Exams Study Jobs Teachers Shop

কম্পিউটার ( যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ২/১ মার্ক কমন)

ICT & Computer 10 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

কম্পিউটার ( যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ২/১ মার্ক কমন) For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কম্পিউটার শব্দের অর্থ কী?

a) হিসাবকারী যন্ত্র
b) গণনাকারী যন্ত্র
c) পরীক্ষার যন্ত্র
d) বিমান চালানোর যন্ত্র
Answer: গণনাকারী যন্ত্র
Explanation: গ্রীক শব্দ “Compute” থেকে অধুনা Computer শব্দের উৎপত্তি। আবার ল্যাটিন শব্দ Computare ও থেকে Computer শব্দের উৎপত্তি। যার আর্থ গণনা করা, সেই দিক খেকে চিন্তাকরলে এর অর্থ গণনা কারী যন্ত্র বিশেষ।

2. প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে?

a) হার্ডডিস্কে
b) RAM
c) ROM
d) ক্লিপবোর্ড
Answer: ক্লিপবোর্ড
Explanation: প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন থেকে কোনো ডেটা কপি (Ctrl+C) করলে তা সাময়িকভাবে কম্পিউটারের র‍্যামে (RAM) অবস্থিত ক্লিপবোর্ডে সংরক্ষিত থাকে। এটি একটি অস্থায়ী মেমোরি, যা কম্পিউটার বন্ধ করলে বা নতুন কোনো তথ্য কপি করলে মুছে যায়।

3. বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি?

a) পিপীলিকা
b) দোয়েল
c) পদ্মা
d) অনুসন্ধান
Answer: পিপীলিকা
Explanation: বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন হলো ‘পিপীলিকা’ । এটি ২০১৩ সালের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

4. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?

a) ইন্টারকম
b) ইন্টারনেট
c) ই-মেইল
d) ইন্টারস্পীড
Answer: ইন্টারনেট
Explanation: ইন্টারনেট বা আন্তর্জাল হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত নেটওয়ার্কিং জাল, যা পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি । এটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান - প্রদান করা হয়।

5. ফেসবুক প্রতিষ্ঠা করা হয় কত সালে?

a) ২০০০
b) ২০০৩
c) ২০০৪
d) ২০০৬
Answer: ২০০৪
Explanation: ফেসবুক ২০০৪ সালে প্রতিষ্ঠা করেন মার্ক জাকারবার্গ । তিনি একজন আমরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। তার পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার্গ। তিনি বর্তমান ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট।

6. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?

a) আয়রন
b) সিলিকন
c) কার্বন
d) অ্যালুমিনিয়াম
Answer: সিলিকন
Explanation: কম্পিউটারির মূল মেমোরি সিলিকন চিপ দিয়ে তৈরি। তিন ভাগে বিভক্ত । যথা: প্রধান বা মুখ্য মেমোরি, সহায়ক বা গৌণ মেমোরি ও ক্যাশ মেমোরি বা প্রসেসর মেমোরি।

7. নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত?

a) ফ্যাক্স
b) ই-মেইল
c) টেলিফোন
d) টেলিভিশন
Answer: ই-মেইল
Explanation: ই - মেইল বা ইলেক্ট্রনিক মেইল হচ্ছে তথ্য আদান - প্রদান করার একটি সহজ মাধ্যম। কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকলে ই - মেইল করা যায়। বড় আকারের সংবাদ এবং প্রচুর উপাত্ত ই - মেইলের মাধ্যমে আদান প্রদান করা হয় । এর মাধ্যমে স্মারকলিপি ,দলিল পত্রাদি, নকশা, ছক প্রভৃতি অতি সহজে প্রেরণ ও গ্রহণ করা যায়।

8. নিচের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়?

a) সিপিইউ
b) কী বোর্ড
c) প্রিন্টার
d) মনিটর
Answer: কী বোর্ড
Explanation: কম্পিউটারকে কমান্ড বা নির্দেশ দেওয়ার জন্য সাধারণত ইনপুট ডিভাইস (Input Device) ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে প্রধান দুটি মাধ্যম হলো: কী বোর্ড ও মাউস।

9. প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?

a) চার্লস ব্যাবেজ
b) বিল গেটস
c) অ্যাডা অগাস্টা
d) কেউ নয়
Answer: অ্যাডা অগাস্টা
Explanation: অ্যাডা মাত্র ৩৬ বছর বেঁচে ছিলেন। ... অ্যাডা অগাস্টা'কে এখন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার ধরা হয়।

10. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?

a) বিজয়
b) সুলেখা
c) সুতনী
d) রূপসা
Answer: বিজয়
Explanation: বাংলা লেখার জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার বা কিবোর্ড লেআউটগুলোর মধ্যে অন্যতম হলো অভ্র কিবোর্ড এবং বিজয়।

We hope কম্পিউটার ( যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ২/১ মার্ক কমন) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report