Exams Study Jobs Teachers Shop

লসাগু ও গসাগু

Math & Logic Skills 19 Questions By Chittagong College

লসাগু ও গসাগু For those studying or preparing for, this page contains 19 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কোন সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০, ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কত জন সৈন্য ছিল?

a) 59
b) 619
c) 589
d) 70
Answer: 589

2. ক একটি মৌলিক সংখ্যা এবং ক, খ দ্বারা বিভাজ্য নয়। ক এবং খ এর লসাগু কত?

a)
b) ১ক
c) কখ
d) ১খ
Answer: কখ

3. কোন লঘিষ্ঠ সংখ্যাকে ২৪ ও ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১৬ ও ২৪ অবশিষ্ট থাকবে?

a) 48
b) 62
c) 72
d) 77
Answer: 62

4. কোন বৃহত্তর সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে?

a) 11
b) 13
c) 12
d) 17
Answer: 12

5. পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৫, ৭, ৮ ও ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে?

a) ১৪ মিনিট
b) ৯০ সেকেন্ড
c) ২৪০ সেকেন্ড
d) ১০ মিনিট
Answer: ১৪ মিনিট

6. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০, ৩৬ ও ৪৮ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১৫, ২০, ২৫, ৩১ ও ৪৩ ভাগশেষ থাকে?

a) 9535
b) 3423
c) 3595
d) 5436
Answer: 3595

7. কোন ক্ষুদ্রতম সংখ্যা সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ৯, ১২, ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

a) 789
b) 675
c) 178
d) 234
Answer: 178

8. দুটি সংখ্যার গসাগু ১৬ এবং লসাগু ১৯২। একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?

a) 65
b) 62
c) 66
d) 64
Answer: 64

9. ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০, ১৫ দ্বারা বিভাজ্য হবে?

a) 5
b) 15
c) 10
d) 19
Answer: 10

10. কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২, ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

a) 121
b) 321
c) 124
d) 181
Answer: 181

11. ১ম ও ২য় সংখ্যার গুণফল ৩৫ এবং ২য় ও ৩য় সংখ্যার গুণফল ৬৩। ২য় সংখ্যাটি কত?

a) 8
b) 7
c) 6
d) 5
Answer: 7

12. কতজন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

a) ৫ জন
b) ১৫ জন
c) ৩৫ জন
d) ২৫ জন
Answer: ৫ জন

13. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪ ৫ ও ৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকে?

a) 44
b) 53
c) 54
d) 63
Answer: 63

14. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২, ৩, ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে, কিন্তু ৭ দ্বারা ভাগ করলে কোন অবশিষ্ট থাকে না?

a) 283
b) 300
c) 301
d) 309
Answer: 301

15. একটি গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পিছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দুরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে?

a) ৩০ মিটার
b) ৪০ মিটার
c) ৬০ মিটার
d) ২০ মিটার
Answer: ৬০ মিটার

16. দুইটি সংখ্যার লসাগু ৪৮ এবং গসাগু ৪। একটি সংখ্যা ১৬ হলে অপর সংখ্যাটি কত?

a) 12
b) 15
c) 32
d) 26
Answer: 12

17. সবচেয়ে ছোট কোন সংখ্যাকে ৭ ৮ ও ৯ দ্বারা ভাগ করলে ৫ অবশিষ্ট থাকে?

a) 509
b) 765
c) 780
d) 263
Answer: 509

18. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০, ১৫ দ্বারা বিভাজ্য হবে?

a) 12
b) 14
c) 15
d) 10
Answer: 10

19. কোন বৃহত্তর সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে?

a) 15
b) 13
c) 12
d) 17
Answer: 12

We hope লসাগু ও গসাগু these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report