Exams Post Study Jobs Leaderboard Shop

ক্ষুদ্র জাতিসত্তা ও নৃ-গোষ্ঠী (সেট ক)

General Knowledge 25 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

ক্ষুদ্র জাতিসত্তা ও নৃ-গোষ্ঠী (সেট ক) For those studying or preparing for, this page contains 25 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত?

a) ৩০
b) ৩৯
c) ৪০
d) ৫০
Answer: ৫০
Explanation: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গেজেট ২৩ মার্চ ২০১৯ অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০ টি।

2. বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি-

a) গারো
b) চাকমা
c) মারমা
d) মুরং
Answer: চাকমা
Explanation: বাংলাদেশের বৃহত্তম নৃ - গোষ্ঠী চাকমা। চাকমা বাংলাদেশের একটি জনজাতি।

3. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি?

a) গারো
b) চাকমা
c) মারমা
d) সাঁওতাল
Answer: মারমা
Explanation: জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুসারে ১ম চাকমা, ২য় মারমা, তৃতীয় ত্রিপুরা এবং চতুর্থ সাঁওতাল।

4. বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী-

a) চাকমা
b) হাজং
c) রোহিঙ্গা
d) গারো
Answer: চাকমা
Explanation: বাংলাদেশের বৃহত্তম নৃ - গোষ্ঠী চাকমা। চাকমা বাংলাদেশের একটি জনজাতি।

5. চাকমা সম্প্রদায় কোন জেলার অধিবাসী

a) ময়মনসিংহ
b) সিলেট
c) বগুড়া
d) রাঙ্গামাটি
Answer: রাঙ্গামাটি
Explanation: চাকমা সম্প্রদায় বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় বসবাস করে। ময়মনসিংহে বসবাসকারী উপজাতি হলো গারো, বর্মণ ও ডালু। সিলেটে বসবাসকারী উপজাতি সুন্তা, রবিদাস, কুর্মি, খাসিয়া, নায়েক, পাত্র, বীন, বোনাজ, ভূমিজ ও মণিপুরী। মাহালী ও সাঁওতাল উপজাতি বগুড়ায় বসবাস করে।

6. 'খাসিয়া উপজাতি' বাংলাদেশের কোন জেলায় বাস করে?

a) ময়মনসিংহ
b) নেত্রকোনা
c) সিলেট
d) পার্বত্য চট্টগ্রাম
Answer: সিলেট
Explanation: খাসিয়া বা খাসী উপজাতি বাংলাদেশের সিলেটে ( সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার ) অঞ্চলে বাস করে। যে দুটি উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক- গারো ও খাসিয়া

7. গারো উপজাতি নিচের কোন জেলায় বাস করে?

a) সিলেট
b) রাঙামাটি
c) ময়মনসিংহ
d) বান্দরবান
Answer: ময়মনসিংহ
Explanation: গারো উপজাতিরা ময়মনসিংহ ছাড়াও জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বসবাস করে। এরা মাতৃতান্ত্রিক উপজাতি এবং এদের ধর্ম সনাতন। গারো তথা মান্দিদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম ওয়ানগালা ।

8. ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম-

a) কান্দি
b) মান্দি
c) মুরং
d) নান্দি
Answer: মান্দি
Explanation: গারো উপজাতিরা ময়মনসিংহ ছাড়াও জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বসবাস করে। এরা মাতৃতান্ত্রিক উপজাতি এবং এদের ধর্ম সনাতন। গারো তথা মান্দিদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম ওয়ানগালা ।

9. অধিকাংশ মনিপুরি নৃগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?

a) ময়মনসিংহ
b) সিলেট
c) রাঙামাটি
d) রংপুর
Answer: সিলেট
Explanation: বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে মণিপুরী জনগোষ্ঠীর মানুষ বাস করে। এরা সাতটি গোত্রে বিভক্ত। এগুলোকে ‘য়েক’ বা ‘শালাই’ বলা হয়। মণিপুরী সমাজ পিতৃপ্রধান। এদের প্রধান পেশা কৃষিকাজ।

10. মগরা বাংলাদেশের কোথায় বাস করে?

