসীরা এখনও ১ ও ২ এর বেশি গুনতে পারে না?
a) ইথিওপিয়ার সুরমা
b) ব্রাজিলের পিরাহা
c) পেরুভিয়ান গোত্র
d) ব্রাজিলের আয়োরো
Answer: ব্রাজিলের পিরাহা
11. মিশরীয় ও সুমেরীয়-ব্যাবলীয় সভ্যতার শুরু হয় কত বছর আগে?
a) প্রায় ৩০০০
b) প্রায় ৪০০০
c) প্রায় ৫০০০
d) প্রায় ৬০০০
Answer: প্রায় ৫০০০
12. সুমেরীয়-ব্যাবলীয় সংখ্যা কত ভিত্তিক ছিল?
a) আট
b) দশ
c) ষাট
d) একশ
Answer: ষাট
13. মিনিট ও ঘণ্টার হিসাব করা হয় কত দিয়ে?
a) দুই
b) পাঁচ
c) ত্রিশ
d) ষাট
Answer: ষাট
Read More:
14. মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল—
a) দুইভিত্তিক
b) দশভিত্তিক
c) ষোলোভিত্তিক
d) ষাটভিত্তিক
Answer: দশভিত্তিক
15. মিশরীয় শিলালিপিতে কোন চিহ্ন দ্বারা 10 সংখ্যাটি প্রকাশ করা হতো?
a) |
b) ∩
c) 𓍢
d) 𓂭
Answer: ∩
16. কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল?
a) সুমেরীয় ব্যাবলনীয় সংখ্যা পদ্ধতি
b) মিশরীয় সংখ্যা পদ্ধতি
c) চীনা সংখ্যা পদ্ধতি
d) কোনোটিই নয়
Answer: সুমেরীয় ব্যাবলনীয় সংখ্যা পদ্ধতি
17. কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল না?
a) মিশরীয় সংখ্যা পদ্ধতি
b) সুমেরীয় ব্যাবলনীয় সংখ্যা পদ্ধতি
c) মায়ান সংখ্যা পদ্ধতি
d) ভারতীয় সংখ্যা পদ্ধতি
Answer: মিশরীয় সংখ্যা পদ্ধতি
18. মায়ান সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ছিল?
a) 2
b) 10
c) 16
d) 20
Answer: 20
19. কত বছর আগে গ্রিকরা ব্যাবলনীয় ও মিশরীয়দের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে তাদের পূর্ণাঙ্গ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তোলে?
a) 1000
b) 1500
c) 2000
d) 2500
Answer: 2500
20. রোমান সংখ্যা V কে দশমিক পদ্ধতিতে কত লেখা হয়?
b) 1
c) 5
d) 10
Answer: 5
21. রোমান সংখ্যা C কে দশমিক পদ্ধতিতে কত লেখা হয়?
a) 5
b) 10
c) 50
d) 100
Answer: 100
22. দশমিক সংখ্যা 10 কে রোমান পদ্ধতিতে কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
a) V
b) X
c) L
d) C
Answer: X
23. গ্রিক A কে দশমিক পদ্ধতিতে কত লেখা হয়?
b) 1
c) 2
d) 5
Answer: 1
24. গণিতে শূন্যকে একটি সংখ্যা হিসেবে প্রথম ব্যবহার করে—
a) ভারতীয়রা
b) মিশরীয়রা
c) চীনারা
d) জাপানিরা
Answer: ভারতীয়রা
25. আরবরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি আয়ত্ত করেছিলেন?
a) চীনাদের কাছ থেকে
b) গ্রিকদের কাছ থেকে
c) ভারতীয়দের কাছ থেকে
d) মিশরীয়দের কাছ থেকে
Answer: ভারতীয়দের কাছ থেকে