1. একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
a)
১২১ বর্গমিটার
b)
১২২ বর্গমিটার
c)
১২৪ বর্গমিটার
d)
১২৫ বর্গমিটার
Answer:
১২১ বর্গমিটার
Explanation:
একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার
বাহুর দৈর্ঘ্য = ৪৪/৪ = ১১ মিটার
সুতরাং, ক্ষেত্রফল = (১১)^২ = ১২১ বর্গ মিটার
2. একজন বিক্রেতা গায়ে লিখিত মূল্য ৯০ টাকার উপর ১৫% ছাড় দেন, তিনি কত টাকায় বিক্রি করেন?
a)
৭০ টাকা
b)
৭৫ টাকা
c)
৭৫.৫ টাকা
d)
৭৬.৫ টাকা
Answer:
৭৬.৫ টাকা
Explanation:
মোট ডিস্কাউন্ট ৯০×১৫% = ১৩.৫০ টাকা
সুতরাং শার্টের মূল্য ৯০ - ১৩.৫০ = ৭৬.৫০ টাকা
3. একটি মটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মটর সাইকেলের ক্রয়মূল্য -
a)
৬০০০ টাকা
b)
৫০০০ টাকা
c)
৪০০০ টাকা
d)
৮০০০ টাকা
Answer:
৬০০০ টাকা
Explanation:
12% ক্ষতিতে বিক্রয়মূল্য = 100 - 12 = 88 টাকা
8% লাভে বিক্রয় মূল্য = 100 + 8 = 108 টাকা বিক্রয়মূল্যের পার্থক্য = 108 - 88 = 20 টাকা
বিক্রয়মূল্য 20 টাকা বেশি হলে ক্রয়মূল্য 100 টাকা
,, 1 ,, ,, ,, 100/20 টাকা ,,
1200 ,, ,, (100x1200)/20
= 6000 টাকা
4. ৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা?
a)
১২০০ টাকা
b)
১০০০ টাকা
c)
১৫০০ টাকা
d)
২০০০ টাকা
Answer:
২০০০ টাকা
Explanation:
আমরা জানি ,
আসল = (সুদ×১০০)/(সময়×হার)
= (১২০×১০০)/(১×৬)
= ২০০০
5. কোন সংখ্যার ৭৫% = ১৫?
a)
২০
b)
২৫
c)
৩০
d)
৪০
Answer:
২০
6. ২.৫ কোন সংখ্যার ০.৫%?
a)
২৫০
b)
১২৫
c)
৫০০
d)
২৫৫
Answer:
৫০০
7. দুটি সংখ্যার গুণফল ৯৮। ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির অর্ধেক হলে ছোট সংখ্যাটি কত?
a)
৫
b)
৬
c)
৭
d)
৮
Answer:
৭
8. ১ থেকে ২৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
a)
৭ টি
b)
১০ টি
c)
৮ টি
d)
৯ টি
Answer:
৯ টি
Explanation:
১ থেকে ২৫ এর মধ্যে মোট ৯টি মৌলিক সংখ্যা রয়েছে। সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ এবং ২৩।
9. নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য?
a)
৫২ + ২৫
b)
৫২৭ + ৭২৫
c)
৪১৪ + ২৩৬
d)
৭৫ - ৫৭
Answer:
৭৫ - ৫৭
10. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫ ও ৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকে?
a)
৭৩
b)
৪৩
c)
৫৩
d)
৬৩
Answer:
৬৩
Explanation:
আমরা জানি,
৪, ৫, ৬ এর ল.সা.গু. = ৬০
অর্থাৎ - ৪, ৫, ৬ দ্বারা নিঃশেষে ভাগ করা যায় এরূপ সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে = ৬০
তাহলে, (৬০ + ৩) = ৬৩ সংখ্যাটিকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ কোরলে প্রতিক্ষেত্রে ৩ অবশিষ্ট থাকবে ।
11. ৪ × ৫ × ০ × ৭ × ১ = কত?
a)
১৮০
b)
০
c)
২১০
d)
১৪০
Answer:
০
12. ১০০০ কিলোগ্রাম = কত?
a)
১০ কুইন্টাল
b)
১০০ ডেকাগ্রাম
c)
১০০ মেট্রিকটন
d)
১০০০০ গ্রাম
Answer:
১০ কুইন্টাল
Explanation:
১০০০ কিলোগ্রাম = ১০ কুইন্টাল
13. ৩ টি সংখ্যার গড় ৬ এবং ঐ ৩ টি সংখ্যাসহ মোট ৪ টি সংখ্যার গড় ৮ হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত?
a)
৮
b)
৫
c)
৬
d)
৭
Answer:
৭
Explanation:
৩ টি সংখ্যার গড়, (ক + খ + গ)/৩ = ৬
আবার, ৩ টি সংখ্যাসহ মোট ৪ টি সংখ্যার গড়, (ক + খ + গ + ঘ)/৪ = ৮
বা, ঘ = ৩২ - ১৮ = ১৪
সুতরাং, চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান = ৭
Read More:
14. ধানে চাল ও তুষের অনুপাত ৭ : ৩ হলে, এতে শতকরা কী পরিমাণ চাল আছে?
