1. 'শিকারি বিড়াল 'গোঁফে' চেনা যায়।' এখানে গোঁফে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a)
করণ কারকে সপ্তমী বিভক্তি
b)
করণ কারকে শূন্য বিভক্তি
c)
অপাদান কারকে সপ্তমী বিভক্তি
d)
কর্মকারকে সপ্তমী বিভক্তি
Answer:
করণ কারকে সপ্তমী বিভক্তি
Explanation:
করণ কারক: - করণ' শব্দটির অর্থ : যন্ত্র, সহায়ক বা উপায়। - ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক। যেমন: - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ -কলম) - ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া) - লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। - মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন। - শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। (করণ কারকে সপ্তমী বিভক্তি)।
2. 'ফুলে ফুলে ঘর ভরেছে।' কোন কারকে কোন বিভক্তি?
a)
কর্মকারকে সপ্তমী বিভক্তি
b)
অপাদান কারকে সপ্তমী বিভক্তি
c)
করণ কারকে সপ্তমী বিভক্তি
d)
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
Answer:
করণ কারকে সপ্তমী বিভক্তি
Explanation:
করণ শব্দের অর্থ যন্ত্র বা উপায়। কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায়। এখানে 'ফুলে ফুলে' (ফুলের দ্বারা) ঘর ভরার কাজটি সম্পন্ন হয়েছে। 'ফুলে' (ফুল + এ) 'এ' বিভক্তি, যা সপ্তমী বিভক্তি। তাই এটি করণ কারকে সপ্তমী বিভক্তি।
3. 'অন্ধজনে দেহ আলো।'- বাক্যে 'অন্ধজনে' কোন কারকে কোন বিভক্তি?
a)
কর্মে ৭মী
b)
কর্মে ২য়া
c)
সম্প্রদানে ৭মী
d)
সম্প্রদানে ৪র্থী
Answer:
সম্প্রদানে ৭মী
Explanation:
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা বা সাহায্য করা হয়, তাকে সম্প্রদান কারক বলে । 'অন্ধজনে দেহ আলো' বাক্যে 'অন্ধজনে' (অন্ধজন + এ) হলো সম্প্রদান কারকে 'এ' (সপ্তমী) বিভক্তি ।
4. 'গাড়ি স্টেশন ছাড়লো' - কোন কারক?
a)
অধিকরণ কারক
b)
করণ কারক
c)
অপাদান কারক
d)
কর্ম কারক
Answer:
অপাদান কারক
Explanation:
যা থেকে কোনো কিছু উৎপত্তি, বিচ্যুত (ছেড়ে যাওয়া), জাত বা দূরীভূত হয়, তাকে অপাদান কারক বলে । 'গাড়ি স্টেশন ছাড়লো' বাক্যে 'স্টেশন' থেকে গাড়িটি বিচ্যুত হয়েছে, তাই 'স্টেশন' (স্টেশন ছেড়েছে) অপাদান কারক ।
5. আমার যাওয়া হয়নি- 'আমার' কোন কারকে কোন বিভক্তি?
a)
কর্মে শূন্য
b)
কর্তায় ষষ্ঠী
c)
কর্তায় শূন্য
d)
অপাদানে ষষ্ঠী
Answer:
কর্তায় ষষ্ঠী
Explanation:
ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়। 'আমার যাওয়া হয়নি' বাক্যটি ভাববাচ্যের উদাহরণ। এখানে 'যাওয়া' ক্রিয়াটি প্রধান এবং কর্তা 'আমার' (আমি + র) ষষ্ঠী বিভক্তিযুক্ত। সুতরাং, এটি কর্তায় ষষ্ঠী বিভক্তি।
6. ভিখারিকে ভিক্ষা দাও"- কোন কারকে কোন বিভক্তি?
a)
কর্মে ৪র্থী
b)
অপাদানে ৪র্থী
c)
সম্প্রদানে ৪র্থী
d)
করণে ৪র্থী
Answer:
সম্প্রদানে ৪র্থী
Explanation:
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা বা সাহায্য করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। 'ভিখারিকে ভিক্ষা দাও' বাক্যে 'ভিখারিকে' নিঃশর্তে দান করা হচ্ছে। 'ভিখারিকে' (ভিখারি + কে) পদে 'কে' বিভক্তি। সম্প্রদান কারকে দ্বিতীয়ার বদলে চতুর্থী বিভক্তি হয়। সুতরাং, এটি সম্প্রদানে চতুর্থী।
7. 'তিলে তৈল হয়'- 'তিলে' কোন কারকে কোন বিভক্তি?
a)
কর্মকারকে ৭মী
b)
অপাদান কারকে ৭মী
c)
অধিকরণ কারকে ৭মী
d)
করণ কারকে ৭মী
Answer:
অপাদান কারকে ৭মী
Explanation:
যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত (উৎপন্ন) বা রক্ষিত হয়, তাকে অপাদান কারক বলে। 'তিল' থেকে 'তৈল' উৎপন্ন (জাত) হয়। এখানে 'তিলে' (তিল + এ) হলো অপাদান কারকে ৭মী বিভক্তি।
8. 'বুলবুলিতে' ধান খেয়েছে---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a)
কর্তায় ষষ্ঠী
b)
কর্তায় ৭মী
c)
অধিকরণে ২য়া
d)
কর্তায় শূন্য
Answer:
কর্তায় ৭মী
Explanation:
কে ধান খেয়েছে? উত্তর: বুলবুলিতে। যে ক্রিয়া সম্পাদন করে সে কর্তা। এখানে 'এ' বিভক্তি থাকায় এটি কর্তায় ৭মী বিভক্তি।
9. ছেলেরা "ক্রিকেট" খেলে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a)
কর্মে শূন্য
b)
করণে শূন্য
c)
অপাদানে
d)
অধিকরণে
Answer:
কর্মে শূন্য
Explanation:
ক্রিয়াকে 'কী' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা কর্ম কারক। 'কী খেলে?' উত্তর: 'ক্রিকেট' । এখানে 'ক্রিকেট' শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, তাই এটি কর্মে শূন্য বিভক্তি ।
10. 'পাপে বিরত থাকো'-কোন কারকে কোন বিভক্তি?
a)
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
b)
অপাদান কারকে সপ্তমী বিভক্তি
c)
কর্ম কারকে সপ্তমী বিভক্তি
d)
করণ কারকে সপ্তমী বিভক্তি
Answer:
অপাদান কারকে সপ্তমী বিভক্তি
Explanation:
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ ও রক্ষিত এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। যেমন 'পাপে বিরত হও' (পাপ থেকে বিরত)। এখানে 'পাপে' অপাদান কারকে সপ্তমী বিভক্তি।