a) বান্দরবান
b) রাঙামাটি
c) খাগড়াছড়ি
d) ময়মনসিংহ
Answer: বান্দরবান
Explanation: মগ বাংলাদেশের উপজাতিদের একটি এরা বান্দরবান জেলায় বসবাস করে। মগ শব্দটি আরাকানের মারমা ও আরাকান/রাখাইনদেরকে বোঝাতে বাংলা ও দক্ষিণ এশিয়ার অন্যান্য জনগোষ্ঠীর ইতিহাসের আলোচনায় ব্যবহৃত হয়। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে আরাকানের ম্রক উ এর রাজ্য বাংলার চট্টগ্রাম অঞ্চলে তার অঞ্চল সম্প্রসারণ করে। আরাকান রাজ্যের নৌবাহিনী মগ নাবিক বা মগ জলদস্যু নামে পরিচিত ছিল।

11. 'মারমা' উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে?

a) চিম্বুক পাহাড়
b) লালমাই পাহাড়
c) গারো পাহাড়
d) কুলাউড়া পাহাড়
Answer: চিম্বুক পাহাড়
Explanation: বাংলাদেশে মোট ৪৫ টি ক্ষুদ্র নৃ - গোষ্ঠী বসবাস করে থাকে। তাদের মধ্যে মারমা উপজাতি অন্যতম। মারমা উপজাতিরা পিতৃতান্ত্রিক। বান্দরবনে অবস্থিত চিম্বুক পাহাড়ের পাদদেশে তারা বসবাস করে।

12. 'রাখাইন' উপজাতিরা বাংলাদেশের কোন জেলায় বাস করে?

a) রাঙামাটি
b) বান্দরবান
c) পটুয়াখালী
d) রাজশাহী
Answer: পটুয়াখালী
Explanation: রাখাইন বাংলাদেশ একটি প্রচীন আদিবাসী জনগোষ্ঠীর নাম। শত শত বছর আগে আরাকান থেকে বাংলাদেশে এসে উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে বসতি স্থাপন করে। বর্তমানে রাখাইন সম্প্রদায়ের বসবাস মূলত কক্সবাজার, পটুয়াখালি ও বরগুনা জেলায়।

13. কোন জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশি?

a) বান্দরবান
b) কক্সবাজার
c) নেত্রকোনা
d) যশোর
Answer: কক্সবাজার
Explanation: রাখাইন জনগোষ্ঠীর আদিবাস হচ্ছে আরকান ( মিয়ানমার )। রাখাইন জনগোষ্ঠীর সাধারণত বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, কক্সবাজার জেলায় বসবাস করে। তবে বান্দরবানেই এদের বসবাস সবচেয়ে বেশি।

14. 'রাজবংশী' নামক আদিবাসীদের অবস্থান বাংলাদেশের কোন জেলায়?

a) রাজশাহী
b) রংপুর
c) বান্দরবান
d) সিলেট
Answer: রংপুর
Explanation: রাজবংশী জাতির লোকেরা বাংলাদেশের রংপুর অঞ্চল, রাজশাহী অঞ্চল ও কিছু সংখ্যক লোকেরা মাগুরা, বগুড়া ও ময়মনসিংহ জেলাতেও আছে। ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী, বাংলাদেশে এদের মোট জনসংখ্যা পাঁচ হাজারের একটু বেশি।

15. বাংলাদেশে সাঁওতালরা প্রধানত বাস করে-

a) সিলেট ও চট্টগ্রামে
b) ময়মনসিংহ ও টাঙ্গাইলে
c) রাঙামাটি ও বান্দরবানে
d) রাজশাহী ও দিনাজপুরে
Answer: রাজশাহী ও দিনাজপুরে
Explanation: বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী। তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।

16. সাঁওতালি ভাষা বাংলাদেশের কোন অঞ্চলে ব্যবহৃত হয়?

a) ঢাকা
b) কুমিল্লা
c) রাজশাহী
d) বরিশাল
Answer: রাজশাহী
Explanation: সাঁওতালি ভাষা বাংলাদেশের উত্তরবঙ্গ, বিশেষ করে দিনাজপুর, রংপুর, রাজশাহী, নওগাঁ, বগুড়া এবং চাঁপাইনবাবগঞ্জ জেলাগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যা সাঁওতাল জনগোষ্ঠীর প্রধান আবাসস্থল; এটি মূলত মৌখিকভাবে প্রচলিত একটি ভাষা যা বাংলা ও হিন্দি ভাষার সাথে মিশে গেছে এবং এই অঞ্চলের গ্রামীণ ও আদিবাসী জনজীবনের অংশ।