a)
৮৫%
b)
৯৫%
c)
৬৫%
d)
৭০%
Answer:
৭০%
Explanation:
মোট অনুপাত = ৭ + ৩ = ১০
অতএব চালের শতকরা পরিমাণ = (৭/১০)×১০০%
= ৭০%
15. পিতা ও দুই পুত্রের গড় বয়স অপেক্ষা মা ও উক্ত দুই পুত্রের গড় বয়স ৩ বছর কম। পিতার বয়স ৩২ বছর হলে মাতার বয়স কত?
a)
২১
b)
২২
c)
২৩
d)
২৪
Answer:
২৩
16. একটি ট্রেন ঘন্টায় ৯২.৪ কি.মি বেগে চলে। ট্রেনটি ১০ মিনিটে কত মিটার অতিক্রম করবে?
a)
১৫৪০ মিটার
b)
১৫৪০০ মিটার
c)
১৫৪ মিটার
d)
১৫৪০০০ মিটার
Answer:
১৫৪০০ মিটার
17. ৮ এর গুণনীয়ক সেট কোনটি?
a)
{৮,১৬,২৪}
b)
{১,২,৪,৮}
c)
{২,৪,৮}
d)
{১,২}
Answer:
{১,২,৪,৮}
18. ১, ৩, ৬, ১০, ১৫, ২১,....ধারাটির দশম পদ কত?
a)
৪৫
b)
৫৫
c)
৬২
d)
৬৫
Answer:
৫৫
19. যদি x + 5y = 24 এবং x = 3y হয়, তাহলে y = কত?
a)
২
b)
৩
c)
৪
d)
৫
Answer:
৩
20. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
a)
৩২°
b)
৩৮°
c)
৪২°
d)
৪৮°
Answer:
৪২°
Explanation:
ধরি,
ক্ষুদ্রতম কোণ x এবং
অপর ক্ষুদ্রতম কোণ x + 6°
এখন
x + x + 6° + 90° = 180°
⇒ 2x + 96° = 180°
⇒ 2x = 180° - 96°
⇒ x = 84°/2
∴ x = 42°
ক্ষুদ্রতম কোণ 42
21. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটি প্রত্যেকটি-
a)
স্থূলকোণ
b)
সরলকোণ
c)
সূক্ষ্মকোণ
d)
পূরককোণ
Answer:
সূক্ষ্মকোণ
Explanation:
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি সূক্ষ্মকোণ (৯০°-এর চেয়ে ছোট) । এই কোণ দুটি পরস্পর পূরক কোণ, কারণ এদের সমষ্টি ৯০° বা এক সমকোণ। সমকোণ বাদে বাকি দুটি কোণের যোগফল ১৮০°-৯০° = ৯০° হয়
22. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
a)
৩
b)
৫
c)
২৫/৯
d)
২২/৭
Answer:
২২/৭
Explanation:
আমরা জানি, বৃত্তের পরিধি ২πr (π = পাই, r = ব্যাসার্ধ)
এবং বৃত্তের ব্যাস ২r (r = ব্যাসার্ধ)।
সুতরাং বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত π: ১ বা ২২/৭ ।
23. 1° সমান কত রেডিয়ান?
a)
180/π
b)
π
c)
π/180
d)
2π
Answer:
π/180
24. লামিয়া একটি শ্রেণীর সামনে থেকে নবম এবং পিছন থেকে ৩৬ তম হলে শ্রেণীতে শিক্ষার্থী কতজন?
a)
৪৪
b)
৪৫
c)
৪৬
d)
৪৮
Answer:
৪৪
Explanation:
সামনে থেকে অবস্থান + পিছন থেকে অবস্থান − ১
= ৯ + ৩৬ − ১
= ৪৪
অতএব, শ্রেণীতে মোট ৪৪ জন শিক্ষার্থী আছে।
25. এহসান টেবিলের উপর চায়ের কাপের হ্যান্ডেলটি পূর্বদিক করে রাখল। সে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে চায়ের কাপটি ১৮০° ঘোরালো। এখন চায়ের কাপের হ্যান্ডেলটি থাকবে-
a)
পশ্চিম দিকে
b)
দক্ষিণ দিকে
c)
উত্তর দিকে
d)
পূর্ব দিকে
Answer:
পশ্চিম দিকে
Explanation:
কাপের হ্যান্ডেলটি শুরুতে পূর্ব দিকে ছিল। একে ঘড়ির কাঁটার দিকে (clockwise) 180°ঘোরালে এটি ঠিক বিপরীত দিকে চলে যায়। পূর্ব দিকের বিপরীত দিক হলো পশ্চিম।