17. সাঁওতালরা কোথায় বসবাস করে না?

a) রাজশাহী
b) বগুড়া
c) দিনাজপুর
d) চট্টগ্রাম
Answer: চট্টগ্রাম
Explanation: বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী। তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়। সাঁওতালরা অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর। সাঁওতালরা ভারতীয় উপমহাদেশের অন্যতম আদি বাসিন্দা, এরা কৃষি উৎপাদন ব্যবস্থা এবং কৃষিসংস্কৃতির জনক ও ধারক হিসেবে স্বীকৃত। উপজাতি, ক্ষুদ্রজাতি সত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতির কথা বলা হয়েছে সংবিধানের – ২৩(ক) অনুচ্ছেদে। কয়েকটি উপজাতির অবস্থান: - চাকমারা : পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার। - সাওতাল : বৃহত্তর রাজশাহী ও রংপুর - ত্রিপুরা/টিপরা : পাবর্ত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, ঢাকা। - রাখাইন : পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, কক্সবাজার। - খাসী/খাসিয়া : বৃহত্তর সিলেট - গারো : বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ বিভাগ, টাঙ্গাইল। - পাঙন : মৌলভীবাজার - মণিপুরী : বৃহত্তর সিলেট - খিয়াং : বান্দরবন - তঞ্চঙ্গ্যা : পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার - ম্রো : বান্দরবান - ওরাও : বৃহত্তর রাজশাহী - পলিয়া : রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী - মাহাতো : বৃহত্তর রাজশাহী ও রংপুর বিভাগ - রবিদাস : সিলেট, হবিগঞ্জ, নওগাঁ। - হাজং : বৃহত্তম ময়মনসিংহ বিভাগ ও সুনামগঞ্জ। - রাজবংশী : রংপুর, শেরপুর

18. খিয়াং সম্প্রদায় যেখানে বসবাস করে-

a) সিলেট
b) দিনাজপুর
c) কুয়াকাটা
d) পার্বত্য চট্টগ্রাম
Answer: পার্বত্য চট্টগ্রাম
Explanation: খিয়াং সম্প্রদায় প্রধানত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম (রাঙামাটি ও বান্দরবান জেলা) এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাস করে।

19. টিপ উপজাতিরা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?

a) খাগড়াছড়ি
b) সিলেট
c) কুমিল্লা
d) ময়মনসিংহ
Answer: খাগড়াছড়ি
Explanation: টিপরা (ত্রিপুরা) উপজাতিরা প্রধানত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান জেলায় বাস করে।

20. 'বাওয়ালি' কারা?

a) ভাওয়াল অঞ্চলের বাসিন্দা
b) বাউল সম্প্রদায়
c) সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
d) চট্টগ্রামের বলী খেলোয়াড়
Answer: সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
Explanation: বাওয়ালিরা হলেন সুন্দরবনের সেইসব মানুষ, যারা বন বিভাগের অনুমতি নিয়ে গোলপাতা ও কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন।

21. কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে?

a) চাকমা
b) হাজং
c) ত্রিপুরা
d) মারমা
Answer: হাজং
Explanation: পার্বত্য চট্টগ্রাম বলতে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলাকে বুঝায়।

22. কোন জনগোষ্ঠীর মূল আবাস চট্টগ্রামে নয়?

a) খাসিয়া
b) বম
c) খুমি
d) চাকমা
Answer: খাসিয়া

23. বাংলাদেশের উপজাতি কোনটি?

a) হস্
b) রাখাইন
c) হটেনটট
d) মাউরি
Answer: রাখাইন

24. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-

a) সাঁওতাল
b) মাওরি
c) মুরং
d) গারো
Answer: মাওরি
Explanation: নিউজিল্যান্ডে বসবাসকারী উপজাতির নাম মাওরি।

25. বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়-

a) গারো
b) মনিপুরি
c) রোহিঙ্গা
d) সাঁওতাল
Answer: রোহিঙ্গা
Explanation: রোহিঙ্গা মায়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী জনগোষ্ঠী।

We hope ক্ষুদ্র জাতিসত্তা ও নৃ-গোষ্ঠী (সেট ক) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.